Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপি’র ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সংঘর্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা ৫টি আসনের একটি আসন ছাড়া ৪টি আসনে ‘না’ ভোটের তুলনায় হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান আনুষ্ঠিকভাবে নিজ কার্যালয়ে বেসরকারিভাবে গণ ভোটের ফলাফল ঘোষনা করেন। এ ফলাফলে নেত্রকোনা-৪ ((মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৬,১৮২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’ পড়েছে ১,৩৭,৬০৫ ভোট এবং ‘না’ ভোট পড়েছে ৭৯,৮২১টি। বাতিলকৃত ভোট ৪২,৭৩০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬০,১৫৬। মোট ভোটারের সংখ্যা…

Read More

শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ​ফলাফল গ্রহণের পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রতিক্রিয়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‍‍“৫ আগস্ট না হলে আজ আপনাদের সামনে আমরা দাঁড়াতে পারতাম না।” ​ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন…

Read More

শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দুর্গাপুর ও কলমাকান্দা- উভয় উপজেলাতেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা দায়িত্বপ্রাপ্ত দুই সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে মোট ১,৫৬,৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা প্রতীক) পেয়েছেন মোট ৮৬,৬৭২ ভোট। উভয় উপজেলার বেসরকারি ফলাফল অনুযায়ী, দুর্গাপুর উপজেলায় ভোট প্রদানের হার…

Read More

শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ সকালে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটদান শেষে প্রতিনিধির সাথে আলাপকালে নির্বাচনের পরিবেশ এবং তাঁর প্রত্যাশা নিয়ে বিস্তারিত কথা বলেন। ​বিগত নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সাল থেকে পরবর্তী নির্বাচনগুলো ছিল মূলত বিশেষ ব্যক্তির ‘ক্ষমতা নবায়নের’ নির্বাচন। তিনি বিষয়টিকে পাসপোর্ট বা ভিসা নবায়নের সঙ্গে তুলনা করে বলেন, “এবারের নির্বাচন জনগণের মতের প্রতিফলনের এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় স্থানীয় রাজনীতিতে এক বড় ধরনের মেরুকরণ ঘটেছে। বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি সংগঠনের এক ঝাঁক শীর্ষস্থানীয় আলেম আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এ যোগদান করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা পৌরশহরের নাগড়া এলাকায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান। এদিন জমিয়তে যোগদানকারী আলেমদের মধ্যে রয়েছেন- হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, তিনি বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলার সিনিয়র সহ-সভাপতি এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তম মোমেনশাহীর জেলা সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ পদে আসীন। এছাড়াও প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলার অন্যতম…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে উপজেলার বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল দুর্বৃত্ত জানালা দিয়ে ডিজেল ভেজানো চটের বস্তা ভেতরে ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। তবে কক্ষের ভেতর আসবাবপত্র কম থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যালয়ের মেঝেও দেয়ালের কিছু অংশে পোড়া দাগ লক্ষ্য করা গেছে। ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, এটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ সম্মেলনে তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান। ফাহিম রহমান খান পাঠান অভিযোগ করেন, সদর উপজেলার মদনপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে মদনপুর ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া বার বার প্রশাসনের কাছে অভিযোগ করা…

Read More

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানে ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কের কলুঙ্কা মোড় এলাকায় স্থাপিত সেনাসদস্যদের একটি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদলতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভাটি লালপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৪) এবং আরেকজন একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের মোহাম্মদ আয়ানুল্লাহর ছেলে আব্দুর রহিম ওরফে সিরাজুল (২৫)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এতথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ওসি পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আজ সকলে সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভাটকে কেন্দ্র করে নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, নির্বাচনের দিন এবং এর পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহিংসতা রোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ​গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। ​অস্ত্রধারী বা অপরাধীদের বিরুদ্ধে…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক পৃথক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার তিন আসামি এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জানুয়ারি সখিপুরে তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধ কোরপান আলীকে (৭০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ঘটনার দিন কোরপান আলী তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে রাস্তা থেকে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে প্রতিপক্ষরা তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় সখিপুর থানায় মামলা দায়েরের পর র‍্যাব ছায়া তদন্ত শুরু…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় গণঅধিকার পরিষদের রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে দলটির সাবেক জেলা সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তারিক জামিল ফয়েজী বলেন যে, নির্বাচনের আগে নেওয়া কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো উপেক্ষা করে কতিপয় নেতার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে তারা গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, একটি আদর্শিক ও বিপ্লবী দলের খোঁজে তারা এনসিপিতে যুক্ত হয়েছেন, যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিল। তার সাথে এনসিপিতে যোগদানকারী…

