- দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড
- কৃষি ঐতিহ্য রক্ষায় নেত্রকোনায় ৩০০ শিক্ষার্থীর মাঝে স্থানীয় বীজ বিতরণ
- প্রকৃতি নির্ভর কৃষিতেই ভবিষ্যৎ: নেত্রকোনায় খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা
- কলমাকান্দায় ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, ডিবির হাতে আটক যুবক
- বকশীগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- আটশো টাকার পুঁজিতে শুরু, এখন দৈনিক শত টন চাল উৎপাদন
- সীমান্তের দুইশো গজ ভেতরে বিজিবি’র হানা, ভারতীয় মদ উদ্ধার
- এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ইউজিসি সদস্য মামুন
Author: K.M. Shakawat Hosen
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর হায়দার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার ওপর অতর্কিত হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পূর্বধলার আতকাপাড়া ফিলিং স্টেশন সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে প্রায় এক ঘণ্টা মসজিদের ভেতর অবরুদ্ধ ছিলেন তিনি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের চরম গাফিলতি ও এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন সংসদ সদস্য। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় পূর্বধলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান এমপি মাছুম মোস্তফা। সংবাদ সম্মেলনে এমপি মাছুম জানান, শুক্রবার বিকেলে তিনি এবং জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন পূর্বধলার হুগলাতে প্রয়াত পীর সাহেব…
শেখ শামীম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল তার একসময়ের বিদ্যাপীঠ পরিদর্শন করে শিক্ষকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণ না দিলেও নিজ উদ্যোগেই সেখানে উপস্থিত হন এবং শিক্ষকদের দেওয়া ফুলেল শুভেচ্ছা প্রত্যাখ্যান করেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর শিক্ষকরা ফুল দিয়ে সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারকে বরণ করতে এগিয়ে আসেন। কিন্তু তিনি সেই ফুল নিতে অস্বীকৃতি জানান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি অপেক্ষা করছিলাম দেখি স্কুল থেকে আমাকে ডাকে কি না। কেউ ডাকে নাই। আমি…
শেখ শামীম: উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কাছ থেকে স্থানীয় সংসদ সদস্য বা রাজনৈতিক নেতাদের ‘পার্সেন্টেজ’ (কমিশন) নেওয়ার দীর্ঘদিনের অপসংস্কৃতি বন্ধের ঘোষণা দিয়েছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে তিনি উন্নয়নকাজে বিন্দুমাত্র অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কলমাকান্দার রংছাতি ইউনিয়নের তেরতোপা সাহাব উদ্দিনের বাড়ী থেকে বড় ঝরিয়া নদী পর্যন্ত দুই হাজার চারশো মিটার খাল খনন প্রকল্প পরিদর্শনের আয়োজন করে উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আনতে গিয়ে এক গার্মেন্টস শ্রমিককে (৩৭) দলবদ্ধভাবে ধর্ষণ ও চুরির ঘটনার মামলার অন্যতম আসামি মো. জুয়েল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ময়মনসিংহের তারাকান্দা থানাধীন ডৌহাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিসি)। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় এক বছর আগে মারা যান। ১০ বছরের এক ছেলে সন্তান নিয়ে গাজীপুর এলাকায় গার্মেন্টসে চাকরি…
শেখ শামীম: উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা ‘নয়ছয়’ মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “ঠিকাদার কে, তা আমি দেখতে চাই না। আমি রাস্তার কাজে শতভাগ স্বচ্ছতা চাই। যারা দুর্নীতি করবেন, তাদের দয়া করে এ এলাকা ছেড়ে চলে যেতে হবে।” শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাঁচগাঁও (নাল্লাপাড়া) এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ আরসিসি গার্ডার ব্রীজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “নির্বাচনী প্রচারণায় এসে অবহেলিত এলাকার ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি আমার নজরে আসে। আপনারা দেখতে পাচ্ছেন, ব্রীজের নিচে কোনো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে এবং উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের পৃষ্ঠপোষকতায় গত ২২ ও ২৩ এপ্রিল এ কনফারেন্সের সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। “Concorde: Literary, Linguistics and Sustainability Studies International Conference” অর্থাৎ “কনকর্ড (ঐক্য’ বা ‘সমন্বয়): সাহিত্য, ভাষাবিজ্ঞান ও টেকসই অধ্যয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন” শীর্ষক এ আয়োজন দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের এক বহুমাত্রিক জ্ঞানবিনিময়ের প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত হয়। কনফারেন্সে ভাষা ও সাহিত্যচর্চার পরিসরে পরিবেশ-সংবেদনশীল শিক্ষা ও গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে সরাসরি ও অনলাইনে যুক্ত হয়ে গবেষকরা পরিবেশসমালোচনা (eco-criticism), সমসাময়িক পরিবেশগত…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনগুরুত্বপূর্ণ মাটির সড়ক দখল করে অবৈধভাবে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সড়কের ওপর আরসিসি পিলার ও ইটের গাঁথুনি তুলে নির্মাণকাজ চলায় এলাকার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত নির্মাণকাজ বন্ধ করে রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। উপজেলার গামরুলী হরিপুর বাজার থেকে পুরানবাড়ী হয়ে কেরাধিঘী পর্যন্ত সংযোগ সড়কে এ ঘটনা। সরেজমিনে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গামরুলী ও এর আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা মাটির এই সড়কটি। প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই পথ ধরে যাতায়াত করেন। কৃষিপণ্য আনা-নেওয়ার জন্যও রাস্তাটি গুরুত্বপূর্ণ। স্থানীয় মো. বকুল মিয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ মো. আনোয়ার হোসেন (২৬) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ঔষধের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ১০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন দুর্গাপুর থানার উত্তর নয়াগাঁও গ্রামের মো. ফজলুর রহমান ও মোছা. মমতা খাতুনের ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে আদালতে প্রেরণ এবং এদিন সকালে দুর্গাপুর থানায় এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ। এজাহার সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল ঝাঞ্জাইল এলাকায় ডিউটিরত ছিল। রাত সাড়ে ১০টার…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত কালচারাল একাডেমি ও হোস্টেল ভবনটি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অযত্ন-অবহেলায় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হলেও, অবশেষে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে যাচ্ছে। ‘দ্যা মেইল বিডি ডটকম’ অনলাইন পোর্টালে “২৪ বছরেও চালু হলো না কলমাকান্দার কালচার একাডেমি, চুরি গেছে টিন-গ্রিল” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর জনপ্রতিনিধির নির্দেশনায় একাডেমিটি পার্শ্ববর্তী দুর্গাপুরের স্বনামধন্য ‘বিরিশিরি কালচারাল একাডেমি’র আদলে নতুন করে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, কলমাকান্দা উপজেলায় গারো, হাজংসহ নানা ধর্ম ও বর্ণ-পেশার মানুষের বসবাস। তাদের সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণের লক্ষ্যে ১৯৯৬-৯৭ সালের দিকে উপজেলার চিনাহালা মৌজায় স্থানীয় বাসিন্দা সুভাষ চন্দ্র…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে চলন্ত বাসে এক ব্যবসায়ীকে জিম্মি করে নগদ আট লাখ টাকাসহ মালামাল লুটের চাঞ্চল্যকর ঘটনায় ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ সদর থানার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- জাবেদ ইকবাল বাদল (৩২) ও মো. আব্দুল্লাহ আল মামুন (৩৮)। তারা দুজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এজাহার…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম আবু বক্কর সিদ্দিক (৫৩)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাড়াইল বেকারীর চর এলাকার মোবারক আলীর ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের সহায়তা করে র্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)। যৌথ এ অভিযানে…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। সিএনজিতে যাত্রীর ছদ্মবেশে প্লাস্টিকের বস্তা ও স্কুল ব্যাগে করে এসব মাদক পাচার করা হচ্ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী জেলার বাসিন্দা মো. সজিব মিয়া (৩৪) এবং দিনাজপুর জেলার বাসিন্দা মো. মানিক (২৭)। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৪ এর সদর কোম্পানি। প্রেস বিজ্ঞপ্তিতে…
নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বৈধ চালান থাকা সত্ত্বেও ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ এবং চালককে আটকের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শ্রমিকরা। আটককৃত চালক ও ট্রাকের অনতিবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শহরের সিংহজানি মাল গুদামের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শ্রমিক নেতারা জানান, গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর সিংহজানি মাল গুদাম থেকে ১৫ টন সরকারি চাল ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় র্যাব-১৪ (সিপিসি) ট্রাকটি আটকে দেয়। চাল পরিবহনের বৈধ চালান এবং গাড়ির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও র্যাব সদস্যরা ট্রাক চালক…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০), রুকু (৫৫), দণ্ডপ্রাপ্ত তিন আসামিই জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বাসিন্দা। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূ জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে অবস্থান করছিলেন। এ সময় আসামি বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু…
কেন্দুয়া প্রতিনিধি: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সরবরাহকৃত বীজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। প্যাকেটজাত বীজে একাধিক প্রজাতির সংমিশ্রণ থাকায় চলতি বোরো মৌসুমে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠপর্যায়ে ফসলের বিপর্যয় স্পষ্ট হওয়ায় চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকরা। কেন্দুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় দুই হাজার একশো টন। কৃষকদের মাঝে বিতরণকৃত ব্রী-৮৮ জাতের ধানের প্যাকেটে ব্রী-৮৯, ব্রী-৯২ এবং ব্রী-২৯ বীজের মিশ্রণ পাওয়া গেছে। ভেজাল এই বীজের কারণে অন্তত পাঁচশো টন ধানের উৎপাদন ব্যাহত হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…
নিজস্ব প্রতিবেদক: সস্তা রাজনীতি কিংবা স্রেফ হাততালি পাওয়ার আশায় নয়, বরং আগামী ৫০ থেকে ১০০ বছর পর পরবর্তী প্রজন্ম যেন সুন্দর ও নিরাপদ একটি উপজেলা পায়, সেই লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরকে ঘিরে মেগা মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সৃষ্ট বিপর্যয় রোধ, নদীভাঙন প্রতিরোধ এবং যানজট নিরসনে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন সেতু ও বিকল্প সড়ক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরের সোমেশ্বরী হলে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পানি…
নিজস্ব প্রতিবেদক: প্রেম করে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার ক্ষোভ এবং পৈতৃক সম্পত্তির ভাগ না দেওয়ার হীন উদ্দেশ্যে গ্রাম্য শালিস বসিয়ে এক পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের হেফাজতে থানায় অবস্থানকালেই ভুক্তভোগীর বসতবাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভিটেমাটি নিশ্চিহ্ন করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম কার্যালয়ে (সাতপাই নদীর পাড়) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সীমা রানী চক্রবর্তী ওরফে নুরুন্নাহার খানম (৪০) ও তার স্বামী মো. আব্দুল খালেক (৫২)। ঘটনাটি…
নিজস্ব প্রতিবেদক: ‘কৃষকের বীজ কৃষকের সম্পদ’- এই চিরন্তন সত্যটি কালের আবর্তনে হারাতে বসেছিল। কৃষকের নিজস্ব গোলাঘর থেকে বীজ স্থান পেয়েছিল বাণিজ্যিক কোম্পানির প্যাকেটে। ফলে মৌসুম এলেই বীজের জন্য ডিলারদের দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরতে হতো কৃষকদের। কৃষকদের দীর্ঘদিনের বীজ সমস্যা সমাধান এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে ‘স্থানীয় ধান জাত গবেষণা মাঠ দিবস’। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রদর্শনী প্লটে চাষ করা ৪৪টি স্থানীয় জাতের বোরো ধানের মধ্য থেকে ফলন ও গুণগত মানের ভিত্তিতে নয়টি জাত বেছে নিয়েছেন স্থানীয় কৃষকরা। তুষাইপাড়ের কৃষক সংগঠন এবং বেসরকারি…
শেখ শামীম: মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “সংসদ সদস্য হিসেবে গত দুই মাসের রাষ্ট্রযন্ত্রের যে তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে আগামীতে আমি আর নির্বাচন করব কিনা, তা নিয়ে আমার নিজের মাঝেই প্রশ্ন জেগেছে।” বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার দুর্গাপুরে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নে একটি ব্রিজের পাশের রাস্তার কাজের উদাহরণ টেনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,…

