- বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির
- বর্ষার শাপলায় বরিশালে কৃষকের মুখে হাসি, দৈনিক আয় ২ হাজার টাকা
- তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
- সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
- দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার
- ফেনীর ডা. আশরাফ ফিসারিজের জাতীয় পদক লাভ
- মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোন দিন
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৩ মে) নেত্রকোনায় ‘প্রেস ব্রিফিং’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি আয়োজন করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারের নির্বাচনী অঙ্গীকারসমূহের অগ্রগতি এবং মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে সুখময় সরকার বলেন, নির্বাচনী ইশতেহার এখন কেবল দলীয় দলিল নয়, এটি সরকারের বাস্তবায়নের মূল এজেন্ডা। তিনি উল্লেখ করেন, সরকার প্রতিটি কাজ ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার মধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি…
শেখ শামীম: নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের দীর্ঘ ১০৮ বছরের লালিত স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। নেত্রকোনার জারিয়া রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং এই জনপদের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে এসব আশাব্যঞ্জক তথ্য জানানো হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে দুর্গাপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে অর্থাৎ ১০৮ বছর ধরে জারিয়া পর্যন্ত রেললাইন ছিল, আমরা দুর্গাপুর-কলমাকান্দাবাসী সেই…
শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে রেলপথ সম্প্রসারণ ও আধুনিকায়নের নতুন প্রতিশ্রুতি দিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। বুধবার (১৩ মে) বিকেলে দুর্গাপুর উপজেলায় জেলা পরিষদে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় প্রতিমন্ত্রী জানান, ঝারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন হতে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা ও জরিপ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “একটি প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। আমরা সেই প্রক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করছি। খুব শীঘ্রই দুর্গাপুরবাসী রেল যোগাযোগের সুফল ভোগ করতে পারবেন।” প্রতিমন্ত্রী তার বক্তব্যে সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে এলাকায় পাঁচটি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ একই গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। শিশু আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত শরীর নিয়ে বেলা আনুমানিক ১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে একা গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শিশুটির পায়ের জুতা পানিতে ভেসে গেলে সে তা ধরার চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, জুতা উদ্ধার করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডে ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাৎ ও ব্যাপক আর্থিক অনিয়মের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের দাখিলকৃত প্রতিবেদনে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে। তদন্ত সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২৫ সাল পর্যন্ত সমিতির বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করা হয়। অডিট কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, অভিযুক্তরা ভুয়া ভাউচার তৈরি, কার্বন কপি ফাঁকা রাখা রসিদ এবং হিসাবের বড় ধরনের গরমিল করে সুকৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে বরফ জমাট পানির বোতল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম মুগ্ধ তালুকদার (১১)। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মে) খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ছাত্রের মামা মারুফ খান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। আহত মুগ্ধ তালুকদার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। তার বাবা-মা কাজের সূত্রে ঢাকায় বসবাস করায় সে নানার বাড়িতে থেকে রাজিবপুর সরকারি প্রাথমিক…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সমন্বিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জামালপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও সফলতার চিত্র তুলে ধরা হয়। জেলা প্রশাসক জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে…
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ আল আমিন (২৭) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মঙ্গলবার (১২ মে) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আকস্মিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অধিদপ্তরের কর্মীদের উপস্থিতি টের পেয়ে এবং ধাওয়া খেয়ে ভয়ে বেশ কয়েকজন যুবক পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে “বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশের রূপকার “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ মে) বিকেলে নেত্রকোনা পৌরসভার হলরুমে শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সংগঠনটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক হেদায়েত উল্লাহ্ রুমির সুচারু সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র মুগ্ধ তালুকদার (১১)। বরফ জমাট বাঁধা পানির বোতল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করায় শিশুটির কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, জ্ঞান ফেরার পর গুরুতর আহত ওই ছাত্রকে চিকিৎসা না দিয়ে উল্টো হুমকি দেন শিক্ষক কাউসার আহমেদ। বাড়িতে কাউকে কিছু বললে