Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম: জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৃতী সন্তান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এজমল হোসেন পাইলট। তিনি উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে (৩ জুন) বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এজমল হোসেন পাইলট। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মহসিন হল…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক নারী, তার স্বামী ও ১০ বছর বয়সী কন্যাসন্তানের ওপর হামলা এবং লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. রীনা আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার সরাপাড়া এলাকার বাসিন্দা মোছা. রীনা আক্তারের পরিবারের সঙ্গে তাদের চাচাতো ভাইদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২ জুন (মঙ্গলবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কেন্দুয়া বাজারের চাল মহল এলাকায় বিল্লালের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী রীনা…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই দিনে দুটি পৃথক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার বালিজুড়ী ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, জোড়খালী ইউনিয়নে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বালি বেগম (৬৫) নামে এক বৃদ্ধার প্রাণহানি ঘটেছে। বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় মৃত্যুর ঘটনাগুলো ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার স্বপন শেখের চার বছরের কন্যাসন্তান হুমায়রা বুধবার বেলা ১২টার দিকে ঘরের ভেতর খাটে বসে মোবাইল ফোন দেখছিল। ওই সময় তার বাবা-মা এবং দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে হুমায়রা খাট থেকে নিচে…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের জমির বিরোধকে কেন্দ্র করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশীদের অতর্কিত হামলায় দুই নারীসহ একই পরিবারের চারজন কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাত এবং লাঠির বেধড়ক পিটুনিতে দুই নারীসহ চারজন গুরুতর রক্তাক্ত জখম হন। আহতরা হলেন- লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে সাত জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আজিজুর রহমান। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মামলার এজাহার ও স্থানীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিলন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া দলপা কেন্দুয়ার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও আমজুদ আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও মহল্লাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে পাওনা টাকার লেনদেন নিয়ে মিলন মিয়ার সাথে প্রতিপক্ষের বিরোধ চলছিল। আজ বুধবার দুপুরে পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে আবারও নতুন করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা থেকে পৃথক পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বকশীগঞ্জে তীব্র তাপদাহের মধ্যে মাঠ থেকে ধান কাটার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বাকি দুই উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ এবং এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ও দুপুরে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানুষের অর্থ আত্মসাৎ, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি এবং শহীদ পরিবার ও বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ ও এলাকাবাসী। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসটিয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বাজারে বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচিতে উপজেলার বারইকান্দি গ্রামের বাসিন্দা এবং বিরিশিরি ইউনিয়ন বিএনপি নেতা মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে এলাকায় দলীয় পদের অপব্যবহার, সাধারণ মানুষের জমি ও অর্থ আত্মসাৎ এবং প্রতিবাদ করলে অমানুষিক নির্যাতনের অভিযোগ তোলা হয়। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের কাটলী উত্তর পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে ভয়াবহ ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আবুচান মিয়ার বাড়িতে নির্মম হামলা চালানো হয়। হামলায় আবুচানের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আবুচান ও তার ছেলে মুন্না (২২)। ঘটনার পরপরই মূল অভিযুক্ত প্রতিবেশী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলায় গুরুতর আহত নিহতের ছেলে মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী আবুচান ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আসমা বাজারে সরকারি চাল অবৈধভাবে ক্রয়, পুনরায় প্যাকেটজাত এবং মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গুদাম থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। সোমবার (০১ জুন) বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসমা বাজারের ব্যবসায়ী কাশেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ক্রয় করে আসছিলেন। পরবর্তীতে তিনি সেই চালের বস্তা পরিবর্তন করে নতুন করে প্যাকেটজাত করে নিজের গুদামে মজুত করতেন এবং বেশি দামে বাজারে বিক্রি করতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: মেঘালয়ের সীমান্ত ঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে সাপটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়। নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটি ধরা পড়েছে। আজ (সোমবার) সকাল ৭টার দিকে ওই এলাকার ত্রিনালী বাজারের পাশে শামসুল নামের এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে। সাপটি জালে আটকে পড়ার পর স্থানীয় বন্যপ্রাণী নিয়ে কাজ করা আমিন খানকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাপটিকে আয়ত্তে নেন। এরপর তিনি বন বিভাগের…

