Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামে জোরপূর্বক জমি দখল, ঘর-বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকিসহ নানা নির্যাতনের প্রতিকার চেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এক ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের বর্ণনা দেন স্থানীয় কৃষক সুরুজ আলী মুন্সি ও আব্দুল হেকিমের পরিবার। এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে নিজেদের অসহায়ত্ব ও জান-মালের নিরাপত্তার অভাবের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক অভিযোগে কৃষক সুরুজ আলী মুন্সি বলেন, পারিবারিক ভাবে বণ্টন হওয়া নিজস্ব…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে সরকারি ভিজিএফ (ভিলেজ গ্রোথ ফান্ড) চাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসারের বিরুদ্ধে সরকারি তালিকা অনুসরণ না করে নিজস্ব পছন্দের ব্যক্তিদের কার্ড বিতরণ এবং নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ভুক্তভোগী ও অভিযোগকারীদের সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক দুস্থ ও সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করার কথা। কিন্তু নওপাড়া ইউনিয়নে অনেক সুবিধাভোগীকে ১০ কেজির স্থলে মাত্র আট থেকে সাড়ে আট কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়া প্রকৃত দুস্থদের বাদ…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকায় দুঃসাহসিক ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অত্যন্ত কৌশলে দরজার তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আলমিরা ও ড্রয়ার তছনছ করে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং জমির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চম্পট দিয়েছে। শনিবার (২৩ মে) দুপুরের দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় নেত্রকোনা জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানার মালিকানাধীন বহুতল ভবনের তিন তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ওই ফ্ল্যাটটিতে ভাড়া থাকেন বারহাট্টা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অন্নপূর্ণা দেব। তিনি মোহনগঞ্জ উপজেলার রামপাশা গ্রামের স্বর্গীয় মনোরঞ্জন দেবের দ্বিতীয় কন্যা। বারহাট্টা উপজেলাটি মোহনগঞ্জের পার্শ্ববর্তী…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর। খুনি ও ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি। শনিবার (২৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সিপিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ অভিভাবকরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে নিজের দোষ স্বীকার করেছে বলে জানা গেছে। তবে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়; অতীতে অনেক শিশু…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে ফুটফুটে কন্যাশিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাসহ দেশব্যাপী অব্যাহত শিশু-নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনা। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ছোট বাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নেত্রকোনা জেলা সংসদ এ মানববন্ধনের ডাক দেয়। কর্মসূচিতে নেত্রকোনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, প্রগতিশীল সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক এবং দ্রুত শাস্তির দাবি জানান। উদীচীর এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসে জড়ো হন। এতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন শেখ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মিলন শেখ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহুছ মিয়ার ছেলে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে বিষপানে রুপা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত রুপা আক্তার উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের নাঈম খানের (২২) স্ত্রী এবং আব্দুল মতিন ও মাজেদা খাতুনের মেয়ে। মাত্র ১১ মাস পূর্বে পারিবারিকভাবে নাঈম খানের সাথে রুপার বিয়ে হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার-পাঁচ আগে রুপা আক্তারের শাশুড়ি শরিফা খাতুন বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে ২০ হাজার টাকা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (৪৪) নামের স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার ( ২২ মে) রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। এ গ্রেপ্তারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান পরিচালনা করে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। অভিযানকালে ২৫ পিস ইয়াবাসহ উজ্জল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। লেপসিয়া তদন্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকায় এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক শীর্ষ মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জামালপুরের সরিষাবাড়ী থানাধীন পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মাদককারবারি আল আমিনের বাড়ি টাঙ্গাইল জেলায়। র‍্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্প সূত্রে জানা গেছে, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, টাঙ্গাইলের বাসিন্দা আল আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল এলাকায় ঠিকাদারের চরম গাফিলতি ও অবহেলার কারণে প্রাণ হারিয়েছে ইউসুফ (৮) নামে এক শিশু। অবহেলা ও অনিরাপদভাবে ভারী নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহত ইউসুফ ফকির চান্দুয়াইল গ্রামের আব্দুল সাত্তারের কনিষ্ঠ পুত্র। সে স্থানীয় ফকির চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।  বৃহস্পতিবার মাগরিবের নামাজের ঠিক পূর্বে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেতুয়া-ফকির চান্দুয়াইল সড়কের উন্নয়ন কাজ চলছে। কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মানোন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণে মারাত্মক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রাহাতুল্লাহকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে জেলাজুড়ে প্রাণিসম্পদ দপ্তরের অধীনস্থ আরও ১১ জন কর্মচারীকে একযোগে বদলি (গণ-বদলি) করা হয়েছে। বুধবার (২০ মে) বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে কঠোর ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত জানানো হয়। সরকারি আদেশের একটি স্মারকে উল্লেখ করা হয়, জেলা প্রাণিসম্পদ দপ্তর, নেত্রকোনার গত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম হাতিয়র এলাকা থেকে তাদের আটক করা হয়। বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম হাতিয়র গ্রামের মো. জবেদ আলীর ছেলে বাবুল মিয়াকে দুই মাস এবং একই উপজেলার গন্ধবপুর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে মো. মোহন মিয়াকে সাত দিনের জেল। নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া থানাধীন পশ্চিম হাতিয়র এলাকাস্থ সুজনের বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের হাতেনাতে নিম্নোক্ত দুইজনকে আটক করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ…

