Author: Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের মো. রইছ মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩২) এবং ধর্মপাশা সদরের মো. কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকার রাস্তায় অভিযান…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের ১৬০০ হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের তালিকাভুক্ত ১৬০০ জন কার্ডধারী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মেনে একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। এই সহায়তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: আন্দোলন-সংগ্রামে পুলিশের হামলায় এক চোখ চিরতরে হারানো, অপর চোখের দৃষ্টিশক্তি অর্ধেক কম এবং একাধিক মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরণ করার পরও নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে মূল্যায়ন পাননি দলের ত্যাগী নেতা মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। কোনো জীবনবৃত্তান্ত (সিভি) ছাড়াই অছাত্র, বিবাহিত এবং সন্তানাদি আছে এমন ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করার অভিযোগ তুলেছেন তিনি। অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের দিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন এই ছাত্রদল নেতা। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় নেত্রকোনার মদনে ভাই বোন মার্কেটে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  সোমবার (৬ জুলাই) পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (রবিবার) বিকেলে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীকে নিয়ে নিজ বাড়িতেই খেলাধুলা করছিল। অভিযোগ রয়েছে, এসময় ইয়াসিন ওই শিশুকে কৌশলে ঘরের পাশের…

Read More

নিজস্ব প্রতিবেদক: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোনা জেলা দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পল্লী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী এবং এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সবুজায়ন…

Read More

জামালপুর প্রতিনিধি: ‍‍“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ”- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরে যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন এবং উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের চারপাশ প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত…

Read More

জাকারিয়া তুষার: দীর্ঘ প্রায় ছয় বছর পর নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মহিউদ্দিন কাদের খান হৃদয় সভাপতি এবং মো. রাজিব ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আতিক হাসান জয় সিনিয়র সহ-সভাপতি, খালিদ হাসান নৌশিন সিনিয়র যুগ্ম-সম্পাদক এবং মো. জিহাদ মিয়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন…

Read More

নিজস্ব প্রতিদেক: জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় দিনব্যাপী ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। রবিবার (৫ জুলাই) জেলার বারহাট্টা, আটপাড়া ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে রবিবার বিকাল ৫টায় বারহাট্টা উপজেলার অটোস্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় উল্টোদিকে যানবাহন পার্কিং করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের অতর্কিত হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং একশো বোতল ফেনসিডিল জব্দ করেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটিসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে, গতকাল (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মো. শাহা আলম (৩৫) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। দণ্ডপ্রাপ্ত শাহ আলম আটপাড়া থানাধীন চিরামপাশা গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে। রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আটপাড়া উপজেলার চিরামপাশা গ্রামে আসামির নিজ বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় চিরামপাশা গ্রামে শাহ আলমের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালায় ডিএনসি’র একটি চৌকস আভিযানিক দল। এ সময় ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তাকে হাতেনাতে আটক করা…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ কর্মসূচি। রবিবার (৫ জুলাই) উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সমাপ্তি ঘটে। রবিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আড়ম্বরপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। সমাপনী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের ঐতিহাসিক দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও মিউজিক্যাল পারফরম্যান্সের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আনন্দঘন এই আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতের অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। তিনি তার বক্তব্যে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের জাতীয় সংসদ ভবনের অনিন্দ্যসুন্দর নকশা করেছেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই কান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আধুনিক স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেন বাংলাদেশি-আমেরিকান কিংবদন্তি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ এবং গ্রীষ্মকালীন শাকসবজির বীজ প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের মাঝে লেবুর চারা, বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষের চারা এবং রাসায়নিক ও জৈব সারসহ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের প্রধান প্রধান সড়কে এই শোডাউন অনুষ্ঠিত হয়। সমাবেশে জোটের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় সরকার না মানলে ছাত্র-জনতার অংশগ্রহণে ‘আরেকটি ২৪’ বা নতুন গণঅভ্যুত্থান সংগঠিত করা হবে। শনিবার বাদ আসর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জোটভুক্ত দলগুলোর বিপুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৫৫ বছর ধরে নিজের শরীরের ভেতর বয়ে বেড়াচ্ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এক দুঃসহ স্মৃতি। দারিদ্র্যের কষাঘাতে এতদিন চিকিৎসাও করাতে পারেননি। অবশেষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অস্ত্রোপচারের মাধ্যমে মন্নাস আলীর (৭৫) পেট থেকে পাকিস্তানি মিলিটারির ছোড়া সেই গুলিটি অপসারণ করা হয়েছে। মন্নাস আলীর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামে। শনিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে একটি মেডিকেল টিম সম্পূর্ণ বিনামূল্যে প্রায় আাধা ঘন্টব্যাপী অস্ত্রোপচার সম্পন্ন করেন। স্থানীয় বাসিন্দা ও বৃদ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দুর্গাপুরে পাকিস্তানি…

Read More

নিজস্ব প্রতিতবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া (২২) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী মোহনগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার সাথে গ্রেপ্তারকৃত আবির তালুকদারের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরে ওই ছাত্রী তার এক চাচাতো বোনকে সাথে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে শহরে বের হয়। এ সময় দেখা করার কথা বলে প্রেমিক আবির অটোরিকশাচালক জয় মিয়ার…

Read More

জামালপুর প্রতিনিধি: আর্থিক সংকটের কারণে কোনো শিশু যেন ঝরে না পড়ে এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যেন আত্মমর্যাদার সঙ্গে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে- মহান এই লক্ষ্যকে সামনে রেখে জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। শনিবার (৪ জুলাই) সকালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ১১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি। জামালপুর সদর উপজেলার নির্বাহী…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষকদের মানবিক সহায়তা ভর্তুকির তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কৃষিজমি না থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতা-কর্মীদের নাম কৃষকের তালিকায় অন্তর্ভুক্ত করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কঠোর নির্দেশে অভিযুক্ত ব্যক্তিসহ সন্দেহভাজনদের ভর্তুকির চাল ও অর্থ বিতরণ সাময়িকভাবে স্থগিত করেছে ইউনিয়ন পরিষদ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনার তালিকায় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে অকৃষকদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত ১৭ জুন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এলাকাবাসী। বিষয়টি সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ভবানীপুর বিওপির সীমান্ত এলাকা থেকে একটি ৬০ মিলিমিটারের জ্যান্ত ও অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) দুপুরের দিকে বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের নালা থেকে এই শক্তিশালী গোলাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক বেলা পৌনে ১২টার দিকে ঘটিকায় ভবানীপুর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৫/১০-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন ছোট বাচ্চা নালায় মাছ ধরতে যায়। মাছ ধরার সময় কাদা মাটির ভেতরে তারা ভারী লোহার বস্তু দেখতে…

Read More