Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০-১৫ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সেবা নিশ্চিত করার এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ সতের বছর পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মাহফিলটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এত বড় পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীরা একে অপরের সাথে আবেগ ও সৌহার্দ্য বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এছাড়া…

Read More

শেখ শামীম: ভূমি অফিসে যেকোনো ধরণের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল খনন তাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম কর্মসূচি। বর্তমানে অনেক খাল বেদখল হয়ে আছে এবং কিছু খাল অন্য মন্ত্রণালয়কেও লিজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন খননের জন্য দুটি খাল নির্বাচন করেছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। তিনি উল্লেখ করেন, খাল খনন শুধু সৌন্দর্যের জন্য নয়,…

Read More

শেখ শামীম: “এদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। আমরা প্রত্যেকেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের সবার সমান অধিকার রয়েছে।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারের পরে নেত্রকোনার দুর্গাপুরে দশভূজা মন্দিরে আয়োজিত হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বার্তা দিলেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এদিন সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের ঐতিহ্যবাহী দশভূজা মন্দিরে উপস্থিত হলে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি অনুষ্ঠানে আগত ভক্ত ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, “আমি সবসময় বলে থাকি, এক মানবের দুই হাত- এক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসন ও প্রভাবশালীদের নাম ভাঙিয়ে জিম্মি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্ত রহিছ উদ্দিন মন্ডল ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৫নং ওয়ার্ডের ই্উপি সদস্য। দামড়ীহালা গ্রামের বাসিন্দা আমিরুল, ফারুক, আলমগীর ও সুজনের স্বাক্ষরিত নেত্রকোনা জেলা প্রশাসকের বরাবরে অভিযোগপত্রে বলা হয়েছে, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় একটি চক্র তাদের বিরুদ্ধে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছে। অভিযোগে উল্লেখ করা হয়, প্যানেল চেয়ারম্যান রহিছ উদ্দিন মন্ডল নেত্রকোনার জেলা প্রশাসক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এসিল্যান্ডের নাম ব্যবহার করে তাদের হুমকি দিচ্ছেন। চাঁদা প্রদান না করলে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে একশো পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ১০ গ্রাম ওজনের ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত রানা মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরিশ্যাম গ্রামের মদিন মিয়ার ছেলে এবং তার নামে বিভিন্ন থানায় দুইটি মাদক মামলাসহ ছয়টি মামলা রয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানার উপপরিদর্শক…

Read More

শেখ শামীম: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রশাসনকে শতভাগ জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “অতীতের সরকারগুলোর জবাবদিহিতা ছিল না, কিন্তু আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ। প্রজাতন্ত্রের কর্মচারীদেরও জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ওসি কামরুল ইসলামসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর (বাংলো ঘর) ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কেবল একটি গরু সামান্য আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসনের এই দুজনের সাথে কথা বলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের তারাচাপুর গ্রামের রোহান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদগুলো ফেলে চোরাকারবারিরা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ১১ বোতল ‘ম্যাকডয়েলস্’ এবং ৭২ বোতল ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডে ভারতের তৈরি মদ। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে এদিন ভোর রাত ৩টার দিকে ৩১ বিজিবি’র একটি বিশেষ টহল দল এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা পৌর শহরে প্রতিদিন ৫০০ জন অসহায়, দুস্থ ও পথচারী রোজাদারের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। “আপনার ইফতার” নামক এমন ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে রোজাদারদের হাতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ম রমজানে শহরের সাতপাই চানখার মোড় এলাকাসহ বিভিন্ন সড়কে সরেজমিনে এই ইফতার বিতরণ কার্যক্রম চোখে পড়ে। প্রথম রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পবিত্র রমাদান মাসের শেষ দিন পর্যন্ত। প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে বিশাল ডেকচিতে ভাত, মাংস, ডিমসহ স্বাস্থ্যসম্মত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালান, মাদক কারবার এবং পুলিশের অভিযানে বাধা দিয়ে ‘মব’ সৃষ্টির মামলায় গ্রেপ্তার হওয়া রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দলীয় চিঠির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান করে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরবর্তীতে এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চলতি বোরো মৌসুমে নন-ইউরিয়া সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিএপি ও এমওপি সার কিনতে বাধ্য হয়েছেন প্রান্তিক কৃষকরা। এ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলেও বাজার নিয়ন্ত্রণে স্থানীয় কৃষি বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে বারহাট্টায় ১৫ হাজার ৩৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে ১৫ হাজার ৩৩ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক হেক্টর সমান ২.৪৭ একর হিসেবে মোট আবাদি জমির পরিমাণ…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রীমা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ইফতারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় অভিযোগ দাখিল করেছেন। এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচাট কোনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রীমা আক্তার পার্শ্ববর্তী মদন উপজেলার বাঁশরী গ্রামের মো. জাকির মিয়ার মেয়ে। জানা গেছে, মাত্র এক মাস আগে পারিবারিক সম্মতিতে পাচাট কোনাপাড়া গ্রামে রীমার বিয়ে হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. আবু বক্করকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত নারী রেজিয়া খাতুন (৩৮) মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, আবু বক্কর ও রেজিয়া খাতুন দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের এমপি মোড় এলাকায় একটি কাঠমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাসাবাড়ি, দোকানপাট ও পুরো এলাকা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মিলের ভেতরে প্রচুর পরিমাণে কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় আতঙ্কিত এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে দুর্গাপুর ফায়ার…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত এলাকায় ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ লেনদেন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: সেহরির রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয়েছে সোনিয়া জান্নাত ওরফে পিংকি (৩০) নামের এক স্কুল শিক্ষিকার। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মামুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। স্বামীর চাকরির সুবাদে তিনি ঢাকায় বসবাস করতেন। নিহত শিক্ষিকা পিংকির বাবার নাম শাহজাহান মিয়া এবং তার বাবার বাড়ি মোহনগঞ্জ উপজেলার মামুদপুরে। অন্যদিকে, তার স্বামী রুমান মিয়ার (৩৫) গ্রামের বাড়ি খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিহতের মরদেহ ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জে নিয়ে আসা হয়। সেখানে মামুদপুরে তার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে জোহরের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়েছে। একজন শিক্ষিকার এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন দিনমজুরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুনানি শেষে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। আদালত সূত্রে জানা যায়, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলি গাড়িতে ১৫০ ঘনফুট (প্রতিটিতে…

Read More

শেখ শামীম: দুই দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নেত্রকোনা আসছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এই সফরে তিনি জেলার দুর্গাপুর, কলমাকান্দা এবং নেত্রকোনা সদরে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (অ.দা.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকার ইস্কাটন রোডের বাসভবন থেকে সড়কপথে (শ্যামগঞ্জ-পূর্বধলা হয়ে) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তিনি সালামী (গার্ড অব অনার) গ্রহণ করবেন। এরপর সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং সাড়ে ১০টায় সরকারি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ আনাছ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত আনাছ মোহনগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দেওথান গ্রামের মৃত হাজী ওয়াকিল উদ্দিন ও কুমকুম বেগম দম্পত্তির ছেলে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে বিকেলে উপজেলার দেওথান এলাকায় ওই যুবকের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে মোহনগঞ্জ পৌরসভার দেওথান গ্রামে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা…

Read More