Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তা অধিকার নিশ্চিতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গত ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। ধারাবাহিক এসব অভিযানে কারাদণ্ড, লক্ষাধিক টাকার অর্থদণ্ডসহ বিপুল পরিমাণ অবৈধ বালু ও কারেন্ট জাল জব্দ করা হয়। জেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসন সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। ১৩ আগস্ট বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত তিন হাজার ঘনফুট…

Read More

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন রিসিভ না করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষিকাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারা এবং ঘাড় ও চুল ধরে টেনে-হিঁচড়ে স্কুল থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগে নেত্রকোনার মদন উপজেলায় এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. জিয়াউল হক। তিনি উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম দাপ্তারিক এক অফিস আদেশের মাধ্যমে তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয় চলাকালীন সময়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে পুরানো গোরস্থানের আধিপত্য বিস্তার ও সেখানে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলা উভয় পক্ষের তাণ্ডবে অন্তত ১২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া এবং পুলিয়া ও পানেশ্বর পাড়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ১৮ কাঠা (১৪৪ শতাংশ) আয়তনের পুরানো গোরস্থানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। আমগড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ধনাইখালি নদী থেকে নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদরের পিউরি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতাসেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটিতে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের বিনা অনুমতিতে সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতাসেতু এলাকা থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নেত্রকোনায় জেলা যুবলীগের উদ্যোগে ঝটিকা ‘শোক র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা যুবলীগ নেতা নিপুন সরকার বাপ্পীর নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।  নিপুন সরকার বাপ্পীর ফেসবুক আইডিতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মিলে জাতীয় পতাকা ও ব্যানার হাতে র‍্যালিটি করছেন। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ‘শোক র‍্যালি’ এবং ‘নিপুন সরকার বাপ্পী, জেলা যুবলীগ, নেত্রকোনা’ লেখাটি প্রদর্শন করা হয়।  এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে মুদির দোকানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে, গতকাল দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের মেম্বার মার্কেটে এ অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আসমা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ও হরিয়াতলা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে মো. লিটন মিয়া (৫০) এবং একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য ও ছয়গাঁও গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে মো. এমদাদুল হক হীরা (৪০)।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ণ না করার অভিযোগ উঠেছে। যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের বাদ দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং জামায়াতের কর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে উপজেলা পরিষদ গেটের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, “ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে ফ্যাসিস্ট লীগ এবং স্বাধীনতাবিরোধী জামায়াত কর্মীদের নেওয়ার প্রতিবাদে…

