- জলাবদ্ধতায় নাকাল শান্তিবাগবাসী, কেন্দুয়া পৌর প্রশাসকের কাছে অভিযোগ
- নেত্রকোনায় নির্মাণ শ্রমিকদের ওপর হামলা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে মামলা
- ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি
- নেত্রকোনা পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগ ও মাস্টারপ্ল্যানের তাগিদ
- খালিয়াজুরীতে গোয়ালঘরের তালা ভেঙে ৯ গরু চুরি: পুলিশের তদন্ত শুরু
- সীমান্ত থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল চালান: দুর্গাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
- পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও নিজস্ব কোনো ঠিকানা পায়নি নেত্রকোনা মেডিকেল কলেজ। স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব হাসপাতাল এবং আবাসন সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্লিনিক্যাল কার্যক্রম। এই অচলাবস্থা নিরসন এবং অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষুব্ধ নাগরিক সমাজ। বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব চত্বরে ‘নাগরিক অধিকার কমিটি, নেত্রকোনা’ এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্থান নির্ধারণ করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা না হলে জেলার ২৫ লক্ষ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে যাত্রীবাহী ওই বাসটি কলমাকান্দা থেকে ছেড়ে আসে। বাসটি ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি ছিটকে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধলাই নদীতে গোসল করতে নেমে হোসাইন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার (৩০ জুন) সকালে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছেলের মরদেহ উদ্ধার করেন তার বাবা। নিহত শিশু হোসাইন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১টার দিকে হোসাইন তার দুই সঙ্গী সাইমন (৬) ও আরিয়ানকে (১০) নিয়ে খেলার ছলে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে নদীর গভীর পানিতে তিনজনই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কম্বলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার থলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত ১৬০ পিস ভারতীয় সিঙ্গেল কম্বলের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা থানা পুলিশ। সকাল সাড়ে ৬টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একটি টিম ইছুলিয়া বাজারের আনুমানিক দুইশো গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ১২টি স্থানে ৩২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ প্রকল্পটি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় কলমাকান্দা সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলারঘাট, রেন্ট্রিতলা ও থানা মোড়সহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ১২টি পয়েন্টে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে এক কিশোরকে জনসম্মুখে মাথা ন্যাড়া করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে মূল অভিযুক্ত রতন রবি দাশকে মঙ্গলবার (৩০ জুন) আটক করেছে পুলিশ। সে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য। আটকের পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরের নাম মো. রাব্বিল (১৪)। সে কলমাকান্দা উপজেলার বানাইকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে, আটককৃত অভিযুক্ত রতন রবি দাশ একই উপজেলার পাচগাঁও গ্রামের বিন্দু রবি দাশের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাচগাঁও বাজারের মানেন্দ্রের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক গ্রাম হেরোইনসহ মো. সবুজ আলম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবুজ আলম উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। মঙ্গলবার (৩০ জুন) প্রেফতারকৃত যুবককে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। এরআগে, গতকাল (সোমবার) রাতে উপজেলার আসমা বাজারের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে বারহাট্টা থানা পুলিশ। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপালপুর বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ললিতার কাছ থেকে হেরোইন ক্রয় করে মোটরসাইকেলযোগে সবুজ আলম আসমা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল আসমা ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলসহ সবুজকে আটক…
নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় সোমবার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। সোমবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইজিবাইকযোগে পরিবহনের সময় নোয়াপাড়া এলাকায় দুটি অটো আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বায়জিদ (২৭) নামক এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই দিন, কেন্দুয়া উপজেলার নওপড়া ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কার্যালয়ে (সোমবার) বেলা ১১টার দিকে নজিরবিহীন অনিয়ম, জোরপূর্বক ব্ল্যাংক চেক আদায়ের চেষ্টা এবং এর প্রতিবাদ করায় এক শিক্ষক নেতাকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে তৃতীয় শ্রেণির (বিভাগপ্রাপ্ত) শিক্ষকদের বেতনের তালিকায় অন্তর্ভুক্ত করে বিপাকে পড়েছেন নেত্রকোনা ইফার উপপরিচালক (ডিডি) মো. শাহ আলম। আর নিজের প্রশাসনিক ভুল ও আর্থিক দায় এড়াতে ভুক্তভোগী শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক ফাঁকা চেক (ব্ল্যাংক চেক) নেওয়ার অভিযোগ উঠেছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খোদ ইফা কার্যালয়ের ভেতরেই হামলার শিকার হয়েছেন জেলা দারুল আরকাম এবতেদায়ী মাদরাসার শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সোলাইমান হোসেন। জানা যায়,…
নিজস্ব প্রতিবেদক: ‘সবুজ হোক পৃথিবী, টিকে থাকুক প্রাণপ্রকৃতি’- এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘গ্রিন কোয়ালিশন কমিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্বুদ্ধ করা। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কাইলাটি ইউনিয়নের নেত্রকোনা-কেন্দুয়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে…
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) দুপুর ২টায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। এরআগে, কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং দেশবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ও…
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা আয় এবং ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম। প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল এবং সাধারণ সম্পাদক মুকুল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে উন্নয়নমূলক…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিষমুক্ত ফসল চাষ এবং এলাকায় লতি কচু উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, পার্টনার স্কুলের সদস্য মাহবুবুল আলম এবং কৃষক কাজল। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে জামালপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় সরকারি খাস (হালট) জমিতে পানি নিষ্কাশনের নালা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও সংবাদমাধ্যমে তথ্য তুলে ধরার কারণে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত বৃদ্ধ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবলীগ নেতার নাম মো. আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া। তিনি উপজেলার পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সোমবার (২৯ জুন) অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চি করেন থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার। এলাকাবাসী সূত্রে জানা যায়, পোগলা ইউনিয়নের পলাশহাটি গ্রামের ওই সরকারি হালটটি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে চুরি হওয়া তিনটি ছাগলসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সদর উপজেলার ছেঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাগলগুলো উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার মাহমুদপুর এলাকার মো. শহিদ মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি এলাকার মো. আব্দুল আজিদের ছেলে মো. সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর (প্রাইমারি স্কুলের সাথে) এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২১)। পুলিশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুরি ও জুয়া মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) পুলিশ পাহারায় গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার একটি চুরির মামলায় ফতেপুর খান বাড়ি এলাকার মো. আরশ মিয়া ও মোছা. রুনা আক্তারের ছেলে মো. মেহেদীকে (২৩) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮৬৭ সনের জুয়া আইনে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মদন উপজেলার বাগদাইর গ্রামের মৃত ইন্নছ আলী ফকিরের ছেলে শাহীন (৩০),…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কালিহর নদী থেকে অজ্ঞাত এক নবজাতক কন্যা শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রাম সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে কালো শার্টে মুড়িয়ে ও ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিহরকান্দা গ্রামের কালিহর নদীতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম) এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করা…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচ চলাকালে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। টানা কয়েকদিনের তীব্র লোডশেডিং এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকদের একাংশ স্থানীয় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর চালিয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত কয়েকদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের মাঝে এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন গ্রাহক একত্রিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় একটি ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফতেপুর গ্রামের জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুরীর ছেলে আজিম আরিয়ান। রবিবার (২৮ জুন) সকালে তাদের জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে, গতকাল (শনিবার) রাতে ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর গ্রামের মৃত পারভেজ চৌধুরীর…

