Author: K.M. Shakawat Hosen

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সদ্য ঘোষিত স্কেল ভেটিং নীতিমালার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি তুলেছেন জেলার বিএডিসি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের বন্দেরবাড়ি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিএডিসি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে জেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে তারা তাদের দাবি আদায়ে সোচ্চার হন। অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএডিসি…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের বহুমুখী ও সুষম বিকাশের লক্ষ্যে নেত্রকোনায় ‘একটি প্রতিষ্ঠান, চারটি ক্লাব’ মডেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নেত্রকোনা পৌর শহরের ঐতিহ্যবাহী এন. আকন্দ কামিল মাদ্রাসায় নবগঠিত ভাষা ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব ও সাংস্কৃতিক ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। একই সাথে মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিজা খাতুন, জেলা শিক্ষা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরের উকিলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে দুই নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার উকিলপাড়া এলাকার মো. মানিক মিয়ার স্ত্রী মোছা. শাহিদা আক্তার (৩৬) এবং একই এলাকার সুলতানের স্ত্রী শারমিন আক্তার (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় নেত্রকোনা সদরের উকিলপাড়া এলাকাস্থ মো. মানিক মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে শাহিদা…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা শহর উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিতে সামনে থেকে নেতৃত্ব দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। শনিবার বিকেল ৪টায় কেন্দুয়া খেলার মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। বাদ্যযন্ত্রের তালে তালে এবং নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার,…

Read More

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তার মধ্য দিয়ে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও বিস্তারিত আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন। পরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। শোভাযাত্রা শুরুর প্রাক্কালে বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি বিগত…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে দিনব্যাপী নানা পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নবনির্মিত উপজেলা নতুন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সমাবেশের শুরুতে লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। একইসাথে তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করে। এদিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনাহালা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আটটি ইউনিয়নের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে অবৈধ স্থাপনাযঝ উচ্ছেদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারি জায়গার ওপর নির্মিত ভবনটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ সরাসরি পুকুরের পানির ওপর পিলারের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই অবৈধ স্থাপনার কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান ও ভবন…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এরপর দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করে। এদিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনাহালা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আটটি ইউনিয়নের…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গিয়ে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘রাজিব পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটি জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতোটাই তীব্র ছিল যে, অটোরিকশাটি ঘটনাস্থলেই পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। একই সময়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ভেসে থাকা ফুটবল তুলে আনতে গিয়ে পানিতে ডুবে সৃজন সূত্রধর নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্ব পাবই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সৃজন সূত্রধর পাবই গ্রামের সুমন সূত্রধর ও মিতু রানী সূত্রধরের ছোট ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে শিশু সৃজন বাড়ির পাশেই ফুটবল নিয়ে খেলছিল। বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন তাকে সেখানে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এতে শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন উৎসব ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শোভাযাত্রাসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে পুলিশ সুপারের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আসন্ন শুভ জন্মাষ্টমী অত্যন্ত শান্তিপূর্ণ ও…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজারসংলগ্ন চান্দপাড়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিজা আক্তারের স্বামী বাবু মিয়া বিডিআরে (বর্তমানে বিজিবি) কর্মরত রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নেত্রকোনায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক হলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাম্য, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনের ওপর বিস্তারিত আলোচনা করা হয় এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ইউসুফ হাসান নওশাদ নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নওশাদ ওই গ্রামের কৃষক মেহেদী হাসানের ছোট ছেলে। অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু নওশাদের বাবা মেহেদী হাসান কৃষিকাজের জন্য বাড়ির বাইরে যান। এদিকে তার মা ঘরের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গেই খেলা করছিল শিশু নওশাদ। দীর্ঘ সময় পার হওয়ার পরও ছেলেকে দেখতে না পেয়ে মা…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবতার অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। সোমবার সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব. মোকতাদের বিল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে লাগানো চারা গাছ উপড়ে ফেলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাউসাম গ্রামের মৃত শামছুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৮), একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সদস্য হযরত আলী (৫২) এবং বামনগাঁও গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মো. ইন্নছ আলী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা খালিয়াজুরী উপজেলার বিভিন্ন গ্রামে মাদকের ভয়াল বিস্তার রোধে এবার সামাজিকভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তরুণ ও নতুন প্রজন্মকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফতুয়া গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় বক্তারা বলেন, মাদকের আগ্রাসনের কারণে পরিবার ও সমাজে অপরাধ, অস্থিরতা এবং চরম সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কালজয়ী সাহিত্য, অসামান্য সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও পালিত হয়েছে ‘নজরুল বর্ষ’। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে (সোমেশ্বরী হল) আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ শাদাত। দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, বিশিষ্ট…

Read More