- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৫৫
- মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি
- ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
- একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে
- রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ
- সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার বাড়াতে হবে : ডা. জাহেদ উর রহমান
- ফ্যাসিস্টের বদলে ফেলা নাম ফিরে পেল চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে শিশুদের মাঝে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া রোধ করতে এবং শিশুদের সুরক্ষায় হটস্পটগুলোতে জরুরি ভিত্তিতে ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচ’ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার (৫ এপ্রিল) সকালে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাস থেকে ৫৯ মাস (পাঁট বছরের নিচে) বয়সী শিশুদের জন্য আয়োজিত বিশেষ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি এর সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা গণমাধ্যমে সার্বিক পরিস্থিতি ও টিকাদান কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সিভিল…
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখার ওপর কঠোর জোর দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সুসং সরকারি কলেজের শিক্ষকমণ্ডলীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে, ডেপুটি স্পিকার কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছালে কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান। আনুষ্ঠানিক সভা শুরুর আগে তিনি কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত সবাই তাকে এ মহৎ কাজে সহযোগিতা করেন। কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সার্বিক অব্যবস্থাপনা, শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি এবং ছাত্রীনিবাসে নিরাপত্তাহীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নিয়মিত ক্লাস নেবেন না, তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরিস্থিতি উন্নতির জন্য তিনি ছয় মাসের আল্টিমেটাম দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, শনিবার দুপুরে ডেপুটি স্পিকার কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৮৪০ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন ‘কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি’ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) বিকেলে তিনি ঐতিহ্যবাহী লাইব্রেরিটি পরিদর্শন করেন এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা দেন। এ সময় তিনি লাইব্রেরির জায়গা দখলদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “ইন্টারনেটের তথ্য মতে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর লাইব্রেরিকে দেশের সবচেয়ে পুরোনো বলা হলেও, আমাদের এই কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি ১৮৪০ সালে প্রতিষ্ঠিত। অর্থাৎ এটি ১৬০…
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের কেবল একটি ভালো চাকরি বা আরামদায়ক জীবনের জন্য পড়াশোনা করলে চলবে না, বরং তাদের নৈতিকতাসম্পন্ন, দায়িত্বশীল এবং প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত সেন্ট জেভিয়ার্স বিদ্যালয় ও ডন বস্কো কলেজে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় ও কলেজের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “তোমরা যারা এ প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছ, তারা অত্যন্ত ভাগ্যবান। হাজার হাজার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডা. তানজিরুল ইসরাম রায়হানে সভাপতিত্বে ও ডা. দীপা সরকারের সঞ্চালনায় হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ একটি উক্তি উদ্ধৃত করে ডেপুটি স্পিকার বলেন, “সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা। হাসপাতালে এসে দেখলাম হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা, এখন উনারা কীভাবে চিকিৎসাটা দিবেন।”…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ূয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ এবং তাকে উদ্ধার করতে যাওয়া পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি সৌরভকে (২১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। একই সঙ্গে অপহৃত ওই শিশুটিকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী থানার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, কিশোরগঞ্জ সদর এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত ভুক্তভোগী ওই ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত…
শেখ শামীম, কলমাকান্দা: “এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কাউকে আমরা আখ্যায়িত করতে চাই না। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই সমান অধিকার ভোগ করব। এক মানবের যেমন দুই হাত, তেমনি আমাদের এক হাত হিন্দু, আরেক হাত মুসলমান”- ‘বারইপাড়া সার্বজনীন পঞ্চাঙ্গ মন্দির’ উদ্বোধনকালে ঠিক এভাবেই অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সম্প্রীতির বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে নবনির্মিত ওই মন্দিরের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে চারটি নতুন সেতু নির্মাণ এবং এলাকাটিকে পর্যটন নগরী হিসেবে…
শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যুতের ভোগান্তি দূর করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিভাবকদের দাবির মুখে স্কুলের আইপিএস (IPS) কেনার জন্য নিজের এক মাসের বেতনের এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৪ এপ্রিল) সকালে কলমাকান্দার মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলার মুক্তি প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে যান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় স্কুলের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। স্কুলটিতে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুটি…
