Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোনায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি নারীর সংকট নিরসন করি”। নেত্রকোনা পৌরশহরে অজহর রোডস্থ জেলা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব এবং নারীদের আত্মনির্ভরশীলতার ওপর ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রেহানা সিদ্দিকী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা…

Read More

শেখ শামীম: দীর্ঘ ৫ বছর ধরে অকেজো পড়ে থাকার পর অবশেষে পুনরায় সচল হলো নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার বিদ্যুৎ ব্যবস্থা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এর বিশেষ উদ্যোগে ও নির্দেশনায় সংস্কার কাজ সম্পন্ন হয়। রবিবার (৭ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করা হয়, যার ফলে দীর্ঘদিনের অন্ধকার ও ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন রোগী, স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টরা। জানা যায়, গত পাঁচ বছর ধরে হাসপাতালের সোলার প্যানেলটি অচল থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় পুরো হাসপাতাল এলাকা গভীর অন্ধকারে নিমজ্জিত থাকত। স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কার্যকর জেনারেটর না থাকায় লোডশেডিংয়ের সময় বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। এতে…

Read More

জামালপুর প্রতিনিধি: দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং সীমান্ত সুরক্ষায় জামালপুরে কঠোর অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং বিশেষ করে ‘পুশইন’ ঠেকাতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৫টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকার ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। সীমান্তবর্তী এলাকাগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের অখণ্ডতা রক্ষায় বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে সীমান্তে টহল দিয়ে যাচ্ছেন। শুধু প্রাতিষ্ঠানিক টহলই নয়, এবার সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনসাধারণকেও সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে যৌথ টহল জোরদার করেছে বিজিবি। যেকোনো ধরনের অপতৎপরতা বা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে…

Read More

শেখ শামীম: নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে কলমাকান্দায় আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে স্থানীয় জনতার সচেতনতায় এবং সময়োচিত পদক্ষেপে বড় কোনো বিপদ হওয়ার আগেই অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণে জড়িত দুই ‌‘ভুয়া পুলিশ’ সদস্যকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। রবিববার (৭ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুয়া পুলিশদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মো. সিজন মিয়া (৩৫) এবং মো. সুজাত মিয়া (৩৩)। উদ্ধারকৃত যুবক হলেন- সোহরাব হোসেন (২৮)।…

Read More

শেখ শামীম: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ মো. রনি মিয়া (২০) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মো. রনি মিয়া জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনার অন্তর্গত গরমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে। রবিবার (৭ জুন) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম নামক স্থান থেকে তাকে আটক করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে এতথ্য নিশ্চিত করেছেন। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (৭ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ৩১ বিজিবি’র অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট্) আট সদস্যের…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় মাদক মামলায় অভিযুক্ত নিজ ছেলেকে বাঁচাতে পুলিশের তথ্যদাতা এক মাওলানাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকির ঘটনায় অবশেষে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গেদু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (৬ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখা তাকে পদচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করে। কলমাকান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান (মিতুল) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি এম.এ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া আজ (৬ জুন) গেদু…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় পৈতৃক জমির বিরোধের জেরে নিজ ভাতিজার হামলায় আব্দুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বর্বরোচিত হামলায় নিহতের স্ত্রী জুলেখা বেগমও (৪১) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজার নাম সালাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পৈতৃক কৃষিজমির দখল ও মালিকানা নিয়ে আব্দুল হকের সঙ্গে তার ভাতিজা সালামের বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আব্দুল হক ওই বিরোধপূর্ণ জমির ধান কেটে মাড়াই করার কাজ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে দীর্ঘক্ষণ পড়ে থেকে দিলোয়ারা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্বজনদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত দিলোয়ারা আক্তার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত কাসুম আলীর স্ত্রী। রোগীর স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দিলোয়ারা আক্তার গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসার জন্য তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। জরুরি বিভাগ থেকে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে রোগীকে ভর্তি করে তিন তলার…

