Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা ও অনিয়ম রোধে হাসপাতাল রোড এলাকার কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযান…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রফিকুল ইসলাম মধু (৪৮) নামে এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে উদ্ধার করে বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রফিকুল ইসলাম মধু কলসাটি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি এড্রন ফার্মা নামে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। বৃহস্পতিবার রাতে তিনি রোয়াইলবাড়ি বাজারে আনসারুলের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এ সময় সংঘবদ্ধ…

Read More

নিজস্ব প্রতিবেদক: এসএসসি-২০২৬ পরীক্ষায় ইংরেজি বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে নেত্রকোনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ইংলিশ কার্নিভাল’। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ‘গ্র্যান্ড সেলিব্রেশন’ শীর্ষক এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৮ জনই ইংরেজি বিষয়ে ‘এ-প্লাস’ পাওয়ার এক অনন্য ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সৌমিক শাহরিয়ার অয়নের সুমধুর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকার। স্বাগত বক্তব্য রাখেন ‘ইংলিশ কার্নিভাল’-এর প্রতিষ্ঠাতা পরিচালক…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘নজরুল বর্ষ’-এর বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় আয়োজিত হলো মনোজজ্ঞ ও ভাবগম্ভীর সাংস্কৃতিক সন্ধ্যা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের পাবলিক হল মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের অমর চেতনাকে ধারণ করে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নানা ধরনের মননশীল ও শ্রুতিমধুর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি এবং দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীরা সাম্যের কবির প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মিলনায়তনে উপস্থিত দর্শকরা পিনপতন নীরবতায় নজরুলের সৃষ্টিশীলতার অনবদ্য উপস্থাপন উপভোগ করেন। মহতী এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকা এবং আনুমানিক এক হাজার ঘনফুট বালু জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আদালত সূত্রে জানা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’- সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার এই চিরঞ্জীব বার্তাকে সামনে রেখে দুর্গাপুরের বিরিশিরিতে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচামের সভাপতিত্বে এবং নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে অপহরণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শামীম আহমেদ ওরফে ‘শুটার শামীম’ ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপহৃতের বড় ভাই মো. ফারুক আহমদের (৪৮) দায়ের করা চাঁদাবাজি ও অপহরণ মামলায় শুটার শামীমসহ আট জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাত-আট জনকে আসামি করা হয়েছে। ডিআইজির নির্দেশে দুর্গাপুর থানা পুলিশ মামলাটি গ্রহণ করেছে বলে জানায় পুলিশ। মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন- খোকন মিয়া (৩০), সোহেল ওরফে চাকু সোহেল (৩৫), আবু ইমরান (৪০), মামুন মিয়া (৩০), জোনায়েদ মিয়া (৩২), রবিন মিয়া (৩৭) এবং সিদ্দিক মিয়া (৩০)। অন্যদিকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীকে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের ঠিক আগমুহূর্তে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না- মর্মে মুচলেকা আদায় করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও অভিযান সূত্র থেকে জানা যায়, কেরনখলা গ্রামের ওই কিশোরীর বিয়ের জন্য বাড়িতে পুরোদমে প্রস্তুতি চলছিল। বাড়ির প্রবেশপথে নির্মাণ করা হয়েছিল দৃষ্টিনন্দন বিয়ের…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আমন ধানখেতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মণ্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক আজাহার মণ্ডল ওই এলাকার তফিল মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আজাহার মণ্ডল বাড়ির অদূরে নিজের আমন খেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে যান। বৈদ্যুতিক সেচ পাম্পটি চালু করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমি বর্গা নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম রফিকুল ইসলাম তার মামা আলকাছ মিয়ার কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করতে গিয়েছিলেন। আলকাছ মিয়ার আপন ভাগিনা এবং রফিকুলের আপন চাচাতো ভাই আবুল মিয়া ও হিল্লুল তাকে ওই জমি চাষ করতে বাধা প্রদান করেন। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে হিল্লুলের ভগ্নিপতি পারিবারিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। তার মধ্যস্থতায় আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় উভয় পক্ষ…

