- পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে ডেপুটি স্পিকার, ছড়ালেন সম্প্রীতির বার্তা
- ‘শিক্ষিত মা পেলেই শিক্ষিত জাতি পাব’: দুর্গাপুরে কুমারী পূজায় ডেপুটি স্পিকার
- জামালপুরে হতদরিদ্র ২০ পরিবারকে বিনামূল্যে অটোরিকশা প্রদান
- নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে বিলাতী মদসহ যুবক আটক
- নেত্রকোনায় পৈতৃক জমির বিরোধে সশস্ত্র হামলায় নারী ও বৃদ্ধসহ আহত ৮
- মূল্যস্ফীতি কমলেই কি কমে মানুষের কষ্ট? আয়ের চেয়ে বেশি বাড়ছে ব্যয়ের চাপ
- মিষ্টি থেকে ইশরাক, এমপি-মন্ত্রীদের প্রতি কঠোর বার্তা তারেক রহমানের
- মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন, চাপে রিপাবলিকানরা
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বনায়ন বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে নেত্রকোনায় পর্যটন খাতের বিকাশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিশু পার্ক স্থাপনের জোর দাবি জানিয়েছেন জেলার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নেত্রকোনা সার্কিট হাউজে যাত্রা বিরতির সময়ে প্রাঙ্গণে নিম গাছের চারা রোপন এবং আকস্মিক ঘরোয়া মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার,…
নিজস্ব প্রতিবেদক: “বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সুন্দর করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ব্যাগ, জুতো দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এরপরও অনেক স্কুলে কাঙ্ক্ষিত ফলাফল বা ছাত্রছাত্রীর উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চারতলা বা দোতলা সুন্দর ভবন আছে, কিন্তু ক্লাসরুমে মাত্র চার-পাঁচ জন শিক্ষার্থী- এমন চিত্রও আমরা দেখেছি, যা মেনে নেওয়া যায় না।” বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। কলমাকান্দা উপজেলা প্রশাসনের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভায় সভাপতির বক্তব্যে, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলন। এর কেন্দ্রবিন্দুতে ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা, যার মাধ্যমে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে প্রতিরোধ বা গণঅভ্যুত্থানের সূচনা করা হয়েছিল। এই…
জামালপুর প্রতিনিধি: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন। অপর নিহত যাত্রীর পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। অন্যদিকে, দুর্ঘটনায় আহত আরিফ চৌধুরী নামের এক যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা জামালপুরের দিকে আসছিল। অটোরিকশাটি সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির বাস সেটিকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেংগুরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর উদ্যোগে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এলাকার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে লেংগুরায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসব কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও…
নিজস্ব প্রতিবেদক: বিয়ের তথ্য গোপন করায় বিয়ে বাতিল করেছিল পরিবার। সেই ক্ষোভে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলার পলাতক মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন (৪০) নেত্রকোনার কলমাকান্দা থানা এলাকার বাসিন্দা। বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিয়ের আলোচনার সূত্র ধরে ভিকটিমের সাথে…
জামালপুর প্রতিনিধি: ‘জুলাই জাগরণ’ ও ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এই সফর ও পদযাত্রা কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলা এনসিপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের সরদারপাড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার নেতৃবৃন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলার সদস্য সচিব ড. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে…
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে মো. আব্দুল খালেক নামের এক নিরীহ ফল ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও নগদ ৯৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জামালপুর সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই মঙ্গলবার সকালে শহরের ডাকপাড়া এলাকায় ফলের আড়তের মালিক মো. মোস্তাফিজুর রহমান শামীম ও তার ছোট ভাই মো. কানন এই হামলা চালান। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান শামীম জামালপুর পৌরসভার ৮নং…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের প্রাণকেন্দ্র সাউদপাড়ার মতির মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারীদের সশস্ত্র হামলায় আনিসুল হক টিপু নামে এক বিকাশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গত মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বিবরণ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সাউদপাড়া মতির মোড় থেকে পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন আনিসুল হক টিপু। বাসায় পৌঁছানোর কয়েক মিনিট আগে তিন-চার জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল অন্ধকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১২টায় দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। চলতি মাসের ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবন ও নিজ হেফাজতে সংরক্ষণের অপরাধে রতন রবিদাস (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাতেই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রতন রবিদাস মদন উপজেলার ইমদাদপুর গ্রামের মৃত সুজন রবিদাসের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার মদন থানাধীন ইমদাদপুর গ্রামে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইমদাদপুর গ্রামস্থ রতন রবিদাসের বসতঘরে আকস্মিক অভিযান চালায় ডিএনসির একটি আভিযানিক দল। অভিযানকালে নিজ ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে রতন রবিদাসকে…
