Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার (৮ মে) ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মদন থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামি মো. জাহান মিয়া (৩৬) উপজেলার আলমশ্রী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, জাহান মিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৭ ফেব্রুয়ারি গভীর রাতে দুইশো পিস ইয়াবাসহ পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করেছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৭ জানুয়ারি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব কাকৈরগড়া গ্রামে মুসলিম এক তরুণীর বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে অবস্থানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টিকটক থেকে শুরু হওয়া এই প্রণয় গড়িয়েছে দীর্ঘদিনের সহাবস্থান এবং পরবর্তীতে ধর্মীয় ও সামাজিক জটিলতায়। প্রাপ্ত তথ্যমতে, রাজবাড়ী জেলার ধুলদী লক্ষ্মীপুর গ্রামের মিতু আক্তার নামের এক তরুণীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পূর্ব কাকৈরগড়া গ্রামের অন্ত চক্রবর্তীর। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দীর্ঘ প্রায় দেড় বছর ঢাকা ও সাভারে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করেন। তরুণীর দাবি, অন্ত চক্রবর্তী তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। মিতু আক্তারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় কবরস্থানের সেচ্ছাসেবক ও গোরখোদক ওয়াহিদুল ইসলাম কেলিস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘাতক নূর মোহাম্মদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে দুর্গাপুর। শুক্রবার (০৮ মে) বাদ জুম্মা উপজেলার তেরীবাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচীতে এই দাবি জানানো হয়। গত শনিবার (২ মে) রাত আনুমানিক ১১টার দিকে তেরীবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ নামক এক যুবক কেলিসকে লক্ষ্য করে অতর্কিত ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন চানপুর ব্রিজ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প)। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. হানিফ (৪০) এবং মো. সেন্টু মিয়া (২৫)। শুক্রবার (৮ মে) বিকেলে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র‍্যাব-১৪ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন চানপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় একটি যাত্রীবাহী…

Read More

নিজস্ব প্রতিবেদক: ​ময়মনসিংহের সদর উপজেলায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে সংগঠিত সোহেল মিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হযরত আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত হযরত আলী ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা। শুক্রবার (৮ মে) দুপুরে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গত ৭ মে দুপুর অনুমান ২টা ৫০ মিনিটে র‍্যাব-১, গাজীপুর ক্যাম্পের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার…

Read More

জামালপুর প্রতিনিধি: ‘মানবিকতার টানে, মানুষের পাশে’- এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের স্মরণে এবং মানবতার সেবায় নিয়োজিতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা রেড ক্রিসেন্টের গৌরবময় ইতিহাস ও বর্তমান…

Read More

নিজস্ব প্রতিবেদক: জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানের সপ্তম পর্ব।  বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে আয়োজিত প্রথম পর্বের মূল বিষয় ছিল ‘কবিতার নতুন নন্দন’। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক পিয়াস মজিদ। তিনি সমকালীন কবিতার নন্দনভাবনা, আধুনিক কাব্যচেতনার বহুমাত্রিক রূপ এবং ভাষার রূপান্তর নিয়ে গভীর বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপন করেন।  পিয়াস মজিদ তার বক্তব্যে বলেন, আধুনিক কবিতার শিল্পদর্শন কেবল শব্দের কারু কাজ নয়, বরং এটি কবির জীবন-যাপনের এক অন্তর্লীন ও গোপন সূত্রের প্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহান মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।  বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহান মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।  পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও মাদক মামলা রয়েছে এবং একটি মাদক মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজার পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) ফয়সাল, এসআই তারা মিয়া, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর এবং কনস্টেবল মমিনুল ইসলামসহ পুলিশের একটি…

Read More

ফজলে এলাহী মাকাম: জামালপুরের ইসলামপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিন যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলার অপর এক আসামিকে খালাস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), একই এলাকার সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুেই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার মুনতাজের ছেলে মো.…

