Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং নেত্রকোনা জেলা বিএনপ’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া উপজেলার দুওজ বাজারে আয়োজিত এক পথ সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় ড. রফিকুল ইসলাম হিলালী স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন- নির্বাচনী এলাকা কেন্দুয়া ও আটপাড়ার ১,৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে একটি ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন, ট্রাস্টের মাধ্যমে প্রতি মাসে ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা এবং প্রতিটি ঈদে তাঁদের জন্য বিশেষ ‘উৎসব ভাতা’ প্রদান করা…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দুয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক নেতা মো. দেলোয়ার হোসেন ভূঞা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, কোনো প্রকার হুমকি-ধমকিতে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নে ভগবতী গ্রামে প্রচারণা সভায় দেলোয়ার হোসেন ভূঞা অভিযোগ সূরে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। তিনি বলেন, “অনেকে বলছে কেন্দ্রে যাবেন না, কেন্দ্রে গেলে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে হবে। আমি আপনাদের (জনসাধারণ) অনুরোধ…

Read More

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ভোট জনগণের একটি পবিত্র আমানত। এই আমানত যেন কোনোভাবেই দুর্নীতিবাজ বা সুবিধাবাদীদের হাতে না যায়, সে বিষয়ে ভোটারদের সজাগ থাকতে হবে।” বুধবার (৪ ফেব্রুয়ারি) কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যারা বারবার দল পরিবর্তন করে এবং সাধারণ মানুষের ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতিকে পুঁজি করে রাজনীতি করে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। যাদের ইতিহাস মিথ্যাচার, ঘুষ আর দুর্নীতিতে ভরা,…

Read More

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নেত্রকোনায় এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সেড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার কর্মপরিকল্পনা বিষয়ক এ সভায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ সেনাবাহিনী, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা…

Read More

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের প্রতি সততা ও আমানত রক্ষার আহ্বান জানিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) কলমাকান্দার সাউদপাড়া, চান্দুয়াইলসহ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোট হচ্ছে একটি আমানত। আপনারা যাকে ভোট দেবেন, আপনার এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং উন্নয়ন সেই ব্যক্তির ওপর নির্ভর করবে। জনপ্রতিনিধি যদি সততার সাথে দায়িত্ব পালন না করেন, তবে সাধারণ মানুষ তাদের প্রাপ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম-এর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘ফটো-কার্ড’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জনৈক সাবেক ছাত্রলীগ নেতার মাধ্যমে প্রচারিত ওই ফটো-কার্ডটিতে উপাচার্যের নাম ও বিগত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ব্যবহার করে কিছু তথ্য প্রচার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই ফটো-কার্ডের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপাচার্যের সম্মানহানি এবং বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক বিতর্কে জড়ানোর লক্ষ্যেই এই হীন কর্মকাণ্ড…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক স্থান থেকে মাদকের চালানটি আটক করা হয়। যা সীমান্ত মেইন পিলার ১১৬৩/৩-এস হতে প্রায় সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এরমধ্যে…

Read More

শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে রানীগাঁও বাজারে আয়োজিত এক পথসভায় তিনি নির্বাচনী মাঠে সকল প্রার্থীর প্রতি সহনশীল থাকার আহ্বান জানান। ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে গত ১৮-১৯ বছরের রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সেই পুরনো সংস্কৃতি থেকে বের হতে চাই, যার কারণে হাজার হাজার ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে”। তিনি আরও উল্লেখ করেন যে, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ যেখানে ফ্যাসিবাদের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের দয়াময় আশ্রয়ের পাশে অবস্থিত বিপ্লব সাহার সার ডিলারি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মধ্যেমে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। জানা যায়, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করে কৃষকদের হয়রানি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিপ্লব সাহার দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ডিলার বিপ্লব সাহাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।…

