- রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ
- সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার বাড়াতে হবে : ডা. জাহেদ উর রহমান
- ফ্যাসিস্টের বদলে ফেলা নাম ফিরে পেল চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
- প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির
- ডিমলায় সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময় মো: জাহিদুল ইসলাম,
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীর পাড়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রকাশ্যে চলছে ‘পিবিসি (PBC)’ নামের একটি ইটভাটার কার্যক্রম। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে ইটভাটাটি তাদের উৎপাদন অব্যাহত রেখেছে। ভাটার মালিকপক্ষ অজ্ঞাত ‘রিট’ এর দোহাই দিয়ে প্রশাসন ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গুমাই নদীর তীরে অবস্থিত ‘পিবিসি’ ইটভাটায় গিয়ে দেখা যায়, ভাটার চিমনি দিয়ে অনবরত ধোঁয়া উড়ছে। সেখানে মাটি কাটা, কাঁচা ইট তৈরি এবং পোড়ানোর বিশাল কর্মযজ্ঞ চলছে অবলীলায়। এ ইটভাটার বৈধতা সম্পর্কে জানতে চাইলে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন সুস্পষ্টভাবে জানান, কলমাকান্দা উপজেলায় গুমাই নদীর পাড়ে…
তুষার, মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তেতুলিয়া ইউনিয়নের গজধার গ্রামে এডিপি’র অর্থায়নে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার ইট তুলে লুটপাট ও বিক্রির তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির হলেন নুরুল আমিন আকন্দ, যিনি পার্শ্ববর্তী ধুলিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ উঠেছে, তিনি তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে লোক লাগিয়ে ওই রাস্তার প্রায় পাঁচ থেকে সাত হাজার ইট তুলে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দিয়েছেন এবং কিছু ইট নিজের বাড়িতে নিয়ে গেছেন। সম্প্রতি গজধার প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রায় একশো ফুট রাস্তার ইট তুলে ফেলা হয়েছে। নুরুল আমিন আকন্দের নির্দেশে ইট উত্তোলনের কাজ করেছেন কয়েকজন শ্রমিক। তাদেরই একজন গজধার গ্রামের শ্রমিক কালা বর্মন জানান, দৈনিক পাঁচশো…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে অটোরিকশায় করে মাদক পাচারের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপস্থিতি টের পেয়ে ১৬ কেজি গাঁজা ও যানটি ফেলে পালিয়েছেন এক মাদককারবারি। পলাতক ওই মাদককারবারি মো. আমির হোসেন (৪৮)। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা এবং পেশায় একজন অটোচালক। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল মঙ্গরবার দিবাগত রাতে নাগরপুর উপজেলার মামুদ নগর চারাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-৩ এর টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে- এমন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজন ভুয়া দন্ত চিকিৎসককে (ডেন্টিস্ট) অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত দুজন ভুয়া চিকিৎসক হলেন- আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. নূরে আলম (৩৮) এবং একই উপজেলার দুওজ গ্রামের শাহজাহানের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো বৈধ নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে নাজিরগঞ্জ বাজারে দন্ত চিকিৎসার নামে চেম্বার পরিচালনা করে আসছিলেন। তারা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ রোগীদের দাঁতের স্পর্শকাতর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই শিশু। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বর্তমানে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। বুধবার (১ এপ্রিল) পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে চার মাস বয়সী শিশু মাহাদীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। শিশুটির শরীরে জ্বর, সর্দি এবং ঘামাচির মতো র্যাশ বা লালচে দাগ দেখা যায়, যা সাধারণত হামের…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দ্বিতীয় বিয়ের জেরে স্বামীকে মারধর এবং নববধূকে কক্ষে আটকে রেখে শ্লীলতাহানি ও শারীরিক লাঞ্ছনার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) ভুক্তভোগী গৃহবধূ নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে, পিজাহাতি গ্রামের মোফাজ্জলের সাথে পাবনার সুজানগর উপজেলার সেতু আক্তারের (২৬) দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এরই জেরে গত ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে মোফাজ্জলের আগে থেকেই নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এক স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় এলাকায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রায়হান নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে নিজ বাড়ির সামনেই এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রায়হান একই এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রায়হান নিজ বাড়ির পাশের পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্বধলা থেকে জারিয়াগামী একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে এসে পেছন থেকে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর শিশুটি সড়কে ছিটকে পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক অটোরিকশা চালক গাড়িটি থামানোর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসা এই পণ্যের নাম, লোগো ও মোড়ক হুবহু নকল করে নিম্নমানের পণ্য বাজারজাত করার দায়ে দুই অসাধু ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে আদালতের রায়ে আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও, বাজারে এখনও দেদারসে বিক্রি হচ্ছে সেই নকল পণ্য। বুধবার (১ এপ্রিল) এ নিয়ে গণমাধ্যমে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মূল ব্র্যান্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরউদ্দীন ফকির। জানা গেছে, পূর্বধলার হোগলা ইউনিয়নের ভরাকান্দা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরউদ্দীন ফকির ২০১৬ সাল থেকে বৈধভাবে “নূর-৯৫ কস্তুরী জর্দা” উৎপাদন ও বাজারজাত করে আসছেন।…