Read More

শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে জব্দকৃত ভারতীয় চোরাই প্রসাধনী পণ্য ছেড়ে দেওয়ার বিনিময়ে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঘুষের দর-কষাকষির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশ বিভাগ তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত এসআই আবু হানিফাকে ক্লোজড এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) কলমাকান্দার থানার ওসি মো. সিদ্দিক হোসেনকে বদলি এবং গতকাল (বুধবার) রাতেই এসআই আবু হানিফাকে ক্লোজড করা হয়। এরআগে গতকাল বিকেল থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া দুটি অডিও ক্লিপে শোনা যায়, এসআই আবু হানিফা ও চোরাচালান চক্রের মূলহোতা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সরকারি মহিলা কলেজে মাদক, জুয়া, অনলাইন ভিত্তিক গুজব, অপপ্রচার ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিনের সভপাততিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক এসব ব্যাধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “মাদক, জুয়া, অনলাইন গুজব, অপপ্রচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরও যোগ করেন, যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় আলোচিত ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর থেকে দফায় দফায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন ডা. সায়মা আক্তার। নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (৭ মে) সকালে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি ও ডা. সায়মা আক্তারের দেওয়া তথ্যমতে, তিনি প্রতি বৃহস্পতিবার মদন উপজেলার ‘স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে’ নিয়মিত রোগী দেখেন। গত ৩০ এপ্রিল এক মা তার ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য তার চেম্বারে আসেন। শারীরিক অসুস্থতার লক্ষণ দেখে ডা. সায়মা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, ওই শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে শিশুটির সাথে কথা বলে চিকিৎসক জানতে পারেন, স্থানীয়…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালসহ দুজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়ারচাপুর গ্রামের কাজালীর ছেলে সোহেল আহমেদ (৩২) এবং ট্রাক চালক সবুজ (৪০)। সবুজ পাবনার ভেড়া উপজেলার জগনাথপুর গ্রামের আফজাল শেখের ছেলে। বৃহস্পতিবার (৭ মে) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আজ দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে, গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার অফিসার…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর জান্নাতুল (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত জান্নাতুল উপজেলার কৈলাটি ইউনিয়নে হুগলি জসিউরা গ্রামের মো. আর্শাদ মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় চারজনকে সন্দেহভাজন নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা করে এজাহার দায়ের করেন। সন্দেহাতীত হিসেবে প্রতিবেশী মো. মজিবুর (৪৫), শামসু (৫২), কাবিল (২২) এবং হাবিল (১৮) এই চারজনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহার বর্ণনা মতে, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে তার বিরোধ ও শত্রুতা চলছিল। তারই জের ধরে বিবাদীরা পরিকল্পিতভাবে জান্নাতুলকে অপহরণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুরের পুকুরিয়ায় নিজের ইচ্ছায় বিয়ে করে সংসার করা এক গৃহবধূ এখন পরিবারের করা মামলার কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন। বুধবার (৬ মে) দুপুরে নিজ স্বামীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার পরিবার মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদিয়া সুলতানা পুষ্প জানান, তিনি নিজ ইচ্ছায় ও সজ্ঞানে তার পছন্দের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং দীর্ঘদিন ধরে সুখের সংসার করছেন। বিয়ের পর থেকেই তার মা-বাবা ও স্বজনরা বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। পুষ্প অভিযোগ করেন, তার বাবা-মা পরিকল্পিতভাবে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশ দিয়ে তাকে ও তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মুহতামিম আমানুল্লাহ মাহমুদী সাগরের (৩০) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মদন আমলী আদালতে হাজির করা হয়। ​আদালতের বিচারক মোহসিনা ইসলাম আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজ ভোরের দিকে এ মামলার প্রধান আসামি আমানুল্লাহ মাহমুদী সাগরকে ‌র‍্যাব-১৪ ময়মন‌সিং‌হের গৌরীপুর থানা এলাকা থে‌কে গ্রেফতার করতে সক্ষম…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ইসরাত জাহান মিম (২০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত অপহরণকারী মিম আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। অপহৃত নাদিয়া আক্তার (১০) উপজেলার সুয়াইর গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৬ এপ্রিল) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার বিকালে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নাদিয়া তার সহপাঠীদের সাথে আদর্শ নগর বাজার এলাকায় প্রাইভেট পড়তে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় আলোচিত ও চাঞ্চল্যকর এক মাদরাসা শিশু ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। দীর্ঘদিনের আত্মগোপনে থাকা অভিযু্ক্ত শিক্ষককে বুধবার ভোরের দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসারই শিক্ষার্থী। শিশুটির বাবা নিরুদ্দেশ থাকায় এবং মা সিলেটে গৃহকর্মীর কাজ করায় সে তার নানির কাছে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো। গত ১৮ এপ্রিল শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা তাকে মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামে মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল থেকে নিখোঁজ থাকা ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ আজ (বুধবার) সকালে বাড়ির পাশের পরিত্যক্ত ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা থাকায় স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ওইদিন থেকেই ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়। এমনকি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা পুকুর, ডোবা ও পার্শ্ববর্তী সব জলাশয়ে তল্লাশি চালায়। তবুও শিশুটির কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি বেগতিক দেখে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের পাতা ‘হানিট্র্যাপ’ কৌশলের ফাঁদ ব্যর্থ করে দিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে আসা ভারতীয় পণ্যের চালান জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশের পেশাদারিত্বের কাছে তা ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক থামায়। ট্রাকটি তল্লাশি করতে গেলে পুলিশ দেখতে পায়, কাঠের তুষের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকানো হয়েছে ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তা। পরে ওই বস্তাগুলো…

Read More