- প্রচার নয়, মানবসেবাই লক্ষ্য—‘মানবিক হারুন’
- জীবনের নতুন গতি পেলেন জামালপুরের ৫০ প্রতিবন্ধী মানুষ
- সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, পরে মিলল কিশোরের লাশ
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষা সচিব, স্থগিত কাজ শুরুর আশ্বাস
- দুর্গাপুরে আলিফ হত্যা: এসআরবি-১৪ এর অভিযানে আসামি প্রাঙ্গন গ্রেপ্তার
- পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে ডেপুটি স্পিকার, ছড়ালেন সম্প্রীতির বার্তা
- ‘শিক্ষিত মা পেলেই শিক্ষিত জাতি পাব’: দুর্গাপুরে কুমারী পূজায় ডেপুটি স্পিকার
- জামালপুরে হতদরিদ্র ২০ পরিবারকে বিনামূল্যে অটোরিকশা প্রদান
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (১ এপ্রিল) উপজেলার উৎরাইল এলাকায় এস্কেভেটর (ভেকু) দিয়ে পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সড়কের পাশের পানি নিষ্কাশনের জায়গা বা ‘নয়ন ঝুলি’ দখল করে এসব স্থাপনা নির্মাণ করায় এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। সরকারি জায়গা পুনরুদ্ধার এবং জনদুর্ভোগ লাঘবেই পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এরআগে গত ১৬ মার্চ (সোমবার) সকালে একই এলাকায় প্রথম দফার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে অন্তত ৩৫টি অবৈধ…
মোহনগঞ্জ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে নেত্রকোনার মোহনগঞ্জে শুরু হয়েছে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’। নগদ টাকার লেনদেন কমিয়ে স্মার্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকদের উৎসাহিত করতেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি এর মোহনগঞ্জ শাখার উদ্যোগে বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের জে. বি. মার্কেট মোড় এলাকায় এ ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ সেবাকেন্দ্র বা বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বনিক। মোহনগঞ্জ শাখার ব্যবস্থাপক…
নিজস্বপ প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীকে (১৩) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। চাঞ্চল্যকর এ মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় র্যাব। একই সাথে জেলার ত্রিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের আরেকটি মামলার প্রধান আসামিও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, ১৩ বছর বয়সী স্কুলছাত্রী ময়মনসিংহের ফুলপুর থানাধীন নিজ বাড়িতে বাবা-মা ও দাদির সাথে বসবাস করত। গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত…
কে. এম. সাখাওয়াত হোসেন: ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর সায়মা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এক আড়ম্বরপূর্ণ ও আবেগঘন পরিবেশে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে অবসরে যাওয়া এই গুণী শিক্ষককে সম্মান জানাতে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীরা একত্রিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাহবুব-উল-আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. সাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর মিছবাহ উদ্দিন আহমদ। বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের পাম্পগুলোতে ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো এবং কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়ম রোধে কঠোর অবস্থানে নেত্রকোনা জেলা প্রশাসন। জেলা সদরসহ উপজেলার ১৮টি ফিলিং স্টেশনে গ্রাহক হয়রানি বন্ধ এবং সঠিক মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতে ১৮ জন কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এক দাপ্তরিক আদেশে উপজেলা পর্যায়ের কৃষি, মৎস্য, পরিবার পরিকল্পনা, যুব উন্নয়ন, সমাজসেবা এবং প্রাণিসম্পদ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে কারণে কৃষি সেচ মৌসুম ও নিয়মিত পরিবহন খাতে জ্বালানি তেলের ব্যাপক চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যেন…
জামালপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হককে জামালপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর জেলাজুড়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামালপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সিরাজুল হক জামালপুরের একজন বর্ষীয়ান ও হেভিওয়েট রাজনীতিক। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা। তিনি ১৯৯১ সাল…
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষ্মীরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে অধিগ্রহণকৃত জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার নান্দিনা ও লক্ষ্মীরচরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রহ্মপুত্র নদের ওপর ১০৬ কোটি টাকা ব্যয়ে ৬০৬ মিটার দীর্ঘ একটি বিশাল সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। এই মেগা প্রকল্পের জন্য আগেই প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছিল সরকার। কিন্তু অধিগ্রহণকৃত সেই জমি থেকে স্থানীয় মালিকরা দীর্ঘদিন ধরে তাদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন চোরাচালানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। জব্দকৃত এসব প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, গাবাউতা এলাকার মো. সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত পথে ভারতীয় পণ্য এনে নিজের বাড়িতে মজুদ করে আসছিলেন। পরে সেখান থেকে এসব পণ্য দেশীয় বাজারে সরবরাহ করা হতো। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (মঙ্গলবার)…
শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক নতুন প্রত্যয়ের সূচনা হয়েছে। “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত”- এই যুগোপযোগী ও সময়োচিত প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার লক্ষ্যে বিশেষ অঙ্গীকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদক এক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফালান মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত ফালান মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চরেরকান্দা গ্রামের কালু মিয়ার ছেলে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (সোমবার) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভৈরব থানার কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-২ (ভৈরব ক্যাম্প) এর একটি আভিযানিক দল। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফালান মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্কুলপড়ুয়া এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নুর জামাল মিয়া (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ (ময়মনসিংহ) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (সোমবার) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নুর জামাল মিয়া ভুক্তভোগী স্কুলছাত্রীর সম্পর্কে চাচাতো ভাই। সে বিভিন্ন সময় মেয়েটিকে উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ওই কিশোরের পরিবারকেও জানিয়েছিলেন ভুক্তভোগীর বাবা। এর কিছুদিন পর,…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাত্র ২০ হাজার টাকার যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতনের পর পেটে লাথি মেরে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানার এক লাখ টাকা নিহতের বাবা-মাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০১৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ওষুধ বিক্রি, ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং সিন্ডিকেট গঠন করে সাধারণ খামারিদের সঙ্গে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৫-২০ বছর ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে থাকা কর্মকর্তার নাম মো. সুরুজ আলী। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার মুক্তিনগর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন। একইসঙ্গে অভিযোগের অনুলিপি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকারের কাছেও প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপ-সহকারী মো. সুরুজ আলী কলমাকান্দা প্রাণিসম্পদ অফিসে দীর্ঘ দেড় থেকে দুই দশক ধরে…
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে প্রেমের ফাঁদে ফেলে অপহৃত ১২ বছর বয়সী এক কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অপহরণের মূল হোতা কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কামাল হোসেন সিলেট জেলার বাসিন্দা। সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুর সোয়া ২টার দিকে ভৈরব থানাধীন কালিপুর এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসনেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অপহরণকারী কামাল হোসেন ও ভিকটিম কিশোরীর বাড়ি একই এলাকায়। পাশাপাশি বসবাসের সুবাদে নাবালিকা…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখকে (১৭) কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। তথ্য-প্রযুক্তির সহায়তায় ছায়াতদন্ত চালিয়ে ঘটনার মাত্র চার দিনের মাথায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- টাঙ্গাইল জেলার মো. শরিফুল ইসলাম (৩২) এবং শামীম হোসেন (৩৩)। সোমবার (৩০ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা…
মোহনগঞ্জের প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র তিন বছর বয়সী অবুঝ শিশু অংকিত বর্মনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল আড়াইটার দিকে উপজেলার বরান্তর গ্রামে প্রতিবেশীর ঘরের বিছানা থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্য বিরাজ করছে। নিহত অংকিত বর্মন বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে অংকিতের বাবা সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঢাকায় দাদী বিশু রানি বর্মনের কাছেই থাকত অংকিত, তিনিই নাতিকে দেখাশোনা করতেন। গত মঙ্গলবার দাদীর হাত…
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক পর্যায়ে সরকারি সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং মডেল থানাসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। জানা গেছে, এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সরকারি সেবাগুলো কীভাবে আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায়…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর কোম্পানির পৃথক দুটি সফল অভিযানে নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার এবং ঢাকার যাত্রাবাড়ী থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আসা-যাওয়ার পথে প্রতিবেশী মো. রাতুল (২২) তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। বিষয়টি কিশোরীর বাবা জানতে পেরে রাতুলের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এরই জেরে গত ১২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে…
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার (৩০ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারের সাম্প্রতিক চুক্তির তীব্র সমালোচনা করেন। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খান। সমাবেশে বক্তারা সরকারের সাম্প্রতিক বৈদেশিক চুক্তির কঠোর সমালোচনা করেন। তারা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির তথ্য পাওয়া গেছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রুহুল আমিন দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থেকে নিজের রাজনৈতিক প্রভাব ও ঠিকাদারি ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। তার পরিবর্তে নিয়মিত ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাতনি ‘রূপা’। পাশাপাশি খোদ স্কুলের জমি বিক্রি করে দেওয়ার মতো ভয়ংকর জালিয়াতির অভিযোগও উঠেছে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সহকারী শিক্ষক মো. রুহুল আমিন খাতায়-কলমে শিক্ষক হলেও বাস্তবে তিনি স্কুলে যান না বললেই চলে। তার অনুপস্থিতিতে ‘রূপা’ নামের এক তরুণী নিয়মিত ‘প্রক্সি শিক্ষক’ হিসেবে ক্লাস নেন। জানা গেছে, রূপা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.…

