Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সুয়াইর ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ বিতরণের অগ্রাধিকার তালিকায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বঞ্চিত করে মৃত ব্যক্তি, চাকরিজীবী ও এলাকার বাহিরে অবস্থানকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর সুয়াইর ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম মোস্তফা জামিল স্বপন ও সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন। সোমবার (২২ জুন) প্রতিবেদকের কাছে আসা জাতীয় সংসদের প্যাডে এমপি লুৎফুজ্জামান বাবর স্বাক্ষরিত ওই চিঠি থেকে জানা যায়, সহায়তা কার্ড প্রদানে স্থানীয় কৃষক…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করতে নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। প্রতিযোগিতায় উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। কয়েকটি ধাপে বাছাই পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও ভাটি বাংলা উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল- “দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর।” প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নিয়ে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়…

Read More

শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলার দাহাপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ি সীমান্তবর্তী রাস্তার পাশে স্ট্রিটলাইটগুলোর উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এই জনপদের মানুষ বন্যহাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায়শই সীমান্ত পেরিয়ে ১৭ থেকে ৩০টি হাতির দল লোকালয়ে নেমে এসে ব্যাপক তাণ্ডব চালায়। বন্যহাতির দল কৃষকদের চাষকৃত বোরো ধানের খেত, আম-কাঁঠাল ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার ঐতিহ্যবাহী ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফল উৎসব-২০২৬’। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার নিয়মিত চাপ থেকে কিছুটা মুক্তি দিতে এবং হরেক রকমের দেশীয় ও বিদেশি ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়। সোমবার (২২ জুন) উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন ধরণের ফল সাজানো হয়। টেবিলে টেবিলে থরে থরে সাজানো ছিল আম, কাঁঠাল, লিচু, ড্রাগন ফল, আনারস, কলা, আপেল, আঙুর ও লটকনসহ রকমারি ফল। শিক্ষার্থীরা ফলের তৈরি বিভিন্ন মুখোশ পরে এবং নানা সাজে সেজে উৎসবে মেতে ওঠে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা…

Read More

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান বাহাত্তরকাহন গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু খান প্রতিদিনের মতো রবিবার রাতেও তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ৮টার দিকে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ সেখানে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার গোঙানি শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং সংযোগ বিচ্ছিন্ন করে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় এক দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামকোনা গ্রামের সুমন (১৮), দিনাজপুরের কোতয়ালী থানার হাইহাই বটতলী গ্রামের মো. কাউসার আলী (৩৫) এবং বরিশালের আগৈলঝাড়া থানার জপসান গ্রামের জুলহাস আকন (৩৮)। তারা গাজীপুরের ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করে আসছিল। অভিযানকালে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ২১টি বাটন মোবাইল, ১২ প্যাকেট গেরিলা গ্লাস, ১০টি চার্জার টর্চ লাইট এবং দু্ইটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বৃষ্টির মধ্যে ফাঁকা মাঠে ঘাস খেতে দেওয়া গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর তালুকদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বারহাট্টা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর তালুকদার উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে এবং হঠাৎ কালবৈশাখীর পূর্বাভাস দেখা দেয়। বেলা অনুমান আড়াইটার দিকে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে জাহাঙ্গীর তালুকদার তার বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জমিতে বেঁধে রাখা গরু আনতে যান। এ সময় প্রচণ্ড…

Read More

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণে যখন চারপাশ থৈ থৈ, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ঠিক তখনই মানবিকতার এক অনন্য ও বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টিতে ভেজা এক অসহায় ও ক্ষুধার্ত বৃদ্ধের মাথার ওপর নিজের ছাতা ধরে এবং আর্থিক সহায়তা দিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। জানা যায়, রবিবার (২১ জুন) সকাল থেকেই কলমাকান্দার আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। দুপুরের পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রবল বর্ষণে লেংগুড়া ইউনিয়নের অধিকাংশ কাঁচা রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে আসায় হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে পড়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা…’- শ্রেণিকক্ষে একঝাঁক শিক্ষার্থীর সমবেত কণ্ঠে এই গান যখন প্রতিধ্বনিত হচ্ছিল, তখন উপস্থিত শিক্ষক ও সহপাঠীদের অনেকের চোখেই অশ্রু। শুধু গান নয়, কেউ মনের মাধুরী মিশিয়ে এঁকেছে বাবার ছবি, কেউ আবার সাদা কাগজে লিখেছে বাবাকে নিয়ে জমানো হাজারো না-বলা কথার খোলা চিঠি। বিশ্ব বাবা দিবস উপলক্ষে গতকাল নেত্রকোনা জেলা শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে এমন এক আবেগঘন ও ব্যতিক্রমী দৃশ্য। শিক্ষার্থীদের মধ্যে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাবোধ, গভীর ভালোবাসা ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজার বিশেষ উদ্যোগে ভিন্নধর্মী কার্যক্রমের আয়োজন করা হয়। রবিবার (২১…

