Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে এক রাতেই চারজন কৃষকের গোয়ালঘর থেকে নয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ইউনিয়নের হারারকান্দি ও সুলতানপুর গ্রামে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় সাড়ে ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরপর কয়েকটি চুরির ঘটনায় পুরো হাওরাঞ্চলের কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা যায়, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। হারারকান্দি গ্রামের কৃষক রেজাউল করিমের বসতঘর ও গোয়ালঘর পাকা হওয়া সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। চোরেরা রাতে বাইরে থেকে তার বসতঘরের সামনের ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চারশো পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়। পুলিশের…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। উপজেলাটিতে মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ আগস্ট) উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জামালপুর কার্যালয়ের উদ্যোগে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকার আব্দুল মজিদের ছেলে আদর আলী (৩২), ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ এলাকার মৃত শাহ ফকিরের ছেলে মো. রিপন শাহ (১৯) এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাদকের অপব্যবহার রোধ, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোনার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী এবং এর আগের দিন গভীর রাতে পরিচালিত এসব অভিযানে অবৈধ ৩৭টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি মাদক সেবনের অপরাধে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এ সময় নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৩৭টি নিষিদ্ধ ‌‘চায়না দুয়ারী জাল’ জব্দ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে চোরাচালান বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক চার লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৭০ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। রবিবার (১৬ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন এবং দুর্গাপুর পৌরসভার দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ কম্বল জব্দ করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ-এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুর ইসলাম তালুকদারসহ পুলিশের একটি বিশেষ দল অভিযানগুলো পরিচালনা করে। পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টা ৪৫…

Read More

নিজস্ব প্রতিবেদক: তীব্র লোডশেডিং মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও নেত্রকোনার বারহাট্টা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। সরকারি নির্দেশনাকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতিতেই অফিসে অবিরাম ঘুরতে দেখা গেছে একাধিক ফ্যান। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই অফিসের নিরাপত্তায় দেখা গেছে লুঙ্গি পরিহিত এক বহিরাগত ব্যক্তিকে। গত রবিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বারহাট্টা উপজেলা মৎস্য অফিসে সরেজমিনে গিয়ে চরম দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার এমন দৃশ্য চোখে পড়ে। ঘটনার দিন সকালে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ওই অফিসে যান বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। তাদের মধ্যে ছিলেন ডিবিসি টিভির জেলা প্রতিনিধি লিমন, নিউজ টুয়েন্টিফোর টিভির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাওয়ালীবিন্নী গ্রামের জজ মিয়া ও জাহাঙ্গীর পক্ষের সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের সূত্রপাত ঘটে মূলত গত রমজানের ঈদে। ওই সময় গরু…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে স্থানীয় দুটি সরকারি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক ও উব্দাখালী সেতুর ওপর অবস্থান কর্মসূচি পালন করা হয়। শুরুতে বিদ্যালয়ের সামনে…

Read More

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার সঙ্গে সম্পাদিত তথাকথিত ‘জাতীয় স্বার্থবিরোধী’ চুক্তি বাতিলের জোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবি উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর। উপজেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্থানীয় সভাপতি সায়মন মিয়া। এছাড়াও কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন এবং আদিবাসী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নির্বাচনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে আলো ছড়ানোর পর অবসরে যাওয়া শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপনের লক্ষ্যে নেত্রকোনায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাঝে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনাড়ম্বর ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ…

