জাকারিয়া তুষার: দীর্ঘ প্রায় ছয় বছর পর নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মহিউদ্দিন কাদের খান হৃদয় সভাপতি এবং মো. রাজিব ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
এছাড়া আতিক হাসান জয় সিনিয়র সহ-সভাপতি, খালিদ হাসান নৌশিন সিনিয়র যুগ্ম-সম্পাদক এবং মো. জিহাদ মিয়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর মোহনগঞ্জ পৌর ছাত্রদলের কমিটি ঘোষণায় স্থানীয় ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।


