Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার বৃহৎ ও হাওরবেষ্টিত উপজেলা মদন। প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের বসবাস এই উপজেলায়। দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মকর্তার অভাবে এখানকার প্রশাসনিক কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেশির ভাগ গুরুত্বপূর্ণ দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাঁধে থাকায় সরকারি সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাওরাঞ্চলের সাধারণ মানুষ। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের আওতাধীন ১৭টি দপ্তরের মধ্যে বেশ কয়েকটি দীর্ঘ সময় ধরে নিয়মিত কর্মকর্তা শূন্য। মহিলা বিষয়ক অধিদপ্তরে বিগত তিন বছর ধরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নেই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপজেলার প্রকৌশলীর পদটি এক বছর ধরে পদ শূন্য। মৎস্য অফিসে এক বছর ধরে উপজেলা মৎস্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দিকে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চানগাঁও ইউনিয়নের রত্নপুর পূর্বপাড়া গ্রামের আক্কাস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হিরন মিয়াকে (২৫) ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ (সোমবার) তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) নেত্রকোনা পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীবন নাহার নাসরিন (জেমী) উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পুলিশ লাইন্স মাঠে তারা ফলজ, বনজ ও ঔষধি জাতের বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এ সময় তারা উপস্থিত সকলকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগানোর এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং চলমান ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে দিনব্যাপী ‘জেলা রাজস্ব সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সম্মেলনে জেলার রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন দিক, ভূমি সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সরকারি রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাঠ…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনীতির প্রভাবমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘোষণা দিয়েছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না; বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, দুর্গাপুর উপজেলা শাখা আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিগত ১৫-২০ বছরের দলীয়করণের অপসংস্কৃতির কড়া সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, “স্কুলের পরিচালনা কমিটির কাছে…

Read More

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করার পাশাপাশি এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌরসভাধীন মেছুয়া বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রবীর সরকারের মালিকানাধীন “মা কালী ভান্ডার” নামক দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন রাখা ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর মধ্যে একজন প্রায় ১৫ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, আর অন্যজন রয়েছেন দীর্ঘকালীন মেডিকেল ছুটিতে। ফলে মাত্র চারজন শিক্ষক দিয়ে প্রায় তিনশো শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে বিদ্যালয়টিতে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। বিদ্যালয়টিতে এমনিতেই প্রধান শিক্ষকের পদটি শূন্য। এর ওপর দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীরা জানায়, ‍‍“লিজা ম্যাডাম দীর্ঘদিন ধরে আসেন না এবং আফরোজা ম্যাডামও নিয়মিত না থাকায় আমাদের ক্লাস ঠিকমতো হয় না।” স্থানীয় অভিভাবকদের অভিযোগ, পরিচালনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: “আমাকে আপনারা দয়া করে গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। আমি শুধু ইট-পাথরের অট্টালিকা বা দালানকোঠা নির্মাণ করে উন্নয়নের প্রমাণ দিতে চাই না। আমি চাই আমাদের এ অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়ন।” রবিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা প্রশাসন, দুর্গাপুরর উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এবতেদায়ী ৫ম শ্রেণি, ৮ম শ্রেণি/সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের ঘটনায় সহায়তাকারী জনিকে (২০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। একই সঙ্গে অপহৃত ওই তরুণীকেও রাজধানী থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার সূত্রপাত হয় যখন প্রধান আসামি রনি (২২) ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি নাবালিকা হওয়ায় তার পরিবার রনির দেওয়া বিয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে রনি ও তার সহযোগীরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া গ্রামের মো. আকতার আলীর বসতঘরে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত ও সংরক্ষণের সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন- মো.…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহারা খাতুন নামে বয়োজ্যেষ্ঠ এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তারই মেয়ের জামাই রফিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ঘাতক জামাইকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। নিহত শাশুড়ি সাহারা খাতুন উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী। অন্যদিকে, অভিযুক্ত ঘাতক জামাই রফিকুল ইসলাম একই উপজেলার পাটলী গ্রামের আবুল কাশেমের ছেলে। রফিকুল দীর্ঘদিন ধরে ফুলপুর নামাপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে ‘ঘরজামাই’ হিসেবে বসবাস করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে বসবাস করার সুবাদে বেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, তাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একইসঙ্গে সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজের ওপর প্রযুক্তির নেতিবাচক প্রভাব ঠেকাতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। শনিবার (২২ আগস্ট) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের আসন্ন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি মো. অনিক মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম। সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ও বিশেষ…

Read More

নিজস্ব প্রতিবেদক: যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নির্মূল এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন বা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়। ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’ এর আওতায় নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান আলোচক ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবীর। এছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সদর উপজেলার এমটি (ইপিআই) দিদার আহম্মদ…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীল ও যুক্তিনির্ভর মনন গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। নেত্রকোনা জেলার ১০টি উপজেলা থেকে বাছাইকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী এবং তাদের সাথে ৩০ জন শিক্ষক এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার আমতলা বাজারে ইটবোঝাই একটি লড়ির ধাক্কায় তামিম মিয়া (১৭) নামে এক কিশোর দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাজারের ভেতরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সামান্য অসুস্থ থাকায় ওষুধ কিনতে এসে মর্মান্তিক মৃত্যুর শিকার হতে হলো হতভাগ্য এই কিশোরকে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক লড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। নিহত তামিম মিয়া নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা ফতেপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। অভাবের সংসারে হাল ধরতে কিশোর বয়সেই তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে ওষুধ কেনার জন্য স্থানীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন- মোহনগঞ্জ থানার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩), টেঙ্গাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯) এবং একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থানাধীন পানপুর গ্রামের কাজল মিয়ার বাড়ির পাশের রাস্তায় অভিযান চালায় ডিএনসির একটি দল।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি কফি হাউজে সংঘটিত সামান্য হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক রাতের এ ঘটনাকে কেন্দ্র করে মোহনগঞ্জ থানায় একই দিন ভিন্ন ভিন্ন সময়ে পরস্পরবিরোধী দুটি লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করা হয়েছে। একপক্ষ ইভটিজিং, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুললেও, অন্য পক্ষ দাবি করছে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের পাঁচ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। তবে পুলিশের দাবি, উভয় পক্ষের এজাহারেই বর্ণনার প্রায় ৯৫ শতাংশই মিথ্যা ও অতিরঞ্জিত। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) নেত্রকোনা মডেল থানা ও পূর্বধলা থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়েছে। এসব অভিযানে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, প্রেরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকায়। শুক্রবার (দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর এসআই (নিঃ) রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন মল্লিক নগর গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে। সে সদ্য সমাপ্ত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে পরবর্তীতে বাড়িতে অবসর সময় কাটানোর অংশ হিসেবে মামুন পরিবারের গবাদিপশুর যত্ন ও দেখাশোনা করে আসছিল। শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন বাড়ির অদূরে গরুর জন্য ঘাস কাটতে যায়।…

Read More