Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর আগে আলোচিত নেত্রকোনা বারহাট্টা উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যা করা হয় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মনকে। ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক মো. কাওছার মিয়াকে (১৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। তিনি তাঁর রায়ে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কাওছারের ফাঁসি কার্যকর করার কথা রায়ে লিখেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামি চাইলে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে মো: ঈদু মিয়া (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার  আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২২) উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজব আলীর ছেলে। নিহত অটোরিকশা চালক নানার বাড়ি আদর্শনগর গুচ্ছগ্রাম এলাকায় বসবাস করছিলেন। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং রে আর ফিরে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন, মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দুয়ার চিরাং মোড় থেকে আঠারবাড়ী পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা সড়কে সংগঠিত হয় এই সহিংসতা ঘটনার বর্ণনা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করেছেন বাদী। অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক ট্যাম্পু, সিএনজি, ট্রাক ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সিনিয়র প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঁইয়াকে সভাপতি এবং মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম খান কাজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাভুটি ছাড়াই নেতৃবৃন্দকে নির্বাচিত করেন। নবনির্বাচিত সভাপতি এখলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আমি সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে শিক্ষকদের অধিকার, কল্যাণ এবং পেশাগত উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আস্থা প্রকল্পের আয়োজনে দুই দিনব্যাপী সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ হয়েছে। ২৫-২৬ মে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ পৌর শহরের ডিএসকে মাতৃসদন হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও রূপান্তর এর সহযোগীতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে এ প্রশিক্ষণ হয়। এ প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলা যুব ফোরামের সাতটি ইউনিয়ন থেকে আগত ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সদস্য সেন্টু মারাক। দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াছমিন ও আস্থা প্রকল্পের মাঠ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইট ভর্তি ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বাউসাম গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সোমবার (২৬ মে) বিকেলে পৌরশহরের ভাঙ্গাব্রীজ সংলগ্ন ঠাকুরবাড়ী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন ওই ট্রাকের পাশ দিয়ে একই দিকে যাচ্ছিল। এ সময় হর্ন বাজালেও মোটরসাইকেলকে সাইড না দেয়ায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। পরবর্তিতে স্থানীয়রা আনোয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি’র নেতাকর্মীদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে নারী সমাজের উদ্দ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হাজারো নারীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মোড়ে এসে শেষে হয়। পরে এখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহনকারী আফরোজা আক্তার বলেন, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে পুর্ব-বাকলজোড়া গ্রামে সংঘঠিত বাড়ীঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় আমার স্বামী তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মুলত ঘটনার দিন সে নেত্রকোনা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেছিলো, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতো নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। সোমবার (২৬ মে) ‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে ঘোষিত এ কর্মসূচি পালনে দেখা গেছে ভিন্নমত ও ভিন্নচিত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। অন্যদিকে, অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ না করলেও মৌন সমর্থনের কথা জানিয়েছেন। কেউ কেউ এই কর্মসূচিকে ব্যক্তিগত বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী এক সহকারী শিক্ষক জানান, “শিক্ষার্থীদের ওপর যেন এর প্রভাব না পড়ে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখে আমরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, কালিমন্দির ও একটি বিশাল আয়তনের দিঘি। এটি প্রাচীন গান্ধার শিল্পধারার অনন্য নিদর্শন। প্রায় ২০০ বছর আগের এই স্থাপনাগুলো ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকর্মের নিঃশব্দ সাক্ষী হিসেবে টিকে রয়েছে। বর্তমানে অযত্ন-অবহেলায় পড়ে থাকা এই সম্পদগুলো যথাযথভাবে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। দনাচাপুর গ্রামের প্রাচীন পঞ্চরত্ন মন্দিরটি এক সময় তিনতলা বিশিষ্ট ছিল। সময়ের বিবর্তনে এবং নানা প্রাকৃতিক কারণে মন্দিরটির দুটি তলা মাটির নিচে চাপা পড়ে গেছে। বর্তমানে কেবল এক তলা দৃশ্যমান। মন্দিরটির দেয়ালজুড়ে রয়েছে টেরাকোটা ও মাটির তৈরি নানা নকশা। যা তৎকালীন সময়ের শিল্প ও স্থাপত্যকলার পরিচয় বহন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শামীম (২২) এক যুবকের মৃতদেহ কাঁঠাল গাছে ঝুলে ছিল। মৃত শামীম বড়গাওয়া গ্রামের রুহুল আমিনের মেঝো ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার পর্যন্ত স্থানীয়রা উপাজেলার সাহতা বড়গাওয়া গ্রামে যুবকের মৃতদেহ ঝুলে থাকতে দেখে। এরআগে গত রবিবার দিনগত রাত ১টার দিকে পাশের এলাকা থেকে হরি কীর্তন শোনে আসার সময় এলাকাবাসী যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বড়গাওয়া গ্রামের নূরুল আমিন বলেন, গতকাল রবিবার রাত হিন্দু সম্প্রদায়ের হরি কীর্তন ছিলো। সেখানে শামীম আর আমার ছেলে হাকিম কীর্তন শুনতে গিয়েছিল। পরে রাত ১১ঘটিকায় আমরাও কীর্তন শুনতে যায়। আমাদের দেখে তারা সেখান থেকে