Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে নির্ভুল তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরির ওপর জোর দিয়েছে সরকার। ভুয়া বা মনগড়া তথ্য দিয়ে কোনো উন্নয়ন প্রকল্প সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আওতাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৬’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে আঞ্চলিক এই কর্মশালার আয়োজন করা হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প কীভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রশ্নবিদ্ধ হতে পারে, তার একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের একটি খাল পুনঃখনন প্রকল্প। ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ এর আওতায় ৫১ লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ভেকু (এস্কাভেটর) দিয়ে খনন, কাগজে-কলমে শ্রমিক দেখানো, হাজিরা খাতা ইউপি সদস্যের নিয়ন্ত্রণে রাখা এবং ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি কেটে খাল নির্মাণের অভিযোগ উঠেছে। প্রকল্পের নামফলক সূত্রে, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে বাস্তবায়িত প্রকল্পটির নাম ‘দমদমা মন্দিরের ১০০ মিটার দক্ষিণ হতে বিশ্বনাথপুর ব্রিজ পর্যন্ত রাণীগাঁও-দমদমা খাল পুনঃখনন’। প্রকল্পে প্রাক্কলিত মাটির কাজের পরিমাণ দুই লাখ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবারের জন্য নির্ধারিত বনরুটি অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক অসাধু ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বনরুটি। বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুরের দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এরআগে, গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য নির্ধারিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সোয়া ৩টার দিকে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নেত্রকোনার পূর্বধলা থানাধীন ‌‌‘মানুষ উড়া’ নামক এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের এবং একটি ডোবা থেকে সন্দেহজনকভাবে বজ্রপাতে নিহত আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিমপাড়া গ্রামে বজ্রপাতে শামসুল হুদা (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সুরুজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের মুরাইল বিলের দেওয়াল খালে টাক জাল নিয়ে মাছ ধরতে যান শামসুল হুদা। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জনের সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে ধারণা করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বড় ভাইয়ের বসতঘরের সামনের বারান্দা থেকে আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবি ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিহত আবুল কালাম মউ গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠলে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধরনার (আড়ার) সঙ্গে ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। আকস্মিক ও মর্মান্তিক এই দৃশ্য…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নারী ও শিশু নির্যাতনের পৃথক দুটি চাঞ্চল্যকর মামলায় রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং দশম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জোড়া রায় ঘোষণা করেন। উভয় দণ্ডপ্রাপ্তকেই পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আলাল সেক (৫৩)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের মো. মজর উদ্দিনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কাইলাটি ইউনিয়নকে ‘সবুজ ও পরিবেশবান্ধব’ মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী জনসংলাপ। বুধবার (১৭ জুন) বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক; এবং ‘গ্রিন কোয়ালিশন কমিটি’র যৌথ উদ্যোগে কাইলাটি ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার এই তাগিদ দেওয়া হয়। সংলাপে সভাপতিত্ব করেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, কৃষক, যুবক, কিশোরী, শিক্ষক, উন্নয়ন কর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ইউনিয়নের বর্তমান পরিবেশগত সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন। উন্মুক্ত সংলাপে বক্তারা কাইলাটি ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া মগড়া নদী ও ফচিকা খালের বর্তমান করুণ অবস্থা তুলে ধরেন। পাশাপাশি,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া খেলার অভিযোগে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বুধবার (১৭ জুন) ভোরে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার পশ্চিম উলুয়াটীর আ. বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫)। পূর্বধলার কান্দুলিয়া এলাকার মো. রাসেল (২৬), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০)। পূর্বধলার হাটবারেংগার মো. রাসেল (৪০), বির বইরাটি এলাকার মো. এনামুল হক (৩০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নৌপাই এলাকার মো.…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে আর্থিক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয়ের মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে “আর্থিক সাক্ষরতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সচেতন করে গড়ে তোলার প্রত্যয়ে সেমিনারের উদ্যোগ নেয় IFIC Bank PLC এর সিএলসি (কমিউনিটি লার্নিং সেন্টার) শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপযোগী করে ব্যাংকিং এবং অর্থনীতির নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- ছাত্রজীবন থেকেই অল্প অল্প করে সঞ্চয় করার অভ্যাস গঠন ও এর দীর্ঘমেয়াদী সুফল। ব্যাংক কীভাবে কাজ করে এবং সাধারণ মানুষের জীবনে ব্যাংকের…