Read More

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা গুরুতর আহত হয়ে আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তার অংশ হিসেবে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, নেত্রকোনা সার্কেলের যৌথ উদ্যোগে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। তিনি নিজে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেকগুলো তুলে দেন। চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘মৃত্যুর আগে অন্তত একটি নিরাপদ ঘরে থাকতে চাই’- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৮৩ বছর বয়সী অসহায় বৃদ্ধ কিরণ হাজংয়ের মর্মস্পর্শী আকুতি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। পলিথিনের ছাউনি দেওয়া জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা এক দম্পতির দুর্দশা ঘোচাতে এগিয়ে এসেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত উদ্যোগে এই দম্পতির জন্য নতুন ঘর নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। জানা যায়, দীর্ঘ বছর ধরে ভাঙা টিন আর পলিথিনের জোড়াতালি দেওয়া ঘরে স্ত্রী পিকলা হাজংকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন পার করছিলেন কিরণ হাজং। সামান্য বৃষ্টিতেই চাল বেয়ে পানি পড়ত ঘরের ভেতর। চরম দারিদ্র্য আর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল আলিম নামে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল আলিম ওই গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাবার শেষে আব্দুল আলিম বাড়ির উঠানে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় তার বাবা সুমন মিয়া কৃষিকাজের জন্য মাঠে চলে যান। অন্যদিকে, মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন হাঁসের খাবার সংগ্রহ করতে। পরিবারের সদস্যদের এই অগোচরে খেলতে খেলতে বাড়ির সামনের নিজ পুকুরে পড়ে যায় শিশুটি। জানা যায়, শিশুটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুন্দরীঘাট গ্রামের গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে তা আক্ষরিক অর্থেই ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশের মাটি ধসে গিয়ে সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, এই ব্রিজটি খারনৈ ইউনিয়নের সুন্দরীঘাট, বামনগাঁও, ভাসানকোড়া, মধুকোড়াসহ অন্তত চার-পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চরম ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করেন। বুধবার (১২ আগস্ট) সরেজমিনে, ব্রিজের মূল কাঠামোর সাথে সংযোগ সড়কের মাটি পুরোপুরি ধসে গেছে এবং গভীর খাদের সৃষ্টি…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাতৃভাষা প্রতিটি মানুষের কাছে মাতৃদুগ্ধস্বরূপ। দেশে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তত ৪০টি ভাষা স্বীকৃত হলেও এর মধ্যে ১৪টি ভাষাই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এসব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং চর্চা বাড়াতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে নেত্রকোনায় অনুষ্ঠিত এক কর্মশালায়। বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে হৃদয়বিদারক এ দুর্ঘটনা দুটি ঘটে। একই দিনে দুই শিশুর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার এক বছর বয়সী ছেলে মুয়াজ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটেছে। চিকিৎসা সেবায় নিরবচ্ছিন্নতা আনতে এবং লোডশেডিংয়ের চরম দুর্ভোগ থেকে রোগীদের মুক্তি দিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার সিস্টেম। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই সিস্টেমে যুক্ত করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ। এর ফলে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে চালু হবে সোলার প্যানেল, এক মুহূর্তের জন্যও বন্ধ হবে না হাসপাতালের আলো ও ফ্যান। বুধবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শমল মিয়া (২২) মোহনগঞ্জ থানার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাহেদুল ইসলাম জুয়েল (৩৩) মোহনগঞ্জ থানার পশ্চিম টেংগাপাড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তাকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অনয় রায় (২০) ধর্মপাশা থানার শেখবাড়ী এলাকার অর্জুন রায়ের ছেলে। তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. ফারুক মিয়া (৩৫) ধর্মপাশা থানার খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট)…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে খাদিজা আক্তার মুন্নী (২০) নামে এক তরুণী গৃহবধূর মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, খাদিজাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে ফেলে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির সব সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে থানা-পুলিশ। এরআগে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়রাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা আক্তার মুন্নী উপজেলার সেনারামপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত আফতাব উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আফতাব উদ্দিন কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং সম্পর্কে নিহতের আপন চাচাতো ভাই। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আফতাব উদ্দিন ও তার চাচাতো ভাই ফরিদ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে তাঁদের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্ত ঘেঁষা কলমাকান্দা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে দীর্ঘদিন ধরে অবাধে চলছে অবৈধ বালু মজুত ও জমজমাট ব্যবসা। উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসা’র খেলার মাঠটি এখন বালু ব্যবসায়ীদের উন্মুক্ত গুদামে পরিণত হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও খেলাধুলা বন্ধ হওয়ার পাশাপাশি বালুর বিষাক্ত ধুলায় শ্রেণিকক্ষে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় শক্তিশালী প্রভাবশালী চক্র দীর্ঘ প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির মাঠটি জবরদখল করে এই কারবার পরিচালনা করছে। দফায় দফায় স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও অদৃশ্য কারণে আজও মেলেনি কোনো প্রতিকার।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নাগরিকদের মাঝে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, সমাজের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি এবং স্বেচ্ছাসেবামূলক কাজে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে ‘ডেপুটি কমিশনার’স সোশ্যাল সার্ভিসেস অ্যাওয়ার্ড’। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক প্রবর্তন ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখা স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহম্মদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে এবং সমাজে তাদের মানবসম্পদে রূপান্তরের মহতী লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিনামূল্যে ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর ‘দেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ এর মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাত। চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু পন্ডিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, উপজেলা…

Read More