Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদে আইনি ও প্রশাসনিক জটিলতায় চরম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ইউনিয়ন পরিষদের ঘোষণাপত্র ও দপ্তর আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হলেও, সেখানে নিয়োগপ্রাপ্ত প্রশাসকের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশনার পর এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রিট আবেদন নম্বর- ১০৭২/২০২৬-এর প্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ অনুযায়ী জারি করা ঘোষণাপত্র ও দপ্তর আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- সংশ্লিষ্টদের কাছে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার সাতপাই গ্রামের মৃত নূরু ইসলামের ছেলে দীন ইসলাম (৩২) এবং বাহিরচাপড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে সাজন মিয়া (৪০)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম তাদের দুজনের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে কালিয়ারা গাবরাগাতী এলাকা থেকে একটি বালুভর্তি ট্রাক আটক করে। এ সময়…

Read More

শেখ শামীম: ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ভারতীয় মসলাসহ অন্যান্য পণ্যের বাড়তি চাহিদাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তন্ময় আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার তন্ময় আহমেদ ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভবানীপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে ১২টি বস্তায় মজুত করে রাখা অবৈধ ভারতীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত ধর্ষক কিবরিয়াকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরী ও তার নবজাতক সন্তানের যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘সচেতন নাগরিক সমাজ, বারহাট্টা, নেত্রকোনা’-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান বাংলাদেশ নারী প্রগতি সংস্থার (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপিএস এর কেন্দ্র ব্যবস্থাপক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এরআগে এদিন ভোরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিরকোনা নামক এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভরতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ করে একটি উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই কার্যালয়টি কার্যত অচল ও দলটির কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় ছিল। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারের মেইন রোডে, মুরগী মহল সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের বন্ধ শাটারের সামনে ব্যানারটি ঝুলতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে “দলীয় কার্যালয় শুভ উদ্বোধন-ফেব্রুয়ারি ২০২৬” এবং এটি “বাংলাদেশ আওয়ামী লীগ, পূর্বধলা উপজেলা শাখা, নেত্রকোনা” এর নামে টানানো হয়েছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবির পাশাপাশি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে এক নাবালিকাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৪০) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন ভোর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। র‍্যাব জানায়, মামলা রুজুর পর থেকেই সিপিএসসি, র‍্যাব-১৪ ময়মনসিংহ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা বাড়ায়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে র‍্যাবের আভিযানিক দল। আজ (রবিবার)…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকে (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে আজ (রবিবার) দিবাগত রাত ১টা ৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব ও এজাহার সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় তিনি প্রতিদিন প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের উঠানে সিএনজিটি রাখতেন। সিএনজি রাখাকে কেন্দ্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে নেত্রকোনা পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল এবং আকস্মিক মেস পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নেত্রকোনা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের অংশগ্রহণে রাত্রীকালীন রোলকল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মেগাফোন হাতে উপস্থিত বিশাল পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ সদস্যদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন। শৃঙ্খলা ও পোশাকের বিষয়ে এসপি মো. তরিকুল ইসলাম বলেন, “পুলিশের পোশাকের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

Read More

নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারী সংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৮তম জন্মবার্ষিকী নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ কৃষক সমিতি, দুর্গাপুর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. আব্দুল মালেক সরকার এবং সঞ্চালনায় ছিলেন দুর্গাপুর উপজেলা ও নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমরেড মণি সিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাঙালির আত্মজাগরণ, স্বাধিকারের স্বপ্নবপন এবং শোষণের বিরুদ্ধে সম্মিলিত উচ্চারণের প্রতীক- ঐতিহাসিক এই চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের পক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা-আন্দোলনের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, অর্থনীতি, সিএসই, ইইই এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার দুজন আসামি এবং মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্যারেজ মালিক মো. অপু মিয়াকে (৪০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা গ্যারেজ ভাঙচুর করে নগদ ৯৭ হাজার টাকাসহ ১০টি অটো রিকশা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ২৮৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট (৯০%) জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার, সহকারী ম্যানেজার ও এক ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরসভাস্থ ‘মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সি’-তে হানা দেয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। তল্লাশি চালিয়ে ওই ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। অবৈধভাবে এই মাদক চোরাচালান পরিচালনার দায়ে এজেন্সির ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক (৪২) এবং এসিস্ট্যান্ট…

Read More

শেখ শামীম: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে উপজেলাবাসী। একুশের প্রথম প্রহরে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, কলমাকান্দা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে শোকের আবহের পাশাপাশি মাতৃভাষার প্রতি অকৃত্রিম…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তবে এবারের ভাষা দিবসের সকল আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আকস্মিক পুষ্পস্তবক অর্পণের ঘটনা। কড়া নিরাপত্তার মধ্যেও রাতের প্রথম প্রহরে দলটির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, একুশের প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যখন ভাষা শহীদদের স্মরণ করছিল, ঠিক সে সময়ই পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের একটি অংশ শ্রদ্ধা নিবেদন করতে আসে। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে পূর্বধলা উপজেলার তরুণ আওয়ামী লীগ নেতা…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণ অধিকার পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দুয়া উপজেলা শহীদ মিনার-এ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক উমর ফারুক রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ ওমর, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মনোয়ার হোসেন হিমেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা পূর্ব সেতু থানা এলাকায় মহাসড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার মো. রাকিব আলী (২৫) ও মো. লিমন মিয়া (২৪), নারায়ণগঞ্জ জেলার মো. জাকির হোসেন (৩১) এবং কুমিল্লা জেলার মো. শাকিল আহম্মেদ (২০)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এতথ্য নিশ্চিত করেন। এরআগে একই দিন ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও নতুন উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হচ্ছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। তিনি ১৯৫২ সালের ভাষা শহিদদের পাশাপাশি বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শহিদদের রক্তের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী সম্প্রতি সন্তান প্রসব করেছে। ঘটনার প্রায় পাঁচ-ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় চরম অনিশ্চয়তা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার সিংধা ইউনিয়নের একটি গ্রামে। এই অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার গত ৩ সেপ্টেম্বর বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণে সহায়তাকারী হিসেবে পারুল আক্তার (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করলেও, ঘটনার মূল অভিযুক্ত কিবরিয়া (২৪) এখনও পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিবরিয়া স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির আত্মীয় হওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশের…

Read More

নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্ত র্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বাণীতে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক তার বাণীতে বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল।” তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার পথ ধরেই প্রশস্ত হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন। আজ সেই আত্মত্যাগকে বিশ্ববাসী…

Read More