- মোহনগঞ্জে কফি হাউজ কেন্দ্রিক দ্বন্দ্ব: পুলিশের দাবি ‘অতিরঞ্জিত’
- নেত্রকোনায় মুদি দোকান ও রাস্তায় বসে অনলাইন জুয়া: হাতেনাতে আটক ৩
- আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু
- পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার, র্যাবের হাতে মূলহোতা
- টাঙ্গাইলে বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
- নেত্রকোনায় যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’: নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন
- অভাবকে হার মানিয়ে জিপিএ-৫ কেন্দুয়ার সুমাইয়ার
Author: K.M. Shakawat Hosen
শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ১৯৭১ সালের কালরাতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে বক্তারা দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান ও বিশ্বব্যাপী পালনের জোর দাবি জানান। দিনের শুরুতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর সকাল সাড়ে ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞকে বিশ্ব মানবতার…
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসিয়েছিল র্যাব। দূর থেকে সেই চেকপোস্ট দেখতে পেয়েই দ্রুত নিজেদের নোয়াহ (NOAH) গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে দুই মাদক কারবারি। কিন্তু শেষ রক্ষা হয়নি। র্যাবের আভিযানিক দল পিছু ধাওয়া করে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে গাড়িটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- হবিগঞ্জ জেলার মো. আ. মালেক (৩৮) এবং গোপালগঞ্জ জেলার মোহন মৃধা (৩২)। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে…
নিজস্ব প্রতিবেদক: ‘‘ভালোবাসার বাঁধন রক্তের চেয়েও অনেক দামি। আমরা পৃথিবীতে এসেছি সর্বপ্রথম মানুষ হয়ে, তারপর আমরা যার যার ধর্ম পালন করি।”- এমন সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের অনন্য বার্তা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। সোমবার রাতে নেত্রকোনা শহরে ‘বন্ধু মহল (৯৪-৯৫)’- এর উদ্যোগে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী ২০২৬” মিলনমেলায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ‘এসো প্রাণে মেলাই প্রাণ, বন্ধুত্বের আহ্বান’- এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় অসংখ্য মানুষ ও বন্ধুমহলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশাল প্যান্ডেলে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলার আয়োজন করা হয়। মঞ্চে ছিল মিউজিক ও সাংস্কৃতিক পরিবেশনা, যা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সাথে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপস্থিত সুধীজন নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভায় মূলত নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় প্রকাশ্য স্থানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামস্থ হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকরা হলেন- মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২২) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মানোয়ার হোসেন (২০)। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল জাহাঙ্গীরপুর হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় সোহাগ ও…
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নেত্রকোনায় তদারকি ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নেত্রকোনা সদর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন এবং বাসস্ট্যান্ডে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করতে মঙ্গলবার দুপুরে শহরের এ আর খান পাঠান ফিলিং স্টেশন এবং মোনাকো ফিলিং স্টেশনে পরিদর্শন করে অভিযানকারী দল। এসময় তারা পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদের পরিমাণ সরাসরি পরিমাপ করে দেখেন এবং বিক্রয় রেজিস্টার ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। জ্বালানি তেলের…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত দুই দিন ধরে জ্বালানি তেলের (পেট্রোল ও অকটেন) তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ঈদের আনন্দ উদযাপনের বদলে তেলের জন্য হাহাকার করতে হচ্ছে স্থানীয়দের। এ সুযোগে একটি অসাধু চক্র খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে উপজেলার অধিকাংশ মানুষ গ্রামে ফিরেছেন। ফলে গত কয়েকদিনে এলাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের চাহিদাও বৃদ্ধি পায়। কিন্তু কেন্দুয়া উপজেলার প্রায় তিন লাখ ১৬…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেপরোয়া গতির অজ্ঞাত এক প্রাইভেটকারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে। আশিক মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ গ্রামের পাশেই দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। সকাল পৌনে ৯টার দিকে দুর্গাপুরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটে বিনা উসকানিতে পথচারীদের ওপর আক্রমণ করছে এসব কুকুর। এতে পুরো উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ছুটছেন সাধারণ মানুষ, তবে সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত সরকারি ভ্যাকসিন। সোমবার (২৩ মার্চ) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) সকাল থেকে দিনভর অন্তত ৭ জন কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে স্থানীয় বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি। পুরো উপজেলায় অন্তত ২০ জন কুকুরের…
