Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চণ্ডিগড় ইউনিয়নের বনগ্রামে এক অসহায় উপজাতি পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দীর্ঘদিনের জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘরের চরম দুর্ভোগ থেকে মুক্তি দিতে নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে দিপালী মানখিন নামের এক উপজাতি নারীকে নতুন ঘর নির্মাণ করে উপহার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের উদ্বোধন করেন সুবিধাভোগী দিপালী মানখিন নিজেই। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, চণ্ডিগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনগ্রামের বাসিন্দা দিপালী মানখিনের পরিবারটি অত্যন্ত দরিদ্র। এক ছেলে ও তিন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খুজিউড়া গ্রামে সাত বছরের এক অবুঝ শিশুকে জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক লম্পটের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতার রোষানল থেকে অভিযুক্ত শাহজাহানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্থানীয় একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী বলে জানা গেছে। জানা গেছে, ভুক্তভোগী শিশুটি ওই গ্রামে তার নানির বাড়িতেই থাকতো। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী শিশুর নানি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন শিশুটি স্কুল থেকে ফিরে অন্য এক মেয়ে শিশুর সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের খেজুর গাছ থেকে খেজুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখকে (১৭) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় মো. ইসমাইল (২১) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলা রুজুর পর থেকেই সিপিসি-৩, র‍্যাব-১৪ (টাঙ্গাইল ক্যাম্প) ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের রামনাথপুর এলাকায় অপরিকল্পিতভাবে মাটি ভরাট ও বাড়ি নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় একশো একর বোরো ধানের জমি। দ্রুত পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করার দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। দুপুর সাড়ে ১২টার দিকে রামনাথপুর এলাকার সীমান্ত সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। স্থানীয়রা জানান, সীমান্ত সড়কের বক্স কালভার্টের নিচ দিয়ে রামনাথপুর পূর্বপাড়ার প্রায় একশো একর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী বিআরটিসি ডাবল ডেকার বাসে যাত্রী হয়রানি, স্টুডেন্ট পাস বাতিল করে অতিরিক্ত ভাড়া আদায় এবং ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ফুঁসছে নেত্রকোনার সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। এসব অভিযোগের মূল কেন্দ্রে রয়েছেন বিআরটিসি ময়মনসিংহ ডিপোর ম্যানেজার এনামুল হক। তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নেত্রকোনা পৌরশহরের বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সচেতন নাগরিক ও ছাত্র সমাজ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, ভুক্তভোগী যাত্রী এবং বাসের সাবেক কর্মীরা। মানববন্ধনে বক্তারা ডিপো ম্যানেজারের বিরুদ্ধে চাঁদাবাজি, বাসের যন্ত্রাংশ চুরি, ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং যাত্রী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারন্দিয়া গ্রামের মো. মঞ্জু আলী ছেলে মো. পলাশ মিয়া (২৬), ইয়ারণ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. ফারুক হোসেন (৪২) ও গোহালাকান্দা গ্রামের মো. শামসুল হকের ছেল মো. সুরুজ মিয়া (৩০)। তারা সকলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারন্দিয়া ইউনিয়নের ইয়ারণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার…

Read More

নিজস্ব প্রতিবেদক: জনবান্ধব, জবাবদিহিমূলক ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের ‘গণশুনানি’। প্রতি সপ্তাহের ন্যায় বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত্ এই শুনানিতে সরাসরি জেলার সাধারণ মানুষের অভাব, অভিযোগ, সমস্যা ও নানা প্রস্তাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। জানা যায়, সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ ভিড় করেন। পর্যায়ক্রমে তারা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন। সেখানে ‘গণশুনানী’ লেখা বোর্ড সামনে নিয়ে বসে…

Read More

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস, নেত্রকোনা সদর উপজেলার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে স্কাউটিংয়ের নির্ধারিত পোশাক ও স্কার্ফ পরিহিত স্কাউট সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা পৌরশহরস্থ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। পরে কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস, নেত্রকোনা সদরের সভাপতি আসমা বিনতে রফিকের সভাপতিত্বে এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশের লক্ষ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী এ মেলার পর্দা ওঠে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ফুঁসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের (বলাৎকার) অভিযোগ উঠেছে তানভীর আজান (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই কিশোর এলাকা ছেড়ে পলাতক রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে চরম অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বুধবার (৮ এপ্রিল) সকালে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসাসেবা চলছে। জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে কুড়িগ্রাম ও দিনাজপুরের দুটি ভিন্ন অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি রেজাউর রহমান ওরফে রেজা মিয়া (৩২) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সজিব মিয়া (২১)। বুধবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। অপহরণের আট দিনের মাথায় গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া নাবালিকা বকশীগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। মাদ্রাসায় যাতায়াতের পথে জামালপুর জেলার মো. রোমান মিয়া (২০) এবং তার অন্যান্য সহযোগীরা তাকে নানাভাবে প্রলোভন দেখাত ও উত্ত্যক্ত করত। গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল প্রতারক চক্র। তবে তার আগেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) অভিযানে ধরা পড়লো চক্রের সক্রিয় এক সদস্য। এসময় তার কাছ থেকে জাল টাকা ও টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন মো. মুর্শিদুল হক (৩৩)। তিনি শেরপুর জেলার বাসিন্দা। বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টাকা জালিয়াতি চক্রসহ বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব চক্রকে শনাক্ত করতে র‍্যাব-১৪,…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে নয় বছরের এক নাবালক শিশুকে বলাৎকারের প্রধান আসামি আবু রায়হান ওরফে রেনু ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। একই সাথে পৃথক আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। র‍্যাব জানায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানা এলাকায় নয় বছরের এক শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আবু রায়হান ওরফে রেনু ফকির শিশুটিকে মজা (খাবার) কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিকটস্থ একটি ওয়ার্কশপে নিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- যুগোপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আড়ম্বরপূর্ণ আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা। তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি মূলত উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এ…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু সাদেক ভূঁইয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবু সাদেক ভূঁইয়া ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন ভূঁইয়ার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা দাবি করছেন, ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বুধবার (৮ এপ্রিল) সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে বৃদ্ধের ময়না তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় পরিবারের সদস্যদের সামান্য অসতর্কতায় পুকুরের পানিতে ডুবে সায়ফা আক্তার নামে দেড় বছর বয়সী এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত শিশু সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে শিশু সায়ফা বাড়ির উঠানেই খেলাধুলা করছিল। পরিবারের অন্যান্য সদস্যরা সেসময় দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এরই মাঝে সবার অজান্তে চোখের পলকেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: ”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”- এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসটি ব্যাপক পরিসরের বদলে নিতান্তই দায়সারাভাবে পালন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং জনসচেতনতামূলক তেমন কোনো কার্যক্রম না থাকায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অভ্যন্তরীণ র‍্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়েই দিবসটির আনুষ্ঠানিকতা শেষ করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবসের মতো তাৎপর্যপূর্ণ এমন দিনে স্বাস্থ্যসেবা বিষয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কোনো বড় উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দারা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে হামের প্রাদুর্ভাব ও মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে, ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ এর পক্ষ থেকে দেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নেত্রকোনার ‘স্বাস্থ্য অধিকার ফোরাম’ ও ‘স্বাস্থ্য অধিকার যুব ফোরাম’ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে নেত্রকোনার ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস)’, ‘বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা’ ও সুইডেন সরকার। মো. আলমগীরের সঞ্চালনায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল বাছেদ (৬০) নামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. সুমনকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ১২টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন লেকের পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সফল এই অভিযান পরিচালনা করে। মামলার এজাহার ও প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি নিহত আব্দুল…

Read More