Read More

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিএনপি সরকারের নীরবতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবতাকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দোসররা দুর্বলতা হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শনিবার (২০ জুন) বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার এবং সীমান্তে ভারত কর্তৃক নির্বিচারে বাংলাদেশী হত্যা বন্ধের দাবিতে নেত্রকোনা জেলা খেলাফত ছাত্র আন্দোলন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সানোয়ার হোসেন (২৪) নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন উপজেলার বাররী রামপুর কান্দাপাড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত মাদক সেবন ও নানা বিশৃঙ্খলা করে আসছিলেন। শনিবার তার মাদক সেবনের গোপন খবর পায় প্রশাসন। এ সংবাদের ভিত্তিতে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার পুলিশ বাহিনীর সহযোগিতায় ওই এলাকায় আকস্মিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ খ্রি. প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এই প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। ব্রিফিংয়ে তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও চরম সততার সাথে দায়িত্ব পালনের কড়া নির্দেশ দেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার দৃঢ়তার সাথে বলেন, “আসন্ন ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এখানে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ নেই।” এ সময় নিয়োগ কার্যক্রম সুন্দরভাবে…

Read More

জামালপুর প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের বাড়তি আবেগ, তর্ক-বিতর্ক আর নানা ব্যতিক্রমী কাণ্ড। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও এর কোনো ব্যতিক্রম ঘটছে না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক চ্যালেঞ্জে হেরে প্রকাশ্যেই মাথা ন্যাড়া করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কট্টর আর্জেন্টিনা সমর্থক। ওই যুবকের নাম ফয়সাল আহমেদ জুম্মান (২৩)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় তিনি দীর্ঘদিনের একনিষ্ঠ আর্জেন্টিনা সমর্থক হিসেবেই সবার কাছে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ফয়সাল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ওই স্ট্যাটাসে তিনি ঘোষণা করেন, শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতির…

Read More

নিজস্ব প্রতিদেক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুপারি বাগানে ঘাস খাওয়াকে কেন্দ্র করে তিনটি ছাগল পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। এতে আনুমানিক ৩৫ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। শনিবার (২০ জুন) সকালে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল (শুক্রবার) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে এই নিষ্ঠুর ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাগল মালিক মো. ছাইদুল ইসলাম (৪৫) বাদী হয়ে একই গ্রামের পাঁচ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেনকিফান্দা গ্রামের বাসিন্দা মো. ছাইদুল ইসলামের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের সরকারি প্রণোদনার তালিকা থেকে বাদ দিয়ে অকৃষক ও ভুয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও দুর্নীতির বিচার চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। অন্যদিকে, কৃষকদের এই অভিযোগ অস্বীকার করে একে সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে পাল্টা মানববন্ধন করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় খারনৈ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের কৃষকরা কলমাকান্দা-দুর্গাপুর সড়কের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, বন্যায় নলগড়া, করাসাবরা, দলা বিল, মেধা বিল ও দক্ষিণাবন্দসহ বিভিন্ন বিলে তাদের শত শত একর জমির ফসল সম্পূর্ণ…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে নেত্রকোনার কেন্দুয়ায় ব্যতিক্রমী আয়োজন করেছেন দলটির সমর্থকরা। শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলায় তিনশো ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য ও আনন্দমুখর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শত শত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক প্রিয় দলের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি গায়ে জড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন এবং প্রিয় দলের ছোট-বড় অসংখ্য পতাকা। সবার মূল আকর্ষণ ছিল সেই তিনশো ফুট দীর্ঘ বিশাল পতাকাটি, যা কাঁধে বহন করে তারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ…

Read More

তুষার (মোহনগঞ্জ): নেত্রকোনার মোহনগঞ্জে চাঞ্চল্যকর মুদি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও এখনও অধরা প্রকৃত অপরাধীরা। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই হত্যার রহস্য উদঘাটন, আসামিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ বণিক সমিতির উদ্যোগে তাদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্য, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নির্মম এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ বোতল ভারতীয় মদ এবং একটি মাইক্রোবাসসহ মোঃ আনিসুর রহমান (২১) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। শুক্রবার সকালে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। এরআগে, গতকাল (বৃহস্পতিবার) রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চিত্রং বিলের মুখে অবস্থিত অকেজো স্লুইস গেট দ্রুত সংস্কার, বাজারে কৃষিপণ্য বিক্রিতে প্রচলিত অবৈধ ‘ঢলক’ (ধলতা) প্রথা বন্ধ এবং প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে পূর্বধলা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মী, ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের পূর্বধলা উপজেলা সংগঠক সায়েদুর রহমান খান পাঠান (লিংকন), ময়মনসিংহ জেলা সংগঠক আরিফুল হাসান, স্থানীয় সংগঠক রোস্তম…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘বাতাসকে রাখবো কার্বন মুক্ত, মাটিকে রাখবো বিষমুক্ত’- সময়োপযোগী এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার আমতলায় অনুষ্ঠিত হলো কৃষি প্রতিবেশ বিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক দিনব্যাপী ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা ও কৃষক সমাবেশ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হয় আমতলার বিশ্বনাথপুরস্থ এগ্রো ইকোলজি লার্নিং সেন্টারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রাণবন্ত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী গাছগড়িয়া, বিশ্বনাথপুর ও পাঁচকাহনীয়া গ্রামের শতাধিক কৃষক, কৃষাণী এবং স্থানীয় যুব সংগঠনের উদ্যোমী সদস্যরা। অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের অধিকার এবং পরিবেশ রক্ষার তাগিদ উঠে আসে বক্তাদের আলোচনায়। কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ন্যায্যতা…

Read More