- দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড
- কৃষি ঐতিহ্য রক্ষায় নেত্রকোনায় ৩০০ শিক্ষার্থীর মাঝে স্থানীয় বীজ বিতরণ
- প্রকৃতি নির্ভর কৃষিতেই ভবিষ্যৎ: নেত্রকোনায় খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা
- কলমাকান্দায় ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, ডিবির হাতে আটক যুবক
- বকশীগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- আটশো টাকার পুঁজিতে শুরু, এখন দৈনিক শত টন চাল উৎপাদন
- সীমান্তের দুইশো গজ ভেতরে বিজিবি’র হানা, ভারতীয় মদ উদ্ধার
- এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ইউজিসি সদস্য মামুন
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতঃপর অন্তঃসত্ত্বা হওয়ার পর ভুয়া কাবিননামায় বিয়ে এবং সবশেষে কন্যাসন্তান জন্মের পর স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো- এমন গুরুতর অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. খাইরুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মো. খাইরুল ইসলামেরদিনাজপুর জেলার বাসিন্দা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল (সোমবার) রাত ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানাধীন বর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-৩ এর টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি…
শেখ শামীম: টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিস্তীর্ণ হাওরজুড়ে নেমে এসেছে অজানা শঙ্কা। মেদী ও তেলেঙ্গাসহ বিভিন্ন বিলে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে কৃষকের স্বপ্নের বোরো ধান। আগাম বন্যার আশঙ্কায় প্রশাসনের জরুরি তাগিদে কৃষকেরা এখন আধাপাকা ধান কেটে ফসল বাঁচানোর মরিয়া চেষ্টায় মাঠে নেমেছেন। তবে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তীব্র শ্রমিক ও জ্বালানি সংকট। উপজেলার প্রধান উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পানি বিপদসীমার ২ দশমিক ৩১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে উজানে টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় দীর্ঘদিনের রাস্তা ও ড্রেনেজ সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাটি যেন দীর্ঘদিন ধরে উন্নয়নহীনতার করুণ এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ, জরুরি চিকিৎসা বা মৃতদেহ সৎকারের জন্যও চলাচলযোগ্য রাস্তার অভাব প্রকট আকার ধারণ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে গেলে স্থানীয়দের এমন অমানবিক ভোগান্তির চিত্র উঠে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণপাড়া মন্দির সংলগ্ন বাচ্চু বিশ্বাসের বাড়ি থেকে শুরু করে আব্দুল আলীর বাড়ি পর্যন্ত প্রায় চারশো মিটার এলাকায় ২৫-৩০টি হিন্দু ও মুসলিম…
নিজস্ব প্রতিবেদক: নদী, খাল-বিল, ডোবা ও বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে মাছের নির্বিঘ্ন প্রজনন রক্ষার্থে ডিমওয়ালা মাছ (মা-মাছ) ধরা এবং বিক্রি সম্পূর্ণরূপে বন্ধের দাবিতে নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় আটপাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ এবং পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন কোয়ালিশন’। মানববন্ধনে বক্তারা দেশীয় মাছের বর্তমান সংকট তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি প্রজনন মৌসুমে নদী-নালা ও খাল-বিল থেকে নির্বিচারে ডিমওয়ালা মাছ ধরছে এবং তা হাটবাজারে বিক্রি করছে। এর ফলে দেশীয় প্রজাতির সুস্বাদু সব মাছ ক্রমেই বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। প্রাকৃতিক উৎস থেকে মাছের উৎপাদন ও…
জামালপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার। অপপ্রচারের প্রতিবাদে এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল মোমেন আকন্দ কাউসার জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। জামালপুর হাইস্কুল মসজিদ কমিটির বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার চালানো হলেও তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, উল্লেখিত ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এমনকি ওই মসজিদ কমিটির সঙ্গেও তিনি কোনোভাবেই যুক্ত নন। তিনি…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে অবস্থিত ‘কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে’র দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসন এবং বিদ্যালয়টিকে ডাবল শিফটে উন্নীত করার জন্য জোরালো উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পৃথক দুটি উপানুষ্ঠানিক (ডিও) পত্র পাঠিয়েছেন তিনি। মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেলকে দেওয়া চিঠিতে ডেপুটি স্পিকার উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষক সংকটের…
নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর থানার চাঞ্চল্যকর এক কিশোরী (১৪) অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইসঙ্গে ঢাকার ধামরাই এলাকা থেকে অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মূল অপহরণকারী হলেন- জেলা জামালপুর জেলার মো. হযরত আলী বাবু (২৪)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীকে প্রথমবার অপহরণ ও ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ওই বছরের ৩ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন…
শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে’র দীর্ঘদিনের শিক্ষক ও কর্মচারী সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান নিশ্চিতে সোমবার (২৭ এপ্রিল) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পৃথক দুটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেছেন। পত্র দুটিতে বিদ্যমান শূন্য পদগুলোতে দ্রুত জনবল পদায়ন এবং যুগের চাহিদানুযায়ী নতুন কিছু পদ সৃজনের জোর দাবি জানানো হয়েছে। মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনউদ্দিন…