নিজস্ব প্রতিবেদক: “প্রাণে নেত্রবন্ধু, হৃদয়ে বন্ধন-দুই ব্যাচের এক মহামিলন।” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার সাকুয়ায় সারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ১৯৯১ ও ১৯৯২ ব্যাচের এক আবেগঘন ঈদ পুনর্মিলনী। ‘বন্ধন ৯১’ এবং ‘নেত্রবন্ধু ৯২’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিলনমেলা শুধু শৈশবের স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছিল জনসমুদ্রে। অনুষ্ঠানে শুরুতে প্রয়াত বন্ধুদেরকে স্মরণ ও তাদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুরোনো বন্ধুরা যখন একত্রিত হন, তখন শৈশবের স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বন্ধুরা দলমত নির্বিশেষে তাদের বন্ধু, নেত্রকোনা জেলা বিএনপি’র নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিকে আগামী…
শেখ শামীম: “রাজনীতি কিংবা অন্য যেকোনো কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণের চেয়েও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্তের রং লাল।” সোমবার (২৩ মার্চ) সকালের দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। স্বেচ্ছাসেবীদের মানবিক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ছাত্রজীবনের স্মৃতিচারণ করে…
শেখ শামীম: নেত্রকোনার সীমান্তবর্তী ও ঐতিহ্যবাহী উপজেলা দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।” রবিবার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন। অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেসক্লাবের প্রয়াত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাংচুর চালানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানোয়ারী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম এবং মৃত আব্দুল লতিফের ছেলে শাহ আলম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে…
জামালপুর প্রতিনিধি: ঈদের দিনটি যেখানে হওয়ার কথা ছিল নির্মল আনন্দের, সেখানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের ঘাটে দর্শনার্থীদের প্রচণ্ড চাপে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার কিশোর আবির (১৬)। নিহতদের মধ্যে খাদিজা ও মোতালেব আপন ভাই-বোন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মানুষের বিনোদনের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে…
শেখ শামীম: দীর্ঘ ১৭-১৮ বছরের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।” শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়ন পরিষদ হল রুমে, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর সভাপতিত্বে এবং খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের সঞ্চালনায়, সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত…
শেখ শামীম: “সংবিধানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সবাই এ দেশের সমান নাগরিক, কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই, এমন ধারণা থেকে আমাদের তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে।” শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক প্রোগ্রাম বলে তিনি জানান। দুর্গাপুরের জিবিসি শতরূপা ভবন প্রাঙ্গণে ২০…
শেখ শামীম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে অভাবনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। প্রচলিত প্রথা ভেঙে রাজনৈতিক নেতাকর্মীদের পরিবর্তে স্থানীয় মসজিদের ইমাম ও খতিবদের মাধ্যমে তিনি ঈদের ত্রাণসামগ্রী প্রকৃত হতদরিদ্রদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, ডেপুটি স্পিকারের কড়া দিকনির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রী- শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নে বিতরণ করা হয়। সাধারণত এ ধরনের সরকারি বা জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ব্যাপক সম্পৃক্ততা…
নিজস্ব প্রতিবেদক: দৈনিক মানবজমিন পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি ও কলম সৈনিক চাঁন মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর আজ (শুক্রবার) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের ভাই খাইরুল ইসলামের সাথে কথা বলে মৃত্যুর তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, আজ (শুক্রবার) দুপুর দেড়টার দিকে মমেক হাসপাতালে তার চাচাতো ভাই চাঁন মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পেটের এবং পায়ের জটিল সমস্যায় ভুগছিলেন। তার পেট বলের মতো ফুলে শক্ত হয়ে যেত এবং এর পাশাপাশি তার ডায়াবেটিসও ছিল। তার ভাই গত প্রায় দেড় মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। এরআগে তিনি…
নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ আকাশ গৌড় (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯৬ হাজার টাকা। আটককৃত মাদক কারবারি আকাশ গৌড় (২৬) বারহাট্টা উপজেলার আসমা বাজার (মডেল স্কুল মোড়) এলাকার রাধে শ্যাম গৌড় ও সরস্বতী গৌড় দম্পত্তির ছেলে। শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টা (সেহরির…
জামালপুর প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ী জামে মসজিদসহ উপজেলার চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রামের শতাধিক নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার কাজিয়াবাড়ী গ্রামেও অনুরূপভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই জামাতগুলোর অন্যতম…