শেখ শামীম: মন্ত্রী, এমপি বা ভিআইপিদের অভ্যর্থনা জানাতে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে বা রোদে পুড়িয়ে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখার সংস্কৃতি দেশের অনেক জায়গাতেই দেখা যায়। তবে এবার নিজের অভ্যর্থনায় শিক্ষার্থীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুধু ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি তিনি, এ ঘটনার জন্য দায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) খোঁজ নিয়ে জানা যায়, কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডুবা হাওড়ে নির্মাণাধীন বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শনে যাচ্ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার…
শেখ শামীম, কলমাকান্দা: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার) ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকদের সাথে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। ডেপুটি স্পিকার হাসপাতাল চত্বরে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনগণ ও স্বাস্থ্যকর্মীরা তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নেমেই তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। হাসপাতালের আঙিনায় মায়ের কোলে থাকা ‘কৃষ্ণা রানী সরকার’ নামের এক ফুটফুটে শিশুকে তিনি পরম আদরে স্নেহ করেন এবং তার…
শেখ শামীম, কলমাকান্দা: “শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতেই তৈরি হন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি কিংবা ইউএনও। কিন্তু গত ১০-২০ বছরে দুর্ভাগ্যজনকভাবে শিক্ষক সমাজ সরাসরি দলীয় রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, শিক্ষকতা পেশায় থেকে কোনো দলীয় রাজনীতি করা যাবে না। কারো যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, তবে শিক্ষকতা পেশা থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসুন।” শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নিজ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের উপ-স্পিকার (ডেপুটি স্পিকার) ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। কলমাকান্দা উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের সাথে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব…
শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে তিনি কোনো অনুষ্ঠানে তাকে দামি ফুলের তোড়া বা তোরণ দিয়ে স্বাগত জানানোর মতো অপচয় রোধ করে সেই অর্থ জনকল্যাণে বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘জনতা কালচারাল একাডেমি’র বার্ষিক পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনতা কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমুর সভাপতিত্বে এবং শিক্ষক এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…
নিজস্ব প্রতিবেদক: নার্সিং ফাইনাল পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বেলা নার্সিং কলেজ। শতভাগ পাসের হার এবং অনন্য ফলাফলের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তাদের এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জানা যায়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নার্সিং ফাইনাল পরীক্ষায় বেলা নার্সিং কলেজ থেকে মোট ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের রেকর্ড গড়েন। শুধু তাই নয়, এদের মধ্যে তিন জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। অসাধারণ ফলাফলের মাধ্যমেই কলেজটি সমগ্র বিভাগের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছে। শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাক ও মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন (শুক্রবার) ভোর রাত আনুমানিক ৩টার দিকে ৩১ বিজিবি’র অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ১০ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিওপি’র দায়িত্বপূর্ণ…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের শিকারীকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১১৭ বোতল বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার বাসিন্দা ওসমান গনি (৩৮) এবং মো. আনোয়ার হোসেন (৩০)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এর পিতা মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কবর জিয়ারত, দিবসটিকে স্মরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মরহুমের নিজ গ্রাম কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুরে ভাবগম্ভীর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়। এতে শোকাহত পরিবারের সদস্যসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন। দোয়া মাহফিল ও দিবসটিকে স্মরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মরহুমের বড় ছেলে ও জাতীয় সংসদের…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর এলাকায় দরিদ্র পরিবারগুলোর নিরাপদ পানির তীব্র সংকট নিরসনে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ‘রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’। স্থানীয়দের মধ্যে বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদানে সমিতির সদস্যদের মাঝে পর্যায়ক্রমে ৬০টি গভীর নলকূপ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপেঞ ছয় জন সদস্যের মাঝে নলকূপগুলো হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর এবং সঞ্চালনায় ছিলেন সমিতির ম্যানেজার তাজু বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল…
শেখ শামীম: আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় নেত্রকোনার হাওর অঞ্চলে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং হাওর অঞ্চলের পানিবদ্ধতা নিরসনে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত এলাকা আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখানকার জনবসতির একমাত্র উপার্জন হচ্ছে কৃষি। হঠাৎ পানিতে তলিয়ে যাচ্ছে তাদের জমির ফসল। কেউ হয়তো কিছু ফসল পাবে, কেউ পাবে না- এটি…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম পলাতক আসামি রবি ওরফে রবিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (বুধবার) রাত পৌনে ৯টার দিকে জেলার করিমগঞ্জ থানাধীন গুজাদিয়া জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রবি ওরফে রবিকুল ইসলাম এবং মামলার অন্যান্য আসামিরা বাদী ইকরামুল হাসান অনিকের প্রতিবেশী। তাদের…