Read More

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ। সবশেষে বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি। ময়মনসিংহে ঘটে যাওয়া এমন চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি আকাশ চন্দ্র সাহাকে (৩৩) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। এরআগেত, গতকাল (বুধবার) রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র‍্যাবের দেওয়া তথ্যমতে, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে আকাশ চন্দ্র সাহার প্রেমের…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা খাটুনি আর উৎপাদনমূলক কাজ সমাজের চোখে বরাবরই ‘অদৃশ্য’ থেকে যায়। সংসারের চাকা ঘোরাতে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে কৃষি ও কুটিরশিল্পে তাদের অবদান অনস্বীকার্য হলেও, জোটে না কাঙ্ক্ষিত স্বীকৃতি ও ন্যায্য মজুরি। নিজেদের অধিকার আদায়, শ্রমের যথাযথ মূল্যায়ন এবং পরিবেশ সুরক্ষায় অবদানের কথা তুলে ধরতে নেত্রকোনার আটপাড়ায় অনুষ্ঠিত হলো ‘কুটিরশিল্পের পসরা’ শীর্ষক ব্যতিক্রমী কর্মশালা ও প্রদর্শনী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামজীবনপুর গ্রামে এই আয়োজন করা হয়। স্থানীয় ‘হাবাদা (হাত-বাঁশ-দা) কুটির শিল্প সংগঠন’-এর উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় প্রান্তিক নারী কুটিরশিল্পীরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: “আগামী প্রজন্মের হাতে থাক নিরাপদ কৃষি” সময়োপযোগী ও দূরদর্শী এই স্লোগানকে সামনে রেখে এবং ‘দেশীয় বীজের সেতুবন্ধন’ তৈরির লক্ষ্যে আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে বীজ বিনিময় ও সংরক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি পালিত হয়। স্থানীয় কৃষক, কৃষাণী ও যুব সংগঠনের সম্মিলিত উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি ঐতিহ্য রক্ষা ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনের ব্যতিক্রমী এই আয়োজনে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথপুর কৃষক সংগঠনের সভাপ্রধান মো. হায়দার মিয়া। তার প্রাণবন্ত সঞ্চালনা…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জোরপূর্বক দেহব্যবসায়ে বাধ্য করার মতো লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। নারকীয় নির্যাতনের শিকার ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। ন্যক্কারজনক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অন্যদিকে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত কেন্দুয়া পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া বকুলকে (যিনি বকুল মিয়া নামে পরিচিত) দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট)…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেহব্যবসায়ে বাধ্য করার চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কেন্দুয়া থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে পুলিশ মো. আবু মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করে এবং দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করেছে থানা-পুলিশ। এ মামলার প্রধান আসামী হলেন বকুল মিয়া (৫৫)। যিনি সম্পর্কে ভুক্তভোগীর খালু হন এবং কেন্দুয়া পৌর বিএনপির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর সফল সমাপ্তি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী আলোচনা সভা ও বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নেত্রকোনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুরশেদুল হক। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রিপন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত ও মাদক থেকে দূরে রাখার মহৎ উদ্দেশ্যে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সীমান্তবর্তী দেবথৈল খেলার মাঠে নানা আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ১০টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী ফারংপাড়া একাদশ এবং ইউনাইটেড এফসি। রেফারির বাঁশি বাজার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ ও পাল্টা আক্রমণে মেতে ওঠেন। নির্ধারিত সময়জুড়ে উভয় দল প্রতিপক্ষের রক্ষণভাগে চির ধরিয়ে গোলের দারুণ সব সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কেউই জালের দেখা পায়নি। ফলে তুমুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় রাতের আঁধারে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরআগে, গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে চলতি মাসের ৫ তারিখে মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন এবং মসজিদে মসজিদে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে নবী করিম (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের পবিত্র এই দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ প্রতিটি প্রতিষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে তাঁর শান্তি ও মানবতার বাণী তুলে ধরা হয়। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্বনবী হযরত মুহাম্মদ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে অটোবাইকে বিশেষ চেম্বার তৈরি করে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঝাঞ্জাইল নাইট চেকপোস্ট ডিউটি শেষে থানায় ফিরছিল। পথে নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে পৌঁছালে এক যুবককে অটোবাইক নিয়ে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা।…

Read More