Author: K.M. Shakawat Hosen

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালসহ দুজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়ারচাপুর গ্রামের কাজালীর ছেলে সোহেল আহমেদ (৩২) এবং ট্রাক চালক সবুজ (৪০)। সবুজ পাবনার ভেড়া উপজেলার জগনাথপুর গ্রামের আফজাল শেখের ছেলে। বৃহস্পতিবার (৭ মে) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আজ দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে, গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার অফিসার…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর জান্নাতুল (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত জান্নাতুল উপজেলার কৈলাটি ইউনিয়নে হুগলি জসিউরা গ্রামের মো. আর্শাদ মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় চারজনকে সন্দেহভাজন নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা করে এজাহার দায়ের করেন। সন্দেহাতীত হিসেবে প্রতিবেশী মো. মজিবুর (৪৫), শামসু (৫২), কাবিল (২২) এবং হাবিল (১৮) এই চারজনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহার বর্ণনা মতে, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে তার বিরোধ ও শত্রুতা চলছিল। তারই জের ধরে বিবাদীরা পরিকল্পিতভাবে জান্নাতুলকে অপহরণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুরের পুকুরিয়ায় নিজের ইচ্ছায় বিয়ে করে সংসার করা এক গৃহবধূ এখন পরিবারের করা মামলার কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন। বুধবার (৬ মে) দুপুরে নিজ স্বামীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার পরিবার মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদিয়া সুলতানা পুষ্প জানান, তিনি নিজ ইচ্ছায় ও সজ্ঞানে তার পছন্দের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং দীর্ঘদিন ধরে সুখের সংসার করছেন। বিয়ের পর থেকেই তার মা-বাবা ও স্বজনরা বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। পুষ্প অভিযোগ করেন, তার বাবা-মা পরিকল্পিতভাবে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশ দিয়ে তাকে ও তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মুহতামিম আমানুল্লাহ মাহমুদী সাগরের (৩০) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মদন আমলী আদালতে হাজির করা হয়। ​আদালতের বিচারক মোহসিনা ইসলাম আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজ ভোরের দিকে এ মামলার প্রধান আসামি আমানুল্লাহ মাহমুদী সাগরকে ‌র‍্যাব-১৪ ময়মন‌সিং‌হের গৌরীপুর থানা এলাকা থে‌কে গ্রেফতার করতে সক্ষম…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ইসরাত জাহান মিম (২০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত অপহরণকারী মিম আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। অপহৃত নাদিয়া আক্তার (১০) উপজেলার সুয়াইর গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৬ এপ্রিল) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার বিকালে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নাদিয়া তার সহপাঠীদের সাথে আদর্শ নগর বাজার এলাকায় প্রাইভেট পড়তে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় আলোচিত ও চাঞ্চল্যকর এক মাদরাসা শিশু ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। দীর্ঘদিনের আত্মগোপনে থাকা অভিযু্ক্ত শিক্ষককে বুধবার ভোরের দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসারই শিক্ষার্থী। শিশুটির বাবা নিরুদ্দেশ থাকায় এবং মা সিলেটে গৃহকর্মীর কাজ করায় সে তার নানির কাছে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো। গত ১৮ এপ্রিল শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা তাকে মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামে মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল থেকে নিখোঁজ থাকা ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ আজ (বুধবার) সকালে বাড়ির পাশের পরিত্যক্ত ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা থাকায় স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ওইদিন থেকেই ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়। এমনকি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা পুকুর, ডোবা ও পার্শ্ববর্তী সব জলাশয়ে তল্লাশি চালায়। তবুও শিশুটির কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি বেগতিক দেখে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের পাতা ‘হানিট্র্যাপ’ কৌশলের ফাঁদ ব্যর্থ করে দিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে আসা ভারতীয় পণ্যের চালান জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশের পেশাদারিত্বের কাছে তা ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক থামায়। ট্রাকটি তল্লাশি করতে গেলে পুলিশ দেখতে পায়, কাঠের তুষের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকানো হয়েছে ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তা। পরে ওই বস্তাগুলো…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় কওমি মহিলা মাদরাসায় ১১ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) আমান উল্লাহ সাগরের লাগাতার পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশুটি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মদন থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাদরাসার মুহতামিম আমান উল্লাহ সাগর বর্তমানে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বড়বাড়ি ভাগবৎপুর এলাকায় অবস্থিত ‘হযরত ফাতেমা তুযযাহরা (রাঃ) কওমি মহিলা মাদরাসা’য়। মঙ্গলবার (৫ মে) ভুক্তভোগীর বাড়িতে গেলে শিশুটি জানায়, মাদ্রাসা যখন ছুটি হয়ে যেত বা ফাঁকা থাকত, তখন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় জুতার ভেতর লুকিয়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মামা-ভাগ্নে। গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩২)। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১৪ লক্ষাধিক টাকা মূল্যের চার হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। সোমবার (৪ মে)সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে, এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল…

