Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের পাতা ‘হানিট্র্যাপ’ কৌশলের ফাঁদ ব্যর্থ করে দিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে আসা ভারতীয় পণ্যের চালান জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশের পেশাদারিত্বের কাছে তা ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক থামায়। ট্রাকটি তল্লাশি করতে গেলে পুলিশ দেখতে পায়, কাঠের তুষের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকানো হয়েছে ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তা। পরে ওই বস্তাগুলো…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় কওমি মহিলা মাদরাসায় ১১ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) আমান উল্লাহ সাগরের লাগাতার পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশুটি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মদন থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাদরাসার মুহতামিম আমান উল্লাহ সাগর বর্তমানে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বড়বাড়ি ভাগবৎপুর এলাকায় অবস্থিত ‘হযরত ফাতেমা তুযযাহরা (রাঃ) কওমি মহিলা মাদরাসা’য়। মঙ্গলবার (৫ মে) ভুক্তভোগীর বাড়িতে গেলে শিশুটি জানায়, মাদ্রাসা যখন ছুটি হয়ে যেত বা ফাঁকা থাকত, তখন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় জুতার ভেতর লুকিয়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মামা-ভাগ্নে। গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩২)। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১৪ লক্ষাধিক টাকা মূল্যের চার হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। সোমবার (৪ মে)সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে, এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল…

Read More

শেখ শামীম: সীমান্ত মানেই শুধু কাঁটাতারের বিভাজন নয়; বরং সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা হয়ে উঠতে পারে উন্নয়ন, আন্তঃদেশীয় বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন এক দিগন্ত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে প্রস্তাবিত ‘রামনাথপুর-মহেষখোলা স্থলবন্দর’ তেমনই এক অপার সম্ভাবনার নাম। তবে দীর্ঘ প্রায় ২৪ বছরের প্রতীক্ষা শেষে প্রকল্পটি এখনো প্রশাসনিক চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আটকে আছে। সম্ভাবনাময় এ সীমান্ত বাণিজ্য কেন্দ্রটি দ্রুত বাস্তবায়নের জন্য এখন জোরালো হচ্ছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি। প্রকল্পটির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ২০০২ সালে প্রথম ‘রামনাথপুর আমদানি-রপ্তানিকারক (অভ্যন্তরীণ) ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এর উদ্যোগে এখানে একটি স্থলবন্দর প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, সীমান্ত পিলার ১১৮৬/৫-এস ও ১১৮৬/৬-এস…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছাইদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত ছাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। স্থানীয় ও পুলিশের সূত্র থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু (৯) উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের লংকার গ্রামের দিনমজুর আ. খালেকের মেয়ে। সে সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান ওই শিক্ষার্থীকে নিজের বাড়ির ভেতরে দক্ষিণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ও পলাতক আসামি সঞ্জয় হালদারকে (২০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সঞ্জয় হালদার টাঙ্গাইল জেলার বাসিন্দা। সোমবার (৪ মে) বিকেলে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (রবিবার) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার ভাবলা মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) এর একটি আভিযানিক দল। র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে ওই স্কুলপড়ুয়া নাবালিকা ভিকটিমের সঙ্গে সঞ্জয় হালদারের পরিচয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ে বার্ন বা দগ্ধ সারভাইভারদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সমাজে তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য সহযোগী প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মশালা। সোমবার (৪ মে) নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের আর্থিক সহায়তায়, এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ), ঢাকার সমন্বয়ে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির (সাস) বাস্তবায়নে ৪ থেকে ৬ মে পর্যন্ত আবাসিক এই প্রশিক্ষণ চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) নির্বাহী পরিচালক সামিয়া আহমেদ। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী আয়োজিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে অবস্থিত বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসায় চরম প্রশাসনিক অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক থাকা সত্ত্বেও নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষকদের ইচ্ছেমতো আসা-যাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী, দাখিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়মিত পাঠদান কার্যক্রম চলার কথা। ১৯৬৪ সালে প্রস্তাবিত এই প্রতিষ্ঠানটিতে সেই নিয়মের কোনো বালাই নেই। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নির্ধারিত সময়সূচি একেবারেই অনুসরণ করেন না। অধিকাংশ শিক্ষক সকাল ১১টার দিকে মাদ্রাসায় আসেন এবং অল্প সময় পার করেই দুপুর ১টার আগে বাড়ি ফিরে যান। নির্ধারিত সময়ে ক্লাস না হওয়ায়…

