- দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড
- কৃষি ঐতিহ্য রক্ষায় নেত্রকোনায় ৩০০ শিক্ষার্থীর মাঝে স্থানীয় বীজ বিতরণ
- প্রকৃতি নির্ভর কৃষিতেই ভবিষ্যৎ: নেত্রকোনায় খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা
- কলমাকান্দায় ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, ডিবির হাতে আটক যুবক
- বকশীগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- আটশো টাকার পুঁজিতে শুরু, এখন দৈনিক শত টন চাল উৎপাদন
- সীমান্তের দুইশো গজ ভেতরে বিজিবি’র হানা, ভারতীয় মদ উদ্ধার
- এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ইউজিসি সদস্য মামুন
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: পুরনো বছরের সব জীর্ণতা, গ্লানি ও অপ্রাপ্তিকে বিদায় জানিয়ে নতুন আশায় বুক বেঁধে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ’। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এ দিনটি যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাবাসী। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা, লোকজ শিল্পমেলার উদ্বোধন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। সকালে জাতীয় সংগীত এবং ঐতিহ্যবাহী বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চানগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৪৫) নামের চিহ্নিত ও পেশাদার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের নাগবাড়ি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত করতে মদন থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চানগাঁও ইউনিয়নের নাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মদন থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে…
নিজস্ব প্রতিবেদক: আবহমান গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির নানা রূপ তুলে ধরে নেত্রকোনায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য ছিল- ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৯টায় ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীত এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গাওয়ার মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯টায় মোক্তারপাড়া মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ঢাক-ঢোলের তালে হাতি, ঘোড়া, ময়ূর, প্যাঁচাসহ নানা ধরনের ব্যানার-ফেস্টুন বহন করে অংশগ্রহণকারীরা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কালভার্ট পানির স্রোতে সম্পূর্ণ ধসে পড়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে অবস্থিত কালভার্টটি ভেঙে পড়ে। এতে গ্রামীন ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল ও মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা থেকে চন্দ্রপুর বাজার হয়ে মোহনগঞ্জ যাওয়ার সড়কের ওই কালভার্টটি বেশ কিছুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মাত্র দুদিন আগে বৃষ্টির পানির প্রবল স্রোতে কালভার্টটির নিচের মাটি সরে গিয়ে একাংশে ধসে পড়ে। তখন থেকেই এ সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।…
নিজস্ব প্রতিবেদক: বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। নবায়ন, সম্প্রীতি ও সম্মিলনের চিরন্তন বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দিনের কর্মসূচির শুরু হয় সকাল ৯টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের পরনে ছিল লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী বাঙালি পোশাক। শোভাযাত্রার অগ্রভাগে ছিল বিশ্ববিদ্যালয়ের ব্যানার, যেখানে লেখা ছিল বিশ্বকবির সেই অমোঘ বাণী- “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওর থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম মুক্ত মিয়া (৬৫)। তিনি উপজেলার বরান্তর গাংপাড়া এলাকার বাসিন্দা। প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর নিজের জমি থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে বরান্তর ধলি হাওরে কৃষকরা বোরো ধান কাটতে যান। ধান কাটার একপর্যায়ে হাওরের জমিতে অর্ধগলিত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশরাফ চৌধুরীকে জানানো হয়। ইউপি…
জামালপুর প্রতিনিধি: তেলের অপচয় রোধ ও কৃত্রিম সংকট এড়াতে একই পাম্প থেকে বারবার তেল নেওয়ার ওপর কড়া বিধিনিষেধ রয়েছে। সেই সরকারি নির্দেশনা অমান্য করে চাতুর্যের আশ্রয় নিয়েছিলেন তিন মোটরসাইকেল আরোহী। একই ফিলিং স্টেশন থেকে ঘুরেফিরে বারবার তেল নেওয়ার ফন্দি করেও শেষ রক্ষা হয়নি তাদের। জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে হাতেনাতে ধরা পড়ে ওই তিন যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তেলের বাজারে শৃঙ্খলা রক্ষায় একই…
জামালপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী ‘জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ১৪টি স্টল অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে আয়োজক, অতিথি, বিভিন্ন স্টলের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় কৃষকদের মসলা চাষে আগ্রহী করে তুলতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে মাঠ দিবস ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার পশ্চিম আজমতপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জানা যায়, দেশে মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে পরিচালিত ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় স্থাপিত প্রদর্শনীর অংশ হিসেবে মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে আধুনিক জাতের মসলা চাষের পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির নানা কারিগরি দিক নিয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ ও মাঠ দিবসে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওরের ধানক্ষেত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে হাওরের বোরো ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধান কাটার মৌসুম হওয়ায় সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে একদল স্থানীয় কৃষি শ্রমিক বরান্তর ধলি হাওরে ধান কাটতে যান। ধান কাটার একপর্যায়ে তারা ধানক্ষেতের ভেতরে অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহটিতে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। এমন দৃশ্য দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত কাজ ফেলে লোকালয়ে ফিরে আসেন। এরপর তারা বিষয়টি স্থানীয়…
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় প্রয়োজনে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে নেত্রকোনা জেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে সরাসরি চেক তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এদিন অনুষ্ঠানে ছয়টি প্রকল্পের জন্য চেক প্রদান করা হয়। যার মধ্যে নেত্রকোনা সদর উপজেলার চারটি এবং অন্যান্য দুটি প্রকল্প রয়েছে। অনুষ্ঠানে ১২টি চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ৫৪ লক্ষ ২৯ হাজার ৪১৫ টাকা প্রদান করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার…
ফজলে এলাহী মাকাম: জামালপুর জৈব মালচিং এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে পাল্টে গেছে জামালপুরের ইসলামপুর উপজেলার এক কৃষকের ভাগ্য। স্বল্প বিনিয়োগে অধিক ফলন ও লাভের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। তার অভাবনীয় সাফল্য দেখে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও নতুন আশার সঞ্চার হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে সরেজমিনে সভারচর গ্রামে গিয়ে কৃষক দেলোয়ার হোসেনের মরিচ খেত পরিদর্শন এবং তার উৎপাদন, চাষ প্রক্রিয়া ও লাভের গল্প শোনা যায়। কৃষক দেলোয়ার হোসেন জানান, আগে তিনি চিরাচরিত সাধারণ পদ্ধতিতেই মরিচ চাষ করতেন। সম্প্রতি ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জেসমিন প্রকল্প’ এর আওতায় উৎপাদক দলের…
কেন্দুয়া প্রতিনিধি: গ্রামীণ জনপদের হারিয়ে যেতে বসা কৃষিজ্ঞান, লোকজ সংস্কৃতি ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শেকড়ের সন্ধানে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আংগারুয়া গ্রামে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ‘তৃতীয় খনার মেলা ১৪৩২’। সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তির পুণ্য লগ্নে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হওয়া এ মেলা চলবে টানা ২৪ ঘণ্টা। মঙ্গলবার পহেলা বৈশাখের সূর্যোদয়ের মধ্য দিয়ে শেষ হবে ঐতিহ্যবাহী এই উৎসবের। ‘মঙ্গলঘর পরিসর’ এর উদ্যোগে এবং ‘কুল এক্সপোজার’ এর সহযোগিতায় আয়োজিত এ মেলাকে কেবল একটি গতানুগতিক সাংস্কৃতিক আয়োজন হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা; বরং এটি গ্রামীণ জ্ঞান ও লোকজ ঐতিহ্য পুনরুদ্ধারের সচেতন ও সময়োপযোগী প্রয়াস হিসেবেই বিবেচিত হচ্ছে। এবারের মেলার অন্যতম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় সিএনজি চালিত অটোরিকশায় পাচারকালে ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত গাঁজা, ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন দক্ষিণ নন্দরামপুর গ্রামের মৃত মো. একদিল মিয়ার ছেলে। সোমবার (১৩ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানাধীন গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী রোডের দামিনা মোড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকায় ডিএনসির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার রাজুর বাজার এলাকার গজিনপুরে অবস্থিত মেসার্স কৃষ্ণদাস ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সাথে কেরোসিন মেশানোর মারাত্মক অভিযোগ উঠেছে। ভেজাল তেল কিনে মোটরসাইকেল বিকল হয়ে যাওয়ায় শত শত বাইকার চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে তেল নিতে আসা এক ভুক্তভোগী জানান, তিনি মোটরসাইকেলের ট্যাংক ফুল করার পর তেলের মান নিয়ে সন্দেহ পোষণ করেন। পাম্প থেকে বের হয়ে মারকাস পর্যন্ত যেতেই তার গাড়িটি বন্ধ হয়ে যায়। তার মতো অসংখ্য গ্রাহক একই সমস্যার সম্মুখীন হন। আরেকজন গ্রাহক অভিযোগ করেন, পাম্প থেকে ডিজেল, কেরোসিন এবং…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় জমি ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ সেবাপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একদিকে জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নিজস্ব কোনো জায়গা বা ভবন নেই, অন্যদিকে জেলার তিনটি উপজেলায় টানা এক বছর ধরে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য। জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ এবং জনবল সংকটে দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, নিজস্ব ভবনের অভাবে নেত্রকোনা জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দাপ্তরিক কার্যক্রম চলছে পুরাতন জজ কোর্টের একটি পরিত্যক্ত ভবনে। পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কর্মকর্তা, কর্মচারী ও নকলনবিশদের স্যাঁতসেঁতে ও ঝুঁকিপূর্ণ কক্ষে বসে কাজ করতে হচ্ছে। রেকর্ড রুমে পর্যাপ্ত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ছয়শো বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ (ফেন্সিডিল সদৃশ) সহ দুজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সোমবার দুপুর ২টার দিকে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। এরআগে, এদিন ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)। জেলা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে আনা মাদকদ্রব্য অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে- এমন…
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সুষম বন্টন, অপচয় রোধ, অবৈধ মজুতদারি বন্ধ এবং গ্রাহকদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে নেত্রকোনায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। ফুয়েল কার্ড ছাড়া আগামি ১৭ এপ্রিলের পর অর্থাৎ ১৮ এপ্রিল থেকে পেট্রোল পাম্প বা ডিলারবৃন্দের কাছ হতে জ্বালানী সংগ্রহ যাবে না বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। তবে আজ থেকে https://fuelcardnetrokona.com নামক ওয়েবে প্রবেশ করে কার্ড প্রাপ্তি জন্য আবেদন করা যাবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপজেলার ইউএনওবৃন্দ যাচাইয়ের পর অনলাই্নেই আবেদনটি অনুমোদন করবেন। পরে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় মো. আব্দুল আজিজ (৭০) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিয়াতলা গ্রামে অভিযান পরিচালিত হয়। দণ্ডিত আব্দুল আজিজ হরিয়াতলা গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে বারহাট্টা থানাধীন হরিয়াতলা গ্রামে ওই আসামির বসতঘরের পেছনে অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আব্দুল আজিজকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে নির্বাহী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মিথ্যা ও বানোয়াট মামলায় সম্মতি ছাড়াই ছয়জনকে সাক্ষী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর সাংবাদিক সমিতির বহিষ্কৃত সভাপতি কলি হাসানের দায়ের করা হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলার প্রেক্ষিতে প্রতিবাদ জানানো হয়। শনিবার (১১ এপ্রিল) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে ভুক্তভোগী ও সাক্ষীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য সচিব সৈকত সরকার। তিনি বলেন, দুর্গাপুর সাংবাদিক সমিতির বহিষ্কৃত সভাপতি কলি হাসান উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত ৫ মার্চ নেত্রকোনা দ্রুত বিচার আদালতে হয়রানিমূলক মামলা দায়ের করেন। মামলাটি দায়ের…