Read More

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নেত্রকোনা জেলায় সকল প্রকার জনসভা, মিছিল এবং মোটরসাইকেল চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (৯ ফেব্রুয়ারি) নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(১) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা আহ্বান, অনুষ্ঠান বা যোগদান এবং মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সেই লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা হতে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নেত্রকোনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকের ৪টায় জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আজ (রবিবার) সন্ধ্যার পর থেকেই জেলার প্রতিটি ইউনিয়নে ১:৫ অনুপাতে একটি করে মোবাইল টিম মোতায়েন করা হচ্ছে। এ টিমগুলো আগামী ১৪ তারিখ পর্যন্ত টানা ডিউটিতে থাকবে এবং ২৪ ঘণ্টা টহল নিশ্চিত করবে। এছাড়া প্রতিটি থানায় একটি করে স্ট্রাইকিং ফোর্স এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম…

Read More

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীতি প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আমি আপনাদেরই মতো এক সাধারণ গৃহিণী মায়ের সন্তান। আমার মা উচ্চশিক্ষিত ছিলেন না, কিন্তু তাঁর ত্যাগের কারণেই আজ আমি ব্যারিস্টার। আমি (কায়সার) চাই, ‘আপনাদের (উপস্থিত নারীরা) সন্তানরাও যেন একদিন বড় হয়ে বলতে পারে- আমি আমার মায়ের কৃতি সন্তান, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়া’। সেই স্বপ্ন পূরণের সারথি হতে চাই আমি (কায়সার)।” শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে সিধলী বাজারে আয়োজিত নির্বাচনী এক নারী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই ব্যারিস্টার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক রাজনৈতিক কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হায়াতপুর গ্রামের রঞ্জিত সরকারের ছেলে ভুক্তভোগী জয় সরকার (২৪) নিজে বাদী হয়ে থানায় লিখিত দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত কীর্ত্তি নারায়ন সরকারের ছেলে রথীন্দ্র সরকার (৫২) ও গন্ডামারা গ্রামের মৃত রামগোবিন তালুকদারের ছেলে রাখেশ তালুকদার (৪৫) এই দুজন নামসহ অজ্ঞাতনামা পাঁচ-সাতজন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. নাসিরউদ্দিন। এরআগে একই সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হায়াতপুর বাজারে এ ঘটনা ঘটে। খালিয়াজুরী থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়, আসন্ন ত্রয়োদশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব আকলিমা খাতুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নেত্রকোনা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। আকলিমা খাতুনের আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এক শোকবার্তায় জেলা প্রশাসক বলেন, “জনাব আকলিমা খাতুন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন ও নেত্রকোনা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার মাঘান ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এই টহল কার্যক্রমে অংশ নেয়। হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রতিকূল ও দুর্গম হওয়া সত্ত্বেও সেনাসদস্যরা মোটরসাইকেল যোগে প্রতিটি প্রত্যন্ত পাড়া-মহল্লায় পৌঁছে যান। মূলত নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। সেনাবাহিনীর এমন সক্রিয় উপস্থিতিতে হাওরবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত নির্বাচনী এক জনসভায় অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার মাঠে উপজেলা সিপিবি আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, “অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন কৃষক বা কৃষিপণ্যের দাম কমানোর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণের বদলে নিজেদের পছন্দমতো উপদেষ্টা নিয়োগ দিয়ে আখের গোছাতে ব্যস্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, বিজয় কোনো সন্ত্রাসীর হাতে নয়, বিজয় একমাত্র আল্লাহর হাতে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা প্রশাসনকে হাত করে গত তিনটি নির্বাচনের মতো দিনের ভোট রাতে করার চেষ্টা করছেন এবং কেন্দ্র দখলের পায়তারা করছেন, জনস্রোত দেখে তারা ভয় পেয়ে গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় শহীদ আলী উছমান শিশু পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১২ তারিখের নির্বাচনে দলীয় প্রার্থী আল হেলাল তালুকদারের পক্ষে জনমত তৈরিতে এ সভার আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই ভিপি জাহিদ ছাত্রশিবির ও জামায়াতের…

Read More