Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এখন বোরো ধান কাটার ভরা মৌসুম। কৃষকের গোলায় নতুন ধান ওঠার আনন্দে যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে বিরাজ করছে চরম হতাশা ও দুশ্চিন্তা। একদিকে তীব্র শ্রমিক সংকট, অন্যদিকে সরকারি ভর্তুকিতে পাওয়া কম্বাইন হারভেস্টার মেশিনের রহস্যজনক ‘অপ্রাপ্যতা’- এই দুইয়ের যাঁতাকলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হলেও কাটার কোনো উপায় পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে অনেক কৃষককে বুকসমান পানিতে নেমে সনাতন পদ্ধতিতে চরম দুর্ভোগের মধ্যে ধান কাটতে দেখা গেছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে একজন কৃষি শ্রমিকের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে চরম অবহেলা এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২০ এপ্রিল) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান। ইউএনও দাপ্তরিক পত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য আজ (সোমবার) সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে ট্যাগ অফিসার ও ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছিল।…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা এলাকায় নির্মিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচার একাডেমি ও শিক্ষার্থীদের হোস্টেল ভবনটি দীর্ঘদিনের অবহেলায় এখন পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসাবশেষে। সংস্কৃতি বিকাশের স্বপ্ন নিয়ে নির্মিত এই স্থাপনা আজ শুধুই সময় ও দায়িত্বহীনতার নীরব সাক্ষী। দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় পার হলেও চালু হয়নি এর কোনো কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩-২০০৪ অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই একাডেমি ও হোস্টেল ভবনটি নির্মাণ করে। এর আগে ১৯৯৬-৯৭ সালের দিকে চিনাহালা মৌজায় শতীষ চন্দ্র মল্লিক গং এর মালিকানাধীন একাধিক দাগ থেকে প্রায় এক একর ৮৮ শতক (স্থানীয় হিসাবে প্রায় ২৩.৫০ কাঠা) ভূমি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকটের অবসান ঘটাতে নয় কিলোমিটার দীর্ঘ দুটি মৃত খাল খনন ও পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অধীনে প্রকল্প দুটির আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় গৃহীত উদ্যোগের ফলে এলাকার হাজারো কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে সাত হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির অংশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শিশুদের হাম ও রুবেলা সংক্রমণ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়। উপজেলার বিরিশিরি ওয়াইডব্লিউসি (YWCA) নার্সারী স্কুলে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়াইডব্লিউসি’র সভানেত্রী লুদিয়া রুমা সাংমা’র সভাপতিত্বে এবং এফপিআই দ্বীন মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম চমক হিসেবে স্থান পেয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মানছুরা আক্তার। দলীয় সূত্রে জানা যায়, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে টানা দুই দিন ধরে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করে। দীর্ঘ ও চুলচেরা বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় তুলনামূলক তরুণ নেতৃত্ব হিসেবে মানছুরা আক্তারের অন্তর্ভুক্তি দলের রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারিদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে কর্মস্থল ও নিজ বাড়ি ছেড়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নেত্রকোনার একটি পরিবার। হামলা, মারধর ও অপহরণের ভয়ে বর্তমানে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে মানবেতর জীবনযাপন করছেন তারা। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন সদর উপজেলার আটপাড়া গ্রামের জালালপুর এলাকার বাসিন্দা মালা আক্তার। লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে মালা আক্তার জানান, স্বামী ও সন্তানসহ ছয় সদস্যের পরিবার নিয়ে তিনি কুমিল্লা শহরের পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের সঙ্গেই থাকতেন ভাসুরের স্ত্রী আসমা আক্তার। ভাসুরের মৃত্যুর পর আসমা কুমিল্লার মাদক কারবারিকে বিয়ে করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ীর এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া বিয়ে, একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত যুবক হলেন- মো. আরিফ হোসেন আলতাফ (৩৭)। তার বাড়ি জামালপুর জেলায়। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (রবিবার) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত আরিফ হোসেন দুজনেই ঢাকায় চাকরি করতেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় এবং একপর্যায়ে…