নিজস্ব প্রতিবেদক: কৃষকের জীবন, স্বাস্থ্য এবং মাটির প্রাকৃতিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নেত্রকোনার আমতলা ইউনিয়নের গাছগড়িয়া গ্রামে ‘কৃষি প্রতিবেশ বিদ্যা’ শীর্ষক ব্যতিক্রমী গ্রাম আলোচনা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা দীর্ঘ ও প্রাণবন্ত আয়োজনে স্থানীয় কৃষকরা বিষমুক্ত চাষাবাদ এবং নিজেদের গ্রামকে আদর্শ ‘সবুজ গ্রাম’ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন। গাছগড়িয়া কৃষক কৃষাণি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি পার্শ্ববর্তী বিশ্বনাথপুর গ্রামের কৃষক-কৃষাণি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উন্মুক্ত গ্রামীণ পরিবেশে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকৌশলী মো. আমিনুল ইসলাম এবং স্থানীয় সম্পদ ব্যক্তি…
জাকারিয়া তুষার: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদুল আজম শিক্ষকদের সমাজের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। শিক্ষকদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “শিক্ষকরাই সমাজের ভিত্তি। আদর্শ সমাজ ও আলোকিত জাতি গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধেই ন্যস্ত। তাই কেবল পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার দৌড়ে না থেকে, শিক্ষার্থীদের হৃদয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে…
নিজস্ব প্রতিবেদক: টানা অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের তাণ্ডবে খারনৈ ইউনিয়নে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একাংশ ধসে পড়ে। এছাড়া বিদ্যালয়ে যাতায়াতের কাঁচা সড়কটিও ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অন্যান্য কাঁচা ও পাকা সড়কেও পানির তোড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাড়ে ৫টায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। গত রবিবার (১৯ জুলাই) রাত থেকে শুরু হওয়া আকস্মিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে নেত্রকোনা জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। তীব্র…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচীর আওতায় কলমাকান্দা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসিফ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা দিয়ে বলেন, “শহীদ রাষ্ট্রপতি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজ বসতঘরে মাদক সংরক্ষণ ও সেবনের আসর বসানোর অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়। সাজাপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. নজরুল ইসলাম মড়ল (৪৮), একই উপজেলার বাগিচা পাড়ার মৃত শাহেদ আলীর ছেলে মো. রাজন (৪০) এবং পূর্বধলা উপজেলার বিশমপুর এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মো. রনি মিয়া (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুর্গাপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়িতে নিয়মিত মাদকের আসর বসে- এমন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ পিস ইয়াবাসহ মো. রাব্বি আহমেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে লেপসিয়া নৌ-পুলিশ। আটককৃত যুবক মো. রাব্বি আহমেদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে। রবিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলের নদীপথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চক্র মাদক পাচার ও কেনাবেচা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ পালের নেতৃত্বে পুলিশের একটি দল লেপসিয়া ট্রলারঘাট ও লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয়।…
নিজস্ব প্রতিবেদক: ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণের ফলে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ি নদ-নদীর পানি অস্বাভাবিক দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করায় এরই মধ্যে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বানের পানিতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি নদীভাঙন, কৃষিজমিতে বালু জমে ফসলের ক্ষতি এবং পুকুরের মাছ ভেসে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার হাজারো মানুষ। সোমবার (২০ জুলাই) বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির এই ভয়াবহ চিত্র জানা গেছে। জানা যায়, দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের অন্তত ১০টি…
জাকারিয়া তুষার: নেত্রকোনার মোহনগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সদ্য গঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। হাওরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র চালু, মাদকমুক্ত শিক্ষাঙ্গন তৈরি এবং মোহনগঞ্জকে উন্নত শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির নেতারা। রবিবার (১৯ জুলাই) রাত আটটায় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদ্য গঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমূছ সাদী চৌধুরী অপু। প্রধান অতিথির…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে যৌতুকের এক লাখ টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে পাষণ্ড স্বামী হাফিজুল হককে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৪ বছরের আইনি প্রক্রিয়া ও বিচারকাজ শেষে সোমবার (২০ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগী পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হকের দেওয়া তথ্যমতে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মায়া কলমী গ্রামের বাসিন্দা আমেনা বেগম। জীবিকার তাগিদে তিনি তার…

