- কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, শিক্ষকরা দিশেহারা
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
Author: K.M. Shakawat Hosen
কেন্দুয়া প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশাল জশনে জুলুস ও আলোচনা সভা। বুধবার (২৬ আগস্ট) দুপুরের দিকে হাওলাপুরী দরবার শরীফের গদিনীশীন পীর হযরত শাহ্ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাঈমুল কুদ্দুছ আকবরী (ম.জি.য়া)-এর সুযোগ্য নেতৃত্বে এবং দরবার-এ গাউছে হাওলা খানকা-এ শিবলী মঞ্জিল-এর ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়। আয়োজক ও ভক্তদের দাবি অনুযায়ী, চট্টগ্রামের পর এটিই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জশনে জুলুস র্যালি, যেখানে বৃহত্তর ময়মনসিংহ ও নেত্রকোনার আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আশেকানে রাসুলরা দিনটি উদযাপন করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের উপহার দেওয়া একটি মিনি ফ্রিজ নিজ বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গণিত বিভাগের প্রধান মো. আব্বাছ আলীর বিরুদ্ধে। কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। খোদ কলেজ অধ্যক্ষও বিষয়টিকে অনুচিত বলে আখ্যায়িত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক বছর আগে সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা তাদের স্মৃতিচিহ্ন হিসেবে বিভাগকে ওয়ালটন কোম্পানির ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। ফ্রিজটি গণিত বিভাগের প্রধানের অফিস কক্ষে রাখা হয়েছিল এবং বিভাগের…
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ ইশরাত জাহান (৩৪) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ক্ষোভ থেকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পিবিআই। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত এসব তথ্য নিশ্চিত করেন। গত ২৩ আগস্ট সকালে শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পাঁচ তলার ভাড়া বাসা থেকে ইশরাত জাহান নামের ওই গৃহবধূর মরদেহ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা প্রদান এবং অসদাচরণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত সোমবার (২৪ আগস্ট) বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী এ ঘটনা ঘটান বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওইদিন যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসেন, একুশে টেলিভিশনের প্রতিনিধি মনোরঞ্জন সরকার এবং খালিয়াজুরী প্রেসক্লাবের আহ্বায়ক হাবিবুল্লাহসহ…
নিজস্ব প্রতিবেদক: জীবনের শেষ সায়াহ্নে এসে একটু শান্তিতে ঘুমানোর জায়গা ছিল না তাদের। ভাঙাচোরা চাল দিয়ে গড়িয়ে পড়ত বৃষ্টির পানি। সেই পানি ঠেকাতে পলিথিন আর হাঁড়ি-পাতিল নিয়ে নির্ঘুম রাত কাটত বয়োবৃদ্ধ কিরণ হাজং ও পিকুলা হাজং দম্পতির। অভাবের তাড়নায় তরকারি দূরে থাক, শুধু লবণ দিয়ে ভাত খেয়ে দিন পার করেছেন তারা। তিন সন্তান থাকলেও দিনমজুরি করে তাদের নিজেদের সংসারই চলে না। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতির কপালে জোটেনি বয়স্ক ভাতাও। অবশেষে চরম দারিদ্র্য আর মানবেতর জীবনযাপন করা হাজং এই দম্পতির মুখে হাসি ফুটেছে। তাদের চরম অসহায়ত্বের খবর পেয়ে নিজস্ব অর্থায়নে নতুন পাকা-ভিত্তির টিনশেড ঘর নির্মাণ করে উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়…
কেন্দুয়া প্রতিনিধি: ‘রাখব চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকার’- সময়োপযোগী এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কেন্দুয়া পৌরসভা ও স্থানীয় সংগঠন ‘এন১ কেন্দুয়া’ নামক সংগঠনের সার্বিক সহযোগিতায় শহরজুড়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আশপাশের আবাসিক এলাকা এবং জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে আগাম সতর্কতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযানে অংশগ্রহণকারীরা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, আঙিনায় বা পরিত্যক্ত পাত্রে যেন পানি জমতে না…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর জন্ম নেওয়া নবজাতকের জৈবিক পিতা হিসেবে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে বৈজ্ঞানিকভাবে শনাক্ত করা হয়েছে। আদালতের নির্দেশে করা ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতক এবং আসামির ডিএনএর মাঝে ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া গেছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী সাগর মদনে মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসাতেই পড়াশোনা করত এবং…
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণকৃত গাছ রক্ষায় সাধারণ নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। প্রশাসন বা সরকারের একার পক্ষে রাস্তার ধারের বা বনায়নের সব গাছ রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়।” সোমবার (২৪শে আগস্ট) বেলা ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দায় পাঁচগাঁও রোডের কালিহালা নামক এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সরকারি-বেসরকারি উদ্যোগে লাগানো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৫) অপহরণ, ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। সোমবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনা সদর থানার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি মো. রিফাত দেওয়ান (১৯) এবং তার সহযোগী মো. রিমন আহম্মেদ (২৪)। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রধান অভিযুক্ত…
