Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে পন্থায় বালু উত্তোলনের দায়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভ্রাম্যমান আদালত তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা ও তা আদায় এবং বালু জব্দ করেছে। উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গণেশ্বরী নদী থেকে ব্যক্তিদ্বয় হলেন- নজরুল ইসলাম, আব্দুল হাকিম ও আব্দুল কাদির মড়ল। মঙ্গলবার (২৯ এপ্রিল) কলমকান্দার সহকারি কশিনার (ভূমি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমি তিনি অভিযান পরিচালনা করেন। জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি উত্তোলিত বালু জব্দ এবং এ ধরণের কর্মকাণ্ডের সাথে আর জড়াবে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি এলাকায় অপহরণ ও নির্যাতনের শিকার এক ১১ বছরের কিশোরীর দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। সোমবার (২৮ এপ্রিল) বিকালে স্থানীয় এক আইন সহায়তা বিষয়ক অনুষ্ঠানে বিষয়টি অবগত হয়ে তিনি তাৎক্ষণিক ভিকটিমের বাসায় ছুটে যান এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি। জানা গেছে, গত ৭ মার্চ বিকেলে ওই কিশোরী কেন্দুয়া পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। পরে ১৭ মার্চ অপহরণ চক্রের এক সদস্য মোবাইল ফোনে কিশোরীর বড় বোনকে ফোন করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এ উপলক্ষে আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা “বিনামূল্যে আইনি সহায়তা চাই, ন্যায়বিচার নিশ্চিত করি” এই শ্লোগান সম্বলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালিতে বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: আইনগত সহায়তা দিবস উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই প্রতিপাদ্যে বারহাট্টা উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালিটি বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়। পরে এখানে উপজেলার প্রশাসন এবং উপজেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। ইউএনও মো. খবিরুল আহসান বলেন, এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে মারধর করে কম্পিউটারসহ যন্ত্রপাতি ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে ওই পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী রাজেশ্বর দেবনাথ উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের ছেলে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে আহত উদ্যোক্তা রাজেশ্বর দেবনাথকে (৩৩) উন্নত চিকিৎসার জন্য খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার বিকেলে পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ইউপি সদস্য (মেম্বার) মো. রাসেল মিয়া (৩৫)। তিনি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড পুরানহাটি এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর অভিযোগ, তিনি (রাজেশ্বর দেবনাথ) গত ২০১২ সাল থেকে পরিষদে উদ্যোক্তা হিসেবে কাজ করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় এ দিবস। এ উপলক্ষে আদালত চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘‘দ্বন্ধে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সহকারী জজ ও পরিচালক মো. শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আদালতের জারীকারক সবুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সিনিয়র আইনজীবী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ঝড়ে গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এর মধ্যে পৌর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ সরকারের বাড়ি-ঘর দুমরে মুচরে যায়। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের দক্ষিনপাড়া ও আশপাশের এলাকায়। সোমবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগের দিন (রবিবার) দিবাগত রাতে হঠাৎ শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। ওই ঝড়ে বাড়ির পার্শ্বে থাকা বিশাল আম গাছ পড়ে যায় বিদ্যুৎ সরকারের বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্টসহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বাড়ির আশ-পাশের বোরো ফসলের। ঘরটি দুমরে মুচরে গেলেও ছেলে-মেয়ে সহ প্রাণে বেঁচে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদরাসায় যাবার পথে বজ্রপাতে আরাফত (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত আরাফাত মদনের তিয়শ্রী ইউনিয়নের আব্দুস ছালামের ছেলে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে মাদরাসায় যাবার পথে বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়।  এসময় আরাফাত ফজরের নামাজ আদায় শেষে পড়াশোনা করতে বাড়ির পাশে হাফেজিয়া মাদরাসায় যাচ্ছিলেন। মাদরাসার কাছে পৌঁছাতেই হঠাৎ বজ্রপেতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়। তিয়শ্রী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোতাহার হোসেন মাদরাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে আরাফাত নামে এক…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‍”দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল. এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫। সোমবার (২৮ এপ্রিল) এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের,থানার অফিসার ইনচার্জ মো. আমিনূল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন ও সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু অমল চন্দ্র সরকার,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামে কওমী মাদরাসার এক শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কলমাকান্দার খারনৈ ইউনিয়নে ধনুন্দ গ্রামে বজ্রপাতের ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করতেন। খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন। নিহত দিদারুল ইসলামের বাল্য বন্ধু ও প্রতিবেশি নাঈম আহমেদ তার ফেসবুক পোষ্টে লিখেন, এ অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। কিছু দিন আগে দিদারুলের মা মারা যায়। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নিহতের পরিবার। এমন দুর্ঘটনা সত্যিই কষ্ঠের।

