Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া ইউনিয়নের ইটাচকি গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা (৩০)। এ ঘটনার পর থেকে প্রেমিক বর্তমানে পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। প্রেমিক আলিম উদ্দিন (৩৫) উপজেলার ইটাচকি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে প্রেমিকা একই উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত প্রেমিকা অনশন চালিয়ে যাচ্ছেন। গত ২৩ জুন বিকাল থেকে প্রেমিক আলিম উদ্দিনের বাড়িতে প্রতিবেদন অবস্থান করছে প্রেমিকা। প্রেমিকার মোবাইলে থাকা প্রেমিক আলিম উদ্দিনের একাধিক ফেসবুক আইডি থেকে পাঠানো বার্তা তাদের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে। প্রেমিকার দাবি, ১৪ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। আলিম বিদেশে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার নাগনী চারিকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তারা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহমত আলী ও মানিক মাস্টার। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার নওপাই গ্রামের বাসিন্দা অঞ্জনা আক্তার (২৯)। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা, ১১টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও নগদ এক লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ ৪০ হাজার এবং ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা। যৌথ অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ওই নারী মদক ব্যবসায়ীর বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, কেন্দুয়া উপজেলা শাখা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক। এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী শাহাজুল ইসলাম ও আজহারুল ইসলাম। বক্তারা বলেন, সারাদেশে মাঠ পর্যায়ে প্রায় ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্যসেবা প্রদানে নিরলসভাবে কাজ করছেন। তারা নিয়মিতভাবে টিকাদান কর্মসূচি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যেগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সীমান্তবর্তী আগাঢ় অনির্বান স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বারেক, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউএনও…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিশ কেজি গাঁজাসহ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (২৫) পূর্বধলার বটতলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। র‌্যব জানায়, গত সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া গ্রামের পাগলাকালি বাজার মোড়স্থ মো. নাজিম উদ্দিনের টিনশেড দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যব আরও জানায়, এ অভিযানের সময় তিনজনকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ছয় দাবীতে নেত্রকোনার সদর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পৌরশহরের আরামবাগ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসুচী পালন করেছে । ছয় দফা দাবির মধ্যে রয়েছে- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনের মাধ্যামে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যামে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বের নিয়োগবিধি অনুযায়ি নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী ও সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়াবদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থাপিত ৩১ দফার লিফলেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. আরিফা জেসমিন নাহীন তিনি ৩১ দফার লিফলেট বিতরন করেন। রাষ্ট্র মেরামতে ৩১ দফা লিফলেট তিনি নেত্রকোনার মোক্তারপাড়া থেকে শুরু করে ছোটবাজার, তেরী বাজার, বড় বাজার, আরামবাগ, জয়নগর ও কুরপাড় এসব এলাকার জনসাধারণ, অফিস, দোকান ও বাসা-বাড়িতে পৌঁছে দেন। এ সময় তাঁর সাথে ছিলেন, অ্যাড. মাহমুদা খানম রিতা, অ্যাড. রাকিব আল মান্নান, পারভিন আক্তার, রেহানা আক্তার, শতাব্দী বাধন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা শাখার সভাপতি আকিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি আবিদা সুলতানা প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি। অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শান্তি-সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাাজ গঠন ও সচেতনতা বৃদ্ধির জন্য জনগোষ্ঠী সমাবেশীকরন অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে রাশিমনি স্মৃতি সৌধ চত্বরে উপজেলা যুব ফোরাম ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান হয়।  অনুষ্ঠানে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রাজেশ গৌড় এর সভাপতিত্বে ও সদস্য মুক্তা দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড করিন আলেকজেন্দ্রা।  বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহ, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য পল্টন হাজং, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তরের…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে এবার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২৩ জুন) তিনি ঢাকার পিজি হাসপাতালে গিয়ে কৃষ্ণ হাজংয়ের শয্যাপাশে বসে তার সামগ্রিক চিকিৎসার খবর নেন। এসময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন। এর আগে গত ১৮ই জুন বিএনপির এই কেন্দ্রীয় নেতার উদ্যোগে ঢাকায় উন্নত চিকিৎসা শুরু হয় কৃষ্ণ হাজংয়ের। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। বেঁচে থাকার যুদ্ধে দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের  খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েন…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোর দুর্গাপুর উপজেলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ জুন) দুপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজস গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্পষ্ট নির্দেশনা- এমন মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। সোমবার (২৩ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তার নেতৃত্বে একটি জবাবদিহিমূলক ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সম্প্রতি একাধিক অভিযোগ সামনে এসেছে, বিশেষত ২৬ ধারার মামলার জন্য ইনজুরি সার্টিফিকেট ইস্যু নিয়ে। চিকিৎসা না করে কিংবা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করার পরেও ইনজুরি রিপোর্ট সরবরাহ করা। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে। সম্প্রতি বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের মনিরুজ্জামান (৫০) জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর আহত হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (MMCH) রেফার্ড করা হয়। অথচ, নিয়ম অনুযায়ী রিপোর্ট দেওয়ার এখতিয়ার থাকা সত্ত্বেও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালের পরিবর্তে কেন্দুয়া হাসপাতাল থেকেই ইনজুরি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী কামরুল ইসলাম অভিযোগ করে জানান, তিনি মরিচপুর-গৈচাশিয়া রোডসংলগ্ন জমি আমির হোসেনের কাছ থেকে ক্রয় করেন। ওই জমি নিয়ে বিরোধে থাকা আহমেদ হোসন ও তাঁর ছেলে মালেক, শামীম ও জসিমসহ আরও কয়েকজন অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, বিবাদীরা তাঁর ক্রয়কৃত জমি থেকে কাঁঠাল, সুপারি ও বাঁশ কেটে নিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে পথিমধ্যে মারধর করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহেলা বেগম তার মেয়েকে সঙ্গে নিয়ে নেত্রকোনা থেকে সিএনজি চালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে রাহেলা বেগম গুরুতর আহত হন। এ সময় একই গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন। স্থানীয়রা…

Read More

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সাজিউড়ায় লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগার এর উদ্যোগে মরমী কণ্ঠশিল্পী বাউল সাধক আব্দুল মজিদ তালুকদার এঁর (মরনোত্তর) সম্মাননা প্রদান উপলক্ষে শিল্পী ও কবি বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ জুন ২০২৫ শনিবার চারণ কবি সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সুফি কবি এনামূল হক পলাশ। অনুষ্ঠানে আলোচনা করেছেন মোখলেছুর রহমান বাঙ্গালী, কবি মাহবুবা খান দীপান্বিতা, গীতিকার মীর্জা রফিকুল হাসান, কবি রহমান জীবন, কবি মো. শাহাবুল কাদির ভূঞা, কবি জহিরুল হক, শিল্পী আবুল বাশার তালুকদার, মুকুল সরকার, সাংবাদিক মো. লুৎফুর রহমান…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘‘সংগ্রাম, সাম্য ও সমকালের প্রসঙ্গ নজরুল’’ এই প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আয়োজনে, তরুণ প্রজন্মদের নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনা শীর্ষক আলোচনায় নজরুল ইনস্টিটিউটের সহকারি পরিচালক মো. ফখরুল আলম এর সঞ্চালনায়, ইনস্টিটিউটের পরিচালক কে, এম, আল-আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও কথাসাহিত্যিক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জুন) তাকে আদালতে প্রেরণের কথা জানায় পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাছাড়া শুক্রবার সকালে হওয়া আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল পরোক্ষভাবে জড়িত ছিল বলেও জানায় পুলিশ। এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে দেখে স্থানীয়রা। নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি…

Read More