চলে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC) এর উদ্যোগে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা প্রেসক্লাব হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব এবং সঞ্চালনা করেন পিসিসি’র উপজেলা কো-অর্ডিনেটর আনিছুর রহমান। এ ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, পিসিসি’র প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার, ট্রাইবাল সম্পাদক বুতুয়েল কুবি, কলমাকান্দা শাখার সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং, তিন উপজেলার সমন্বয়কারী আনিছুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তাং, জহিরুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) নেত্রকোনা ব্যাটায়িলন (৩১ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করা করেছে। জব্দকৃত এসব মাদকের মধ্যে রয়েছে ৫৬ বোতল এসি ব্ল্যাক ও অফিসার্স চয়েজ ব্র্যান্ডে ভারতীয় মদ। সোমবার (২৬ মে) বিকেল সোয়া ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন দুপুর ২টার দিকে এসব বিদেশী মদের বোতলগুলো ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড় ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ মাধুপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপি’র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম ভিজিএফে’র চালের কার্ড কালোবাজারে বিক্রির অভিযোগে জনতার রোষানলে পড়েছেন। পরে স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দেয়। স্থানীয়দের অভিযোগ, ভিজিএফ কার্ড বরাদ্দ পেয়ে গরীব-দুঃখীদের মাঝে তা বিতরণ না করে একাধিক কার্ড গোপনে কালোবাজারে বিক্রি করেন সামছুল আলম। এমন খবর  জানতে পেরে রবিবার (২৫ মে) দুপুরে উত্তেজিত জনতা তাকে আটক করে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে গণধোলাই দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য নেতা সামছুল আলমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। এলাকাবাসী জানায়,…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, ষোল বছর কোথায় ছিলাম জানতে চান? ষোল বছর পালিয়ে ছিলাম। ষোল বছর জেল খানায় ছিলাম, ষোল বছর হাসপাতালে ছিলাম, ষোল বছর রক্তাক্ত শরীর নিয়ে পরিবারের বোঝা হয়ে আমরা ছিলাম। জানতে চান ষোল বছর আমরা কোথায় ছিলাম? শুধু বিএনপি করার কারণে কত শত সূর্য সৈনিকদের সংসার ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমাদের অনেক সহ-যোদ্ধা ভালবেসে বিয়ে করেছিলো, মিথ্যা মামলায় মাসের পর মাস গেলেও যখন জেল থেকে বের হয় নাই। তখন তার প্রেমিকা, তার স্ত্রী তালাক দিয়ে অন্যের বাড়িতে চলে গেছে। এভাবে কত সংসার ধ্বংস হয়ে গেছে শুধু…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে তিন দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, অন্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি মো. মাহমুদুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”- এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। রবিবার (২৫ মে) বিকেলে কেন্দুয়া উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সচেতনতামূলক শ্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনে উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সেবায় আগ্রহ সৃষ্টি করে। মেলায় বিভিন্ন বুথে ভূমি কর প্রদানের প্রক্রিয়া, নামজারি, খতিয়ান যাচাই, ভূমি রেকর্ড সংশোধনসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কয়লাসহ একটি ট্রাক আটক করেছে দুর্গাপুর সেনাবাহিনী। রবিবার (২৫ মে) দুপুরে পৌরশহরের উৎরাইল বাজার থেকে এই কয়লা আটক করা হয়। আটককৃত ট্রাক চালককামাল হোসেন (৪৫) ময়মনসিংহের শিকারী কান্দা এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে। জানা যায়, অবৈধ কয়লাসহ একটি ট্রাক দুর্গাপুর থেকে ময়মনসিংহে যাবে। এমন গোপন সংবাদ পায় দুর্গাপুর সেনাক্যাম্প। পরবর্তিতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ-ঊল-হাসান ইমনের নির্দেশে সেনাবাহিনীর একটি  টিম উৎরাইল বাজারে সকাল থেকে টহল শুরু করে।  ঢাকা মেট্রো ট ২২-১৭৪৩ নাম্বার একটি ট্রাক প্রায় ১০ টন অবৈধ কয়লা নিয়ে উৎরাইল বাজার অতিক্রম করার সময় চালকসহ ট্রাকটি আটক করে সেনাবাহিনী। ট্রাক ড্রাইভার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছেন। নিহতেরা হলেন উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)। শনিবার (২৪ মে) সান্ধায় ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশায় চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিকে আসা প্রাণ-আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকাশ চালকসহ দুজন মারা যান। অটো রিকশায় থাকা আরও দুজন আহত হন। নিহতের পারিবার সূত্রে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঈদুল আযহার শুভেচ্ছা সম্বলিত বিলবোর্ড (ফেস্টুন) লাগানোকে কেন্দ্র করে বিএনপি’র দুপক্ষের একপক্ষের নেতার বাড়িতে হামলা করে ঘর-বাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধন প্রতিপক্ষের লোকজন। এসময় শফিকুল ইসলাম শফিক (৪০) নামে এক করাতকল শ্রমিক নিহত ও কমপক্ষে ছয়জন আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই খাইরুল ইসলাম বাদীয় হয়ে বেআইনী জনতাবদ্ধে বাড়িতে অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম, হত্যা, তিন লক্ষ টাকার ক্ষতিসাধন এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় দুর্গাপুর উপজেলা মাঝিয়াইল গ্রামের ইমাম হাসান ওরফে আবু চাঁনে ছেলে ও উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন মাস্টারকে (৫০)…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আব্দুল মজিদ খান ওরফে আবুল মিয়া (৫৭) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফাতর করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নারানন্দিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং নরনারায়ণপুর গ্রামের গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে। শনিবার (২৪ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত কৃষকলীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। এরআগ গতকাল শুক্রবার দিবাগত রাতে নরনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে আবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেফতারকৃত ইউনিয়ন কৃষকলীগ নেতা গত বছরের এক ডিসেম্বর দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। গ্রেফতারেরর পর…

Read More