শাহ আলী তৌফিক, কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে কইজুরি খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ থাকায় কইজুরি বিল ও সংলগ্ন পাঁচটি গ্রামের হাজারো কৃষকের জীবিকা এখন মারাত্মক হুমকির মুখে। দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতায় বিলের প্রায় একশো একর জমির একটি বড় অংশ বছরের পর বছর ধরে অনাবাদি পড়ে আছে। যেটুকু জমিতে আবাদ হচ্ছে, সেখানেও দেখা দিয়েছে ফসলহানির চরম শঙ্কা। মঙ্গলবার (৩১ মার্চ) সরেজমিনে এবং স্থানীয়দের সাথে কথা বলে জনদুর্ভোগের করুণ চিত্র উঠে এসেছে। স্থানীয় সূত্র জানায়, বিলসংলগ্ন শাখরা, চিকনি, কালেঙ্গা, পুবাইল ও বিদ্যাবল্লভ- এই পাঁচটি গ্রামের কয়েক সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (১ এপ্রিল) উপজেলার উৎরাইল এলাকায় এস্কেভেটর (ভেকু) দিয়ে পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সড়কের পাশের পানি নিষ্কাশনের জায়গা বা ‘নয়ন ঝুলি’ দখল করে এসব স্থাপনা নির্মাণ করায় এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। সরকারি জায়গা পুনরুদ্ধার এবং জনদুর্ভোগ লাঘবেই পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এরআগে গত ১৬ মার্চ (সোমবার) সকালে একই এলাকায় প্রথম দফার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে অন্তত ৩৫টি অবৈধ…
মোহনগঞ্জ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে নেত্রকোনার মোহনগঞ্জে শুরু হয়েছে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’। নগদ টাকার লেনদেন কমিয়ে স্মার্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকদের উৎসাহিত করতেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি এর মোহনগঞ্জ শাখার উদ্যোগে বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের জে. বি. মার্কেট মোড় এলাকায় এ ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ সেবাকেন্দ্র বা বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বনিক। মোহনগঞ্জ শাখার ব্যবস্থাপক…
নিজস্বপ প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীকে (১৩) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। চাঞ্চল্যকর এ মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় র্যাব। একই সাথে জেলার ত্রিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের আরেকটি মামলার প্রধান আসামিও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, ১৩ বছর বয়সী স্কুলছাত্রী ময়মনসিংহের ফুলপুর থানাধীন নিজ বাড়িতে বাবা-মা ও দাদির সাথে বসবাস করত। গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত…
কে. এম. সাখাওয়াত হোসেন: ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর সায়মা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এক আড়ম্বরপূর্ণ ও আবেগঘন পরিবেশে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে অবসরে যাওয়া এই গুণী শিক্ষককে সম্মান জানাতে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীরা একত্রিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাহবুব-উল-আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. সাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর মিছবাহ উদ্দিন আহমদ। বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের পাম্পগুলোতে ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো এবং কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়ম রোধে কঠোর অবস্থানে নেত্রকোনা জেলা প্রশাসন। জেলা সদরসহ উপজেলার ১৮টি ফিলিং স্টেশনে গ্রাহক হয়রানি বন্ধ এবং সঠিক মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতে ১৮ জন কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এক দাপ্তরিক আদেশে উপজেলা পর্যায়ের কৃষি, মৎস্য, পরিবার পরিকল্পনা, যুব উন্নয়ন, সমাজসেবা এবং প্রাণিসম্পদ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে কারণে কৃষি সেচ মৌসুম ও নিয়মিত পরিবহন খাতে জ্বালানি তেলের ব্যাপক চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যেন…
জামালপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হককে জামালপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর জেলাজুড়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামালপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সিরাজুল হক জামালপুরের একজন বর্ষীয়ান ও হেভিওয়েট রাজনীতিক। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা। তিনি ১৯৯১ সাল…
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষ্মীরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে অধিগ্রহণকৃত জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার নান্দিনা ও লক্ষ্মীরচরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রহ্মপুত্র নদের ওপর ১০৬ কোটি টাকা ব্যয়ে ৬০৬ মিটার দীর্ঘ একটি বিশাল সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। এই মেগা প্রকল্পের জন্য আগেই প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছিল সরকার। কিন্তু অধিগ্রহণকৃত সেই জমি থেকে স্থানীয় মালিকরা দীর্ঘদিন ধরে তাদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন চোরাচালানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। জব্দকৃত এসব প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, গাবাউতা এলাকার মো. সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত পথে ভারতীয় পণ্য এনে নিজের বাড়িতে মজুদ করে আসছিলেন। পরে সেখান থেকে এসব পণ্য দেশীয় বাজারে সরবরাহ করা হতো। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (মঙ্গলবার)…
শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক নতুন প্রত্যয়ের সূচনা হয়েছে। “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত”- এই যুগোপযোগী ও সময়োচিত প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার লক্ষ্যে বিশেষ অঙ্গীকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদক এক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফালান মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত ফালান মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চরেরকান্দা গ্রামের কালু মিয়ার ছেলে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (সোমবার) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভৈরব থানার কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-২ (ভৈরব ক্যাম্প) এর একটি আভিযানিক দল। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফালান মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্কুলপড়ুয়া এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নুর জামাল মিয়া (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ (ময়মনসিংহ) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (সোমবার) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নুর জামাল মিয়া ভুক্তভোগী স্কুলছাত্রীর সম্পর্কে চাচাতো ভাই। সে বিভিন্ন সময় মেয়েটিকে উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ওই কিশোরের পরিবারকেও জানিয়েছিলেন ভুক্তভোগীর বাবা। এর কিছুদিন পর,…