Read More

জামালপুর প্রতিনিধি: শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্বিক সহযোগিতায় আয়োজিত টিকাদান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর জেলার সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এবারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনা ও সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পৃথক দুটি ঘটনায় দায়ের করা হত্যা এবং হত্যাচেষ্টা মামলার পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন, দিবাগত রাত এবং দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)। র‍্যাব জানায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত চাঞ্চল্যকর আইয়ুব আলী (৬৮) হত্যা মামলার চারজন মূল আসামিকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. সাব্বির হোসেন (২২),…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর ছয় বছরের শিশু ফাতেমা খাতুন হত্যা এবং সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘরের বেড়া ভেঙে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণের পৃথক দুটি মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- টাঙ্গাইলের মধুপুরে শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মো. আব্বাস আলী (৩০) এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আব্দুর রহমান (২০)। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (শনিবার) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনাসহ সারা দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ‘ইমার্জেন্সি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে জরুরি টিকাদান কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং গ্যাভি (Gavi) এর সহায়তায় নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা জেলার হাম…

Read More

নিজস্ব প্রতিবেদক: বইয়ের পাতায় পড়া বিজ্ঞানের জটিল সব সূত্র আর তত্ত্ব এবার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে! কোষ বিভাজন, মানবদেহের পরিপাকতন্ত্র কিংবা পদার্থবিজ্ঞানের নানা সূত্র- সবকিছুই শিক্ষার্থীরা নিজ হাতে ছুঁয়ে ও দেখে শিখছে। বিজ্ঞান শিক্ষাকে আরও জনপ্রিয় এবং আনন্দদায়ক করার লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী’। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী দেখতে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অত্যাধুনিক একটি বাসের ভেতর সাজানো হয়েছে বিজ্ঞানের আশ্চর্য জগত। শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করে তাদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে নেত্রকোনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন- দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। সাধারণত সাধারণ মানুষের জন্য সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ অনেকটাই সীমিত। তবে এবার ব্যতিক্রমী ও স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ আমন্ত্রণে তারা রাজধানীর সংসদ ভবনে উপস্থিত হয়ে সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়ে এই প্রতিনিধি দলটি সংসদের চলমান অধিবেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এর মাধ্যমে তারা দেশের আইন প্রণয়নের প্রক্রিয়া, সংসদে জনপ্রতিনিধিদের আলোচনা, বিতর্ক এবং রাষ্ট্র পরিচালনার নানা…

Read More

নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এবং অন্যান্য একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহাগ আলম তালুকদারকে (৩৫) রাজধানী থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সোহাগ আলম তালুকদার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বন্দ সাংসা গ্রামের আব্দুল হেকিম তালুকদারের (লালচান) ছেলে। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (শনিবার) বিকেলে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের পার্শ্ববর্তী মেষির হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই উপজেলার হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের সামনের মেষির হাওরে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যান কৃষক আলতু মিয়া। ঘাস কাটার কিছুক্ষণ পরই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আলকাজ মিয়াকে মাত্রাতিরিক্ত চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. সাগর মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সাগর মিয়ার বাড়ি গাইবান্ধা জেলায়। শনিবার (১৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, এদিন ভোররাত সোয়া ৩টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানার রুজুকৃত হত্যা মামলার ছায়াতদন্ত করছিল সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে সিপিসি-৩, র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সহায়তায় যৌথ আভিযানিক…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি খাদ্যতালিকায় রোগীদের জন্য নির্দিষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার সরবরাহের কথা থাকলেও, বাস্তবে তার বড় অংশই রোগীদের পাতে জুটছে না বলে অভিযোগ করেছেন রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তথ্য (১-২৮ ফেব্রুয়ারি ২০২৬) অনুযায়ী, রোগীদের প্রতিদিনের খাদ্যতালিকায় উন্নতমানের চাল, ডিম, মাছ, মাংস, ডাল, সবজি, দুধ এবং ফলের মতো পুষ্টিকর উপাদান থাকার কথা। সরকারিভাবে ভর্তিকৃত রোগী দৈনিক ১৭৫ টাকা বরাদ্দ রয়েছে। বিশেষ দিনগুলোতে পোলাও ও খাসির মাংস দেওয়ার কথাও দরপত্রের শর্তে উল্লেখ আছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন- সকালের নাশতা দেওয়া হচ্ছে মাত্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে নেত্রকোনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। মেলায় সভাপতিত্ব করেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান চতুর্থ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক নারী মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই নারী হলেন- হাসেনা আক্তার (৪৪)। তিনি খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকার জয়নাল মিয়ার স্ত্রী। শনিবার (১৮ এপ্রিল) সকালের দিকে তাকে জেলা কারাগারে প্রেরণ করা কথা জানায় পুলিশ। এরআগে, গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তাকে আটকের পর এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির হোসেন শামীম। অভিযান ও সাজা প্রদানের…

Read More