- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, শিক্ষকরা দিশেহারা
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সেবাবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলা সফর করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি দিনব্যাপী নেত্রকোনা জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রেঞ্জ ডিআইজি নেত্রকোনা পুলিশ অফিসার্স মেসে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনার কমান্ডেন্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকার এবং সিআইডি, নেত্রকোনার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (পুলিশ সুপার…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশের ফসলের খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় নিজ শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) প্রতিদিনের মতোই উপার্জনের তাগিদে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ এর নামে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাগর মিয়া (২৭) বাদী হয়ে আটপাড়া থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের মো. আ. হামিদের ছেলে মো. মনিরুজ্জামান মানিক (৪৯), একই উপজেলার রাজারামপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে নূরে আলম ওরফে বাবলু (৪২) এবং গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার বাবরাসুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে মো. মামুন শেখ (৪৫)। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রায়পুর ইউনিয়নে সরকারি বরাদ্দে উন্নয়ন করা এবং পাকাকরণের প্রক্রিয়ায় থাকা একটি সড়ক সম্পূর্ণ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এর ফলে ওই সড়ক ব্যবহারকারী কয়েকশ পরিবার চরম দুর্ভোগে পড়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এই চিত্র ও পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে রায়পুর জিপিএস (সরকারি প্রাথমিক বিদ্যালয়) থেকে চুচিয়াবিল পর্যন্ত এই সড়কটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবছরে ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) প্রকল্পের আওতায় দুই লাখ ২০ হাজার টাকা সরকারি বরাদ্দে সড়কটির ব্যাপক উন্নয়ন করা হয়। স্থানীয়দের দাবি, এই…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা এবং জনবহুল স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে উদ্যাপনের অংশ হিসেবেই এ আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা। বৃক্ষরোপণকালে উপস্থিত নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, পরিবেশের প্রাকৃতিক…
নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলমাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরে বিশেষ বৃক্ষরোপণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি বাড়িভাড়া সুবিধা ভোগ করেও তিনি কলেজের একটি শ্রেণিকক্ষ দখল করে নিজের বাসস্থান হিসেবে ব্যবহার করছেন। এতে ছাত্রীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি, তিনি নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। কলেজ সূত্রে জানা যায়, মো. আমিনুল ইসলাম গত ২০২৫ সালের ১৩ এপ্রিল কৃষ্ণপুর হাজী আলী আকবর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই তিনি কলেজ ভবনের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষকে নিজের ব্যক্তিগত বাসস্থানে পরিণত করেছেন। ওই কক্ষে তার বিছানাপত্রসহ যাবতীয় ব্যক্তিগত…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপাড়া নামক স্থান থেকে এসব অবৈধ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) ছয় সদস্য বিশিষ্ট একটি বিশেষ টহল দল এই আভিযানিক দলটিতে নেতৃত্ব দেয়। আভিযানিক দলটি আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৪৩/৭-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক তিনশো গজ ভেতরে প্রবেশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ও সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তার মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) (তার বসতঘরেই অভিযান পরিচালিত হয়), নাগপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. হারুন অর রশিদ (২৮) ও একই গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩০)। তারা সকলে দুর্গাপুর উপজেলার বাসিন্দা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে দুর্গাপুর থানাধীন বিশ্বনাথপুর এলাকায় এ অভিযান…
নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যৎ প্রজন্মের কাছে কৃষি ও কৃষকের অমূল্য সম্পদ ‘বীজ’ তুলে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন কাইলাটি ইউনিয়নে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির তিনশো শিক্ষার্থীর মাঝে সম্পূর্ণ স্থানীয় জাতের বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে দেশীয় জাতের লাউ, সীম ও করল্লার বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাছিয়া উচ্চ…
