Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলায় সামাজিক সম্প্রীতি, দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক রহিমা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম ভূঞা, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর কেনু মিয়া (৫৪) নামে এক কৃষকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের একটি হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত কেনু মিয়ার স্ত্রী ও সন্তানরা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থেকে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। গত ১৬ জুলাই (বুধবার) বিকেলে হাওরের ফসলি জমিতে কাজ করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল থেকে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তার সন্ধান মেলেনি। পাঁচদিন পর সোমবার দুপুরে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। দুজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালের দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বানাইকোনা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মাহতাব উদ্দিন (৬৫) এর নেতৃত্বে এক পক্ষের পাঁচজন- জজ মিয়া (৩৮), রতন মিয়া (২৮), মামুন মিয়া (২৬), আসাদ মিয়া (৩২) ও কালাচাঁন মিয়া (১৭) এরা একত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় অপর পক্ষের উপর। অপর পক্ষের সদস্যরা হলেন- একই গ্রামের আহমদ আলীর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উদ্বাখালী নদীতে ডুবে মো. আলী আসাদ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলী আসাদ ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও আম্বিয়া খাতুন (২৮) দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটিকে কোথাও না পেয়ে মা আম্বিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চারপাশে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পূর্ব পাশে উদ্বাখালী নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে শিশুটির চাচাতো ভাই ইউসুফ আলী পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সি কিশোরীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসতেছিলেন অভিযুক্ত মো. রিয়াদ (১৯) নামে এক যুবক। একদিন ভুক্তভোগী কিশোরী তার বাসার সামনে রাস্তায় বের হলে অভিযুক্ত যুবক প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। র‌্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গা্ইল ক্যাম্প কর্তৃক কিশোরী অপহরণের দায়ে সেই অভিযুক্ত যুবক মো. রিয়াদকে গ্রেফতার এবং অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে। অভিযুক্ত যুবক ওই কিশোরী অপহরণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি। সোমবার (২১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যা জানান র‌্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত রবিবার রাত অনুমান সোয়া ১০টার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে স্বামী সোহাগ মিয়া (২৪) ও স্ত্রী ঝুমা আক্তার (২১) এই দম্পত্তির ঝুলন্ত নিথরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালের দিকে ঝুমার বাবার বসতঘর থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত সোহাগ মিয়া দুর্গাপুর সদর উপজেলার চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। ঝুমা আক্তার একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। সোহাগ ও ঝুমা দম্পত্তির দুই বছর বয়সি কন্যা সন্তান রয়েছে। সোহাগ পেশায় একজন রাজমিস্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছর পূর্বে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। স্ত্রী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী রুসা বাংলাদেশ এর আয়োজনে মাদক ও বাল্যবিয়েকে না বলেছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুন) বিকেলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রধান অতিথি হিসেবে কর্মসুচীর উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ উপলক্ষে স্থানীয় ডনবসকো কলেজ মিলনায়তনে, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সেমিনারে রুসা বাংলাদেশের পরিচালক এম এন আলমের সভাপতিত্বে, ডনবসকো কলেজের প্রভাষক সিলভিয়া আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবির, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ডনবসকো কলেজের পরিচালক ফাদার কোচওয়ালিক, অধ্যক্ষ রুমন রাংসা, দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল ইমরানুল আলম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা…

Read More

নিজস্ব প্রতিবেদক: আমার সংস্কৃতি, আমার অধিকার, এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ‘কোচ’ সম্প্রদায়ের বিহু উৎসব- ২০২৫ পালিত হয়েছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় নানা আয়োজনে পালিত হয় এ উৎসব। এ উপলক্ষে অতিথিবরন শেষে, আলোচনা সভায় একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে ও একাডেমির শিক্ষক মালা আর্থা আরেংয়ের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সদ্য যোগদানকৃত পরিচালক কবি পরাগ রিছিল, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জাতি সংঘের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, বিশিষ্ট গবেষক…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় দিনমজুরির কাজ করতেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জাকির হোসেন (২৪)। গ্রামের বাড়িতে একটা ঘর তৈরির স্বপ্নে কষ্টের রোজগারের টাকায় এক খন্ড জমি কিনেছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২১ জুলাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকির হোসেন। পরদিন সকালে গ্রামের বাড়িতে জানাজার পর সেই জমিতেই দাফন করা হয় জাকির হোসেন কে। নিহত জাকির হোসেনের বাড়ি দুর্গাপুরের পূর্ব বাকলজোড়া গ্রামে। ওই গ্রামের দিনমজুর মৃত ফজলু মিয়ার ছেলে জাকির। একমাত্র ছেলের মৃত্যুতে এখনও পাগলপ্রায় তাঁর মা মিছিলি বেগম। রাজধানীর বাড্ডায় মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন জাকির হোসেন। ঢাকায় ওয়াসার পানির লাইন মেরামতের কাজ করতেন তিনি। নিজের জমানো টাকায় গ্রামের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কোরআন মাজীদ অবমাননার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। প্রধান আসামির নাম আবু বক্কর (৫৫) তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত লালু মুন্সির ছেলে। বুধবার ( ১৬ জুলাই) বারহাট্টা মধ্য বাজার এলাকা থেকে একটি শট পেন্ট পড়া অবস্থায় এই ব্যক্তিকে আটক করে সাধারণ মানুষ। পরে উৎসুক জনতা তাকে পিটুনি দিয়ে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে নেত্রকোনায় প্রেরণ করে বারহাট্টা থানা পুলিশ। আবু বক্করকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান। এরআগে এ ঘটনায় নাজমা আক্তার নামের একজনকে গত ১৩ জুলাই আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী দুই জন আসামি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। Institute of Water Modelling (IWM) পরিচালিত “Feasibility Study for Integrated Water Resources Management of Major Rivers in Netrakona District” শীর্ষক সমীক্ষার আওতায় এই সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইডব্লিউএম-এর পানি সম্পদ প্রকৌশলী গবেষক মো. জাকির হোসেন। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল কলমাকান্দা উপজেলার নদীভাঙন, জলাবদ্ধতা, সেচ ও আকস্মিক বন্যা ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সমস্যাসমূহ চিহ্নিত…

