Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ চোরাচালান চক্রের দুজন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন- মৃত আবুল হাসানের ছেলে রিপন মিয়া (২৫) ময়মনসিংহের নান্দাইল থানাধীন মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা (কারীবাড়ী) গ্রামের। বর্তমানে তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন চন্ডিপাশা ইউনিয়নের কুদালিয়া চৌরাস্তা বাঘেরবাড়ি এলাকায় বসবাস করেন। আরেকজন নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী এলাকার মো. লিয়াকত আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৫)। সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি (পূর্ব) মো.…

Read More

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং কৃষিক্ষেত্রে দক্ষতা উন্নয়নের ব্রত নিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী “আধুনিক কৃষি কলাকৌশল” বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্স। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ঢাকা বিআরডিবি’র ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়’ এর অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি তার বক্তব্যে আধুনিক কৃষির গুরুত্ব এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে একশো বোতল নেশাজাতীয় অবৈধ মাদক ‘এস্কাফ সিরাপ’ সহ মো. রবিউল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সাথী এন্টারপ্রাইজ’ নামক বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। সোমবার (৬ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (রবিবার) রোববার ভোর সাড়ে ৪টার দিকে মির্জাপুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দায়ের করা মারামারি একটি মামলায় দেড় বছরের (১ বছর ৬ মাস) সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত কায়েস আহম্মেদ (৩১) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজির শিমলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকার রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: তিনি হাঁটেন, কথা বলেন, নিজে গবাদি পশু চরান- রক্ত-মাংসের জ্যান্ত একজন মানুষ। অথচ সরকারি নথিপত্রে তিনি ‌‌‘মৃত’! অবিশ্বাস্য ও অমানবিক ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে। হতভাগ্য বৃদ্ধ মো. আব্দুল মজিত। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে নিয়মিত বয়স্ক ভাতা পেয়ে আসলেও, গত ১৮ মাস ধরে তার ভাতা বন্ধ। কারণ খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ পরিবারটির- ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো তালিকায় তাকে ‘মৃত’ দেখানো হয়েছে। জীবিত মানুষকে মৃত দেখিয়ে অন্যের নামে ভাতা করে দেওয়ার জালিয়াতির পেছনে সাবেক স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবা কর্মীদের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। গত ৪ এপ্রিল (শনিবার)…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল অবৈধ ভারতীয় বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃত যুবকদ্বয় হলেন- মো. ফজলুল হকের ছেলে মো. রেদুয়ান ইসলাম (২৫) ও মো. শাহাজ উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (২৯)। তারা সকলেই জেলার কলমাকান্দা থানাধীন বরুয়াকোনার অন্তর্গত বটতলা গ্রামে। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দুই যুবক অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর পুরোনো কাপড় দিয়ে মুড়িয়ে এসব বিদেশি মদ পাচার করছিল। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা কলমাকান্দা থেকে…

Read More

ফজলে এলাহী মাকাম: পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে সামনে রেখে বর্ণিল রূপ পেয়েছে জামালপুরের নকশী পল্লীগুলো। বৈশাখী আয়োজনে নতুন পোশাকের বিপুল চাহিদা মেটাতে এখন দম ফেলার ফুরসত নেই জেলার নকশী সূচিশিল্পীদের। সুই-সুতায় দিনরাত এক করে তারা তৈরি করছেন শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতোয়া, বেডকভারসহ নানা আকর্ষণীয় হস্তশিল্প। গুণগত মান ও নান্দনিক ডিজাইনের কারণে এখানকার নকশী পণ্যের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ‘জামালপুরের নকশী কাঁথা, বাংলাদেশের গর্বগাঁথা’- এই স্লোগানকে ধারণ করে জেলার ব্র্যান্ডিং ও জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে ইতিমধ্যেই দেশজুড়ে খ্যাতি কুড়িয়েছে এখানকার হস্তশিল্প। জামালপুর জেলায় সব মিলিয়ে প্রায় দুই লাখেরও বেশি নারী কর্মী নকশী…