Read More

জামালপুর প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জামালপুরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২০২৬) এর অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর…

Read More

শেখ শামীম: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি এবং নিম্নাঞ্চলের অসংখ্য বসতবাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা ও শিক্ষা কার্যক্রম। তবে প্রতি বছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলেও এর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পলি জমে এলাকার প্রধান নদী ও খালগুলো তাদের নাব্যতা হারিয়েছে। বিশেষ করে গনেশ্বরী, সোমেশ্বরী, মঙ্গলেশ্বরী, কংস ও মহাদেও নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত কীটনাশক প্রয়োগ এবং নিষিদ্ধ উপকরণের অবাধ ব্যবহারে দেশজুড়ে আশঙ্কাজনক হারে কমছে ফসলের উপকারী কীটপতঙ্গ ও জলজ প্রাণবৈচিত্র্য। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে শস্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো কৃষি ব্যবস্থা এক ভয়াবহ সংকটের মুখে পড়বে। পরিবেশগত এই বিপর্যয় রোধে ও জনসচেতনতা বাড়াতে নেত্রকোনার আটপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংলাপ ও প্রকৃতিবন্ধন। রবিবার (১৬ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘আটপাড়া গ্রিন কোয়ালিশন কমিটি’র যৌথ উদ্যোগে আটপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে “জলাভূমিতে কীটনাশক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহার: জলজ প্রাণবৈচিত্র্যের বিলুপ্তি” শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। আটপাড়া গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি সাজেদুর রহমান সেলিমের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিদেশে বৈধ চাকরি এবং আকামা (কর্ম অনুমতিপত্র) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়াকে (৩৫) গ্রেফতার করেছে নেত্রকোনার মদন থানা পুলিশ। গ্রেফতারকৃত খসরু পারভেজ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আনডর আলীর ছেলে। বুধবার (১৬ জুন) দুপুরের দিকে তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এরআগে, গতকাল (মঙ্গলবার) দিনগত মধ্যরাতে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা থানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিমের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মো. হাসানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। দলে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি তিনশো গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ সুমন পাঠান (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ জুন) বেলা সোয়া ১১টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি সুমন পাঠান আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর (পাঠানবাড়ী) এলাকার মতি পাঠান ও রেহেনা আক্তার দম্পতির ছেলে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার)বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে আটপাড়া থানাধীন বানিয়াজান ইউনিয়নের ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায় ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি…

Read More

জামালপুর প্রতিনিধি: বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবক্ষয় রোধে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা: ঝুঁকি, প্রভাব ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে সময়োপযোগী এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বর্তমান ডিজিটাল যুগে সাইবার বুলিংয়ের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া সেমিনারে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের…

Read More

শেখ শামীম: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলা এবং এ বিষয়ে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় অনুষ্ঠিত হয়েছে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইস্যুজ” শীর্ষক কর্মসূচি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ইউএনও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুট স্নাল এর সভাপতিত্বে এবং সূচনা রুরাম এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় পরিবেশ সংরক্ষণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, নদী ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ, মাদক এবং নিয়মিত মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ জুন) তাদেরকে নেত্রকোনার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। থানা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চার আসামিকে আইনের আওতায় আনা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মদন থানার ধর্ষণ মামলার ১নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম তারিকুল ইসলাম (১৯)। সে মদন উপজেলার বাস্তা গ্রামের আজিজুলের ছেলে। গত ২১ জানুয়ারি দায়ের করা মদন থানায় ধর্ষণ মামলায়…

Read More

জামালপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ‘নতুন জাতের মাছ উৎপাদন ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ ডিপার্টমেন্ট এ সভার আয়োজন করে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। সভায় সভাপতিত্ব করেন জাবিপ্রবির ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে মৎস্য ও জলবায়ু বিষয়ক গবেষণার নানা দিক নিয়ে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান, ফ্রান্সের নেন্সি লরেন…

Read More

শেখ শামীম: দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সভার আয়োজন করা হয়। সভার মূল কার্যক্রম শুরুর আগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ব্যাংক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলমাকান্দা থানা মোড় প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ব্যাংকিং সেবার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,…

Read More