Read More

জামালপুর প্রতিনিধি: জামালপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে জামালপুর জেলা প্রশাসকের (কালেক্টরেট) সম্মেলন কক্ষে চেক ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এই অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী এক লাখ তিন হাজার ৫৯৬ জন বেসরকারি শিক্ষক ও কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা বাবদ দুই হাজার একশো কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সরকারের বিপুল বরাদ্দের অংশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় নেত্রকোনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় নেত্রকোনা জেলা বিএনপ’র দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা বিএনপি কার্যালয়ের ভেতরের কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের ভিড়ে। ব্যানার টানিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে দিনটি পালন করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মাহফিলে প্রধান অতিথি ও অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি এবং নেত্রকোনা-২…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংহাটি ইউনিয়নে পানিশ্বরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রায় ৮০ বছরের পুরোনো গোরস্থানের জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী আমগড়া ও নুল্লাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে বিরোধের জেরে গত ১৪ই আগস্ট সকালে এই বর্বরোচিত হামলা চালানো হয়। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনার প্রতিবাদে শনিবার পানিশ্বরপাড়া গ্রামে ভুক্তভোগী গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পানিশ্বরপাড়া গ্রামবাসীর ভাষ্যমতে, তাদের বাপ-দাদারা ৮০-৯০ বছর আগে জমি কিনে গোরস্থানটি ওয়াকফ করে দেন এবং তখন থেকেই এটি ‘পানিশ্বর পাড়া কবরস্থান’ নামে পরিচিত। সম্প্রতি পার্শ্ববর্তী আমগড়া গ্রামের লোকজন গোরস্থানটির নাম পরিবর্তন করে আমপাড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক ও জোরালো হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরী। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ৭নং রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে বিয়ের প্যান্ডেল ভেঙে দিয়ে বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কুড়ালদেও গ্রামের মো. মাজহারুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী অর্পিতা আক্তার হাসির বিয়ের আয়োজন চলছিল। একই ইউনিয়নের তিলসিন্দুর গ্রামের অফাজ্জলের ছেলে মোজাম্মেলের সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। কনে অপ্রাপ্তবয়স্ক হলেও পরিবারের লোকজন গোপনে বিয়ের সকল প্রস্তুতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় সারবোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা সকলেই ময়মনসিংহ থেকে নেত্রকোনার ঐতিহ্যবাহী মদনপুর মাজারের ওরসে যাচ্ছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিহতের পরিচয় নিশ্চিত করেছেন এবং থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা এজাহার থেকে নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন আকুয়া ফুলবাড়িয়া রোড (চৌরঙ্গী মোড়)…

Read More

নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তা অধিকার নিশ্চিতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গত ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। ধারাবাহিক এসব অভিযানে কারাদণ্ড, লক্ষাধিক টাকার অর্থদণ্ডসহ বিপুল পরিমাণ অবৈধ বালু ও কারেন্ট জাল জব্দ করা হয়। জেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসন সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। ১৩ আগস্ট বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত তিন হাজার ঘনফুট…

Read More

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন রিসিভ না করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষিকাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারা এবং ঘাড় ও চুল ধরে টেনে-হিঁচড়ে স্কুল থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগে নেত্রকোনার মদন উপজেলায় এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. জিয়াউল হক। তিনি উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম দাপ্তারিক এক অফিস আদেশের মাধ্যমে তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয় চলাকালীন সময়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে পুরানো গোরস্থানের আধিপত্য বিস্তার ও সেখানে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলা উভয় পক্ষের তাণ্ডবে অন্তত ১২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া এবং পুলিয়া ও পানেশ্বর পাড়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ১৮ কাঠা (১৪৪ শতাংশ) আয়তনের পুরানো গোরস্থানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। আমগড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ধনাইখালি নদী থেকে নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদরের পিউরি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতাসেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটিতে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের বিনা অনুমতিতে সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতাসেতু এলাকা থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নেত্রকোনায় জেলা যুবলীগের উদ্যোগে ঝটিকা ‘শোক র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা যুবলীগ নেতা নিপুন সরকার বাপ্পীর নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।  নিপুন সরকার বাপ্পীর ফেসবুক আইডিতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মিলে জাতীয় পতাকা ও ব্যানার হাতে র‍্যালিটি করছেন। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ‘শোক র‍্যালি’ এবং ‘নিপুন সরকার বাপ্পী, জেলা যুবলীগ, নেত্রকোনা’ লেখাটি প্রদর্শন করা হয়।  এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই,…

Read More