Read More

নিজস্ব প্রতিবেদক: পায়ে পরিধান সাধারণ বার্মিজ স্যান্ডেল। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই এর ভেতরে লুকিয়ে আছে সর্বনাশা মাদক। অভিনব এই কায়দায় স্যান্ডেলের ভেতর বিশেষ চেম্বার তৈরি করে ইয়াবা পাচারকালে নেত্রকোনার কেন্দুয়ায় কুখ্যাত এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে দুই হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য আট লাখ ৪০ হাজার টাকা। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির হলেন- মো. রনি মিয়া (২৮)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের সময় এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সিলভার চাকমা নামের এক পাচারকারীকে (দালাল) হাতেনাতে আটক করা হয়। শনিবার (৬ জুন) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ ভবানীপুর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ব্যাপক পুশ-ইনের চেষ্টা চালানো হচ্ছে। এই অপতৎপরতা রোধে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টা ৪৫…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা শহরে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২২) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বাদ যোহর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এরআগে গতকাল (শুক্রবার) দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হন ওই শিক্ষার্থী । নিহত সামি রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিলেন এবং নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা চঞ্চল খানের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলবার খান সামি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি। তরুণ এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কর্মস্থলজনিত কারণে সপরিবারে অন্যত্র থাকা এক ব্যক্তির খালি বাড়িকে মাদকের নিরাপদ গুদাম হিসেবে ব্যবহার করছিল স্থানীয় মাদক কারবারি। পরবর্তীতে পুলিশের অভিযানে মাদকের চালান ধরা পড়া এবং মামলা হওয়ার জেরে ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির মালিক ও তার বোনকে কুপিয়ে এবং জবাই করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খারনৈ ইউনিয়নে উত্তর রাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ভুক্তভোগী মাওলানা শফিকুল ইসলাম (৪৪)। কলমাকান্দা থানায় দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, ভুক্তভোগী জীবিকার তাগিদে সপরিবারে গাজীপুরে বসবাস করেন। গ্রামের বাড়িতে তাদের…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশইন’ করার চেষ্টা চলছে- এমন আশঙ্কার কথা জানিয়ে স্থানীয় জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৫ জুন ২০২৬) রাত ৮টায় মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি বাজারে আয়োজিত জরুরি জনসচেতনতামূলক সভায় এই আহ্বান জানান কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া। মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সদস্য সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় সীমান্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “সারা বাংলাদেশে বর্ডার…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গন্ডা পূর্বপাড়া এলাকায় দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে সাধারণ কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। শিশুদের ঝগড়া সেখানেই থেমে না থেকে দ্রুত দুই পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে…

Read More

নিজস্ব প্রতিবেদক: “প্রকৃতি থেকে অনুপ্রাণিত হও, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য”- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের উদ্যোগে পরিবেশ প্রেমীদের মাঝে গাছের চারা বিতরণ, সম্মাননা প্রদান ও এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় এ অনুষ্ঠানে বিশ্বনাথপুর ও পার্শ্ববর্তী গাছগড়িয়া গ্রামের কৃষাণী, যুবসমাজ, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, বিশ্বনাথপুর গ্রামের ১০ জন নিভৃতচারী পরিবেশপ্রেমীকে সম্মাননা প্রদান। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রাপ্তি বা স্বীকৃতির আশা না করেই কৃষকরা বছরের পর বছর ধরে জলবায়ু সংকট মোকাবেলা, নিরাপদ খাদ্য উৎপাদন…

Read More

নিজস্ব প্রতিবেদক: বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাপক পুশ-ইনের চেষ্টার খবরের মধ্যেই নেত্রকোনা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে গত ৪ জুন জেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩৭ জনকে পুশ-ইনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘সঠিক নয়’ বলে স্পষ্ট জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (৫ জুন) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান দিয়ে বিএসএফ কর্তৃক ব্যাপক পুশ-ইন করানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তবে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বর্ডার অবজারবেশন পোস্ট (বিওপি) এর…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহিম আহম্মদ (৭৭) নামে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় রফিক (৩২) ও কামরুল (২১) নামে দুজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৫ জুন) বেলা পৌনে ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহিম আহম্মদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন বলাইশিমুল গ্রামে। তার পরিবারের সাথে গ্রেফতারকৃত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় বাস যাত্রীদের হয়রানির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। এদিকে, এ ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মিঠু মিয়াকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখা। হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- মো. ফরিদুল ইসলাম এবং আতাউর রহমান। তারা দুজনেই মদন থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অন্যদিকে, অভিযুক্ত ও বহিষ্কৃত সৈয়দ মিঠু মিয়া মদন পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় বাস যাত্রীদের হয়রানির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে আটককৃত ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম। এরআগে গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- মো. ফরিদুল ইসলাম এবং আতাউর রহমান। তারা দুজনেই মদন থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অন্যদিকে, অভিযুক্ত সৈয়দ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় মাদক মামলায় অভিযুক্ত নিজ ছেলেকে বাঁচাতে পুলিশের তথ্যদাতা এক মাওলানাকে অডিও কলে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি’র এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম গেদু মিয়া, তিনি খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি। হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ওই মাওলানা বর্তমানে এলাকাছাড়া। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, গত ২৯ মে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের মাওলানা শফিকুল ইসলামের বাড়ির পেছনে মাদকের উপস্থিতি দেখতে পান তার বোন হাফসা খাতুন। বিষয়টি তিনি তার ভাই শফিকুলকে জানালে, তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে কলমাকান্দা থানার এসআই আব্দুল্লাহ আল নোমানকে অবহিত করেন।…

Read More