Read More

জামালপুর প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল। জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো ভূমি সেবার ডিজিটাল সিস্টেমগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, যার মাধ্যমে দেশের নাগরিকদের জন্য সবচেয়ে সহজ ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নবীজা (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার একটি দল উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকার বাসিন্দা নবীজার বাড়িতে তল্লাশি চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে আরও…

Read More

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনার পূর্বধলা। হামলার প্রতিবাদে ও চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার দাবিতে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগেবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে হাসপাতাল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী স্থায়ী এ কর্মসূচিতে ব্যানার-প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, মাঠপর্যায়ের কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। এ সময় তারা চিকিৎসকদের ওপর…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈশোরকালীন ও যুব সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট’ এর উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড রিনিউ এর অর্থায়নে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের জেন্ডার অফিসার রঞ্জিতা রানীর সঞ্চালনায় এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নেত্রকোনার সিভিল সার্জন…

Read More

জামালপুর প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”- এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, উপসহকারী পরিচালক মো. মোজাম্মেল হোসেন, স্টেশন মাস্টার মো. রবিউল ইসলাম আকন্দ। এছাড়াও ফায়ার সার্ভিসের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় ওজনে কারচুপি এবং প্রতারণার দায়ে চার ধান ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অনুযায়ী ৪০ কেজিতে এক মণ হওয়ার কথা থাকলেও, ব্যবসায়ীরা কৃষকদের বাধ্য করছিলেন ৪২ কেজিতে এক মণ হিসাব দিতে।  বুধবার (২০ মে) বিকেলে পৌরশহরের ধানমহাল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- শ্রীদাম প্রসাদ, ঝুটন বনিক, দেড়শ সাহ ও প্রবীর সাহা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে বোরো ধান…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের জেরে আগিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাহরিয়ার ওমর শরীফকে কুপিয়ে গুরুতর জখম এবং তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (২০ মে) সন্ধ্যায় পূর্বধলা বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পূর্বধলা বাজারের খাদ্য গুদাম রোডস্থ বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ১৫ কেজি জিরা, ইয়াবা ও গাঁজাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে (১৯ মে ও তার পূর্ববর্তী) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে জব্দকৃত আলামতের ভিত্তিতে পৃথক তিনটি মামলা দায়ের শেষে বুধবার (২০ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে ১৫ (পনেরো) কেজি জিরা জব্দ করা হয়। এ সময় হৃদয় রবিদাস (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় নেত্রকোনা…

Read More