- পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে ডেপুটি স্পিকার, ছড়ালেন সম্প্রীতির বার্তা
- ‘শিক্ষিত মা পেলেই শিক্ষিত জাতি পাব’: দুর্গাপুরে কুমারী পূজায় ডেপুটি স্পিকার
- জামালপুরে হতদরিদ্র ২০ পরিবারকে বিনামূল্যে অটোরিকশা প্রদান
- নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে বিলাতী মদসহ যুবক আটক
- নেত্রকোনায় পৈতৃক জমির বিরোধে সশস্ত্র হামলায় নারী ও বৃদ্ধসহ আহত ৮
- মূল্যস্ফীতি কমলেই কি কমে মানুষের কষ্ট? আয়ের চেয়ে বেশি বাড়ছে ব্যয়ের চাপ
- মিষ্টি থেকে ইশরাক, এমপি-মন্ত্রীদের প্রতি কঠোর বার্তা তারেক রহমানের
- মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন, চাপে রিপাবলিকানরা
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় আকস্মিক অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে প্রান্তিক এক কৃষকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে কৃষকের হালের গরু, ছাগল ও অনেক সংখ্যক হাঁস। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ওই অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। খবর পেয়ে বুধবার (৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। প্রাথমিক সহায়তার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে দুই প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়। এরআগে, গতকাল (মঙ্গলবার) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর (তোলাপাড়া) গ্রামে কৃষক মো. নজর মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও…
নিজস্ব প্রতিবেদক: মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে নেত্রকোনার দুর্গাপুরে ব্যতিক্রমী মাদকবিরোধী কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন’। মঙ্গলবার রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির সামনে বড় পর্দায় ফুটবল খেলা দেখতে জড়ো হওয়া শত শত ফুটবলপ্রেমী মেতে উঠেছিলেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য উৎসবে। জানা যায়, মঙ্গলবার রাতে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে স্থানীয় ফুটবলপ্রেমী, বিশেষ করে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকদের ঢল নামে। তরুণদের স্বতঃস্ফূর্ত জমায়েতকে কাজে লাগিয়ে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন মাদকবিরোধী সচেতনতামূলক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে। খেলার এক পর্যায়ে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের মামলায় দীর্ঘ ১৩ বছর পর যুগান্তকারী রায় দিয়েছেন আদালত। রায়ে অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যা সন্তানকে পিতৃপরিচয় এবং ধর্ষকের সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) দুুপুরের দিকে এই প্রদান করেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক। নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. নুরুল কবীর (রুবেল) মামলার বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, বারহাট্টা থানার মামলাটি ১০ জুলাই ২০১৩ সালে দায়ের করা হয়েছিল। নারী ও শিশু নির্যাতন মামলার রায়ে বিজ্ঞ আদালত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরাম ইউনিয়নের এক ইউপি সদস্যসহ (মেম্বার) দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের বসতঘর থেকে দুই কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একজন জনপ্রতিনিধি হয়েও মাদক কারবারে ইউপি সদস্যের এমন সম্পৃক্ততার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৪২) এবং একই গ্রামের মৃত নবী নেওয়াজ তালুকদারের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. ছন্দু মিয়া (৩৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ইমন সরকার নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাতে উপজেলার দেবেরবাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইমন সরকার ইটাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের বর্তমান সভাপতি। এছাড়াও তিনি শ্রমিক দলের একটি পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। স্থানীয়দের কাছে তিনি ‘মেম্বার’ হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ইমন সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছিলেন। নিজে মাদক সেবনের পাশাপাশি তিনি এলাকায় ইয়াবার বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার দুপুর থেকেই মদন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সাংগঠনিক ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। এ সময় দলীয় কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে ও ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। ফুলেল…
জামালপুর প্রতিনিধি: আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে এবং সেবার মান উন্নয়নে জামালপুরে পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ‘সিটিজেন রিপোর্ট কার্ড’ কর্মসূচির এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জামালপুর পৌরসভার সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জামালপুর সনাক এর সভাপতি শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সনাক এর প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে…
মোহনগঞ্জ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে ২৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। “পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ”- এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মোহনগঞ্জ শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) মোহনগঞ্জে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে এসব চারা ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। ডিএসকে’র নেত্রকোনা-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আলমগীর আজাদসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় কালিহর নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত সেই নবজাতকের লাশের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে এবং মূল অভিযুক্ত সাজন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জুন সকালে পূর্বধলা থানাধীন কালিহরকান্দা গ্রামের কালিহর নদীতে প্লাস্টিকের রশি ও ইট দিয়ে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় তদন্ত শুরু…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় ধনু নদ থেকে আবারও বেপরোয়াভাবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি সংঘবদ্ধ চক্র নদীর বিভিন্ন স্থান থেকে দিন-রাত ড্রেজার দিয়ে বালু লুট করছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি নদীভাঙন ও মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচহাট ও আন্দাইর গ্রামের বিপরীত পাশে ধনু নদীর তীরবর্তী ‘বাগানীর চর’ এলাকা থেকে গত কয়েকদিন ধরে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। শুধু দিনের আলোতেই নয়, নুরালীপুর ও পাতরা গ্রাম সংলগ্ন এলাকাগুলোতে রাতের আঁধারেও চলছে এই অবৈধ মহোৎসব। উত্তোলিত এসব বালু নৌপথে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের মো. রইছ মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩২) এবং ধর্মপাশা সদরের মো. কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকার রাস্তায় অভিযান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের ১৬০০ হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের তালিকাভুক্ত ১৬০০ জন কার্ডধারী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মেনে একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। এই সহায়তার…
নিজস্ব প্রতিবেদক: আন্দোলন-সংগ্রামে পুলিশের হামলায় এক চোখ চিরতরে হারানো, অপর চোখের দৃষ্টিশক্তি অর্ধেক কম এবং একাধিক মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরণ করার পরও নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে মূল্যায়ন পাননি দলের ত্যাগী নেতা মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। কোনো জীবনবৃত্তান্ত (সিভি) ছাড়াই অছাত্র, বিবাহিত এবং সন্তানাদি আছে এমন ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করার অভিযোগ তুলেছেন তিনি। অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের দিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন এই ছাত্রদল নেতা। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় নেত্রকোনার মদনে ভাই বোন মার্কেটে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার (৬ জুলাই) পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (রবিবার) বিকেলে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীকে নিয়ে নিজ বাড়িতেই খেলাধুলা করছিল। অভিযোগ রয়েছে, এসময় ইয়াসিন ওই শিশুকে কৌশলে ঘরের পাশের…
নিজস্ব প্রতিবেদক: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোনা জেলা দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পল্লী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী এবং এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সবুজায়ন…
জামালপুর প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ”- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরে যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)…
মোহনগঞ্জ প্রতিনিধি: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন এবং উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের চারপাশ প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত…
জাকারিয়া তুষার: দীর্ঘ প্রায় ছয় বছর পর নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মহিউদ্দিন কাদের খান হৃদয় সভাপতি এবং মো. রাজিব ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আতিক হাসান জয় সিনিয়র সহ-সভাপতি, খালিদ হাসান নৌশিন সিনিয়র যুগ্ম-সম্পাদক এবং মো. জিহাদ মিয়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন…
নিজস্ব প্রতিদেক: জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় দিনব্যাপী ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। রবিবার (৫ জুলাই) জেলার বারহাট্টা, আটপাড়া ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে রবিবার বিকাল ৫টায় বারহাট্টা উপজেলার অটোস্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় উল্টোদিকে যানবাহন পার্কিং করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের অতর্কিত হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং একশো বোতল ফেনসিডিল জব্দ করেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটিসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে, গতকাল (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার…

