Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা পরবর্তী কোরবানির পশুর চামড়ার বাজারে নেত্রকোনায় স্মরণকালের ভয়াবহ ধস নেমেছে। জেলা শহরের চামড়া সংগ্রহের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা দিনভর শিক্ষক ও ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করলেও রাত অব্দি কোনো উপযুক্ত ক্রেতা খুঁজে পায়নি। নামমাত্র মূল্যে চামড়া কেনার প্রস্তাব দিলেও অনেক ব্যবসায়ী দরদাম করে শেষমেষ আর ফিরে সাড়া দিচ্ছেন না। এতে করে মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের অধীনে থাকা শত শত এতিম ও দরিদ্র শিক্ষার্থীর ভবিষ্যৎ ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। নেত্রকোনা শহরের বারহাট্টা রোডে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা। মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ মাজহারুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল (ফেয়ারডিল) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ মে) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনে থাকা বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল এই মাদক উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র বিজয়পুর বিওপি’র ছয় সদস্যের টহল দল সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সীমান্ত এলাকায় এই অভিযানটি পরিচালনা করে। টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার প্রধান সীমান্ত পিলার ১১৪৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ‘জংখল’ নামক স্থানে নিবিড়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় আবাসিক ফ্ল্যাটে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক ও পতিতাবৃত্তি কার্যকলাপের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে মূল হোতা নারীসহ তিনজনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ওই এলাকার পতিতাবৃত্তি চক্রের মূল সঞ্চালক পাপিয়া খান (৩৮), নাগড়া এলাকার বাসিন্দা রিভা দাস (৩৫) এবং ময়মনসিংহ রুহী এলাকা থেকে আসা খদ্দের সৈকত সরকার (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল পৌর শহরের বড়বাজার এলাকার ‌‘কাশেম টাওয়ার’ এর একটি ফ্ল্যাটে ঝটিকা অভিযান পরিচালনা করে। খোঁজ নিয়ে জানা যায়, পাপিয়া খান মেদনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম…

Read More

শেখ শামীম: পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই হাজার সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সমিতি কার্যালয়ে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় তিনটি অগ্রগামী সমবায় সমিতির যৌথ উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এই মানবিক মৈত্রীর আয়োজন করা হয়। আয়োজক সংগঠনগুলো হলো- রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি. এবং রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর…

Read More

শেখ শামীম: ভয়াবহ কালবৈশাখী ঝড়ে মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে অসহায় হয়ে পড়া নেত্রকোনার সেই মনোয়ারা বেগমের (৫৯) পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। ডেপুটি স্পিকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত নতুন পাকা ঘর আজ আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে এমন চমৎকার উপহার পেয়ে আনন্দে ও আবেগে আপ্লুত হয়ে পড়েন নিঃস্ব এই নারী। মঙ্গলবার (২৬ মে) দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে মনোয়ারা বেগমের নিজ ভিটায় অনুষ্ঠানিকতার মাধ্যমে ঘরের চাবি তার হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের প্রত্যন্ত গারামপাড়া গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে ও চোখের আড়ালে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে চলে যায় শিশু আবু তালহা। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে বা আঙিনায় না দেখে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধান করার পর পুকুরের পানিতে…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে বালুবাহী ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া আনুমানিক এক বৃদ্ধা (মানসিক ভারসাম্যহীন) পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক ৬টার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় একটি বালুবাহী ড্রামট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের ঠিক ওই মুহূর্তেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খোকনকে মোবাইল ফোনে ও প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ, অপমান এবং ইউনিয়ন পরিষদের সামনে লটকিয়ে রাখার হুমকিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিন সরকারের (সোহাগ) বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত ২৫ মে রাতে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান। দুজনের কথোপকথনের অডিও রেকর্ডে শোনা যায়, অভিযুক্ত সোহাগ সরকার চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকনকে ফোন করে ভিজিএফ কার্ডের বিষয়ে জানতে চান। চেয়ারম্যান কার্ডগুলো বিতরণ করা সম্ভব হয়নি বা পরিবেশ নেই বলে জানালে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন সোহাগ। টেলিফোনে সোহাগ…

Read More

শেখ শামীম: আসন্ন ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন উৎসবকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার বিশেষ দিকনির্দেশনায় গত জুলাই বিপ্লবে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে আত্মোৎসর্গকারী কলমাকান্দার চার সূর্যসন্তান- শহীদ মামুন, শহীদ আহাদুন, শহীদ মেহেদী ও শহীদ সোহাগের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও কুরবানির পশু পৌঁছে দেওয়া হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল এমপির পক্ষ থেকে পাঠানো ঈদ উপহারের তালিকায় ছিল- কুরবানির খাসি, চাল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, দুধ, লবণ, সাবান…