Read More

শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বোরো ফসল রক্ষা বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা-নাগেরগাতী এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন কৃষক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও কৃষকদের সূত্রে জানা যায়, কলমাকান্দার মেদার বিলে কৃষকদের আবাদকৃত বোরো ধান রক্ষার জন্য বড়খাপন ইউনিয়নের কৃষকরা দত্তখিলা-নাগেরগাতী এলাকায় একটি ফসল রক্ষা বাঁধ নির্মাণ করেন। তাদের আশঙ্কা ছিল, পাহাড়ি ঢল বা বৃষ্টির পানি মেদার বিলে ঢুকে পড়লে কষ্টার্জিত বোরো ফসল সম্পূর্ণ তলিয়ে নষ্ট…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আলোকদিয়া গ্রামের রহমান রহিস মিয়ার ছেলে শহিদ মিয়া (৪৪) এবং রাজন (৩৫)। রবিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে ওই দুজনকে জেলা আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানায় বারহাট্টা ওসি নাজমুল হাসান এবং তার তত্ত্বাবধনে এ অভিযান পরিচালিত হয় বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল দিনগত মধ্যরাতে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে আলোকদিয়া গ্রামে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়।…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক ভয়াবহ ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছিলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এক হতদরিদ্র কৃষক। আর্থিক অনটনের কারণে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিনাতিপাত করা অসহায় এই মানুষের দুর্দিনে ত্রাতা হয়ে এগিয়ে এসেছে মোহনগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল। ক্ষতিগ্রস্ত কৃষকের বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করে এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জিকড়খলা গ্রামের বাসিন্দা হতদরিদ্র কৃষক গোবিন্দ দাসের বসতঘরটি সম্প্রতি হঠাৎ আঘাত হানা এক শক্তিশালী ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই উড়ে যায় ঘরের চালের টিন ও চারপাশের বেড়া। নিমিষেই…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম মো. আমির (২৮)। গ্রেফতারকৃত আসামি মো. আমির ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাইজবাড়ী এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। রবিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি), র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন সাহেব বাজার এলাকায় বিশেষ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে শিশুদের মাঝে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া রোধ করতে এবং শিশুদের সুরক্ষায় হটস্পটগুলোতে জরুরি ভিত্তিতে ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচ’ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার (৫ এপ্রিল) সকালে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাস থেকে ৫৯ মাস (পাঁট বছরের নিচে) বয়সী শিশুদের জন্য আয়োজিত বিশেষ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি এর সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা গণমাধ্যমে সার্বিক পরিস্থিতি ও টিকাদান কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সিভিল…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখার ওপর কঠোর জোর দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সুসং সরকারি কলেজের শিক্ষকমণ্ডলীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে, ডেপুটি স্পিকার কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছালে কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান। আনুষ্ঠানিক সভা শুরুর আগে তিনি কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত সবাই তাকে এ মহৎ কাজে সহযোগিতা করেন। কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সার্বিক অব্যবস্থাপনা, শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি এবং ছাত্রীনিবাসে নিরাপত্তাহীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নিয়মিত ক্লাস নেবেন না, তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরিস্থিতি উন্নতির জন্য তিনি ছয় মাসের আল্টিমেটাম দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, শনিবার দুপুরে ডেপুটি স্পিকার কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৮৪০ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন ‘কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি’ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) বিকেলে তিনি ঐতিহ্যবাহী লাইব্রেরিটি পরিদর্শন করেন এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা দেন। এ সময় তিনি লাইব্রেরির জায়গা দখলদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “ইন্টারনেটের তথ্য মতে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর লাইব্রেরিকে দেশের সবচেয়ে পুরোনো বলা হলেও, আমাদের এই কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি ১৮৪০ সালে প্রতিষ্ঠিত। অর্থাৎ এটি ১৬০…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের কেবল একটি ভালো চাকরি বা আরামদায়ক জীবনের জন্য পড়াশোনা করলে চলবে না, বরং তাদের নৈতিকতাসম্পন্ন, দায়িত্বশীল এবং প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত সেন্ট জেভিয়ার্স বিদ্যালয় ও ডন বস্কো কলেজে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় ও কলেজের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “তোমরা যারা এ প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছ, তারা অত্যন্ত ভাগ্যবান। হাজার হাজার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডা. তানজিরুল ইসরাম রায়হানে সভাপতিত্বে ও ডা. দীপা সরকারের সঞ্চালনায় হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ একটি উক্তি উদ্ধৃত করে ডেপুটি স্পিকার বলেন, “সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা। হাসপাতালে এসে দেখলাম হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা, এখন উনারা কীভাবে চিকিৎসাটা দিবেন।”…

Read More

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ূয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ এবং তাকে উদ্ধার করতে যাওয়া পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি সৌরভকে (২১) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। একই সঙ্গে অপহৃত ওই শিশুটিকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী থানার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, কিশোরগঞ্জ সদর এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত ভুক্তভোগী ওই ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত…

Read More

শেখ শামীম, কলমাকান্দা: “এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কাউকে আমরা আখ্যায়িত করতে চাই না। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই সমান অধিকার ভোগ করব। এক মানবের যেমন দুই হাত, তেমনি আমাদের এক হাত হিন্দু, আরেক হাত মুসলমান”- ‘বারইপাড়া সার্বজনীন পঞ্চাঙ্গ মন্দির’ উদ্বোধনকালে ঠিক এভাবেই অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সম্প্রীতির বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে নবনির্মিত ওই মন্দিরের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে চারটি নতুন সেতু নির্মাণ এবং এলাকাটিকে পর্যটন নগরী হিসেবে…

Read More

শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যুতের ভোগান্তি দূর করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিভাবকদের দাবির মুখে স্কুলের আইপিএস (IPS) কেনার জন্য নিজের এক মাসের বেতনের এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৪ এপ্রিল) সকালে কলমাকান্দার মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলার মুক্তি প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে যান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় স্কুলের  সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। স্কুলটিতে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুটি…

Read More