- নেত্রকোনার শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার
- এনসিপি নেত্রী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভুয়া নেত্রী আটক
- প্রকাশ্য দিবালোকে অভিযান ‘টাপেন্টাডল’ উদ্ধার: দুর্গাপুরে ব্রাজিল সমর্থকসহ আটক ২
- মদনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি-এর উদ্যোগে দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। দিনব্যাপী মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ…
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা, গভীর আবেগ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন। সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কর্মসূচির শুরুতেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”- যুগোপযোগী ও প্রেরণাদায়ী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। বুধবার সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সর্বস্তরের জনগণ দিবসটি পালন করে। দিনের কর্মসূচির সূচনা হয় শহীদদের প্রতি নীরবতা পালনের মধ্য দিয়ে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের অসামান্য ত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর সকাল ৯টায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শ্রমিকের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শ্রমিক রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ওই এলাকায় বালু শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেও নদে দীর্ঘদিন ধরেই একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অসংখ্য নৌকায় নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বুধবার সকালে বরুয়াকোনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারশো পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ সাবিরুল ইসলাম (২০) নামের এক তরুণ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় ডিএনসি’র সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম হোসেন (৩৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাবিরুল ইসলাম মদন দক্ষিণপাড়া (৩নং ওয়ার্ড) এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। অন্যদিকে, পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন একই এলাকার মো. নুরু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলের অবৈধ বাজারমূল্য আনুমানিক দুই লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় থেকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন রোধসহ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের উন্নয়নমূলক কাজের ওপর সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারমারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সমাজের নানা অসংগতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।” যুবসমাজকে ধ্বংসের হাত থেকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিপুল পরিমাণ হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তার (৪৫) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১২ লাখ টাকার বেশি। গ্রেপ্তারকৃতদেররা হলো- মো. সাগর আহমদ (৩৮): পিতা- মো. লোকমান আলী, মাতা- মর্জিনা বেগম। গ্রাম- ধরমপুর, ইউনিয়ন- হরিয়ান (৮নং ওয়ার্ড), থানা- মতিহার, জেলা- রাজশাহী। মো. মাসুদ (৪২): পিতা- মৃত মুলফত আলী, মাতা- রোকেয়া বেগম। ঠিকানা- বারহাট্টা রোড…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (নেবি) রিসার্চ সেলের উদ্যোগে ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান পুনর্মূল্যায়ন বিষয়ক বিশেষ পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিটিসি ভবনের কনফারেন্স কক্ষে ‘Education, Economics & Politics of Youthquakes: Bangladesh 2024 Revolution Revisited’ শীর্ষক এ জ্ঞানগর্ভ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিটিসি ভবনের কনফারেন্স কক্ষে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক কোনো একাডেমিক আয়োজন। ফলে এটি কেবল পাবলিক লেকচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং স্থায়ী ক্যাম্পাসে গবেষণা, জ্ঞানচর্চা ও মুক্ত বুদ্ধিবিনিময়ের নতুন এক অধ্যায়ের সূচনার প্রতীক হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ সাজিউড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক এ কর্মসূচীর আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৭৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রইছ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে…
নিজস্ব প্রতেবদক: নেত্রকোনার কলমাকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও উস্কানি ছড়ানোর অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মান্নান বাদী হয়ে থানায় এ বিষয়ে এজাহার দাখিল করেন। মামলার অভিযুক্তরা হলেন- কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া গ্রামের মৃত তপন সরকারের ছেলে পাপণ সরকার (২৮) এবং একই ইউনিয়নের সাবেক চারুলিয়া গ্রামের সমীরন সরকারের ছেলে সাগর সরকার (২৬)। রবিবার (২৬ জুলাই) রাতে এজাহারের বাদী কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মান্নান এ সত্যতা নিশ্চিত করেছেন। দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই আনুমানিক দুপুর ১২টার দিকে অভিযুক্তরা তাদের নিজ নিজ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ জুলাই) বিকেল ও রাতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ দুটি পৃথক বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল এ অভিযান চালায়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় উদ্ধারকৃত মাদকগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৬টা ১০ মিনিটে গোপন ও…
