Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারে’র প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এমদাদুল হক, যুগ্ম-আহবায়ক মিনহাজ বেগম, শিক্ষক একেএম শাহজাহান কবীর, আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, কামরুল ইসলাম, মোশারফ হোসেন ও মোস্তফা কামাল প্রমুখ। মানববন্ধন শেষে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’। সবুজায়নের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে এদিন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোপণ করা হয় প্রায় ৫০ প্রজাতির ১৫৪০টি বৃক্ষচারা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের লেকপাড়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। বিশ্ববিদ্যালয়ের সবুজায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাঁদের হাতে রোপিত ছোট্ট চারাটি কেবল একটি গাছের সূচনা নয়- তা বহন করছে বিশ্ববিদ্যালয়ের একটি বৃহৎ, দীর্ঘমেয়াদি এবং টেকসই স্বপ্ন। এ স্বপ্ন এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার, যা পরিবেশবান্ধব, নান্দনিক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফলে পরাজিত হয়ে মামলা করে দীর্ঘ তিন বছর সাত মাস পর অবশেষে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন বিএনপি নেতা আবু তাহের আজাদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে আবু তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক)…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাত ও সড়কের খোয়া লুটসহ অসংখ্য অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) নামে ইউনিয়ন বিএনপি এক নেতাকে শোকজ করা হয়েছে। টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের (চান্দু মিয়া) ছেলে। বুধবার (৬ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত সোমবার (৪ আগস্ট) টিপন মিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত ওই নোটিশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী ৭২ ঘণ্টার মধ্যে টিপন মিয়াকে স্বশরীরে হাজির হয়ে লিখিত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ৫ আগস্টের র‍্যালিতে খোকন আহমেদ নামে একজন পলাতক আসামিকে দেখা গেছে। সরকারি চাল নিজের গুদামে অবৈধভাবে মজুদ রাখার মামলায় বিএনপি নেতা খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের খাতায় তিনি পলাতক আসামি। পলাতক আসামি হয়েও প্রকাশ্য মিছিলে অংশ নেওয়ার এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মো. খোকন আহমেদ (৫০) কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি। তিনি কেন্দুয়া পৌরসভার বাদে আঠারো বাড়ি এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তাঁর মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা জানান, সরকার বাদী মামলার আসামি হলেও খোকন আহমেদ বিএনপি নেতা হওয়ায় পুলিশ তাঁকে ধরছে না। অনায়াসে তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ ৩৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়। এরআগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিএনপির বিজয় র‍্যালীটি শেষ পর্যন্ত জনস্রোতে পরিনত হয়। সকাল থেকেই শ্রাবণের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষন উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হয়। গত বছরে ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৬ আগষ্ট) দুপুরে নেত্রকোনা জেলা বিএনপি এই বিজয় র‍্যালীর আয়োজন করে। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মো. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি, নাজিরপুর ও চন্ডিগড় ইউনিয়নের সাধারণ জনগণ মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে এক মানবিক ও প্রতিবাদী স্মারকলিপি প্রদান করেছেন। সম্প্রতি এই তিন ইউনিয়নের মানুষ বাঁধ অপসারণের বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বাঁধটি অপসারণের পক্ষে ড. এমরান হোসেন কর্তৃক প্রেরিত আবেদন ও পানি উন্নয়ন বোর্ডের একতরফা প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নেন তিন ইউনিয়নের বাসিন্দারা। বুধবার (৬ আগস্ট) দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন তিন বিশিষ্ট প্রতিনিধি মোফাক্কারুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ও ছগীর আহমেদ সাগর। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাঁধটি ওই তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের জীবন, কৃষি ও সম্পদের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদ হওয়া কেন্দুয়া উপজেলার তিন সাহসী সন্তান- শহিদ তোফাজ্জল হোসেন, শহিদ জিয়াতুল ইসলাম খোকন ও শহিদ আলী হোসেন এদের নিজ নিজ কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে শহিদদের গ্রামের বাড়িতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ, কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহিদ তোফাজ্জল হোসেনের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মাওলা, কেন্দুয়া থানার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে চার জন শহীদ হয়েছেন। নতুন প্রজন্মের কাছে তাদের স্মৃতি ধরে রাখতে শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায়, সুসঙ্গ করকারি মহাবিদ্যালয় মাঠে শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এম এস এস স্পোর্টিং ক্লাব ও ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিক সমিতি ক্লাব। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করেন এম এস এস স্পোর্টিং ক্লাব। শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও রার্নাস আপ দলের হাতে রৌপ্য কাপ তুলে দেন।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তদের ধারারো অস্ত্রের আঘাতে নেত্রকোনায় মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক জেলার পুর্বধলা উপজেলায় নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। বুধবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এরআগে গত মঙ্গলবার দিনগত রাত ‌১টার দিকে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার হতে বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে বাজার একদল দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। কাকনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে অসহায় ও দুঃস্থ মানুষের চোখে আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষ বিনামূল্যে পাচ্ছেন চোখের চিকিৎসা। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত চার ধাপে ১৮৩ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। গত সোমবার (৪ আগস্ট) চতুর্থ ধাপে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে ৪৬ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়। তাদের মধ্যে ২৬ জন নারী এবং ২০ জন পুরুষ। তারা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। এর আগে ১৯ জুলাই…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের উদ্যোগে এক স্মৃতিসম্মান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ২টায় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক আহাদ। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কবির প্রমুখ। বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, জুলাই-আগস্টে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়ার হুশিয়ারি- “গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ বিন্দু রক্তও দিতে প্রস্তুত” জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে বিজয় মিছিলটি কেন্দুয়া পৌর শহরের খাদ্যগুদাম এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খাদ্যগুদাম মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে আমরা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের পতনের দিবস স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, ৫ আগস্ট সাধারণ মানুষের ইতিহাসের দিন। এই দিনে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার উত্তাল গণআন্দোলনের মুখে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। এ বিজয় গণতন্ত্রকামী জনতার। সমাবেশে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি’র চারটি বিভক্ত গ্রুপ চারভাবে পৃথক পৃথক বিজয় র‍্যালির আয়োজন করে। একই দল, একই উপলক্ষ, একই আদর্শ- তবুও দেখা গেল না কোনো যৌথ কর্মসূচি বা ঐক্যবদ্ধ মিছিল। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার ও জেলা বিএনপির সদস্য এস এম শহিদুল্লাহ ইমরান এর নেতৃত্বে পৃথক চারটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ রাবেয়া আলী’র নেতৃত্বে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী বাসভবন, আলহাজ্ব আবু তাহের তালুকদার’র…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপি এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে সকাল থেকে পৌরশহরের শহীদ সন্তোষ পার্ক মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা জড়ো হয়। পরবর্তিতে এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, উপজেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, এম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা চায়ের দোকানে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির চাকুর আঘাতে চা স্টলের মালিক ও চা বিক্রেতা নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে সোপার্দ করেছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার খারনৈ ইউনিয়নে খারনৈ গ্রামের কালাদিও এর ছেলে পুলিনুস দারিং (৪৫)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি খারনৈ গ্রামে থাকেন। অভিযুক্ত ব্যক্তি হলেন নিহতের প্রতিবেশী গোবিন্দপুর গ্রামের কেলন রিমা ছেলে আইয়ুব ম্রং (৬৫)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একই ইউনিয়নে গোবিন্দপুর বল মাঠ এলাকায় নিহতের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে ইমন চিসিম জানান, দুপুর আড়াইটার দিকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আজ ৫ আগস্ট, সেই দিন- যে দিনে এক সময় ঘনিয়ে আসা অন্ধকারের বিরুদ্ধে আলোর দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিল ছাত্র-জনতা। এক বছর আগে, এই দিনে, শৃঙ্খলের চাপে অবরুদ্ধ রাষ্ট্রচেতনার গলায় উচ্চারিত হয়েছিল মুক্তির আহবান। কথার ওপর চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ, প্রশ্নের ওপর বসিয়ে দেওয়া শাসন- সবকিছুর বিরুদ্ধে সেই দিনটি ছিল গর্জন। ইতিহাসের ওই বাঁক থেকে উদ্ভূত হয় এক প্রতীকী নাম- ‘৩৬ জুলাই’। যা শুধু একটি দিন নয়, বরং এক জনতান্ত্রিক চেতনার নাম। সেই গভীর চেতনাকে স্মরণ করে, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সনকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিখোঁজ দুজন শ্রমিক হলেন- মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন গ্রামে। মঙ্গলবার (৫ আগস্ট) এতথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন। এরআগে গত সোমবার দিনগত রাত ৩টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে…

আরও পড়ুন