Read More

জামালপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে এসে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকেল সোয়া ৩টায় তার মরদেহ মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ মাগরিবের নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। নিহত লিমনের চাচা সুজন আহমেদ জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার বাবা-মা ও আত্মীয়স্বজনরা মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে বিকেলে মরদেহ লালডোবা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সুজন আহমেদ আরও জানান, মাগরিবের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের তেরী বাজার (উকিলপাড়া) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি রঞ্জিত সরকার (৫৯) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, এদিন সকালে এই অভিযান চালানো হয়। ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোনা পৌরসভার তেরী বাজার উকিলপাড়া এলাকায় একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় আসামি…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও বিদ্যালয়ে উপস্থিত নেই এক শিক্ষক। এ ঘটনায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ছয় জন শিক্ষক কর্মরত রয়েছেন। সোমবার সকালে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী হঠাৎ বিদ্যালয়টিতে পরিদর্শনে যান। তিনি সরাসরি শিক্ষকদের হাজিরা খাতা তলব করেন। এ সময় দেখা যায়- বিদ্যালয়ের ছয় জন শিক্ষকের মধ্যে হাজিরা খাতায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা পরিমাণ বিদেশি মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। সোমবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল (রবিবার) দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর…

Read More

নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী জেলা নেত্রকোনায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মে) জেলার পূর্বধলা থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ দুজন নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই নারীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্বধলা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়।…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তারা হলেন- মৃত খলিলুর রহমানের ছেলে মিলন (৬৫) ও মৃত লাসু মিয়ার ছেলে বকুল (৫৩)। তারা দুজনই কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের বাসিন্দা। সোমবার (৪ মে) সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের শেষে তাদেরকে আজ জেলা আদালতে প্রেরণ করা হবে। এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পরিত্যক্ত ঘরে মাদকের আসর বসানোর অপরাধে চারজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৩ মে) রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন, দুপুর ২টার দিকে উপজেলার মুজিবনগর দক্ষিণপাড়া এলাকার মারফত আলীর পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তদের দুজনের একজন দুর্গাপুর উপজেলার দুর্গাপুর (দক্ষিণপাড়া) গ্রামের জগদীশ দাসের ছেলে জুয়েল দাস (৪০) ও একই এলাকার বাবলু মিয়ার ছেলে মো. নাজমুল ইসলাম (২৭)।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার ও নকল করার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। রবিবার (৩ মে) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল শাখার পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। কেন্দ্র সূত্র থেকে জানা যায়, পরীক্ষার শেষ ১৫ মিনিটের সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের কড়া নজরদারিতে পরীক্ষার্থীদের এই অনিয়ম ধরা পড়ে। তল্লাশি চালিয়ে ওই কক্ষের তিনজন পরীক্ষার্থীর কাছ থেকে নকলের আলামত এবং একজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরীক্ষার শেষ পর্যায়ে বিষয়টি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক শাহ আলমের বিরুদ্ধে সরকারি নিয়ম অমান্য করে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিসের গেস্ট রুমে বসবাস করেও সরকারি বাড়িভাড়া উত্তোলন এবং জনসম্মুখে ধূমপানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।  রবিবার (৩ মে) সরেজমিনে তার কার্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সরকারি নিয়ম মোতাবেক সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও রবিবার দুপুরে তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। প্রতিবেদক দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক অফিসে অবস্থান করলেও তার দেখা মেলেনি এবং তাকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অফিস সহকারী মো. আল মামুন ও নাম না প্রকাশের শর্ত আরেক স্টাফের মতে,…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় হঠাৎ করে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক ট্যাগ কর্মকর্তার খামখেয়ালি ও ভুল সিদ্ধান্তের কারণে ৬৬০ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। রবিবার (৩ মে ২০২৬) কেন্দুয়া জয়হরি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে নজিরবিহীন এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। স্থানীয় ও কেন্দ্র সূত্রে জানা যায়, রবিবার পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী এসএসসি’র গুরুত্বপূর্ণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সকাল ১০টায় শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা এবং উপ-সহকারী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় তিনটি চোরাই গরুসহ তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাওর এলাকা থেকে গরুগুলো চুরি করার কথা স্বীকার করেছে। আটককৃত তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি নেত্রকোনায় এবং একজনের বাড়ি কিশোরগঞ্জে। তারা হলেন- মদনের গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া (৩০) একই ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৫)। আরেকজন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা সারেং বাড়ির শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের…

Read More