Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ সনি আক্তার (৩৬) তিনি তার স্বামী যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহাগকে (৪০) আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে মো. সোহাগ মিয়া (৩৮) উপজেলার বরকাশিয়া গ্রামের নুর আহম্মদের ছেলে। সোহাগ উপজেলা যুবলীগের সদস্য। ভুক্তভোগী সনি আক্তার উপজেলার গৌড়াকান্দা গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। তিনি তিন সন্তানের জননী। সনি স্থানীয় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম মামলা নথিভুক্ত…

Read More

শেখ শামীম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল “দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি ‘রেইনবো স্টেট’ বা রংধনু রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে কায়সার কামাল বলেন, “আমরা একটা রংধনু স্টেট করতে চাই- রেনবো স্টেট। রংধনুর যেমন সাতটি রঙ থাকে, ঠিক তেমনিভাবে আমাদের এই দেশকে আমরা এমন এক অবস্থায় নিয়ে যেতে চাই যেখানে গারো, হিন্দু, হাজং, মুসলিম- প্রত্যেকের অধিকার নিশ্চিত…

Read More

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাদবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আদিবাসী সম্প্রদায়ের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রবিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক জনমত গঠনে আয়োজিত এই সভায় শুধু সাধারণ ভোটার নয়, বরং নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈঠকে অংশ নেওয়া আদিবাসী নারী-পুরুষ এবং হাজং সম্প্রদায়ের সদস্যরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি আদায়ে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর কেন্দুয়া উপজেলা শাখা। সকাল থেকেই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা কাজ বন্ধ করে কর্মসূচিতে অংশ নেন। এতে পরিষদের দাপ্তরিক কাজে স্থবিরতা নেমে আসে। বলাই শিমুল এলাকা থেকে আসা সেবাপ্রার্থী নুরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল ১০টায় জরুরি কাজে এসেছি।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- নাজমা আক্তার (৫০), রাকিব মিয়া (৩০) ও রাব্বি মিয়াকে (২২)। এছাড়াও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাগলাজুর এলাকার হাওরে এই সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জনকে জরিমানা এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌরশহরের প্রধান সড়ক ও ফুটপাতগুলো অবৈধভাবে যানবাহন চালক ও সবজি ব্যবসায়ীদের দখলে ছিল। এতে রাস্তা সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। জনভোগান্তি চরমে পৌঁছালে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ (শনিবার) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী শহরের প্রধান প্রধান সড়কে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় চাঞ্চল্যকর ও ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ (২৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ ফুলাপুর উপজেলার মো. জাহাঙ্গীর আলম (২২) এবং আরেকজন একই জেলার কোতোয়ালী থানাধীন লিংকন (২২)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে ময়মনসিংহের ভালুকা ও হালুয়াঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টার দিকে ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের কাছে রিয়াদকে গতিরোধ করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা কমরেড রাশিমণি’র ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাড. এম এ জিন্নাহ, আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আমি কোনো বিশেষ ব্যক্তির প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই। আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকেও দুর্নীতি করতে দেব না।” শনিবার (৩১ জানুয়ারি) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মহান আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে যদি নির্বাচিত হতে পারি, তবে আমার রাজনীতির…

Read More

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী মো. রাব্বি মিয়া (২২) হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি মো. টুটুল মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপিতে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরআগে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানার সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত রাব্বি মিয়ার সাথে ঘাতক টুটুল ও তার সহযোগীদের ক্রিকেট খেলা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত ২ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ ​অভিযানে আটককৃতরা হলেন- নেত্রকোনার বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদ্বয় ​নাজিম উদ্দিন (২২) ও মো. লিটন (২২)। ​র‍্যাব-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল গত শুক্রবার দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে সান্দিকোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন মিনি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহের নারী জাগরণের অন্যতম পথিকৃৎ, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া (মস্তুরা) আর নেই। শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেগম রোকেয়া ১৯৪৭ সালের ১৭ মে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন ছিল এক অদম্য সংগ্রামের গল্প। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দুই মেয়ের জন্মের পর তিনি বিবাহবিচ্ছেদের শিকার হন। তবে দমে না গিয়ে অদম্য ইচ্ছাশক্তিতে পুনরায় পড়াশোনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তারা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলনের নেতৃত্বে ঢাকা থেকে আগত আইনজীবীদের একটি প্রতিনিধি দল এই প্রচারণায় অংশ নেয়। এ সময় তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আইনজীবীরা বলেন, ‘আমরা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তৃণমূল…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যদের সহায়তায় পালানো হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। কারাগার থেকে পালানোর দুদিন পর, গত ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৪ ও র‍্যাব-১২ এর যৌথ আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর তিন ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) এবং জাকিরুল ইসলাম (২৮)। র‍্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ৭ ডিসেম্বর তারাকান্দা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-০৪) আসামি ছিলেন তারা। এ মামলায় গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে র‍্যাব তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় নেত্রকোনা ব্যাটালিয়নে’র আওতাধীন মাধুপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি’র অধীনস্থ টহল দলটি ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৭/৩-এস হতে প্রায় তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রিজ নামক এলাকায় তল্লাশি চালায়। তল্লাশিকালে বিজিবি’র সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন দেশীয় ও ভারতীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিজিবি’র সদস্যরা। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি ভারতীয় তৈরি ছুরি, দুইটি চাপাতি, একটি বল্লম,…

Read More

নিজস্ব প্রতিবেদক: দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টানা দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ জানিয়েছেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হতে থাকেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মচারীরা তাদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় নেতা আব্দুল লতিফ আব্বাসী, আহসান উল্লাহ আরিফ, মো. শাহআলম ও দ্বীন মো. সালাউদ্দিন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পৌরশহরের অন্যতম শিশু বিদ্যাপীঠ ‘দি চাইল্ড প্রিপারেটরী স্কুল’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী নানা আনন্দময় আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে ক্ষুদে শিক্ষার্থীরা মোট ২০টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেয়। শিশুদের দৌড়, বিস্কুট দৌড় ও বুদ্ধিবৃত্তিক বিভিন্ন খেলাধুলায় মুখর ছিল পুরো মাঠ। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও অনুষ্ঠানটিকে একটি পারিবারিক মিলনমেলায় রূপ দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী মজুমদার-এর সভাপতিত্বে এবং শিক্ষক দীপা রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ নানা ক্রীড়া এবং গান, আবৃত্তি ও নাচে অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দমেলায় পরিণত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন-এর সভাপতিত্বে এবং শিক্ষক মো. শাহজাহান কবীর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শাখা ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শাহানুর কবির খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আজহার আহম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা বলেন, “দীর্ঘদিন…

Read More