Read More

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আক্তার বলেছেন, “পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল, এখনও আছে। ১৭ বছর আগে পূর্বধলা যেমন ছিল, এখনও তেমনই আছে। এখানে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমনকি একটু আগেও বাসা থেকে বের হয়ে আমাকে পঁচা পানি ও ড্রেন পার হয়ে এখানে আসতে হয়েছে।” সোমবার (২৫ মে) দুপুর ২টায় নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকার প্রত্যয় ব্যক্ত করে এমপি মানসুরা আক্তার বলেন, রাজনীতির হিসাব-নিকাশের বাইরে গিয়ে এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। রবিবার (২৪) সকালে জেলার মাদারগঞ্জ থানার বালিজুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী জেলার মো. তাইজুল ইসলাম (৫৫) এবং একই জেলার মো. আল আমিন (২৪)। র‍্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়কের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক। র‍্যাব জানায়, ‘বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার’ বাস্তবায়নে র‍্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি দল রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে মাদারগঞ্জ থানার বালিজুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালের দেকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ ওই গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে। স্থানীয় বাসিন্দা ও বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় আমিনুল ইসলাম এরশাদ তার বাড়ির সামনের হাওরে বেঁধে রাখা গরু আনতে যান। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাঠেই অচেতন হয়ে লুটিয়ে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুল হাসান নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. মাসুদ মিয়ার একমাত্র সন্তান। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম, পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে শিশু মাহমুদুল হাসান বাড়ির সামনে উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে সে বাড়ির ঠিক সামনে থাকা পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছু সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক: সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অত্যন্ত কঠোর ও পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে অভিনব এক মাদক চালানের সন্ধান পেয়েছে র‍্যাব-১৪। চিপসের প্যাকেটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০৭ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো- গাজীপুর জেলার মো. রাসেল মিয়া (২৮) ও মো. খালিদ মাহমুদ শোয়েব (২৮) এবং বগুড়ার মো. বাবুল মিয়া (২৮)। রবিবার (২৪ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক। র‍্যাব…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরে দীর্ঘ কয়েক বছরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে আড়াই ঘণ্টাব্যাপী জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চরম ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দারা।  রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে শহরের বাইপাস এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন চার এলাকার কয়েকশ’ মানুষ। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর দেড়টার দিকে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধে অংশ নেওয়া বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, এটি কোনো সাময়িক সমস্যা নয়। গত ১৮ থেকে ১৯ বছর ধরে চার এলাকার মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বহুল আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা ও ধর্ষক সোহেল রানাসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুততম সময়ে ফাঁসি কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। রবিবার (২৪ মে) সকালে জামালপুরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজ’ এর শিক্ষার্থীদের উদ্যোগে স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদী কর্মসূচিতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষুব্ধ অভিভাবকেরা অংশ নেন। এ সময় এক অভিনব ও নীরব প্রতিবাদ হিসেবে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে রামিসা হত্যার তীব্র ক্ষোভ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং খুনিদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ ধানক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক ও বর্গাচাষীরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ, ঋণ মওকুফ এবং পুর্নবাসনসহ বিভিন্ন জরুরি দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, কলমাকান্দা উপজেলা কমিটি। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে জানানো হয়, সম্প্রতি টানা অতিবৃষ্টি এবং হাওরাঞ্চলের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে পরিপক্ক ও আধা-পাকা ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষক ও বর্গাচাষীরা মারাত্মক অর্থনৈতিক…

Read More

শেখ শামীম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অসহায়, দুস্থ এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে নগদ ২৩ লাখ টাকা ও ১২ টন চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে অনুষ্ঠানিকতার মাধ্যমে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র দিক-নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আওতায় মানবিক এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।   উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে ৪৮০ জন উপকারভোগীকে সহায়তার আওতায় আনা হয়েছে।…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মোহনার আত্মহত্যার ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবার, সহপাঠী এবং এলাকাবাসী। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শত শত মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার নগুয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে শামীম মিয়া (২৪) এবং সিংহেরগাঁও গ্রামের জোদ্দার মিয়ার ছেলে জিহাদ মিয়া (২২) দীর্ঘদিন ধরে মোহনাকে নানাভাবে উত্যক্ত করে…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় পরিবেশ দূষণকারী একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকালে যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার অন্তর্গত ‘মেসার্স জারা ব্রিকস’ নামক ফিক্সড চিমনি বিশিষ্ট ইটভাটা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ বিপন্নকারী অবৈধ ইটভাটাটির বিরুদ্ধে আজ সকালে আকস্মিক অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন (ইট পোড়ানোর স্থান) সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব…

Read More