- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ
- মানবিক সেতুবন্ধনের ৮ বছর: দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ
Author: K.M. Shakawat Hosen
কেন্দুয়া প্রতিনিধি: দেশের জন্য প্রাণ দেওয়া এক বীর সন্তানের পরিবার আজ নিজেরাই চরম নিরাপত্তাহীনতায়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর (পশ্চিমপাড়া) গ্রামে জুলাই আন্দোলনে শহীদ আলী হোসেনের ছোট বোনকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা, মারধর ও লুটপাটের মতো গুরুতর অভিযোগ উঠেছে খোদ প্রতিবেশীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত মামলা দায়েরের নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিপক্ষের ক্রমাগত প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারটির। প্রাপ্ত অভিযোগ ও সংযুক্ত এজাহারের তথ্যমতে, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ ও টাকা পয়সার লেনদেন নিয়ে এক অমানবিক ঘটনার সূত্রপাত। এজাহারে বাদী রিমি আক্তার ওরফে মিমি আক্তার (২৯) উল্লেখ করেছেন, প্রতিবেশী রমজান মিয়া (৫০) তাকে…
জামালপুর প্রতিনিধি: সুই-সুতোর ফোঁড়ে ফোঁড়ে বোনা হয় গ্রামীণ নারীদের সুখ-দুঃখ আর স্বপ্নের গল্প। আর সেই গল্পের ক্যানভাস যদি হয় ‘নকশি কাঁথা’, তবে অবধারিতভাবেই যে জেলার নাম সবার আগে উঠে আসে, তা হলো জামালপুর। ‘জামালপুরের নকশি কাঁথা, বাংলাদেশের গর্বগাথা’- এই জেলা ব্র্যান্ডিংকে ধারণ করে ঐতিহ্যবাহী এই শিল্পের অমিত সম্ভাবনাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে জামালপুরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনা ও প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে ‘জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতি’। শুধুমাত্র শিল্প নয়, বরং জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি পাওয়া এ পণ্যটিকে ঘিরে জামালপুরের অর্থনীতির চাকা কীভাবে আরও বেগবান করা যায়, তা নিয়েই বিস্তারিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে শালিকাকে (স্ত্রীর চাচাতো বোন) ধর্ষণের অভিযোগে মো. আবু হানিফ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। দীর্ঘ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর নিরুপায় হয়ে ওই তরুণী আইনের আশ্রয় নেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ডভুক্ত করার পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে, গত (মঙ্গলবার) মোহনগঞ্জ থানায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বুধবার রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত হানিফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু হানিফ মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি…
কেন্দুয়া প্রতিনিধি: জমি বিক্রির কথা বলে প্রতিবেশী এক বৃদ্ধের কাছ থেকে ধাপে ধাপে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। দিনের পর দিন জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর কথা রাখেননি। উল্টো সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার চূড়ান্ত তারিখে লাপাত্তা হয়ে যান। অবশেষে ভুক্তভোগীর করা প্রতারণা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) জালে ধরা পড়লেন সেই প্রতারক চক্রের মূল হোতা নাছিমুল হাসান ওরফে জামাল (৪০)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পরিচালকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, গতকার (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি-১৪…
নিজস্ব প্রতিবেদক: চারদিকে থৈ থৈ জলরাশি। বর্ষা এলেই চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পুরো গ্রাম। বাড়ির উঠান থেকে শুরু করে পায়ে হাঁটার মেঠোপথ- সবই চলে যায় জলের নিচে। যোগাযোগ বিচ্ছিন্নতা আর আধুনিক সুযোগ-সুবিধার চরম অভাব যেখানে নিত্যদিনের বাস্তবতা, সেখানে স্বপ্ন দেখাও যেন এক বিলাসী কল্পনা। কিন্তু নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার প্রত্যন্ত জগন্নাথপুর গ্রামের এক তরুণ প্রমাণ করেছেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে হাওরের দুর্গম পথ পেরিয়েও পৌঁছে যাওয়া যায় সাফল্যের চূড়ান্ত শিখরে। গ্রামের সাধারণ কাপড়ের দোকানির ছেলে শুভ আহমেদ। শত প্রতিকূলতা জয় করে তিনি এবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৮তম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর রাতে ৩১ বিজিবি’র অধীনস্থ লেংগুড়া বিওপির ছয় সদস্যের বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১৭২/৫-এস হতে প্রায় পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী নামক স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই…
নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহ, মানসিক নির্যাতন এবং আপন মা-বাবার বিরুদ্ধে ওঠা চরম ভিত্তিহীন অপবাদের ভার সইতে না পেরে নেত্রকোনার এক তরুণী গৃহবধূ আত্মহননের মতো ভয়ংকর পথ বেছে নিয়েছেন। মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তায় তিনি তার করুণ পরিণতির পেছনের কারণগুলো জানিয়ে যান। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর থানার চারকরিয়া ডহর গ্রামে। নিহত ২২ বছর বয়সী ওই গৃহবধূর নাম জান্নাতুল, তিনি আব্দুস সাত্তারের মেয়ে। জানা যায়, স্বামী নাঈমের সংসারে গত তিন বছর ধরে জান্নাতুল অনেকটা বন্দিদশার মতো মুখ বুজে মানসিক নির্যাতন সহ্য করে আসছিলেন। স্বামী নাঈম তাকে ভালোবাসলেও, তার ভেতরের ক্ষত বা…
কেন্দুয়া প্রতিনিধি: হাওরের শান্ত জলে তখন বিকেলের নরম রোদ পড়ার কথা, অথচ নদীর দুই তীরে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিয়েছেন প্রায় সাত থেকে আটশ মানুষ। চোখেমুখে ক্ষোভ আর দীর্ঘদিনের জিঘাংসা। তবে মাঝখানে সাইডুলি নদী আশীর্বাদ হয়ে না দাঁড়ালে হয়তো বুধবার (২৩ সেপ্টেম্বর) বড় ধরনের রক্তপাতেই সাক্ষী হতে হতো নেত্রকোনাবাসীকে। কেন্দুয়া উপজেলার জালালপুর ও মদন উপজেলার বাসুরি- এই দুই গ্রামের মধ্যকার পুরনো এক বিরোধকে কেন্দ্র করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এমন চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাওরপাড়ের বাতাসে এখন কান পাতলেই শোনা যাচ্ছে চাপা আতঙ্ক আর…
জামালপুর প্রতিনিধি: নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে জামালপুরে পৃথক তিনটি অপহরণ ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই যুগান্তকারী রায় প্রদান করেন। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক কিশোরসহ অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক সাংবাদিকদের এই রায়ের বিস্তারিত নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর থানা, দেওয়ানগঞ্জ থানা এবং ইসলামপুর থানায় দায়ের করা পৃথক তিনটি মামলার বিচারকাজ শেষে আদালত আজ এই দণ্ডাদেশ প্রদান করেন। জেলার সদর থানায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অবৈধভাবে সার বিক্রি এবং প্রচলিত ঔষধ আইন লঙ্ঘনের দায়ে পৃথক তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত এসব অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন ৫৩ বস্তা সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে ‘মেসার্স মন্ডল ট্রেডার্স’ নামের দোকানে অভিযান চালানো হয়। লাইসেন্স বা কোনো ধরনের অনুমোদন ছাড়াই সার বিক্রি ও মজুতের দায়ে ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬’ অনুযায়ী ওই দোকানের স্বত্বাধিকারী…
জামালপুর প্রতিনিধি: নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধে জাগ্রত করার প্রত্যয়ে জামালপুর মডেল আলিম মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একটি আধুনিক আইসিটি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান ও ল্যাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিটি ল্যাবের ফিতা কেটে উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.…
নিজস্ব প্রতিবেদক: যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি-১৪)। তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামির নাম মো. মেহেদী হাসান বাবু (২৩)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন টঙ্গের আলগা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। এসআরবি-১৪ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুরের সিপিসি-১, এসআরবি-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির…
জামালপুর প্রতিনিধি: সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, অগ্নিসন্ত্রাস ও আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ তীব্র প্রতিবাদ জানিয়ে জামালপুরে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালিত হয়। অগণতান্ত্রিক অপতৎপরতা রুখে দিয়ে দলের শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের ঐতিহাসিক জগবন্ধু স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় বিভিন্ন…