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির সাথে সমন্বয়, টেকসই কৃষি ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো ‘কৃষিপ্রতিবেশ বিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোনার বারসিক রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে সময়োপযোগী এই আয়োজন সম্পন্ন হয়। নেত্রকোনা অঞ্চলের কৃষি, খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নিজেদের চর্চার মাধ্যমে দীর্ঘদিন ধরে অবদান রাখছেন অভিজ্ঞ একদল কৃষক-কৃষাণি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা ও নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করে তারা গড়ে তুলেছেন অনন্য প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থা, যা গতানুগতিক রাসায়নিক নির্ভর কৃষি চর্চা থেকে সম্পূর্ণ আলাদা। নিরাপদ খাদ্য উৎপাদন, স্থানীয় বীজ সংরক্ষণ,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি হার্ডওয়্যারের দোকানে বসে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) পুলিশ। আটককৃত যুবকের নাম মো. মাহাবুর রহমান (২৭)। তিনি কলমাকান্দা থানার তারানগর (পোস্ট-লেংগুড়া বাজার) এলাকার মো. রমজান মিয়া ও মাজেদা খাতুনের ছেলে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন এবং অনলাইন জুয়া খেলার প্রমাণস্বরূপ ৩৭ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। প্রেরিত প্রেস…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত মঙ্গলবার রাত ও বুধবার (১৯ আগস্ট) ভোররাতে অভিযানগুলো পরিচালনা করেন। এসব ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) ভোররাতে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ সাতানী পাড়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা বিশেষ অভিযান চালান। ১০৮৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী সোমনাথ পাড়া সীমান্ত এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের…
কেন্দুয়া প্রতিনিধি: মাত্র আটশো টাকার পুঁজি। সম্বল বলতে ছিল অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করার মানসিকতা। সেই সামান্য পুঁজি নিয়েই সাইকেলে করে কৃষকের দোরগোড়া থেকে ধান কিনে মোকামে বিক্রি শুরু করেছিলেন নেত্রকোনার এক তরুণ। সময়ের পরিক্রমায় দীর্ঘ ২৭ বছরের নিরলস পরিশ্রমে সেই ছোট ব্যবসা আজ মহিরুহে রূপ নিয়েছে। বর্তমানে তিনি দুটি অত্যাধুনিক অটো রাইস মিলের মালিক, যেখান থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় শত টন চাল। এই অসামান্য সাফল্যের রূপকার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের চাপুরী গ্রামের উদ্যোক্তা শহীদুল ইসলাম ফকীর ওরফে কামাল। ১৯৭৭ সালের ২ সেপ্টেম্বর চাপুরী গ্রামে জন্মগ্রহণ করেন কামাল। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পারিবারিক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টা বাজে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এর ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযানে অংশ নেয়। নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তারা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক দুইশোা গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এরপর কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের অন্তর্গত কুয়ারপাড় নামক…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকা এবং সড়কের পাশে নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের ফলে স্থায়ী সংকটের সৃষ্টি হয়েছে। এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৭ আগস্ট) কেন্দুয়া পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। এলাকাবাসীর লিখিত আবেদন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের পশ্চিম পাশে অবস্থিত পশ্চিম শান্তিবাগ এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই এলাকার বিভিন্ন সড়ক ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পাশের বাসার টিনের চালে ইটের টুকরা পড়াকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুয়েল মিয়া (২৮) নামে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত জুয়েল সদর উপজেলার মেদনী ইউনিয়নের কয়রাটি গ্রামের সুরুজ আলীর ছেলে। সোমবার (১৭ আগস্ট) নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান আসামি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়া এলাকায় আঞ্জুমান স্কুলের বিপরীতে শহীদ ক্যাডেট কোচিং সেন্টারের গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেত্রকোনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং পৌরসেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই তাগিদ দেওয়া হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে এক রাতেই চারজন কৃষকের গোয়ালঘর থেকে নয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ইউনিয়নের হারারকান্দি ও সুলতানপুর গ্রামে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় সাড়ে ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরপর কয়েকটি চুরির ঘটনায় পুরো হাওরাঞ্চলের কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা যায়, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। হারারকান্দি গ্রামের কৃষক রেজাউল করিমের বসতঘর ও গোয়ালঘর পাকা হওয়া সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। চোরেরা রাতে বাইরে থেকে তার বসতঘরের সামনের ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চারশো পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়। পুলিশের…

