- ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’: নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন
- অভাবকে হার মানিয়ে জিপিএ-৫ কেন্দুয়ার সুমাইয়ার
- কলমাকান্দায় দুর্ঘটনা: কিশোরী নিহত, খালাতো বোনের হাত ভাঙল
- মোহনগঞ্জে ছাত্রদল নেতার কফিশপে হামলা, কাঠগড়ায় বিএনপি নেতা
- নেত্রকোনায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা: অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ
- মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’র নামে ঋণের ফাঁদ, আটপাড়ায় গ্রেপ্তার ৩
- কেন্দুয়ায় পাকাকরণের প্রক্রিয়ায় থাকা সড়ক কেটে সাবাড়, ভোগান্তিতে এলাকাবাসী
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির তথ্য পাওয়া গেছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রুহুল আমিন দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থেকে নিজের রাজনৈতিক প্রভাব ও ঠিকাদারি ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। তার পরিবর্তে নিয়মিত ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাতনি ‘রূপা’। পাশাপাশি খোদ স্কুলের জমি বিক্রি করে দেওয়ার মতো ভয়ংকর জালিয়াতির অভিযোগও উঠেছে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সহকারী শিক্ষক মো. রুহুল আমিন খাতায়-কলমে শিক্ষক হলেও বাস্তবে তিনি স্কুলে যান না বললেই চলে। তার অনুপস্থিতিতে ‘রূপা’ নামের এক তরুণী নিয়মিত ‘প্রক্সি শিক্ষক’ হিসেবে ক্লাস নেন। জানা গেছে, রূপা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.…
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত মো. আব্দুর রাজ্জাক (৫৩) জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের মো. মোরাদুজ্জামান শেখ ওরফে কালার ছেলে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়ার অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মাদারগঞ্জ থানার বালিজুরি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত ও ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.…
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের উপ স্পিকিার (ডেপুটি স্পিকার) ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুলকে নিয়োগ প্রদান করা হলো। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/- টাকা) বেতন ও…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহে অনিয়ম ঠেকাতে এবং কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি-না, তা নিশ্চিত করতে উপজেলার হিমালয় ফিলিং স্টেশনে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। রবিবার (২৯ মার্চ) বিকেলে আকস্মিক পরিদর্শনের পর ইউএনও তার নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউএনও রিফাতুল ইসলাম তার পোস্টে জানান, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের নিয়মিত অংশ হিসেবে ২৯ মার্চ বিকেলে হিমালয় ফিলিং স্টেশনে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনকালে ফিলিং স্টেশনটির তেলের রিজার্ভার এবং প্রতিদিনের বিক্রয় সংক্রান্ত রেজিস্টার খাতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। অভিযানের…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর ও ভৈরব এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এসব অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে (১৬) উদ্ধার করার পাশাপাশি ছয় মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদ্রাসা পড়ুয়া কিশোরী ছাত্রীকে (১৬) মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত জেলার রাহাদ মিয়া (২১) নামের বখাটে যুবক। বিষয়টি ভিকটিমের বাবা জানতে পেরে অভিযুক্ত রাহাদের পরিবারকে জানান। এতে ক্ষিপ্ত…
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নারী ও শিশু ট্রাইব্যুনালে দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ মামলার এক কিশোরী ভিকটিমকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে এদিন দুপুরে উপজেলার পালাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। র্যাবের দেওয়া এজাহার সূত্র ও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের পরিবার আগে অভিযুক্ত মো. লিমন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। সেখানে থাকাকালীন বখাটে লিমন ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করত। মেয়ের পরিবার বিষয়টি লিমনের অভিভাবককে জানালেও তারা কোনো সন্তোষজনক সমাধান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বাল্কহেড (ইঞ্জিন চালিত স্টিলের নৌকা) বোঝাই আনুমানিক চার হাজার পাঁচশো ঘনফুট ভিটি বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন- নেত্রকোনা বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামের আওয়াল (২২), আজিজুল (২৫), কাজল (৩২), ফয়েজ উদ্দিন (৫০) এবং লাক মিয়া (২৮)। রবিবার (২৯ মার্চ) সকালের দিকে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা শারমিন এতথ্য নিশ্চিত করেন। এরআগে গতকাল শনিবার উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাও মৌজার অন্তর্গত খিলাপাড়া ঘাট এলাকায় পুলিশের সহায়তায় ঝটিকা…
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদকে আর অতীতের মতো কার্যত ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান জাতীয় সংসদের উপ-স্পিকার (ডেপুটি স্পিকার) ব্যারিস্টার কায়সার কামাল। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে বর্তমান সংসদকে কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। শনিবার (২৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপ-স্পিকার দেশের অতীত সংসদীয় অবস্থা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের কয়েকটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংসদ জনগণের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছিল। নির্বাচন…
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজকর্মী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, নারী-অধিকারকর্মী ও আদর্শ শিক্ষক বেগম রোকেয়ার প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। ‘বেগম রোকেয়ার প্রয়াণে নাগরিক শোকসভা আয়োজক কমিটি, নেত্রকোনা’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নারী জাগরণ ও সমাজ উন্নয়নে বেগম রোকেয়ার আজীবন সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করে বক্তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি প্রয়াত…