জামালপুর প্রতিনিধি: কৃষকের হাড়ভাঙা খাটুনির অন্যতম প্রধান নিয়ামক হলো সার। আর এই সার নিয়ে যখন কোনো অসাধু চক্র কালোবাজারিতে মেতে ওঠে, তখন প্রান্তিক কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে জামালপুরের বকশীগঞ্জে কৃষকের অধিকার রক্ষায় এবং অসাধু চক্রের অপতৎপরতা রুখে দিতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে পাচারকালে অভিযান চালিয়ে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় এ অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কৃষকের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল। দুটি অটোরিকশা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওনিয় ঘোষ নামের দুই বছর চার মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। চোখের সামনে হাসিখুশি শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ঘনঘটা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু ওনিয় বাড়ির আঙিনাতেই খেলাধুলা করছিল। কাজের ফাঁকে একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরু হয় চারদিকে খোঁজাখুঁজি। বাড়ির আনাচ-কানাচ ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেওয়ার পরও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। চারদিকে যখন উৎকণ্ঠা বাড়ছে,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় নিজ ছাত্রীর সঙ্গে শ্রেণিকক্ষেই অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে মো. এহসানুল হক নামের এক শিক্ষককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ছাত্রীর সাথে আপত্তিকর ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অভিযুক্ত মো. এহসানুল হক ওই মাদরাসার অনার্স শাখার নন-এমপিও প্রভাষক হিসেবে গত প্রায় আট বছর ধরে কর্মরত ছিলেন। ভিডিও ফাঁসের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে জিজ্ঞেস করলে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, গত ২০ আগস্ট মাদরাসার সকল শিক্ষকদের নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: বইয়ের পাতায় পড়া কৃষির গল্পগুলো যখন চোখের সামনে বাস্তবে ধরা দেয়, তখন তা শিক্ষার্থীদের মনে গভীরভাবে রেখাপাত করে। ঠিক এমন অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হলো নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় তারা ছুটে যায় ফচিকা গ্রামের আদর্শ কৃষাণী আঁখি আকতারের বাড়িতে, যা স্থানীয়ভাবে ‘শতবাড়ি’ নামে পরিচিত। উদ্দেশ্য- সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনার বাস্তব জ্ঞান অর্জন করা। এদিন আঁখি আকতারের ফুলে-ফলে ভরা সবুজ আঙিনাটি কিছুক্ষণের জন্য পরিণত হয়েছিল ‘জীবন্ত শ্রেণিকক্ষে’। প্রকৃতিপ্রেমী প্রধান শিক্ষক আব্দুর রশিদের নেতৃত্বে শিক্ষার্থীদের পরিদর্শনের মূল লক্ষ্য ছিল পারিবারিক পর্যায়ে কীভাবে…
নিজস্ব প্রতিবেদক: চোখে ছিল প্রবাসে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাবিবুর রহমান (৪০)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার; ফিরলো কেবল নিথর দেহ। একটি ‘ক্লুলেস’ বা সূত্রবিহীন হত্যাকাণ্ডের ধোঁয়াশায় ঢাকা পড়েছিল পুরো ঘটনাটি। অবশেষে সেই জমাট বাঁধা রহস্যের জট খুলতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আধুনিক প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাগরকে (৩১) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। পারিবারিক সচ্ছলতা ফেরাতে সৌদি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়া এবং সরাসরি প্রত্যাখ্যানের কষ্ট সইতে না পেরে মহসিন আল নাঈম (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মহসিন আল নাঈম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিউর রহমান ও মারুফা আক্তার দম্পতির ছেলে। তবে তারা বর্তমানে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকার নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এরআগে, গতকাল (সোমবার) দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাধুপাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়…
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’-এর জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এই কর্মশালা ও সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। এতে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট…

