- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সুরের মূর্ছনার মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। রবিবার (৩০ আগস্ট) উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত ‘নজরুল অধ্যয়ন কেন্দ্র’ এই স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও অধ্যক্ষ শহীদ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু সরকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় সম্পর্কে বিশেষ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় বিট অফিসারকে সাথে নিয়ে বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন। শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে থানা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন, সকালে বিদ্যালয়ের মাঠে প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) নীল রঙের স্কুল ইউনিফর্ম পরিহিত শত শত শিক্ষার্থী সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোমলমতি শিক্ষার্থীদের সামনে অত্যন্ত আন্তরিক পরিবেশে বক্তব্য রাখেন ওসি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি স্বাক্ষরিত) প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার বিকেল পৌনে ৩টার দিকে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন…
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ, মানবতা ও দেশপ্রেমের সুমহান আদর্শ নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো- শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবির বিপুল সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে তাদের নিবিড় পরিচয় ঘটানো। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সামাজিক অবক্ষয় রোধ এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে রক্ষা করতে এবং সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশ বাহিনীর এমন উদ্যোগে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার এবং পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণও এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর জীবন গঠনে করণীয় ও বর্জনীয় বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় জনমনে আতঙ্ক সৃষ্টি, বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের পরিকল্পনা, উসকানিমূলক স্লোগান এবং গাছের চারা উপড়ে ফেলে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় যে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কলমাকান্দা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. হযরত আলী (২৬), খারনৈ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মামুন (২৫), মো. এরশাদুর রহমান ওরফে মিন্টু (৪৫), সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ওরফে চয়ন (৪০), মো. গোলাম হোসেন মেম্বার (৪৪), অঞ্জন সরকার ওরফে বাবন (৫০), মিজানুর রহমান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লাকড়ি বিক্রির টাকা পরিশোধ করতে গিয়ে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দিলু আরা (৪০) নামের এক গৃহবধূ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়েছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ দিলু আরা ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়া (৩০) একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী বাবুল মিয়ার কাছ থেকে সম্প্রতি আমগাছের কিছু লাকড়ি কিনেছিলেন দিলু আরা। রবিবার সন্ধ্যায় সেই লাকড়ির পাওনা…
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে দেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। যে মাটিতে দাঁড়িয়ে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছিলেন, স্বাধীনতার পর দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই স্থানটি সঠিকভাবে চিহ্নিত ছিল না। ফলে শহীদের স্মৃতিবিজড়িত সেই রক্তস্নাত স্থানে এতদিন আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ পাননি তাঁর সহযোদ্ধা বা স্থানীয়রা। অবশেষে সহযোদ্ধা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চিহ্নিত হয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল। রবিবার (৩০ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া গ্রামে প্রথমবারের মতো সেই স্মৃতিবিজড়িত মাটিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। রবিবার (৩০ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে জুয়াড়িদের আদালতে প্রেরণ এবং বালু উত্তোলনকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার বিষয়টি নিষ্পত্তি করা হয়। উপজেলার গাজীপুর ও মেন্দিপুর ইউনিয়নে জোড়া অভিযান পরিচালিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামসংলগ্ন চলতি নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি নৌকা (বাল্কহেড), ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনের কাজে জড়িত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ির পাশে কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় হৃদয় বিদারক এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম ওই এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশিদা বেগম অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। রবিবার সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দুপুর তিনটার দিকে তিনি বাড়ির পাশের ঝোপে কচুর লতি তুলতে যান। লতি তোলার একপর্যায়ে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যায় এবং তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং আনুষঙ্গিক বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে সার ডিলারদের কার্যক্রম মনিটরিংকালে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে সারের বাজার পরিস্থিতি, মজুত ও ডিলারদের কার্যক্রম পরিদর্শনে যায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় সার বিক্রিতে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে এবং…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি খাদ্য গুদামে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাজারে ধানের দামে ধস নেমেছে। উৎপাদন খরচের সঙ্গে বর্তমান বাজারদরের কোনো সমন্বয় না থাকায় চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। সরকারি গুদামে ধান দিতে না পেরে বাধ্য হয়ে স্থানীয় আড়তদারদের কাছে মাত্র আটশো থেকে সাড়ে আটশো টাকা দরে ধান বিক্রি করছেন তারা, যার ফলে গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকসান। খাদ্য অধিদপ্তরের পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান সংগ্রহের কথা ছিল। গত ৯ আগস্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেলিফোন ও খুদে বার্তার নির্দেশনার পর কলমাকান্দায় ক্রয় কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক প্রতিবন্ধী (৩০) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) এ ঘটনায় মামলা রুজুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম। এরআগে, গত বৃহস্পতিবার দুপুরে গোসলখানায় এ অমানবিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মামলা রুজু করে। প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই বাক প্রতিবন্ধী নারী তার চাচার বাড়ির পেছনে টিন দিয়ে ঘেরা বাথরুমে গোসল করছিলেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা প্রতিবেশী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নগর ইউনিয়নে অবস্থিত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম ভবন সংকট দেখা দিয়েছে। একটি মাত্র ছোট টিনের দোচালা ঘরে গাদাগাদি করে চলছে ছয়টি শ্রেণির পাঠদান। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত বেহাল দশায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, অন্যদিকে বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ হারাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। পিডিপি-৪ প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও, সরকার পতনের পর ঠিকাদার লাপাত্তা হয়ে যাওয়ায় নির্মাণকাজ পুরোপুরি থমকে আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনের অভাবে তীব্র স্থান সংকটে ভুগছে বিদ্যালয়টি। একই সময়ে একাধিক শ্রেণির ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এক শ্রেণির পাঠদান চললে অন্য শ্রেণির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসলাম উদ্দিনকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। শনিবার (২৯ আগস্ট) আড়াইটার দিকে (শুক্রবার দিবাগত রাত) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে উপজেলার চানগাঁও শাহপুর তিনবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে মদন থানা পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদার ও জহুরা আক্তারের ছেলে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। থানার নথি অনুযায়ী, মো. ইসলাম…
নিজস্ব প্রতিবেদক: ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর প্রজন্মের হাতে সবুজের বার্তা’- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মদন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু আমাদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় রিকশা ও রিকশা ভ্যান শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। কলমাকান্দা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, কলমাকান্দা উপজেলা শ্রমিক…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের ইটখলা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার জাংগালিয়া গ্রামের রাকিব রায়হান (৪২), সান্দিকোনা গ্রামের রবিন মিয়া (২৭), হারাকান্দি গ্রামের বিপ্লব হাসান (২৭) ও মাহমুদুল হাসান (২০) এবং রঘুনাথপুর গ্রামের বাবু মিয়া (২৯)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের ইটখলা সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা ও অনিয়ম রোধে হাসপাতাল রোড এলাকার কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযান…
কেন্দুয়া প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রফিকুল ইসলাম মধু (৪৮) নামে এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে উদ্ধার করে বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রফিকুল ইসলাম মধু কলসাটি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি এড্রন ফার্মা নামে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। বৃহস্পতিবার রাতে তিনি রোয়াইলবাড়ি বাজারে আনসারুলের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এ সময় সংঘবদ্ধ…