নিজস্ব প্রতিবেদক: কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মতো টাকার বিনিময়ে ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও বিভাগীয় মামলা রুজু করা হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় তিন দিনব্যাপী (২৪-২৬ আগস্ট) ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় গভীর রাতে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং আলামত হিসেবে ১১১ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়। আটককৃতরা হলেন- চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মোমেন মিয়া (২৫), চল্লিশা বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে রমজান আলী (৪২) এবং লাইট চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৪)। সোমবার (২৪আগস্ট) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে…
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখার মহান ব্রত নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে দুর্গাপুরের সুসং সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় ‘সুসঙ্গ যুব সংঘ’ এর উদ্যোগে চমৎকার ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি এই ম্যাচে অংশ নেয় স্থানীয় ‘রানা একাদশ’ ও ‘দক্ষিণপাড়া একাদশ’। খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় উভয় দলই একটি করে গোল করতে সক্ষম হয়। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় শেষ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার বৃহৎ ও হাওরবেষ্টিত উপজেলা মদন। প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের বসবাস এই উপজেলায়। দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মকর্তার অভাবে এখানকার প্রশাসনিক কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেশির ভাগ গুরুত্বপূর্ণ দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাঁধে থাকায় সরকারি সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাওরাঞ্চলের সাধারণ মানুষ। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের আওতাধীন ১৭টি দপ্তরের মধ্যে বেশ কয়েকটি দীর্ঘ সময় ধরে নিয়মিত কর্মকর্তা শূন্য। মহিলা বিষয়ক অধিদপ্তরে বিগত তিন বছর ধরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নেই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপজেলার প্রকৌশলীর পদটি এক বছর ধরে পদ শূন্য। মৎস্য অফিসে এক বছর ধরে উপজেলা মৎস্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দিকে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চানগাঁও ইউনিয়নের রত্নপুর পূর্বপাড়া গ্রামের আক্কাস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হিরন মিয়াকে (২৫) ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ (সোমবার) তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) নেত্রকোনা পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীবন নাহার নাসরিন (জেমী) উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পুলিশ লাইন্স মাঠে তারা ফলজ, বনজ ও ঔষধি জাতের বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এ সময় তারা উপস্থিত সকলকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগানোর এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং চলমান ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে দিনব্যাপী ‘জেলা রাজস্ব সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সম্মেলনে জেলার রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন দিক, ভূমি সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সরকারি রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাঠ…
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনীতির প্রভাবমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘোষণা দিয়েছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না; বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, দুর্গাপুর উপজেলা শাখা আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিগত ১৫-২০ বছরের দলীয়করণের অপসংস্কৃতির কড়া সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, “স্কুলের পরিচালনা কমিটির কাছে…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করার পাশাপাশি এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌরসভাধীন মেছুয়া বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রবীর সরকারের মালিকানাধীন “মা কালী ভান্ডার” নামক দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন রাখা ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর মধ্যে একজন প্রায় ১৫ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, আর অন্যজন রয়েছেন দীর্ঘকালীন মেডিকেল ছুটিতে। ফলে মাত্র চারজন শিক্ষক দিয়ে প্রায় তিনশো শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে বিদ্যালয়টিতে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। বিদ্যালয়টিতে এমনিতেই প্রধান শিক্ষকের পদটি শূন্য। এর ওপর দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীরা জানায়, “লিজা ম্যাডাম দীর্ঘদিন ধরে আসেন না এবং আফরোজা ম্যাডামও নিয়মিত না থাকায় আমাদের ক্লাস ঠিকমতো হয় না।” স্থানীয় অভিভাবকদের অভিযোগ, পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: “আমাকে আপনারা দয়া করে গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। আমি শুধু ইট-পাথরের অট্টালিকা বা দালানকোঠা নির্মাণ করে উন্নয়নের প্রমাণ দিতে চাই না। আমি চাই আমাদের এ অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়ন।” রবিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা প্রশাসন, দুর্গাপুরর উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এবতেদায়ী ৫ম শ্রেণি, ৮ম শ্রেণি/সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের…

