- নেত্রকোনায় ফেসবুকে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে এজাহার
- ৩১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ, পাচারকারীরা পলাতক
- নেত্রকোনার নাজিরপুর সম্মুখ সমরে শহীদ ৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণ
- নেত্রকোনায় ডিএনসির চেকপোষ্টে ইয়াবাসহ কারবারি আটক
- কলমাকান্দায় মদসহ যুবক আটক, থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন
- নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
- তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
Author: K.M. Shakawat Hosen
শেখ শামীম: ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে প্রতি শনিবার পুরো উপজেলাজুড়ে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হবে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এই সমন্বিত অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযানের মূল উদ্দেশ্য হলো উপজেলার জনবসতিপূর্ণ এলাকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা…
শেখ শামীম: ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনার কলমাকান্দায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় উপজেলা যুবদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে যুবদল। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে বাড়ির আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব বা পরিত্যক্ত…
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় সচেতনতামূলক র্যালি, উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় নেত্রকোনা মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে এবং নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সকালে মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বাদক দলের পরিবেশনার পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক এক নেতার ভাইসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্ধ লক্ষাধিক টাকা জব্দ করা হয়। আটককৃতা হলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপি’র দল থেকে বহিস্কৃত সাবেক যুগ্ম-আহ্বায়ক আসিফুজ্জামান চৌধুরীর ভাই মো. লেলিন (৪০), খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জহুরুল ইসলাম মির্জা ওরফে খোকন মির্জা (৪৫), মৃত কাতারু রহমানের ছেলে মো. আবু সাঈদ (৪৫), মৃত তালে নেওয়াজের ছেলে মো. ওয়াছেক মিয়া (৩২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুসেফ তালুকদার (৩২), মৃত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-মদন সড়কে আটপাড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাফায়েত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার মাটিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত একই গ্রামের রাকিবের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাটিকাটা গ্রামের পাকা সড়ক পার হচ্ছিল শিশু সাফায়েত। এ সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। জানা…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী থানা এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী ইয়াসমিনকে হত্যার ঘটনায় পলাতক ঘাতক স্বামী মো. মিজানুর রহমানকে (৩৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মিজানুর রহমান জামালপুর জেলার বাসিন্দা এবং নিহত ইয়াসমিনের দ্বিতীয় স্বামী। শুক্রবার (১৩ মার্চ) রাতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ ও র্যাব-২ এর আভিযানিক দল। এজাহারের তথ্য অনুযায়ী, বিয়ের পর মিজানুর ও ইয়াসমিন দম্পতি তাদের সন্তানসহ ঢাকার পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্পে বসবাস করতেন। তবে…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এ মাসের শিক্ষাকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার বদলে এতিম ও অসহায় শিশুদের সাথে ইফতার ভাগ করে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। শুক্রবার (১৩ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে স্থানীয় তেরিবাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য সেবায় এসেছে এক ইতিবাচক পরিবর্তন। একসময় এ হাসপাতালে গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান জন্মদানের জন্য সিজারিয়ান অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। তবে দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত পাঁচ বছরে এখানে সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে ১০৭ জন গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সিজারের পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) ওপরও সর্বোচ্চ জোর দিচ্ছেন হাসপাতালটির চিকিৎসকরা। গত ৮ ও ৯ মার্চ হাসপাতাল ঘুরে এবং পরিসংখ্যান বিভাগের তথ্যের ভিত্তিতে মাতৃসেবার সাফল্যের চিত্র উঠে আসে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রথমবারের মতো এখানে সিজারিয়ান কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন…
শেখ শামীম: পবিত্র মাহে রমজান উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বেসরকারি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার মুক্তি ফ্রি ক্যাডেট স্কুলের হলরুমে আনন্দঘন ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন কলমাকান্দা বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খায়রুল কবির। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সুধীজন শিক্ষার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে বিশেষ দোয়া ও…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে একটি নোয়াহ (NOAH) গাড়ি থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলেন- কিশোরগঞ্জ জেলার বিজয় মিয়া (২৬) এবং নরসিংদী জেলার শিফন মিয়া (২২)। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল অনুমান ৭টা ৫ মিনিটের দিকে র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন মুসল্লী এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পেশায় কৃষক এবং অপরজন রাজমিস্ত্রি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বাড়ির পাশে নলচিটি হাওড়ে গরুকে ঘাস খাওয়াতে যান। এ সময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে হাওরেই অবস্থান করছিলেন। বৃষ্টির মাঝেই হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি মারাত্মক আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। বৃষ্টি কিছুটা কমলে হাওড়ে থাকা অন্য কৃষকরা সুদিন সরকারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই হ্যান্ডট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত মো. সজুদুল হক (৫৮) পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন- পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আহত শিশু আনাস নিহত সজুদুল হকের মেয়ের দিকের নাতি। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন…
শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি এ পদে নির্বাচিত হন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা নেত্রকোনাসহ কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, স্বাধীনতার পর এই প্রথম নেত্রকোনা-১ আসন থেকে কেউ জাতীয় সংসদের এত গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। যা পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত গর্বের। ব্যারিস্টার কায়সার কামালের জনপ্রতিনিধিত্বের পেছনে রয়েছে এক দীর্ঘ পারিবারিক ইতিহাস। তার বাবা প্রয়াত মোস্তফা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও উপকারভোগীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চাল নিতে এসে অনেক কার্ডধারী চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। শুধু তাই নয়, জনপ্রতি ১০ কেজি বরাদ্দের স্থলে প্রায় দুইশো গ্রাম করে চাল কম দেওয়া এবং ইউপি সদস্যদের বিরুদ্ধে উপকারভোগীদের স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আসমা ইউনিয়নে প্রায় তিন হাজার উপকারভোগীর মাঝে এই চাল বিতরণের কথা ছিল। কিন্তু বিতরণ চলাকালে অনেকেই চাল পাননি। জানা যায়, বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করছেন, ময়না মেম্বারসহ অন্যান্য ইউপি সদস্যরা তাদের কাছ থেকে স্লিপ নিয়ে তা…
শেখ শামীম: নেত্রকানার দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন কর্মকাণ্ড এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যা আগামী ২০ থেকে ৩০ বছর পরও মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরআগে গতকাল বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ঢাকাস্থ ‘সুসঙ্গ দুর্গাপুর সমিতি’ এবং ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুসঙ্গ’ এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ‘দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন। ভূমি প্রতিমন্ত্রী হিসেবে এটি ছিল তার নির্বাচনী এলাকা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেত্রকোনার বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। বৃহস্পতিবার (১২ মার্চ, ২২ রমজান) নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন খান রনি গণমাধ্যমকর্মীদের ‘সমাজের বিবেক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “সাংবাদিকবৃন্দ সমাজ বিবেকের স্থান নিয়ে বসে আছেন। আপনাদের চোখ দিয়ে মানুষ পৃথিবীকে নতুনভাবে দেখে।” বক্তব্যের এক পর্যায়ে তিনি তার পিতা, নেত্রকোনার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের স্মৃতিচারণ করেন। তিনি তার পিতা, নিজের এবং তার পরিবারের জন্য উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় সাত বছর বয়সী প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের মর্মান্তিক ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের কারণে সৃষ্ট মারাত্মক ইনফেকশনে শিশুটির জরায়ু কেটে ফেলতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। ফলে, শিশুটি ভবিষ্যতে আর কখনোই মা হতে পারবে না বলে জানিয়েছেন তার পরিবার। অমানবিক এমন ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামে। অভিযুক্ত কিশোরের নাম নুরজামাল (১৬)। সে একই এলাকার নিজামউদ্দিনের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী চাচা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বারহাট্টা থানার ওসি মো. নাজমুল হাসান মামলা দায়েরের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নেত্রকোনা কার্যালয়ে সরকারি মালামাল চুরির এক বিশাল সংঘবদ্ধ সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। স্টোর কিপার, লাইনম্যান এবং কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে চলছে মূল্যবান সরকারি তার (এইচটি লুপ ক্যাবল) চুরির মহোৎসব। চুরির প্রতিবাদ করতে গিয়ে এবং চোরাই মাল বহন করতে অস্বীকৃতি জানানোয় অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন শেখ মো. রোমান সারোয়ার নামের এক অস্থায়ী চালক। অন্যদিকে, চুরি করা তারের কভার ছাড়িয়ে তামার অংশ বের করার স্থিরচিত্র এবং চালকের স্বীকারোক্তিমূলক ভিডিও (রাজস্বাক্ষী) ফাঁস হলেও নির্বিকার কর্তৃপক্ষ। বরং চুরির ঘটনা পুরোপুরি অস্বীকার করছেন খোদ নির্বাহী প্রকৌশলী। চুরির এত বড় ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত থানায় কোনো…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আলকাজ মিয়াকে মাত্রাতিরিক্ত চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম মো. মজিদুল ইসলাম ওরফে বিক্কু (৩৪)। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি (২০২৬) প্রতিদিনের মতোই নিজের অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন চালক আলকাজ মিয়া। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রীবেশে তার অটোতে ওঠে। একপর্যায়ে তারা আলকাজকে কৌশলে মাত্রাতিরিক্ত চেতনানাশক দ্রব্য সেবন করায়। তিনি অচেতন…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে নেত্রকোনায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’ এর আওতাভুক্ত দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে বিশেষ ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আনন্দঘন ইফতার আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে সরাসরি অংশ নেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং নেত্রকোনা সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য…