পুনরায় পেটানো এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে বাড়িতে কিছু না বললেও রাতে তার অবস্থার অবনতি ঘটে। আহত মুগ্ধ তালুকদার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটায় উপজেলা সদরের বিএনপি দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্মেলনে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক সংগ্রামের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শকে বেগবান করতে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই। উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এক মাস করে সাজাপ্রাপ্তরা হলেন- গুমুরিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. সবুজ মিয়া ৫৭) ও গোবিন্দপুর গ্রামের আব্দুর সাত্তারে ছেলে মো. শফিক (৪৮) এবং দুই মাসের বিনাশ্রম হলেন- গোপালপুর গ্রামের মৃত তারা মিয়ার মো. কদ্দুছ মিয়া (৫০)। তারা সকলে বারহাট্টা উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকায় জনৈক মো. কদ্দুছ মিয়ার বসতঘরে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, নিজ বসতঘরে মাদকদ্রব্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে? পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল ১৩ মে (বুধবার) সরজমিনে এলাকা পরিদর্শনে আসছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং রেলপথ মন্ত্রণালয়ের শীর্ষ জনপ্রতিনিধিসহ কর্মকর্তারা। এ সফরকে কেন্দ্র করে দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলের সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। অফিসিয়াল সফরসূচি অনুযায়ী, বুধবার (১৩ মে) সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করবেন ডেপুটি স্পিকার। তার সাথে থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলের…
নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৃষ্টির পর বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলাযাত্রাবাড়ি মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা ওই গ্রামের মো. কামাল মিয়ার মেয়ে। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। বিকেল ৩টার দিকে বৃষ্টি থামার পর শিশু হাবিবা বাড়ির আঙিনায় বের হয়। এর কিছুক্ষণ পর থেকেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা পাড়া-প্রতিবেশীসহ সম্ভাব্য সকল স্থানে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন।…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পট্টি (জাল পট্টি) এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যমানের অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, খলিফা পট্টি এলাকার রকি মোল্লার বাসায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল মজুত রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমানের উপস্থিতিতে ওই বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে বাসার বিভিন্ন গোপন জায়গা থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা বাজারমূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল…
কেন্দুয়া প্রতিনিধি: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতে কর্মরত প্রায় তিন লক্ষাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে প্রায়ই ‘দালাল’ বলে অবমাননাকর সম্বোধনের শিকার হন। এ ধরনের আচরণ তাদের সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করছে। ফারিয়া নেতৃবৃন্দ বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের…
শেখ শামীম: “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় বিশাল প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডের মনতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে কলমাকান্দা উপজেলা ‘ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে উপজেলার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং হয়রানি বন্ধের দাবি জানান। কলমাকান্দা উপজেলা ফারিয়ার সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.…
শেখ শামীম: সন্তানের প্রথম আশ্রয় যে বাবার হাত, সেই হাতেই উঠল ধারালো দা। নেশার টাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের জন্মদাতা বাবাকেই রক্তাক্ত করল মাদকাসক্ত এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামে। হামলায় গুরুতর আহত বৃদ্ধ বাবা আবু হাশেম (৬৫) বর্তমানে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্ত ছেলে ইমামুলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিহালা গ্রামের বাসিন্দা আবু হাশেমের ছেলে ইমামুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত ৭ মে রাত আনুমানিক ১০টার দিকে ইমামুল তুচ্ছ কারণে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার বেতাটি গ্রামের পঞ্চমোড়ে সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মো. সাজল মিয়া, লিটন সরকার, আশা মনি, সুমাইয়া আক্তার, আব্দুল মতিন, মনি আক্তার প্রমুখ। বিক্ষোভকারীরা একই সাথে স্থানীয় ‘রুবেল’ নামক এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, বাটপারি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে অভিনব ও চাঞ্চল্যকর এক জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। নিজের জন্মদাতা বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তাদের মৃত দেখিয়ে ভোটার হওয়ার আবেদন করেছেন রুমা বেগম নামের এক তরুণী। জালিয়াতির এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নির্বাচন অফিসের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের রুমা বেগম (জন্মসাল ২০০৪) সম্প্রতি ভোটার হওয়ার জন্য আবেদন করেন। আবেদনের সাথে তিনি তার বাবা মো. জামাল মিয়া ও মা মনোয়ারা বেগমের মৃত্যু সনদ সংযুক্ত করেন। উপজেলা নির্বাচন অফিস যখন আবেদনটি যাচাই-বাছাই (ভেরিফিকেশন) করতে যায়, তখনই তথ্যের মধ্যে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। অনুসন্ধানে জানা যায়, রুমা…