Read More

শেখ শামীম: নেত্রকোনার সীমান্তঘেঁষা কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেমকে ঘিরে ভাইরাল হওয়া কথিত অডিও রেকর্ডের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত অডিওর জেরে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে রবিবার (৩১ মে) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। যোগদানের মাত্র ২৪ দিনের মাথায় তাকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হলো। নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “ওসি মো. আবুল হাসেমকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি ভাইরাল হওয়া অডিওর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-বাবা ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৩১ মে) বেলা ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকার নতুন বাইপাস মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- আয়নাল হক, তার স্ত্রী নুরজাহান বেগম ও তাদের দুই মেয়ে স্মৃতি ও ইতি। তারা সকলেই নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অটোরিকশা চালক রেহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনা অভিমুখে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস চল্লিশা…

Read More

জামালপুর প্রতিনিধি: আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন আটকে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (৩০ মে) বিকেলে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলস্টেশনে ‘নাগরিক সমাজ’ এর ব্যানারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ যাত্রীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাঈদ হাসান মিথুন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আতিক মুর্শেদ, সফিকুল ইসলাম, এনামুল হাসান, আবু সাঈদ আল আমিন খান, আসাদুজ্জামান আসাদ, সাখাওয়াত হোসেন সোহাগ, রিফাত, মুত্তাকিন ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার সীমান্তঘেঁষা কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেমের একটি বিতর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া ওই অডিও বার্তায় তিনি বর্ডার বা সীমান্ত এলাকার পুলিশের চাকরিকে ‘এক ধরনের ব্যবসা’ হিসেবে উল্লেখ করেছেন। অধস্তন পুলিশ সদস্যদের সাথে কথোপকথনের এই রেকর্ডে থানার অভ্যন্তরীণ আর্থিক লেনদেন, টাকার ভাগবাটোয়ারা এবং নিজের একচ্ছত্র কর্তৃত্ব নিয়ে তাকে খোলামেলা কথা বলতে শোনা যায়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া অডিও রেকর্ডে ওসি আবুল হাশেমকে বলতে শোনা যায়, বর্ডার এলাকায় পুলিশের চাকরিটি মূলত এক প্রকার ব্যবসার মতো। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের ব্যবসার মতোই…

Read More

শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ বিশেষ ‘সম্মাননা স্মারক’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে দুর্গাপুরের গুজিকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজিকোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে প্রবীণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সাবেক শিক্ষার্থীদের এমন আয়োজন প্রবীণ শিক্ষকদের যেমন আবেগাপ্লুত করেছে, তেমনি শিক্ষক সমাজ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক…

Read More

শেখ শামীম: গতকাল সন্ধ্যায় যিনি মানুষের মাঝে ছিলেন, হাসিমুখে কুশল বিনিময় করেছেন, তুলেছেন স্মৃতিমাখা সেলফি- আজ সেই মানুষটিই শুয়ে আছেন শেষ বিদায়ের খাটিয়ায়। জীবনের নির্মম বাস্তবতার সাক্ষী হলো নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের মানুষ। শনিবার (৩০ মে) সকালে তার জানাজায় অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। গতকাল (শুক্রবার) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৈলাটী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কৈলাটি জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও মাগফিরাত…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) মধ্যরাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটে। তরতাজা দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই যুবকরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয় নিরব ও সোহানকে বহনকারী মোটরসাইকেলটি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুজনকেই রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে…

Read More

শেখ শামীম: বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন সেনাপ্রধান বা রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম, সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। শনিবার (৩০ মে) নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই ব্যারিস্টার কায়সার কামাল জিয়াউর রহমানের সামরিক জীবনের সাহসিকতার কথা স্মরণ করিয়ে…

Read More

শেখ শামীম: “সততা ছাড়া জাতি গঠন সম্ভব নয়। যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে থাকবো, আমি কথা দিচ্ছি, কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না”- নেত্রকোনার কলমাকান্দায় আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই এই মাদ্রাসা প্রাঙ্গণ ও এলাকার সাথে নিজের গভীর পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডেপুটি স্পিকার। তিনি বলেন, “এই…

Read More