Read More

শেখ শামীম: সীমান্ত মানেই শুধু কাঁটাতারের বিভাজন নয়; বরং সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা হয়ে উঠতে পারে উন্নয়ন, আন্তঃদেশীয় বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন এক দিগন্ত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে প্রস্তাবিত ‘রামনাথপুর-মহেষখোলা স্থলবন্দর’ তেমনই এক অপার সম্ভাবনার নাম। তবে দীর্ঘ প্রায় ২৪ বছরের প্রতীক্ষা শেষে প্রকল্পটি এখনো প্রশাসনিক চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আটকে আছে। সম্ভাবনাময় এ সীমান্ত বাণিজ্য কেন্দ্রটি দ্রুত বাস্তবায়নের জন্য এখন জোরালো হচ্ছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি। প্রকল্পটির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ২০০২ সালে প্রথম ‘রামনাথপুর আমদানি-রপ্তানিকারক (অভ্যন্তরীণ) ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এর উদ্যোগে এখানে একটি স্থলবন্দর প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, সীমান্ত পিলার ১১৮৬/৫-এস ও ১১৮৬/৬-এস…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছাইদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত ছাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। স্থানীয় ও পুলিশের সূত্র থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু (৯) উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের লংকার গ্রামের দিনমজুর আ. খালেকের মেয়ে। সে সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান ওই শিক্ষার্থীকে নিজের বাড়ির ভেতরে দক্ষিণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ও পলাতক আসামি সঞ্জয় হালদারকে (২০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সঞ্জয় হালদার টাঙ্গাইল জেলার বাসিন্দা। সোমবার (৪ মে) বিকেলে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (রবিবার) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার ভাবলা মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) এর একটি আভিযানিক দল। র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে ওই স্কুলপড়ুয়া নাবালিকা ভিকটিমের সঙ্গে সঞ্জয় হালদারের পরিচয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ে বার্ন বা দগ্ধ সারভাইভারদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সমাজে তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য সহযোগী প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মশালা। সোমবার (৪ মে) নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের আর্থিক সহায়তায়, এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ), ঢাকার সমন্বয়ে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির (সাস) বাস্তবায়নে ৪ থেকে ৬ মে পর্যন্ত আবাসিক এই প্রশিক্ষণ চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) নির্বাহী পরিচালক সামিয়া আহমেদ। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী আয়োজিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে অবস্থিত বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসায় চরম প্রশাসনিক অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক থাকা সত্ত্বেও নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষকদের ইচ্ছেমতো আসা-যাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী, দাখিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়মিত পাঠদান কার্যক্রম চলার কথা। ১৯৬৪ সালে প্রস্তাবিত এই প্রতিষ্ঠানটিতে সেই নিয়মের কোনো বালাই নেই। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নির্ধারিত সময়সূচি একেবারেই অনুসরণ করেন না। অধিকাংশ শিক্ষক সকাল ১১টার দিকে মাদ্রাসায় আসেন এবং অল্প সময় পার করেই দুপুর ১টার আগে বাড়ি ফিরে যান। নির্ধারিত সময়ে ক্লাস না হওয়ায়…

Read More

জামালপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে এসে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকেল সোয়া ৩টায় তার মরদেহ মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ মাগরিবের নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। নিহত লিমনের চাচা সুজন আহমেদ জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার বাবা-মা ও আত্মীয়স্বজনরা মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে বিকেলে মরদেহ লালডোবা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সুজন আহমেদ আরও জানান, মাগরিবের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের তেরী বাজার (উকিলপাড়া) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি রঞ্জিত সরকার (৫৯) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, এদিন সকালে এই অভিযান চালানো হয়। ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোনা পৌরসভার তেরী বাজার উকিলপাড়া এলাকায় একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় আসামি…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও বিদ্যালয়ে উপস্থিত নেই এক শিক্ষক। এ ঘটনায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ছয় জন শিক্ষক কর্মরত রয়েছেন। সোমবার সকালে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী হঠাৎ বিদ্যালয়টিতে পরিদর্শনে যান। তিনি সরাসরি শিক্ষকদের হাজিরা খাতা তলব করেন। এ সময় দেখা যায়- বিদ্যালয়ের ছয় জন শিক্ষকের মধ্যে হাজিরা খাতায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা পরিমাণ বিদেশি মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। সোমবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল (রবিবার) দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর…

Read More