- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজাসহ দুজন মদক কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪ (সিপিএসসি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ৮৫ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- আব্দুল আলিমের ছেলে রাশেদ খান (২২) ও সেলিম ভুঁইয়ার ছেলে মো. আশিক (২৪)। তারা দুজনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার। এরআগে গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে নেত্রকোনার সদর থানাধীন সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নুর উদ্দিন (রঃ) ক্বওমী মহিলা মাদরাসর বালক হিফজ বিভাগের সামনে অভিযান পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপি’র সভাপতি খোকন আহমেদের গুদাম থেকে ৩০৪ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান। এরআগে গত মঙ্গলবার (১ জুলাই) আদালতের নির্দেশে কেন্দুয়া থানায় মামলাটি রেকর্ড করে পুলিশ। জানা যায়, জব্দকৃত আতব চালগুলো হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ছিল। তবে সেগুলো অবৈধভাবে কেন্দুয়ার আঠারো বাড়ি এলাকায় অবস্থিত খোকনের মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্সের গুদামে মজুত রাখা হয়। চালগুলো বিভিন্ন প্রকার বস্তায় রাখা ছিল, যার মধ্যে খাদ্য অধিদফতরের পাটের বস্তা, টিসিবির বস্তা, এবং নীল, সাদা ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল।…
নিজস্ব প্রতিবেদক: সরকারি ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় “ভূমিসেবা সহায়তা কেন্দ্র”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩ টায় ’কেন্দুয়া আইটি পার্ক অ্যান্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট’ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন নিপা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ভূমিসেবা সহজ করতে সরকারের উদ্যোগ উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ভূমি অফিসের সেবাগুলো যেন একজন সাধারণ মানুষও সহজে গ্রহণ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘বিএনপিকে কোণঠাসা করতে সরকারপন্থী মহল নানা দিক থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি রাজপথের আন্দোলনেই জবাব দেবে।’ বুধবার (২ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গোপালপুর হাইস্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ, অসুস্থ শরীরেও আপোষহীন। আর তারেক রহমান নির্বাসনে থেকেও শত ষড়যন্ত্রের মধ্যেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে ক্ষমতা আর বিলাসিতা বেছে নিতে পারতেন। কিন্তু তাঁরা বেছে নিয়েছেন ত্যাগের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) উপজেলার লেংগুড়া ও রংছাতি ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে লেংগুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে তিন বছর বয়সি নিহত শিশু মো. মুমিন। সে ওই গ্রামের ওমর ফারুক ও জোৎস্না বেগম দম্পতির সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মুমিন বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া…
নিজস্ব প্রতিবেদক: দশ কেজি গাঁজাসহ নেত্রকোনা জেলার একজন ও কুমিল্লা জেলার চারজনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এছাড়াও মোবাইল ও সিম কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নেত্রকোনা মদন উপজেলার গাবেরতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে মিজান (২৫)। এছাড়া বাকি চারজন কুমিল্লার কোতোয়ালী থানাধীন শাহপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুহুল আলী (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), মৃত ভুলু মিয়ার ছেলে রাফি (২৬) ও মৃত মতিনের ছেলে মো. নাছির (৩৪)। বুধবার (২ জুন) দুপুরের দিকে র্যাব-১৪ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এরআগে একই দিন রাত আনুমানিক পৌনে ১টার দিকে পাঁচ মাদক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধান মাড়া্ই করার খলাকে কেন্দ্র করে হাবিব মিয়া হত্যার মামলার পাঁচ জন এজাহারনামীয় ও একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত এজাহানামীয় পাঁচ আসামি হলেন- মৃত জয়নুলের ছেলে তারাব নুর (৩৫), ইজ্জত আলীর ছেলে আজিদ নুর (৫৫), আজিদ নুরের ছেলে সোহেল (২০), তারাব নুরের স্ত্রী ফারজানা (২৮) ও মৃত জয়নুরের ছেলে শামীম (২৮)। এছাড়া হত্যা মামলায় সন্দিদ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয় আজিদ নুরের ছেলে রাহেলকে (২০)। গ্রেফতারকৃতরা সকলেই খালিয়াজুরী উপজেলার বল্লী (নতুনপাড়া) এলাকার বাসিন্দা। বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার। এরআগে…
নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় নেত্রকোনার কলমাকান্দায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫। বুধবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দা। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, PARTNER প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাউদ্দিন কায়সার এবং উপজেলা বিএনপির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী নেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অণিমা সিংহের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বিকেলে মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে এ স্মরন সভা হয়৷ শুরুতে মহীয়ষী বিপ্লবী নেত্রীর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মরণসভায় কৃষক সমিতি উপজেলা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মণি সিংহ ও অণিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান কমরেড…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমঘটিত সম্পর্কের জেরে বিষ (কীটনাশক) পানে সুমাইয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের দিনমজুর সাহাব উদ্দিন ও জোছনা আক্তার দম্পত্তির কন্যা। এ মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা যায়, একই ইউনিয়নের নিলাম্বরখিলা গ্রামের মো. আরজু মেম্বারের ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী পূর্ণ এর সাথে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। উপজেলার রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসায় পড়ার সময় দুজনের সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যু আগে সুমাইয়া চিরকূটে লিখেন, গত ১৫-২০ দিন ধরে পূর্ণ তাকে এড়িয়ে যাচ্ছিল। পূর্ণর অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি উল্লেখ রয়েছে চিরকূটে। এই থেকেই মানসিকভাবে ভেঙে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ হতে ১৩ বছরের মাদরাসা শিক্ষার্থীকে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি। অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪। অপহরণ চক্রের গ্রেফতারকৃত দুই সদস্য হলেন- ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মধুপুর গ্রামের মো. আলমের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং আরেকজন একই গ্রামের হুনরত আলীর ছেলে ওলিওল্লাহ (৩৫)। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাবের (সিপিএসসি) অধিনায়কের পক্ষে থেকে এতথ্য জানায় মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। র্যাব জানায় , গত ২৫ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথের মধ্যে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার হাটমোহনগঞ্জ এলাকার কাপড় পট্টি মোড় থেকে অজ্ঞান করে ভুক্তভোগী মাদরাসার শিক্ষার্থীকে মাইক্রোতে তুলে নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ও নারায়নগঞ্জের র্যাব-১১ এর সদর কোম্পনাী কর্তৃক যৌথ অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় লাহুত মিয়া (৪০) হত্যা মামলার মূল আসামি মানিক মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত মানিক মিয়া মদনের বারবুড়ি গ্রামের মৃত আ. রশিদের ছেলে। অপরদিকে ভুক্তভোগী লাহুত মিয়া (৪০) একই গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে। মঙ্গলবার (১ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়ার সহকারী পরিচালক। এরআগে গত সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ শেয়ারচর হাজীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এ হত্যা মামলার এক নাম্বার এজাহারনামীয়…
নিজস্ব প্রতিবেদক: ভুমিসেবা তৃণমুল মানুষের দোরগোড়ায় নেয়ার লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় অত্র উপজেলায় এই কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। ৩০ জুন (সোমবার) সন্ধ্যায় এ কেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে ভূমিসেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করার বিষয়ে কোন আইনি কাঠামো না থাকায় নাগরিকগণ ভূমিসেবা গ্রহণে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। অনলাইনে ভূমিসেবা গ্রহণে কিছু কিছু ক্ষেত্রে নাগরিকগণের নিজে আবেদন করার সক্ষমতা না থাকায় তৃতীয় একটি পক্ষের মাধ্যমে আবেদন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এসব কেন্দ্র থেকে নির্দিষ্ট কিছু সার্ভিস চার্জের বিনিময়ে ভূমিসেবার বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সি মো. রাফসান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু একই গ্রামের মো. ফেরদৌস মিয়া ও রাশিদা আক্তার দম্পতির সন্তান। সোমবার (৩০ জুন) সন্ধ্যার কিছুক্ষ আগে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই খেলা করছিল রাফসান। কোন এক ফাঁকে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ…
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা এবং সততা গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ- ‘সততা স্টোর’। দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজন মতোই নির্ধারিত মুল্যে শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী সংগ্রহ করে টাকা রেখে যাচ্ছেন একটি বাক্সে। নেই কারো নজরদারি, তাদের বিশ্বাসই তাদের মূলনীতি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘সততা স্টোর’। সোমবার (৩০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে এই দোকানটির আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে পরবর্তি জীবনে তারা আত্মনির্ভরশীল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জোবেদা খাতুন (৭২) নামে এক বৃদ্ধ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে, জাবেদা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন দু’পায়া লাঠি দিয়ে চলাচল করতেন। জোবেদা খাতুন মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোডের মৃত মো: মিছিল মিয়ার স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) আনুমানিক ভোর ৫টা থেকে ৬টার মধ্যে জোবেদা খাতুন তার ছেলে বজলু রহমানের বসত ঘরের পুর্ব পাশে পুকুর পাড়ে আম গাছের নাইলনেররশি দিয়ে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরে তার মেয়ে রত্না ঘরের কাজ করতে থাকে। এর ফাঁকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। সোমবার (৩০ জুন) রাত ২টার দিকে এ ঘটনায় দায়ের করা মামলায় তিন নম্বর এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান কিরণকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গড়াডোবা গ্রামের মৃত আব্দুল রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। এ মামলায় অন্যান্য এজাহারনামীয় আসামিরা হলেন- গ্রেফাতারকৃত মাহমুদুল হাসান কিরণের…
নিজস্ব প্রতিবেদক: বাউল, সৃষ্টিতত্ত্, দেহতত্ত, মালজুড়া, বিরহগাঁথা এবং মহান আল্লাহ্ কে নিয়ে ধর্মীয় গানের রচয়িতা মরমী বাউল সাধক, নেত্রকোনার কৃতিসন্তান উকিল মুন্সির জন্মদিন ৪০তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে নানা আয়োজনে এই মরমী বাউল সাধকের ৪০তম জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তীতে আলোচনা সভায়, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আদিবাসী গবেষক ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, রুসা এর নির্বাহী পরিচালক মো. নুরে আলম, একাডেমির সাবেক কালচারাল অফিসার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৮জুন) একাডেমি মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়। এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং। প্রশিক্ষণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির তালযন্ত্র শিক্ষক সুমার্শন মাঝি, শিক্ষক লক্ষণ পান্ডে প্রমুখ। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী, একাডেমির অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,…