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে যাত্রীদের হয়রানি রোধে নেত্রকোনা জেলায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত সাড়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করার পাশাপাশি, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলার সকল ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়…
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পিটিআই মোড়ে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার পরও গ্রাহকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ‘মেসার্স জুই এন্টারপ্রাইজ’ নামের এক তেলের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মজুত থাকা সত্ত্বেও তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার (২৮ মার্চ) সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরে পুলিশ ও জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে নিরসন ঘটে। শনিবার সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহের জন্য জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় জমাতে থাকেন শত শত মোটরসাইকেল চালক। কিন্তু দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তেতুলিয়া ইউনিয়নে নির্মাণাধীন একটি ব্রিজের একেবারে কাছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুম (৩৫) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ড্রেজার মালিক মাসুম মোহনগঞ্জ উপজেলার ধুলিয়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি তেতুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবেও পরিচিত। শনিবার (২৮ মার্চ) সকালের দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার নৌকাভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার এবং ধুলিয়া গ্রামের সংযোগের জন্য নৌকাভাঙা নদীতে ব্রিজের নির্মাণ কাজ চলছে। এ ব্রিজের সংযোগ সড়কের (অ্যাপ্রোচ রোড) মাটি ভরাটের কাজের জন্য ড্রেজার মালিক মাসুম ব্রিজের পিলারের…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে শনিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ বালু জব্দ করে থানা প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শান্তিরঞ্জন দেবনাথ (৪৭)। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে। পেশায় তিনি একজন ডাম্পট্রাক চালক। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্প ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। শনিবার দুপুরে ওই এলাকায়…
নিজস্ব প্রতিবেদক: “আমার নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আর একটি মুসলমান। আমরা সবাই মিলেমিশে থাকবো, পাশাপাশি থাকবো এবং একে অপরের জন্য লড়বো- এটাই আমার প্রতিজ্ঞা”- নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। শুক্রবার (২৭ মার্চ) রাতে নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় উৎপল ভট্টাচার্য্যের বাড়িতে আয়োজিত বাসন্তী পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য প্যান্ডেলে দলমত নির্বিশেষে শত শত মানুষের সমাগম ঘটে। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসবমুখর এক পরিবেশের সৃষ্টি হয়।…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৮০ বোতল অবৈধ ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. রবিউল ইসলাম (৩২)। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা। শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাছ বিক্রমহাটি এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় চেকপোস্টে কুড়িগ্রামের রৌমারী থেকে…
শেখ শামীম, কলমাকান্দা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে সংসদ সচিবালয়। এসব ভুয়া মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংসদ সচিবালয়ের নজরে এসেছে যে, “Barrister Kayser Kamal Fan’s” নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু ভুয়া ফেসবুক…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের মামলায় দীর্ঘ ছয় মাস পলাতক থাকার পর মূল অভিযুক্ত নিপেন সেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে এদিন বিকেলে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত বছরের ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে। অভিযুক্ত নিপেন সেন এবং ভুক্তভোগী শিশুর পরিবার একই গ্রামের বাসিন্দা। ঘটনার দিন নিপেন সেনের ছেলের বিবাহিত নতুন বউকে দেখার…
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে আটশো লিটার অবৈধ পেট্রোল জব্দ করার পাশাপাশি এক অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে এতথ্য নিশ্চিত করেন, নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এরআগে এদিন সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমান কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন। সাম্প্রতিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাম নবমী পালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী দুর্গাপুর পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভুজা মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘সুসং সনাতনী যুব সংঘ’ এর সার্বিক ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজক ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ লাভ, রাহু-কেতুর কু-প্রভাব থেকে পরিত্রাণ এবং জীবনের নানা সঙ্কট ও বাধা থেকে মুক্তির আশায় শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রী রামের অনুসারী শত শত ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। ভক্তদের…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। এর অংশ হিসেবে মোহনগঞ্জ মডেল মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। শুক্রবার (২৭ মার্চ) পবিত্র জুমার নামাজের আগে মডেল মসজিদে উপস্থিত শত শত মুসল্লির উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। বক্তব্যে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সমাজে মহামারি আকার ধারণ করা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো ভয়াবহ সামাজিক ব্যাধিগুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে এসব অপরাধ পুরোপুরি…

