Author: K.M. Shakawat Hosen

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ​নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুই উপজেলার পৃথক স্থানে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের প্রচারণায় বাধা, হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে। এতে আজিজুল ইসলাম (২৬) নামে এক প্রচারকর্মী গুরুতর আহত হয়েছেন। ​পরপর দুটি সহিংসতার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচার মাইকবাহী অটো রিকশায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা লোহার রড দিয়ে প্রচার মাইক ও অটো গাড়িটি ভাঙচুর করে। এ সময় রডের আঘাতে আজিজুল ইসলাম নামে এক কর্মী আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নে ইজারাকৃত জলমহাল নোয়াটিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় একশো মিটার অবৈধ জাল এবং মাছ ধরার খাঁচা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ফিক্সড ইঞ্জিন বা মাটিতে প্রোথিত কিংবা অন্য কোনো উপায়ে স্থিরীকৃত জাল, ফাঁদ বা খাঁচা দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অবৈধ উপায়ে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিয্যতে অব্যাহত থাকবে।

Read More

নিজস্ব প্রতিবেদক: ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে গুরুত্বপূর্ণ দুটি ধাপ সম্পন্ন হয়েছে। ​সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এজেন্টদের দায়িত্ব, আচরণবিধি এবং নিয়োগ প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​মতবিনিময় সভা শেষে রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য বা বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলে’র (জেএসডি) প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ‘তারা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তিনি জেএসডি’র ঢাকা মাহনগর (উত্তর) শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক পাওয়ার পর তিনি গণমাধ্যমে মুখোমুখি হয়ে তার নির্বাচনী পরিকল্পনা ও এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি এবং স্থানীয় চেয়ারম্যানের বহিষ্কার নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন তার সুচিন্তিত মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের সেবা করাই…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার আদিবাসী পল্লীতে আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে এই প্রচারণা চালানো হয়। এসময় ​ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় আদিবাসী নেতারা তাদের সংহতি প্রকাশ করেন। বৈঠকে বক্তব্য রাখেন- ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ​বিশাখা রাংসা, সাধারণ সম্পাদক ​নীরেশ রুরাম, সদস্য সেবিনা মারাক ও তালিম মারাক এবং মৃণাল কান্তি বানাই, অর্জুন রাংসাসহ আরও অনেকে। ​বৈঠকে বক্তারা বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়ন এবং এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতির স্বার্থে তারা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল কলমাকান্দার রাজপথ। এই বদলিকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে রাজপথে নেমেছেন জামায়াতে ইসলামী, এনসিপি ও মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান দায়িত্ব পালনের সময় এলাকায় প্রশাসনিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন সৎ ও মানবিক কর্মকর্তার এমন আকস্মিক বদলি সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। ​মানববন্ধনে বক্তব্য রাখেন- ​জামায়াতে ইসলামীর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন। প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ইউএনও মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং জড়িত এক ব্যক্তিকে আটক করেন। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়। ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন নামক স্থানে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নূরপুর বোয়ালী দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় মাদ্রাসার নবগঠিত এডহক কমিটি স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে সুপারের বিরুদ্ধে ওঠা ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার হারুন-অর-রশিদ গত বছরের ৩০ ডিসেম্বর তারিখে বোর্ড থেকে একটি এডহক কমিটি অনুমোদন করিয়ে নেন। কিন্তু ওই কমিটিতে মো. আব্দুস সালাম নামক এক ব্যক্তিকে সভাপতি করা নিয়ে স্থানীয়ভাবে আপত্তি তোলা হয়। ​অভিযোগকারী খালিয়াজুরী নূরপুর বোয়ালী গ্রামের মৃত আমিরুল চৌধুরীর ছেলে আলী হামজাদ আকন্দ। তার দাবি- মাদরাসার সুপার অত্যন্ত কৌশলে একজন ‘দুর্নীতিবাজ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত জনপদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত: ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে এবং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই এই নিরলস তৎপরতা চালানো হচ্ছে। দুর্গম এই এলাকাগুলোতে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতিফলন ঘটেছে। ​জানা গেছে, মদন উপজেলার মাঘান ও গোবিন্দশ্রী ইউনিয়নের মতো দুর্গম এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর টহল দল। বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়ন স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ২৫ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা নির্ধারিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। ​নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় এক অভিভাবককে লাঞ্ছিত করারও খবর পাওয়া গেছে। জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার ৪৩৫ টাকা (বিজ্ঞান) এবং দুই হাজার ৩১৫ টাকা (মানবিক ও ব্যবসায় শিক্ষা)। কিন্তু, মাঘান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। রানীহালা গ্রামের বাসিন্দা ঝুমন মিয়া নামে এক অভিভাবক অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের ফরম ফিলাপের জন্য নয়…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে মাদক (ইয়াবা) ব্যবসার আধিপত্য ও সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন- মতি মিয়া (৫০), সেলিম (৩৬), পুষ্প (৫৩), তাসলিমা (৩০), চম্পা (৪০), ছোটন (৩০), কামাল (৪৫) ও মোবারক (১৬)। এদের মধ্যে মতি মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সান্দিকোনা ইউনিয়নের সায়েতপুর বাজার চার রাস্তার মোড় ও চেংজেনা গ্রামে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ‌মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পার্শবর্তী রাষ্ট্র ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ​বিজিবি সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অন্তর্গত ভারতপুর বিওপি‌‌‍‌‌‌’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস হতে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের মুখোমুখি অবস্থান এখন পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র ৫০ টাকার একটি মোবাইল কোর্ট জরিমানাকে কেন্দ্র করে লেংগুড়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়াকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতি ও প্রশাসনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি লেংগুড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় এক ব্যক্তিকে ঘর মেরামতের অভিযোগে ৫০ টাকা জরিমানা করা হয়। জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি জানতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নিয়মিত একাডেমিক উদ্যোগ ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানের পঞ্চম পর্ব সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ পর্বের বক্তৃতার বিষয় ছিল- ‘বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার অন্তরায় ও উত্তরণের পথ’। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষক (এক বছর মেয়াদি গবেষণা বৃত্তি) নাজিম হোসেন। তাঁর বক্তৃতায় বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট, কাঠামোগত সংকট, রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব এবং নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপিত হয়। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক উত্তরণের জন্য জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, শক্তিশালী প্রতিষ্ঠান, সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘‘প্রথম প্রদীপ জ্বালো-মম হৃদয়ে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে বাকলজোড়া ইউনিয়নে গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় এবং গুজিরকোনা উচ্চ বিদ্যালয় থেকে যারা ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের প্রতিজনকে দুইহাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বিতরণপুর্ব আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহার সভাপতিত্বে, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এম…