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৬ জুলাই। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ সমরে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সাতজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। আজ সেই রক্তস্নাত ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। মাতৃভূমির সুরক্ষায় প্রাণ উৎসর্গ করা সেই সূর্যসন্তানদের আজ বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছে নেত্রকোনার সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিক রহমান জানান, আজ (রবিবার) সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং বেলা সাড়ে ১১টায় লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় অবস্থিত সাত শহীদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে সুনামগঞ্জের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মাহমুদুল হাছান (৩৮)। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আমির উদ্দিন এবং মৃত রমিজা খাতুনের ছেলে। ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) বিকেল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে স্থানীয় জনসাধারণের সহায়তায় সাত বোতল ভারতীয় মদসহ মো. নয়ন (২০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মো. নয়ন কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর ডাকঘরের অধীন সেনকাড়া গ্রামের আবুল কালামের ছেলে। রবিবার (২৬ জুলাই) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার খারনই ইউনিয়নের সুরোজের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের (২১১০ ঘটিকা) দিকে সীমান্ত পিলার ১১৭৬/৫-এস হতে প্রায় পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনই গ্রামের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলায় রাতের আঁধারে নিজ বসতঘরে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তর। রবিবার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে নিহত ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের হলেন- মাসুল ওরফে মাহফুল মিয়া (৩৫)। তিনি দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশীর সঙ্গে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের শোয়ার ঘরে ঘুমাতে যান মাহফুল। রবিবার ভোর ৫টার দিকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় কলমাকান্দা অডিটোরিয়ামে অনেক সংখ্যক সদস্যের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সংগঠনের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সম্পূর্ণ আয়োজনটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সমিতির ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শফিকুল ইসলাম ও ট্রেজারার এম. এস. কবীর মাসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দার…
নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ জুলাই, রক্তঝরা ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী নাজিরপুরে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাতজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ ওই সাত বীর মুক্তিযোদ্ধাকে লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ভারত সীমান্তবর্তী স্থানে সমাহিত করা হয়েছিল। নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা প্রতিবছর এই দিনটিকে ‘ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস’ হিসেবে সশ্রদ্ধ চিত্তে স্মরণ ও পালন করে আসছেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির বিষয়ে…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) দুপুরে পৌরশহরের বিভিন্ন এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ পারুল ও আরিফ নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পারুল ও আরিফ দীর্ঘ দিন ধরে এলাকায় গোপনে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই চক্রটির বিষয়ে পুলিশের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিল। ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের দৈনন্দিন গতিবিধির ওপর তীক্ষ্ণ নজরদারি শুরু করে। অবশেষে শনিবার দুপুরে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজারসংলগ্ন মহাদেও নদে আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের কড়াকড়ি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালী চক্র দিন-রাত নদীর তলদেশ থেকে বালু তুলে বিক্রি করছে বিভিন্ন এলাকায়। এতে একদিকে সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে তীরবর্তী বসতভিটা, আবাদি জমি ও স্থানীয় পরিবেশ। সরেজমিনে গিয়ে দেখা যায়, বরুয়াকোনা পয়েন্টে ১০ থেকে ১২টি ছোট-বড় নৌকায় শ্রমিকরা বাঁশ ও বালতির সাহায্যে নদীর তলদেশ থেকে নির্বিচারে বালু তুলছেন। এরপর সেই বালু নৌকায় করে উপজেলার বাইরে পাচার করা হচ্ছে। মহাদেও নদীর তীরবর্তী নল্লাপাড়া, ওমরগাওঁ, কালিহালা, ডাইয়ারকান্দা, বৈদ্যগাঁও, চকপাড়া, চিনাহালা ও নয়নাগড়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের প্রশংসনীয় উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের প্রত্যক্ষ দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা যায়, বিভিন্ন সময়ে দুর্গাপুর থানার আওতাধীন এলাকার বেশ কয়েকজন নাগরিক তাদের শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নাগরিকদের এসব অভিযোগ আমলে নিয়ে ওসি খন্দকার শাকের আহমেদ থানা পুলিশের একটি দলকে মোবাইলগুলো উদ্ধারের দায়িত্ব দেন। পরবর্তীতে পুলিশের আইটি সেল ও আধুনিক তথ্যপ্রযুক্তির (আইএমইআই ট্র্যাকিং) সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার…