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট ইটাচকি গ্রামের সেলিনা আক্তারের বাড়িতে এখন শুধু কান্নার ধ্বনি। আদরের ছোট ছেলে পলাশের মরদেহ ফেরত আসার অপেক্ষায় ভেঙে পড়েছেন তিনি। নয় মাস আগে জমি বিক্রি ও ধারদেনা করে পলাশকে পাঠানো হয়েছিলো সৌদি আরবে। উদ্দেশ্য ছিলো পরিবারের ভাগ্য ফেরানো। অথচ আজ সেই পলাশের মরদেহ ফেরত আনার সংগ্রাম চলছে। রবিবার (২৭ এপ্রিল) পলাশের পরিবারের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় কুতুবপুর গ্রামের প্রণয় নামের এক ব্যক্তির মাধ্যমে পলাশকে প্রবাসে পাঠানো হয়। দালাল প্রণয়ের আশ্বাস দিয়েছিল সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি হবে, নিয়মিত বেতন আসবে, বৈধ আকামা দেওয়া হবে। বাস্তবে পৌঁছে পলাশ পাননি কোনো…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলার আসামি দুই যুবদল নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরআগে গত ২০ এপ্রিল উপজেলার জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদারকে রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা হয়। তবে পলাতক অন্য দুজন উপজেলা যুবদলের সদস্যসচিব নূর মোহাম্মদ খান ফরিদ ও যুগ্ন-আহবায়ক মোতাসছির হোসেন ওরফে কাইয়ূমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের এতথ্য নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় করা মামলায় কামাল হোসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি দুইজন পলাতক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিববার (২৭ এপিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডোরিয়াকেনা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিকে কলমাকান্দা সদরের লোকজন চলাফেরা ও অবস্থান করতে দেখেছেন। দুপুরে ডোরিয়াকেনা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসীরা মৃত বৃদ্ধকে চিনেন না। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিউওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিউওয়াইফারি কোর্সকে স্নাতক পাস কোর্স ডিগ্রী সমমান করার এক দফার দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে। রবিবার (২৭ এপ্রিল) সারাদিন ব্যাপী এ কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যালয়ে বিভিন্ন শিক্ষকদের কক্ষে কমপ্লিট শাটডাউনের পোষ্টার লাগিয়ে কক্ষ বন্ধ করাসহ মানববন্ধন, অবস্থান কর্সমূচী ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী সামিয়া ও হিরণ মিয়া জানান, এইচএসসি পাসের পরে কোন ডিপ্লোমা থাকতে পারে না। ডিপ্লোমাকে ডিগ্রী সমমান করার এক দফা দাবিকে মেনে নিয়ে আমাদেরকে রোগীদের পাশে থাকার সুযোগ করে দেওয়া হোক। এটাই আমাদের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন বনানী বিশ্বাস। বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, উন্নয়নকে টেকসই করতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।  মাঠ প্রশাসনকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ঝড়ে সরকারি গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে ব্যাপক কষ্টে আছেন ক্ষুদ্রকৃষক সুমন মিয়া ও তার পরিবার। এ ঘটনা ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে।   রবিবার (২৭ এপ্রিল) কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাভিদ রেজোয়ানুল কবীর। এরআগে গত শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে রাস্তার পার্শ্বে রোপনকৃত সরকারি একটি গাছ পড়ে যায় কৃষক সুমন মিয়া বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘর মেরামতের কোন সামর্থ না…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চাঁদা না পেয়ে পেট্রোল পাম্প ভাঙচুর করেছে আল আমিন (২৫) নামে এক যুবক। এতে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৬ এপ্রিল) এ ঘটনায় পেট্রোল পাম্প মালিক বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে থাকা ‍’মেসার্স শুভ্র শান্তি ফিলিং স্টেশন’ নামে ওই পেট্রোল পাম্পে হামলা চালায় ওই যুবক। এতে পাম্পটিতে জ্বালানি ও তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। অভিযুক্ত আল আমিন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মাসুম মিয়ার ছেলে। তার একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেত্রকোনার কেন্দুয়া শাখার সদস্য সচিব মো. সাদ্দাম আলম তন্ময়কে কারণ দর্শনো ও জবাব দিহিতার চিঠি দেওয়া হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) নেত্রকোনা জেলা জাসাসের আহবায়ক ও সদস্য সচিবের পক্ষে কারণ দর্শানোর চিঠিতে স্বাক্ষর করেন যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান। জাসাসের জেলা শাখা কর্তৃক ইস্যুকৃত চিঠি থেকে জানা যায়, গত ৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দলের ভাবমূর্তি ও দলীয় শৃঙ্খলা অক্ষুন্ন রাখার জন্য কেন্দ্রীয় সংসদের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আপনি (সাদ্দাম আলম তন্ময়) কর্ণপাত করেন নি। চিঠিতে আরো উল্লেখ, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকায় কেন আপনার (সাদ্দাম আলম তন্ময়) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা…

Read More

নিজস্ব প্রতিবেদক: দুই দিনব্যাপী বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা শাখার সাথী শিক্ষা শিবির (প্রশিক্ষণ প্রোগ্রাম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলা জামায়াতের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। আগামীকাল রবিববার (২৭) এপ্রিল বিকাল পর্যন্ত চলবে এ কর্মশালাটি। এ শিক্ষামূলক কর্মশালায় প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক মিলন এবং সঞ্চালনায় ছিলেণ সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ রাসেল। নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক সাথী নিয়ে এ কর্মশালায় প্রধান অতিথি প্রথমে সাথীদের সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে ঘন্টাব্যাপী নসিহত মূলক কথা বলেন।…

Read More