Read More

শেখ শামীম (নিজস্ব প্রতিবেদক): নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একই দিনে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ প্রদানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিষয়টি এখন ‘টক অব দ্যা কলমাকান্দা’। আইনের চোখে সবাই সমান- এটাই গণতন্ত্রের মৌলিক সৌন্দর্য। তবে সচেতন মহলের প্রশ্ন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগেই সাময়িক বরখাস্ত এবং একই দিনে শোকজ নোটিশ জারি করা কতটা যুক্তিযুক্ত ও ন্যায়বিচারসম্মত? স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রক্রিয়াগত ন্যায়বিচার (Procedural Justice) কতটা অনুসরণ করা হয়েছে- তা নিয়েই মূলত প্রশ্ন উঠছে। অনেকের মতে, শোকজের জবাব গ্রহণ ও পর্যালোচনার পর শাস্তিমূলক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক (২৯) ও তার স্ত্রী মোছা. জেরিন খাতুন (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, “গণভোটের মার্কা হচ্ছে- একটা ‘কাটা’ চিহ্ন আরেকটা ‘টিক’ চিহ্ন। এটাই হচ্ছে গণভোটে মার্কা। যেটা ‘কাটা’ চিহ্ন সেটা হচ্ছে ’না’ আর সেটা ‘টিক’ চিহ্ণ সেটা হচ্ছে ‘হ্যাঁ’। এই গণভোট- দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য। ফ্যাসিবাদ কী- অতীতে আপনার দেখেন নাই? আপনাদের প্রতিনিধিত্ব কারা করেছে- দুর্বৃত্তরা করছে। সমাজের দুর্বৃত্ত তারা আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে যেয়ে দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। দেশে দুর্বৃত্তায়ন ও সম্পদের অসম বন্টনের ফলে এ দেশে এক শ্রেণির মানুষ শুধু ধনী…

Read More