Read More

কে. এম .সাখাওয়াত হোসেন: নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য শ্লোগান দিয়ে যাচ্ছে, তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। তারেক রহমানের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব এবং চুল পরিমাণ ছাড় দিবো না। নতুনভাবে মব জাস্টিসের নামে যড়ষন্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষকে দ্বিধাবিভক্তি করে দিতে যাচ্ছে একটি চক্র। সে চক্রটির ছত্রছায়ায় বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার দালালরা চাচ্ছে দেশে ঘোলা পরিবেশ সৃষ্টি করে আবার যেন শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারে। সে চেষ্টা নিয়ে চক্রটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে।  বৃহস্পতিবার…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। এ থানায় যোগদানের পর গত নয় মাসে পাঁচ বারই শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন তিনি। বুধবার (১৬ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরুস্কারসহ ১৮ ক্যাটাগরিতে পুরুস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। ১৮ জন পুরুস্কার প্রাপ্তদের মধ্যে ওসিসহ তিনজনই হলেন নেত্রকোনার মডেল থানায় কর্মরত। তারা হলেন- শ্রেষ্ঠ  পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ও শ্রেষ্ঠ এসআই (নিঃ) মো. মোশারফ হোসেন। জানা যায়, বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনে জন্য’’ এই কথাটি যেনো মিথ্যে প্রমানিত হতে যাচ্ছে শিক্ষক নুর মোহম্মদের কাছে। চিকিৎসা নামক মহাযুদ্ধে স্ত্রীকে বাঁচাতে যুদ্ধ করেই যাচ্ছেন। বাড়িতে অসুস্থ স্ত্রী মাহমুদা খাতুন কে রেখে কোন কাজই ঠিকমতো করতে পারছেন না। স্ত্রী মাহমুদার (৩৬) দুটি কিডনিই নষ্ট। স্থানীয় চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষকের পক্ষে বিশাল খরচ চালানো সম্ভব হচ্ছে না। নিজস্ব সহায় সম্বল যা আছে ইতোমধ্যে সবই শেষ হয়েছে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে। প্রায় পাঁচ বছর ধরে চলছে তার চিকিৎসা।  দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এর বাগিচাপাড়া এলাকার আলহাজ¦ মৌলভী হাফিজ উদ্দিনের তৃতীয় কন্যা মাহমুদা খাতুন। মেয়ের চিকিৎসার জন্য মাসে…

Read More

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ জুলাই শহীদ দিবস। এই উপলক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মকে তাঁদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি বলেন, ‘জুলাইয়ের আন্দোলন কার্যত একক কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, একটা ব্যবস্থার বিরুদ্ধে। এ ব্যবস্থা বৈষম্যের বিরুদ্ধে সংস্কারের। রাষ্ট্রকাঠামোকে নতুনকরে ঢেলে সাজানোর আন্দোলন।’ জুলাইয়ের এই চেতনা যেন কোনোভাবেই উজ্জ্বলতা না হারায়, বরং উত্তরোত্তর তার স্প্রিট যেন ঔজ্জ্বল্য হয়ে ওঠে- এমনটাই তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। “জুলাই শহীদরা গণতন্ত্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জেলা প্রশাসক বনানী বিশ্বাসের উপস্থিতিতে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ২০ হাজারের বেশি চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামে হান্নান মিয়ার নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করে। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নার্সারিতে পরিবেশবিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি চলছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় চারা ধ্বংস করে নার্সারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‘‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাক থাকো বাংলাদেশ’’ এমন শ্লোগানে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপি’র সাবেক যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর সেচ্ছাসেবক দলের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোন সদর হাসপাতালের তত্বাবধায়েকের কক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় হাসপাতাল কর্তপক্ষ ও ফোরামের সাথে এ মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাসপাতালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ একরামুল হাসান। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মো. মাজহারুল আমীন, হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, সিনিয়র স্টাফ নার্স, পরিসংখ্যান অফিসার ইনচার্জ, গ্রোগ্রাম অফিসার, ওসিসি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য ও উদীচী…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাঙ্গনে অশান্তি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তরুণ সমাজকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে একটি গোপন চক্রের ষড়যন্ত্রমূলক তৎপরতার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও নেত্রকোনা-৩ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, একটি কুচক্রী মহল শিক্ষাঙ্গনে অরাজকতা ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে বিপথে নিতে চায়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সরকারি খাদ্য গুদামে মজুদে গড়মিল থাকার ঘটনায় সহযোগিতা ও দায়িত্ব অবহেলার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেলোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) মঙ্গলবার নেত্রকোনা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ডিডি ফুড) মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ১০ জুলাই ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (আরসি ফুড) মো. আশরাফুল আলম তাকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি প্রদান করেন। এতে দায়িত্বে অবহেলা ও অনিয়মে সহযোগিতার কারণে কেন তার বিরুদ্ধে “সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮” অনুযায়ী প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না, তার…

Read More