Read More

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রাকৃতিক সম্পদ আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এই আসনে এবার মূল লড়াই জমে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‌‌’ধানের শীষ’ ও বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা’ প্রতীকের মধ্যে। তবে পাহাড় ও সীমান্তের এই জনপদে ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলছে উপজাতি, সংখ্যালঘু ভোটার এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ১৮৫ জন এবং দুর্গাপুর উপজেলায় ২ লাখ ১১ হাজার ৯৯৭ জন ভোটার রয়েছেন।  আসনটিতে লড়াই করছেন ৬ জন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রকোনা-১ (সদর-বারহাট্টা) আসনে ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সমর্থনে বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বিগত সরকারের দমন-পীড়নের সমালোচনা করে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী নেত্রকোনা বারহাট্টা উপজেলায় বাউসি ইউনিয়নে কিলা পূর্ব মোয়াটি, দেবিপুর, বড়ইতলা, বাউসি বাজার ও দশদার এলাকায় নারী ভো্টারদের সাথে উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এসব উঠান বৈঠকে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. মাজহারুল আমিন তাঁর বক্তব্যে মানুষের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা, খাদ্য, বস্ত্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধনু নদীর পাড় দখল করে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাগলাজুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত জমিটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জায়গা। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বড় ভ্যাকু মেশিন (এক্সেভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধনু নদীর পাড় দখল করে নির্মিত এই ঘরটিতে দীর্ঘদিন ধরে: বেপরোয়া মাদক ব্যবসা ও মাদক সেবনের…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি ঘোষণাপত্র ও অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের এই আদেশের ফলে চেয়ারম্যান পদে মো. সাইদুর রহমান ভূঁইয়ার বহাল থাকার পথ সুগম হলেও এলাকায় প্রশাসনিক জটিলতা ও বিভ্রান্তি দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়ার দায়ের করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারার অধীনে জারিকৃত ঘোষণাপত্রটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া…

Read More

শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মান্নান তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অপপ্রচারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব অপপ্রচারকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আবদুল মান্নান তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, তাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো নতুন কিছু নয় এবং তিনি একে রাজনীতিরই একটি অংশ হিসেবে দেখেন। তবে তার ঘনিষ্ঠ কিছু মানুষ এই গুজবে বিভ্রান্ত হওয়ায় তিনি বিষয়টি পরিষ্কার করা জরুরি মনে করেছেন। তিনি বলেন, “আমার যখন কিছু বলার প্রয়োজন হয়, আমি সরাসরি বলি। গোপনে কিছু করার মানসিকতা আমার নেই। আমি অন্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও বেতন বৈষম্য দূর করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে সরকারি দপ্তরের কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলার সকল দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। সোমবার (২ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন কয়েকশ সরকারি কর্মচারী। সেখানে ঘণ্টািব্যাপী অবস্থান কর্মসূচি পালনের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীদের কোনো নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ঘোষণা করা হয়নি। জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও…

Read More

শেখ শামীম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “অতীতে বিভিন্ন কার্ড বিতরণে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তিনি নির্বাচিত হলে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন। বিধবা কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ড পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না এবং দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে নন্দেরছটি এলাকায় নির্বাচনী এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে দুর্গাপুর-কলমাকান্দাকে একটি দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। বিধবা কার্ড বা অন্যান্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় রাজনৈতিক দলবদলের খবর পাওয়া গেছে। উপজেলার সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ। যোগদানকৃতরা হলে, উপজেলার সুয়াইর ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাকান মিয়া, সদস্য হিরন মিয়া, নাসির মিয়াসহ ১০ জন যোগদান করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস মোড় এলাকায় অবস্থিত উপজেলা জামায়াতের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল শিশুখাদ্য রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরশহরে সারের ডিলারের গুদাম ও বিভিন্ন মনোহারি দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানীকে (সার ডিলার) ১৫ হাজার টাকা, ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামানকে (ব্যবসায়ী) ১৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে শাহীন আহম্মদ ও আরিফ (মনোহারি দোকানি) প্রত্যেককে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়াতবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাজনীতিতে ধর্মের অপব্যবহার এবং দুর্নীতির কোনো স্থান নেই। কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অনুচিত।” রবিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে তিনি এসব কথা বলেন। তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন যে, ভোট একটি আমানত। পবিত্র এই আমানত যেন কোনো দুর্নীতিবাজ বা অনৈতিক ব্যক্তির হাতে না পড়ে, সে…

Read More

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানা সংলগ্ন পাসপোর্ট অফিসে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান এবং র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ জন দালালকে সাজা…

Read More