শেখ শামীম: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে নিজ নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটির সাথে সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার তাদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নের নানা আশ্বাস প্রদান করেন। শিক্ষার্থীদের সাথে আলাপকালে ডেপুটি স্পীকার জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তাদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গতকাল (রবিবার) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু এবং পূর্বধলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আইয়ুব আলী। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কৃষক দল নেতা আইয়ুব…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রামনাথপুর। চারপাশের সবুজ আর পাহাড়ের বুক চিরে একসময় এই এলাকার মানুষের মনে জেগেছিল বড় এক অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন- একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর। সেই স্বপ্ন আজ দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাস্তবতার মুখ দেখেনি। প্রায় ১৭ বছর ধরে প্রস্তাবিত ‘রামনাথপুর স্থলবন্দর’ প্রকল্পটি কেবল কাগজ-কলমের হিসাব, চিঠি চালাচালি আর দপ্তরীয় জটিলতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ফলে সীমান্তবাসীর মনে দিন দিন বাড়ছে হতাশা ও ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে ‘রামনাথপুর আমদানি-রপ্তানিকারক (অভ্যন্তরীণ) ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এর উদ্যোগে স্থলবন্দর প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রথম শুরু হয়। সে সময় বৈধ বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অতর্কিত হামলা চালিয়ে আটককৃত চার মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের আরেকটি দল তিন নারী মাদক কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে এক পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪৬ হাজার ৭৮৫ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। এরআগে, গতকাল রবিবার দিবাগত দিরাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সূত্রে জানা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অপরজন ময়মনসিংহ থেকে মাছ ধরতে আসা মৎস্য শিকারী। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম ওরফে হালান মিয়া (৫০) বাড়ির সামনে থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে, একই দিন সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর গোদারা (ফেরি)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নেত্রকোনা জেলা শাখা। রবিবার (২৬ এপ্রিল) নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি (নেত্রকোনা-২) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক (নেত্রকোনা-৩) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নুরুজ্জামান নুরু। কমিটির বাকি চার সদস্য হলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বজলুল রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও একাদশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির তীব্র নিন্দা জানানো হয়। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির। এছাড়াও দলের অবস্থান ও সাম্প্রতিক সাইবার প্রোপাগান্ডা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবুল আলম…
শেখ শামীম: বিলুপ্তির ঝুঁকিতে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী ‘হাজং’ ভাষা সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। নতুন প্রজন্মের কাছে এই ভাষা ছড়িয়ে দিতে প্রাথমিকভাবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তিনটি বড় মন্দিরে শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে গণেশ্বরী নদীর ভাঙন রোধে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে ঠিকাদারের বদলে কাজ করবেন খোদ স্থানীয়রাই। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের উত্তর লেংগুরা বেলতলী হাজংপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক ভাষাই আজ হারিয়ে যাচ্ছে। এখনই কার্যকর…
শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রবীণ রাজনীতিক এম.এ করিম আব্বাসীকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে চিকিৎসাধীন বর্ষীয়ান এই নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। হাসপাতালে অবস্থানকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সাবেক হুইপের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি প্রবীণ এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয়…
শেখ শামীম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “বিগত ১৪, ১৮ এবং ২৪ সালের নির্বাচনগুলো কোনো নির্বাচন ছিল না, সেগুলো ছিল ক্ষমতা নবায়নের প্রক্রিয়া। তবে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে। এখন সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।” শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাত কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। এদিন আমতলা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। উদ্বোধন শেষে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার ওপর অতর্কিত হামলা, তাকে অবরুদ্ধ করে রাখা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপি’র আহবায়ক আবু তাহের তালুকদার এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইশতেয়াক আহমেদ বাবুসহ ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ দাখিলের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে সোপর্দ করা হবে। সংসদ সদস্যের সহকারী ও এ মামলার বাদী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রখ্যাত আলেম, হাজারো আলেমের ওস্তাদ শাইখুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ষীয়ান এই আলেম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর পিতার নাম মরহুম আল্লামা জব্বার (রহ.)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আট মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আল্লামা গোলাম মোস্তফা ছিলেন, একজন প্রথিতযশা আলেম ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার…

