- পূর্বধলার গোহালাকান্দায় মাদকদ্রব্য ডিএনসির অভিযান, কারাগারে ২
- খারনই সীমান্ত থেকে ইজিবাইকসহ মাদক উদ্ধার করল ৩১ বিজিবি
- পরিবার ও সহযোগীদের নিয়ে মাদকের সিন্ডিকেট: নেত্রকোনায় ইয়াবাসহ মাসুদ গ্রেপ্তার
- নেত্রকোনায় রক্তাক্ত সেই ১ সেপ্টেম্বর: ত্যাগের স্বীকৃতি চান ছাত্রনেতা অর্ক
- ডিমলা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল রবিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান…
নিজস্ব প্রতিবেদক: পনের কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিএসসি) এর ময়মনসিংহ কোম্পানি। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারি জামাল মিয়া নেত্রকোনা সদর উপজেলার চল্লিাশা ইউনিয়নের ময়ঝাউসি গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। সোমবার (৪ আগস্ট) পৌনে ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে ওই মাদক কারবারিকে একই দিন সকাল সোয়া ৯টার দিকে নেত্রকোনার ময়ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে জনৈক মো. জামাল মিয়ার অটো চার্জার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। র্যাবের পক্ষ থেকে…
কে. এম. সাখাওয়াত হোসেন: পৃথক দুটি অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প। গ্রেফতারকৃত দুজন হলেন- আরিফ খান (৪০) ও দেলোয়ার হোসেন ওরেফে জয়নাল(৪০)। তারা দুজন কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা পৃথক দুটি বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার আসামি। সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। র্যাব জানায়, গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন কাটাবাড়িয়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযোনে গত বছরে ৯ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আরিফ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের আক্কেল আলীর জমিতে এই ঘটনার জন্ম দেন ওই সমন্বয়ক। এরআগে ওই সমন্বক এলাকায় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন। ইতোমধ্যে অভিযুক্ত সমন্বয়ক রুবাইয়ের বাবা সহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত সম্পন্ন হয়েছে। ভুক্তভোগী আক্কেল আলী জানান, সাবেক ছাত্রলীগ ক্যাডার রুবাই ইচ্ছা করে আমার ধান লাগানো জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়েছে। আশেপাশের চারদিকে সব জমি আমার।…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চোখে দেখতে না পারার কষ্ট দূর হচ্ছে সমাজের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের। যারা প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। তার সহযোগিতায় এবার তাদের চোখে আলো ফিরছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের দুঃস্থ-অসহায় মানুষ, যারা আর্থিক অভাব-অনটনে চোখের চিকিৎসা করাতে পারেননি তাদেরকে নিজ অর্থায়নে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন। তার মানবিক উদ্যোগে হতদরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হচ্ছে। চক্ষু চিকিৎসা নিতে আসা রোগীরা সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা পাবার পাশাপাশি তাদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি)। রবিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন ভোর ৪টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ও রাজশাহী র্যাব-৫ এর সহযোগিতায় রাজশাহী জেলার পুটিয়া থানাধীন হোজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভুক্তভোগীকে উদ্ধার এবং এই অপহরণ ও ধর্ষণ মামলা এজাহারনামীয় পলাতক প্রধান আসামি ফয়সাল মিয়াকে গ্রেফতার করে। র্যাব জানায়, গত ৫ জুন সকাল ১০টার দিকে নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভনে…
কে. এম. সাখাওয়াত হোসন: পৃথক চারটি অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসাসিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প। রবিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গ্রেফতারকৃত চারজনকে গত শনিবার দিনগত রাত বিভিন্ন সময়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, রাত ১০টার দিকে মো. কালামকে (৪৫) পৌরশহরের রেল স্টেশন মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ১২ সেপ্টেম্বর দায়ের করা বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। মাহাতাবকে (৫৫) পৌরশহরের মনিপুরীঘাট এলাকা গ্রেফতার করা…
কে. এম. সাখাওয়াত হোসেন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি তোফাজ্জলকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গাইল ক্যাম্প। শনিবার (২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এ তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন রাত ৮টার দিকে তোফাজ্জলকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ভুক্তা বাজার এলাকা গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত-জনতার উপর পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী আগ্নেয়াস্ত্র পিস্তল, শর্টগান এবং দেশী অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র-জনতার উপর…
নিজস্ব প্রতিবেদক: এক লক্ষ ১৬ ভারতীয় ব্লেডসহ দুজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪ (সিপিএসসি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম সেকুল (৪২) ও মো. আজিজুল হাকিম সরকার (৩৮)। তারা দুজনের নেত্রকোনা জেলার বাসিন্দা। শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য র্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন সকাল সোয়া ৮টার দিকে দুই চোরাকারবারিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের তিন সাংবাদিক। শুক্রবার (১লা আগস্ট) সন্ধ্যায় দুর্গাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার ১২ বছর পদার্পণ উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুসঙ্গ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার। অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ ও রাজনীতিবিদ মো.…
নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পোগলা ইউনিয়নের গঙ্গানগর মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ও বানোয়াট অভিযোগে সামাজিকভাবে হেয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুলগাঁও ও গঙ্গানগরের এলাকাবাসী। শনিবার (২ আগস্ট) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গঙ্গানগর মৌজায় শূণ্য দশমিক ২৬ শতক জমি দীর্ঘদিন ধরে সাফকাওলা দলিলমূলে ভোগদখলে রয়েছেন মাসুদ পারভেজ। যিনি মুলগাঁও এলাকার বাসিন্দা। এই জমি নিয়ে স্থানীয় সোহাগ খাঁ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ৩১ জুলাই সোহাগ খাঁ গংদের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জমি সংক্রান্ত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে গোগ গ্রামে এক অভাবনীয় প্রতারণার ঘটনায় অর্থ আত্মসাৎ এবং মানব পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, গোগ গ্রামের বিধবা নারী রূপনেহার আক্তার (৪৪) তার দুই কন্যার গার্মেন্টস কর্মজীবনের উপার্জন থেকে ঘর নির্মাণের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে আসছিলেন। সঞ্চয়ের পরিমাণ ছিল প্রায় চার লাখ ৫০ হাজার টাকা। যা ঘরের একটি তালাবদ্ধ ট্রাংকে সংরক্ষিত ছিল। রূপনেহার নাবালক ছেলে আশরাফুলের (১৩) সাথে প্রতিবেশী যুবক রবিনে (২০) ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে রবিন শিশুটিকে কানাডা পাঠানোর প্রলোভন দেখায়। তার পরামর্শে…
কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসা পড়ূয়া নাবালিকা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফূসলিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মাওলানা আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা। এরআগে গত বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক রাত ১টার দিকে র্যাব-১৪ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল মাওলানা আবরারুল হককে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, গত ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে মাওলানা আবরারুল হক মাদরাসা পড়ূয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় আজ্ঞানামা এক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় মরহুম আব্দুল আলী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে পৌর এলাকার সায়মা শাজাহান একাডেমির মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে ধারা ভাষ্য পরিচালনা করেন শেখ আরিফুল ইসলাম রাফি এবং ম্যাচ পরিচালনায় ছিলেন কেন্দুয়ার অন্যতম অভিজ্ঞ ফুটবলার রেফারি উজ্জ্বল। প্রথমার্ধে উভয় দলের মধ্যকার খেলা ছিল রুদ্ধশ্বাস এবং গোলশূন্য। পরে দ্বিতীয়ার্ধ শেষে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে একমাত্র গোল করে রেসিং লায়ন-১১ দল বিজয় অর্জন করে। রানারআপ হয় স্টার ইউনিয়ন-১১। খেলা শেষে এক প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি…
নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর সংসার করার পর পারিবারিক চাপে পড়ে স্ত্রীকে ফেলে রেখে যোগাযোগ বন্ধ করে দেন স্বামী। বাধ্য হয়ে স্বামীর বাড়িতে অবস্থান নেন এবং স্ত্রী’র স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন তরুণী। খবর পেয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুরীসহ পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ওই তরুণীকে মারধর ও বাড়ির বাইরে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিড়িভিটা গ্রামে। গত দুদিন ধরে শুক্রবার (১ আগস্ট) পর্যন্ত স্বামীর বাড়িতে অনশন ও অবস্থান নেয়া তরুণী হলেন পূর্বধলার ভিতরগাঁও গ্রামের ফজলুল হকের মেয়ে সুমি আক্তার। তার স্বামী হলেন একই উপজেলার হিড়িভিটা গ্রামের মো. আলাল মিয়ার ছেলে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট অজিত বরণ সরকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি এবং একই উপজেলার নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘাটিয়া গ্রামের মৃত অবনী মোহন সরকারের ছেলে। শুক্রবার (১ আগস্ট) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের যাবার উদ্দেশ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন অজিত বরণ সরকার। তাকে আমাদের কাছে হস্তান্তর করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরআগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, অজিত বরণ সরকার বিরুদ্ধে…
কে. এম. সাখাওয়াত হোসেন: মাদকদ্রব্য মামলায় ওয়ারেন্টভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আসাদ ওরফে আবু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর কোম্পানি। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা। এরআগে গত বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইবাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মো. আসাদ ওরফে আবু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মো. আসাদ ওরফে আবু মিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৪৯(৪)১৬ নাং মামলায় দুই…
কে. এম. সাখাওয়াত হোসেন: দশ কেজি গাঁজা এবং নারীসহ চার জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে করেছ র্যাব-১৪ (সিপিসি-২)। তাদের কাছ থেকে নগদ অর্থসহ মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা লালবাগের ইয়ানুর আক্তার ইভা (২৫), ঝালকাঠির নলছিটি থানাধীন মো. খোকন হাওলাদার (৫৫), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন মো. রাব্বি হাওলাদার (২৫) ও কিশোরগঞ্জের সদর থানাধীন ফারিয়া আক্তার (২০)। তাদের মধ্যে ইয়ানুর আক্তার ইভা এরআগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত বুধবার সন্ধ্যা সোয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী ঐক্যর ডাক দেন। বুধবার (৩০ জুলাই) বিকেলে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী’র বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করা এবং বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক তরুণ দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহিদের সঞ্চালনায় আগিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুক্কু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দু:স্থ-অসহায় মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া বয়োজ্যেষ্ঠ মানুষরা এবার চোখের আলো ফিরে পাচ্ছেন। যারা আর্থিক অনটনে এতোদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তাদেরকে নিজ অর্থায়নে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন। তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা। এই মানবিক উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া,ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন এই বিএনপি নেতা।…

